এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipanjan | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:১৭422340
  • গাইড ছিল ঠিকই, কিন্তু সে তো ১৯৯৫-১৯৯৯। তারপর সীন আর গঙ্গা দিয়ে অনেকে জল গড়িয়েছে। ডুফলো নক্ষত্র, রক ষ্টার। বাকিরা সঙ্গগুণে গুণী।
  • sm | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:১১422339
  • আমি যে 'সবার উপরে' বাংলা কাগজে পড়লাম,এস্থার এর গাইড ছিলো অভিজিৎ। ইটা কি সত্যি?
    ফ্রেঞ্চরা একটু হিংসুটে হয় কিন্তু।
  • dipanjan | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:০৬422338
  • "অভিজিত ব্যানার্জি অনেক তাড়াতাড়ি, অনেক কম কাজেই নোবেল পেয়েছেন"

    এই ব্যতিক্রমটা ডুফলো-সান্নিধ্যে। ২০১০-এ জন বেটস ক্লার্ক মেডেল পাওয়া থেকেই ডুফলো ফাস্ট-ট্র্যাকে। পাঁচ-ছয় বছর ধরেই শোনা যাচ্ছে ইকন ব্লগ-ফোরাম-এ
    ডুফলো-এর নোবেল পাওয়ায় "আর বিলম্ব নয়" - যে বছর নোবেল কমিটি ডেভ ইকোর দিকে তাকাবে, ডুফলো প্রথম চয়েস। সঙ্গে কে পাবেন, বা আর কেউ পাবেন কিনা, তা নিয়ে বিতর্ক ছিল। লিস্ট-এর নাম এসেছে অনেক ক্ষেত্রে। কিন্তু পিএইচড-এর সময় থেকেই অভিজিতের যে ধারাবাহিক ঘনিষ্ঠতা এস্থার-এর সাথে, ওনাকে বাদ দেওয়া মুশকিল ছিল। ভারতীয় মিডিয়া "অভিজিৎ এন্ড হিস্ ওয়াইফ" বলে চালালেও, আমি ইকো যেটুকু ফলো করি, তাতে মনে হয় এটা প্রথমত ডুফলো-এর নোবেল। মানে ফ্রেঞ্চ মিডিয়া যে "এস্থার এন্ড হার হাসব্যান্ড" বলছে, সেটা প্রায় সত্যি।
  • sei | ১৭ অক্টোবর ২০১৯ ১৭:৪৩422337
  • শুধু কি তাই sm বাবু। কে কত বড়ো দানসাগর, কার কত্ত চেনাশোনা, কে কত্ত বড়ো হনু, সব ব্যাখান করে চলেছেন।এতো জ্ঞান কিন্তু একটুও অহংকার নেই।জ্ঞানের বোঝায় এবার না শুকনো ডাঙ্গায় ধপাধপ আছাড় খেতে হয়।
  • sm | ১৭ অক্টোবর ২০১৯ ১৭:৩৫422336
  • এখানে তো চালিয়াত দের বৃন্দাবন!
    একজন বললেন, রথচাইল্ড এর জামাই না হলে অমর্ত্য বাবু নোবেল পেতেন না।
    আর কিছুদিন আগে, রবি বাবুর নোবেল পাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।
    বিবেকানন্দ জোচ্চোর,মিথ্যেবাদী প্রমাণিত হয়েছেন। দুশো বছরে এমন মিথ্যাবাদী দেখা যায় নি কো।
    সুভাষ বাবু তো কবে থেকে গাল মন্দ খাচ্ছেন।ভাগ্যই খারাপ।
    অরবিন্দ বড় মাপের ভন্ড।
    আর গান্ধীজি যে কি,সেটা কেউই জানে না।
    খুউব খারাপ লাগে!
  • S | ১৭ অক্টোবর ২০১৯ ১৭:০৬422335
  • যারা ইকনমিক্সের লোক, তারা সকলেই জানতেন যে অমর্ত্য সেনকে কোনও না কোনও দিন নোবেল দেওয়া হবেই, বা অন্তত দেওয়া উচিত। নোবেলের আগে প্রায় ৩০ বছর ধরে উনার কাজ লিডিং জার্নালে বেড়িয়েছে। প্রচুর বই লিখেছ্নে যেগুলো ইকনমিক্সের ছাত্র-শিক্ষকরা নিয়মিত পড়েছেন। এককালে এ সেনের বই প্রায় সব ইকনমিক্সের ছাত্ররাই পড়েছেন।

    সেই তুলনায় অভিজিত ব্যানার্জি অনেক তাড়াতাড়ি, অনেক কম কাজেই নোবেল পেয়েছেন যেটা ওয়েস্টার্ণ স্ট্যান্ডার্ড। যেটা ভালো লাগছে তা হলো আগে একজন ভারতীয়কে নোবেল পেতে গেলে দশ গুন কাজ করতে হত, সেটা অন্তত গেছে।

    আর অভিজিত ব্যানার্জি এই রেজিমের এত সমালোচনা করেও নোবেল পেলেন। ফলে এই রেজিম যে শুধু দেশেই মস্তানি মারে, বাকীরা কেউ পাত্তাও দেয় না, সেটা অন্তত দেশবাসী বুঝেছে।
  • sei | ১৭ অক্টোবর ২০১৯ ১৬:৩৩422334
  • কয়েকজন এমন ভাবে সুতো ছাড়া শুরু করেছেন যে আর গুটানো যাচ্ছে না।পাগলা দাশু সিরিজ এর চালিয়াত গল্পটা মনে পরে যাচ্ছে।
  • sm | ১৭ অক্টোবর ২০১৯ ১৫:৪৩422333
  • তো এই ডিফেন্স মেকানিজম এ আপনার আপত্তি কোথায়?
  • | ১৭ অক্টোবর ২০১৯ ১৪:৪২422332
  • আটোজ, ডিগ্রিজ অফ ফ্রিডম এর বাংলা অর্থ হল স্বাতন্ত্র্য-মাত্রা। অর্থাৎ n খানা ভেরিএবেল থেকে তুমি ইনডিপেনডেন্টলি কটা ভেরিয়েবল চুজ করতে পারো।

    যেমন xi - x(bar)

    এর ডিগ্রিজ অফ ফ্রিডম
    n-1 হবে।
  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১৪:৪১422331
  • ওইটা সবচেয়ে বড় ডিফেন্স মেকানিজম। খ্যাল করব না কেন?
  • sm | ১৭ অক্টোবর ২০১৯ ১৪:৪০422330
  • আমি সম্ভবত কাঁচা মিথ্যা, কথা টি লিখেছিলাম।
    সম্ভবত শব্দ টি খ্যাল করেন নি বোধ হয়।,
  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১৪:৩৯422329
  • “জনসাধারণের সমবেত মনটা চিরদিন একাভিমুখী, যখন যেদিকে ফেরে সেই দিকেই সবেগে ও সতেজে চলিতে আরম্ভ করে। জনরবের তিলটি যে দেখিতে দেখিতে তাল হইয়া উঠে তার কারণও তাই। ”
  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১৪:৩৬422328
  • নো মিনিময়।
  • | ১৭ অক্টোবর ২০১৯ ১৪:৩৩422327
  • হমমমম।

    " কুচ তো লোগ কহেঙ্গে, লোগ কা কাম হায় কহেনা"

    তা বাবা তুমি তুমি বিবুদা, রবি দা, অভিজিৎ দা যেই হোক না কেন।

    তবে, আমি বাঙালী হিসাবে এই নোবেল প্রাপ্তি তে খুবববববব খুশী। গর্বিত। ইয়েস অল্প ইকোনমিক্স জেনেও।
  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১৪:৩২422326
  • @র২হ, এসেমের সুললিত বাণীর সঙ্গে আমি সম্যক পরিচিত। 'মন্থরা' নিয়ে কোনও আপত্তিই নেই কিন্তু উনি হয়তো আমাকে চাড্ডি ঠাউরেছেন। তাই যে কথা আমি আদৌ বলিনি সেই কথা আমার মুখে বসিয়ে দিয়ে উনি পরম সন্তোষ লাভ করছেন। অথচ অভিজিৎবাবুর তিহার জেলে দশদিন কাটানোর ঘটনাকে উনি 'মিথ্যে' বলেছিলেন। এই আর কি।
  • অমিতশা | ১৭ অক্টোবর ২০১৯ ১৪:২৬422325
  • এলেবেলেজি সহি বাতলিয়েছেন। কবিগুরুজিনে ভি বঙ্গালি মানুস না আছে। তোব ইয়েলোগ সিটিজেন ক্যায়সে বনেগা? আপ কবিহুরুজিকে মাফিক সাচ্চা হিন্দু হোতা তো বাত অলগ হি হোতা।
  • r2h | ১৭ অক্টোবর ২০১৯ ১৪:২২422324
  • এসেম যে প্রায়ই দুর্মুখ (এখন কিন্তু কম মনে হয়) তাতে খুব দ্বিমত হওয়ার বিশেষ উপায় নেই, কিন্তু মন্থরা দাগিয়ে দেওয়া কবে থেকে হলো? একি কথা শুনি আজ মন্থরার মুখে তো চালু লব্জ।
  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১৩:৫০422323
  • এই তো দাগিয়ে দেওয়ার প্রক্রিয়া পুরোদমে চালু হয়ে গেছে! মন্থরা!!

    সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,
    রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।
  • sm | ১৭ অক্টোবর ২০১৯ ১৩:৪৬422322
  • একি কথা শুনি আজ মন্থরার মুখে!অভিজিৎ আন্তর্জাতিক মানের বিখ্যাত অর্থনীতিবিদ!
    মোটেও না।
    উনি আমেরিকার জামাই বলে পুরষ্কার পেয়েছেন।
    আর ওই বাঁধানো দাঁতের অমর্ত্য তো ঘটনাচক্রে, রথচাইল্ড এর জামাই।
    না হলে কি কেউ পাত্তা দিতো!
    বহুদিন একটা বাঙালি ফিজিক্স এর টিচার খুঁজছি।নোবেল ডিগ্রী ওয়ালা হলে ভালো হয়।
  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১৩:০২422321
  • হুম। রবি ঠাকুরকেও ভালো লাগে আবার বাঙালিয়ানাকেও। মানতেই হবে বাঙালি দাড়িদাদুকে চমৎকার আত্মস্থ করেছে, বিশেষত তিনি নোবেল পাওয়ার পর।
  • dc | ১৭ অক্টোবর ২০১৯ ১২:৪৯422320
  • আমার তো জামাই হিসেবে ভালো লাগছে, যদিও আমি রথচাইল্ডের জামাই না (রাজার জামাইও না)।
  • r2h | ১৭ অক্টোবর ২০১৯ ১২:৪৮422319
  • অর্থনীতির কিছুই বুঝি না, তবু বাঙালী হিসেবে ভালো লাগছে। বিশ্বমানবতা খুবই ভালো জিনিস, তবুও ভালো লাগছে। কী আর করা।
  • dc | ১৭ অক্টোবর ২০১৯ ১২:৪৭422318
  • যা বুঝলাম, অমর্ত্য আর অভিজিৎ এর ব্যাপারটা কবি অনেকদিন আগে থেকেই বুঝতে পেরেছিলেন, সে নিয়ে একটা গানও বানিয়ে দিয়েছেনঃ

  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১২:৪৬422317
  • বাংলার বৌমাও তো পেয়েছেন। আনন্দ হয়নি? অমিতাভ বচ্চনকে বাংলার জামাই বলে অনেকে আনন্দ পান তো তাই জিগাচ্ছি।
  • Amit | ১৭ অক্টোবর ২০১৯ ১২:৪৩422316
  • আমি অর্থনীতির অ ও বুঝিনা, কিন্তু একজন বাংলার কেও পুরস্কার পেলে জাসট ভালো লাগে। হলেন ই বা প্রবাসী। তাও আনন্দ হয়, এই আর কি।
  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১২:৩৪422315
  • অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় একজন আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ যিনি ঘটনাচক্রে বাঙালি। তিনি জার্মান, রাশিয়ান কিংবা পাকিস্তানি হলেও তিনি ওই আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদই থাকতেন। কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে নোবেল দেওয়া হয়েছে, বাঙালি বলে নয়। যদিও সব বাঙালিই ইদানীং অর্থনীতি বিষয়টা চরম বুঝছেন! খুশি?
  • sm | ১৭ অক্টোবর ২০১৯ ১২:২৯422314
  • ওহ, আপনি এসে গেছেন।ভালো, ভালো।দিন তো অভিজিৎ এর নামে কষে কিছু চোখা বিশেষণ।
    সর্বদা এই ফুর্তির মেজাজ ভালো লাগে না।বাঙালির এই এক দোষ!হুজুগে,উঠলো বাই তো কানাডা যাই।
    দিন তো কিছু অজানা তথ্য।একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দিন। যত্ত সব আহাম্মক বাঙালির দল!নোবেল পেয়েচে,অমনি কীর্তন গাইতে শুরু করেছে।
    ব্যকগ্রাউন্ড টা অব্ধি চেক করছে না।
  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১২:১৭422313
  • বেশ তো যান না সেখানে! যাঁরা গান্ধীকে ভণ্ড বলছেন তাঁদের গুষ্টির পিণ্ডি চটকে দিয়ে আসুন!! আপ্তবাক্য না আউড়িয়ে দু-চারটে রেফারেন্সও দেবেন। আমি ভালো কারণ আমি বলছি আমি ভালো এ কথা ওয়াটার পিউরিফায়ারের সেলসম্যানরা বলে থাকেন!!!
  • sm | ১৭ অক্টোবর ২০১৯ ১২:১২422311
  • যাঁরা পায়নি, তাঁদের আবার কে ছোট করলো!?
    সত্যেন বোস,মেঘনাদ সাহা,এঁদের কেউ ছোট করেনি তো!
    কিছু লোকজন অবিশ্যি রবীন্দ্রনাথ,গান্ধীজি,বিবেকানন্দ এঁদের চোর,মিথ্যুক,ভন্ড, জোচ্চোর ; এসব ঘুরিয়ে ফিরিয়ে বলে যাচ্ছে বটে।
  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১২:১২422312
  • নোবেল একটা আন্তর্জাতিক স্বীকৃতি - এটা ভুল কথা। তাই যদি হত তাহলে বলা উচিত ছিল যে, দু'জন আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ নোবেল পেয়েছেন। বা এই বছরেই যাঁরা অন্যান্য ক্ষেত্রে নোবেল পেয়েছেন তাঁদের নিয়েও আলোচনা হত। বদলে যেটা হচ্ছে সেটা হল দু'জন 'বাঙালি' অর্থনীতিতে নোবেল পেয়েছেন। ভাবটা এমন - দ্যাখো বাঙালিও নোবেল পেতে পারে।

    নোবেল নোবেল প্রাপকের ব্যাপক পরিচিতি ঘটায় - এটাও ভুল কথা। ভুল কথা বলেই বাঙালি আজও রবীন্দ্রনাথকে 'গীতাঞ্জলি'-র জন্য নোবেল দেওয়া হয়েছিল সে কথা জানে ও মানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত