এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৭ অক্টোবর ২০১৯ ২১:১৭422370
  • রথশ্চাইল্ডের জামাই নিয়ে অনেকে লিখেছে। একটু বাংলা করে খুলে লেখো না রঞ্জন দা।
  • আলফা | ১৭ অক্টোবর ২০১৯ ২১:১১422369
  • @sm 5:৩৫
    এক্কেবারে ঠিক বলেছেন। আজকাল ভাটে লোকে ভাটই বকে বেশি। একেকদিন একেকজন কে ধরে আচ্ছা করে সমালোচনা না করলে আর সে যত জ্ঞানী গুণী পন্ডিত ই হন না কেন তার গুষ্টির তুষ্টি না করলে যেন ভাত হজম হয় না।
    আগে ভালো জিনিস নিয়ে আলোচনা হতো আজকাল আর হয় না।
  • S | ১৭ অক্টোবর ২০১৯ ২১:০৮422368
  • এক্সপেরিমেন্টাল ইকনমিক্স।
  • | ১৭ অক্টোবর ২০১৯ ২১:০৬422367
  • কিন্তু আমি বুজেছি, সকলে মিলে সব কাজে তেড়ে ইনভল্ভ না থাগলে, ৮০ টা দেশে এই ল্যাব চালানো সম্ভব না। এতে খুব আলাদা ডিফাইন্ড রোল আছে বলে মনে হয় না, কারণ এম্ফাসিস যেটা সেটা মেথডে, আর সরকাদের বোঝানো, এই টেস্ট করলে তোমার উপকার হবে। থিয়োরী তো লোকে যা করার আগেই করে ফেলেছে।

    আসলে মনে হয়, ডেভেলপমেন্ট, কনজিউমার ফান্ডিং এর যে কোন তত্ত্ব কে লোকে পলিসি তে বাধা দেয়, পপুলিজম বলে, তার যেটা মেন আরগুমেন্ট থাকে, যে ভাই, এত পয়সা দিয়ে কি হল, কি লাভ হল, পলিসির অ্যালোকেশনের পরের এফেক্ট দেখা যায় কিন্তু ব্রড অফটার এফেক্ট মাপার মেথড গুলো তে অ্যাট্রিবিউশন এর জেনেরাল ঝামেলি থাকে, সেটাকে অ্যাড্রেস করতে গিয়ে এখানে পৌঁচেছে মনে হয়।

  • S | ১৭ অক্টোবর ২০১৯ ২১:০১422366
  • হ্যাঁ হার্ভার্ডে যাওয়াটা একটা বড় ফ্যাক্টর তো বটেই।

    তাছাড়া ৯০এর দশক জুড়ে ফাইনান্সিয়াল ইকনমিস্টরা রাজত্ব করেছেন। সবথেকে সমস্যা হয় ১৯৯৭ সালে মার্টন আর শোলস কে নোবেল দিয়ে। তাঁরা অপশানস প্রাইসিং মডেলের জনক। এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছিলো মনে আছে। পরের বছর অমর্ত্য সেনকে পুরষ্কার দিয়ে নোবেল কমিটি নিজেদের মান রেখেছিলো।
  • রঞ্জন | ১৭ অক্টোবর ২০১৯ ২০:৫০422365
  • অমর্ত্য সেনের নোবেল নিয়ে দু'পয়সাঃ
    ১ বেশ কয়েক বছর ধরেই বাজারে চলছিল যে উনি এবার পাচ্ছেন। কিন্তু প্রত্যেকবার কোন এলেবেলে ইকন নেপো এসে দই মেরে যাচ্ছিল।
    শেষে তৃতীয় দুনিয়ার ইকনদের ধৈর্য্যের বাঁধ ভাঙল।
    তারা নোবেল কমিটিতে খোলা চিঠি লিখলেন, অভিযোগ করলেন পক্ষপাতিত্বের, থার্ড ওয়ার্ল্ডকে ইগনোর করার। মানুষের মৌলিক সমস্যাগুলি এড়িয়ে শুধু টেকনিকের উপর জোর দেওয়ার। প্রায় সুপ্রীম কোর্টের জাজেদের প্রেসে যাওয়ার মত।
    সেই খোলা চিঠিতে সাইন ছিল অন্ততঃ পঞ্চাশজনের, নেতৃত্বে শ্রীলংকার লিডিং ইকনমিস্ট ম্যালকম আদিশেষাইয়া। এটি ইপিডব্ল্যুতে বেরিয়ে ছিল।
    তার দু'বছরের মধ্যেই সম্ভবতঃ এল সেই নোবেল।
    ২ নবনীতা দেব সেন বা কারও লেখায় এসেছিল যে মার্কিনিরা একটু বেশি অংক চায়, কেম্ব্রিজ স্কুলের মত না। মনিটারিস্ট শিকাগো স্কুলকেই দেখুন।
    তাই অমর্ত্য কেম্ব্রিজ ছেড়ে হাভার্ডে গেলেন এবং এডভান্স অংকের ক্লাস করলেন।
    ৩ এম্মা রথশ্চাইল্ড নিজেও হিস্টরি অফ ইকনমিক্স নিয়ে ভাল কাজ করেছেন।
    রথশ্চাইল্ডের জামাই হওয়ার চেয়ে কেম্ব্রিজ ছেড়ে হাভার্ডে যাওয়াটা মনে হয় বেশি কাজ করেছে।
  • রঞ্জন | ১৭ অক্টোবর ২০১৯ ২০:৩৮422364
  • ঁ@ন্যাড়া এবং বি ( উঃ, বি লিখলেই ক্যান যে দাড়িদাদুর 'বি, আমার মধুকরী' লাইনটা মনে পড়ে ! )

    আমি গোলা লোক। ছোটবেলায় স্কুলের পড়ার সময় আশ্রমের গানের বইটিতে (স্বামী শান্তিনাথানন্দ সংকলিত) এই গানটার ওপর লেখা ছিল রাগ-- পরজবাহার, তাল -ঝাঁপতাল। সেটা মনে আছে, এবং একই চলনে অন্য একটি গান ছিল ' পাবি না ক্ষ্যাপা মায়েরে ক্ষ্যাপার মত না ক্ষেপিলে '--একই রাগ লেখা ছিল।
  • dc | ১৭ অক্টোবর ২০১৯ ১৯:৫৩422363
  • আরে ব কে অনেক ধন্যবাদ। এর মধ্যে আমরাও কিছু খোঁজখবর করেছি, উইন্ডফ্লাওয়ার নামে একটা রিসর্ট আছে, ওদের সাথে কিছুটা কথা এগিয়েছে। নামগুলোর জন্য আরও একবার ধন্যবাদ।
  • ? | ১৭ অক্টোবর ২০১৯ ১৯:৩৬422362
  • এই সে কে? অর্থনীতির কোন বাঘা কেউ? অমর্ত্য সেন যোগ্যতায় নোবেল পাননি নিশ্চয় কোন অর্থনীতির আকাডেমিক কারণেই বলছেন। সে কি কারণগুলো বুঝিয়ে দেবেন?
  • khanubaabur opinion | ১৭ অক্টোবর ২০১৯ ১৯:১৬422361
  • তবে, উনি যদি দীর্ঘ লিখছেন বলে সময় লাগছে, তবে কুন বক্তব্য নাই!
  • khanubaabur opinion | ১৭ অক্টোবর ২০১৯ ১৯:১৫422360
  • ইসে, খনুবাবু কে কি কেউ পিটবে বলেছে? উনি অপিনিয়ন দিতে য়্যাতো আপনি আগ্গে করছেন ক্যানো?
  • অর্জুন | ১৭ অক্টোবর ২০১৯ ১৯:১১422359
  • নোবেল পুরস্কার হল পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার। এই পুরস্কারের অর্থমূল্য প্রকাণ্ড, আবার এই পুরস্কার যেসব বিষয়ে দেওয়া হয়, সে সব বিষয়ে প্রাপকদের যোগ্যতা নিরিখের সেরা মাপকাঠি ধরা হয়। আরও অজস্র আন্তর্জাতিক পুরস্কার আছে কিন্তু নোবেলের সমতুল্য জায়গা যেহেতু সেসব পুরস্কার পায়নি তাই এই পুরস্কারের position unchallenged। এটা বাস্তব। যেকোনো বিষয়ে কৃতিত্বের সবচেয়ে বড় recognition স্বীকৃতি। এই স্বীকৃতি শুধু মানদণ্ড বিচারই নয়, গবেষণার পরিশ্রমেরও স্বীকৃতি।

    ইউরোপের মত সাম্রাজ্যবাদী দেশে যে পুরষ্কারের উৎপত্তি, সেখানে এই পুরষ্কারের প্রার্থী নির্বাচনে বৈষম্য ও রাজনীতি থাকবে না তা কি করে হয়? আমরা কি এক বিশ্বে সবাই থাকি? পাশ্চাত্য সাম্রাজ্যবাদ বিশ্বকে ভাগ করে দিয়েছে অনেককাল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় !
    প্রথম বিশ্বের লোকজন নিজেদের বিদ্যে, বুদ্ধি দিয়ে তৃতীয় বিশ্বের লোকজনদের কাজকে বাছাই করে তাদের অ্যায়ার্ড দিচ্ছে, সেটা বেশ ভাল কথা। আবার না দিলেও খুব খারাপ কিছু নয়।
    পোস্ট- কলোনিয়াল ভারত অনেক দূর এগিয়ে গেছে।

    কিন্তু ব্যাপার হল নোবেল স্বীকৃতি পাওয়ার পরেও কারো গবেষণা প্রশ্নাতীত নয়। অর্থনীতির মত একটা বিষয়ে যেসব তত্ত্ব ও তা নিয়ে যেসব প্রকল্প হয়েছে সেসব কতটা কার্যকরী করা গেল ইত্যাদি আলোচনা অনেক বেশী প্রয়োজনীয়।
  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১৯:০৯422358
  • 'চালিয়াতদের বৃন্দাবন'!

    ভিন্নতার এই শিক্ষা জরুরি এবং সময়োপযোগী। বিশেষত সাম্প্রতিক অসহিষ্ণুতার আবহে। অসহিষ্ণুতা ক্রমবর্ধমান। ভারতে, সারা পৃথিবীতেও। কারণ, মানুষ এক বিচিত্র বধিরতায় ভুগিতেছে। তাহার কর্ণে শুধু সেই কথাগুলিই প্রবেশাধিকার পায়, যে কথাগুলি তাহার পছন্দের ও একই মতাদর্শের মানুষের মুখ হইতে নিঃসৃত। এই সীমিত পরিসরের বাহিরে-থাকাদের কথার সামনে সে বধির হইয়া থাকে। না শুনিতে চাহে, না বুঝিতে। ফলে তৈরি হয় না সহমর্মিতাবোধ, জাগে না পারস্পরিক শ্রদ্ধার ভাব।
  • | ১৭ অক্টোবর ২০১৯ ১৯:০৫422357
  • স্টৈক গুরু, তুমি দেশে আসো অথচ খবর পাই না, এদিকে তৃতীয় বিশ্ব তৃষিত ঃ-)))))

  • dipanjan | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৫৭422356
  • "তাহলে কে রকস্টার?" -- ডুফলো। ম্যানেজমেন্ট, মার্কেটিং আর ক্যাপিটাল। বাঙালির যা নেই আর কি।
  • | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৫৪422354
  • ও আমার আসলে তিনটে পয়েন আছে ঃ-))) এবং কোনোটাই কে কার বৌ, কে কত বয়সী, কে কোন দেশের এসব নিয়ে সমস্যা নাইঃ-))))))))

  • S | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৫৪422355
  • হ্যাঁ, এ ই আরের এডিটর হওয়া মানেই নোবেলের দিকে প্রায় আর্ধেক পথ এগিয়ে থাকা।
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৫০422353
  • ইনিই স্তৈক।
  • aka | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৪৯422352
  • তাহলে কে রকস্টার?
  • dipanjan | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৪৫422351
  • আমি যেটুকু বুঝলাম, এস্থার অত্যন্ত প্রোডাকটিভ, অর্গানাইজড আর স্ট্রং নেটওয়ার্কার। মানে একটু কর্পোরেট টাইপ আর কি। আর অভিজিৎ স্ট্রং ম্যাথ আর রিসার্চে, ফলে ওদের পার্টনারশিপটা খুব এফেক্টিভ। আর.সি.টি কে মেইনস্ট্রিম মেথড করা, সৌদি থেকে ফান্ড রেস্ করা, তৃতীয় বিশ্বের গভর্নমেন্ট-এর সাথে একসাথে কাজ করা - এই legwork গুলো ডুফলো। প্লাস এ.ই.আর জার্নাল চালানো প্রধান এডিটর হিসেবে। অভিজিতের ভূমিকা রিসার্চ আর পাবলিকেশন। কিছুটা
    টেক স্টার্টআপ-এর সিইও / সিটিও ধরণের সম্পর্ক আর কি।
  • sm | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৪১422349
  • ক্রেমার সবার আগে রান্ডমাইজ ড কন্ট্রোলড ট্রায়াল প্রয়োগ করে কাজ করেছেন।কেনিয়ার স্কুলে।এদুজন আরো বিস্তারিত ভাবে সেটি অনেক দেশ জুড়ে করেছেন।
  • | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৪১422350
  • ডিসি, তোমার জন্য বন্দিপুর, ইনফো

    1st stay -Humro home buxa (khoa daoa bhalo. stay otota comfortable na but clean). nice host.

    2ns stay -Tuskar den lataguri (khoa +stay bhalo) . bt eta ekta hotel. home stay noy

    3rd stay murti WBFDC. location wise best . Murti nodi r thik pase
  • b | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৩৬422348
  • ছেলে নোবেল পেলো, তাই মা কৃষি উপদেষ্টা হলেন।
  • | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৩৩422347
  • র‌্যান্ডমাইজ্ড কন্ট্রোল টা সে ভাবে দেখলে দুষ্ট ড্রাগ কোম্পানী, ফার্টিলাইজার কোম্পানী দের আইডিয়া শুধু না বহু জিনিসে বহু জায়্গায় চলছে, ল্যাবে কাজ হলেই সেটা হবে, এম্পেরিক কাজে র শাস্ত্র স্ট্যাট নিশচয়ী সারাদিন ই হয়, এবার সেটা ডেভেলপমেন্ট পলিসির টেস্ট বেড হিসেবে লিটেরালি ব্যবহার করাটা এঁদের আইডিয়া। ক্রেমার, দুফলো, ব্যানার্জি র মধ্যে কে আগে করেছেন টা বলা মুশকিল, এম্ফাসিস বি ইং অন মেথড, মনে হয় একটা আইডিয়ার কনটেম্পোরারিটির ব্যাপার আছে। সমতুল্য কৃতিত্ত্ব নিশচয় ই।

  • | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:২৯422346
  • এ বছরের নোবেল প্রাইজের এক তৃতীয়াংশ বাংআলী স্কলার পেয়েছেন বলে দুর্দান্ত খুশি। অল্পবয়সী তিন জনেই সেই জন্যে ও খুশি সব মিলিয়ে আনন্দমুখর আবহাওয়া মাইরি। তবে আমার দুটি বিস্তারিত কিন্তু আছে। যেহেতু অপিনিয়নে পয়হা লাগে না, তাই আছে ঃ-))))) খ
  • S | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:২৭422345
  • ক্রেমর যদি ইহুদি হয়ে থাকেন তাহলে তো নোবেল ব্যাপারটা আরো কমন। বিশেষ করে অর্থীতিতে তো তাঁরাই সর্বে সর্বা।
  • S | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:২৪422343
  • সে হতে পারে। কারণ এইযে বিভিন্ন দেশে গিয়ে গিয়ে কাজ করা, এটা বোধয় ডুফ্লো বেশিই করেছে। ঐ পর্ভার্টি ল্যাবটাও মনে হয় ডুফ্লোরই ব্রেইন চাইল্ড।
  • | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:২৪422344
  • বহুত মজার এই ব্যাপারটা। ফরাসী মেডিয়া এস্থার অ্যান্ড হাজবান্ড বলছে, ভারতীয় মেডিয়া অভিজিত অ্যান্ড ওয়াইভ বলছে। একা ক্রেমার ভদ্রলোক একটু ব্যক্তি হিসেবে সম্মান পাচ্ছেন, কারণ তিনি সম্ভবত এমন জায়্গার লোক, যেখানে নোবেল টা অনেকেই পান ঃ-) ফ্রান্সে অবশ্য প্রচুর নোবেল লরেট, এক দেখলাম, গুড ওল্ড এই এন বি সি, এন ডি টি ভি, সি এন এন আর বোধয় নিউ য়র্ক্ট টাইম্স, তিনজন নোবেল পেলেন গোছের হেডিং করেছে, হেড লাইনে না দিয়ে, মেন স্টোরি তে ডিটেল করেছে, সকলকেই সমান ভাবে দেখার একটা চেষ্টা করেছে, সম্মান দিয়েছে।

    জার্নালিজম বিচিত্র জিনিস মাইরি। খ

    ফ্রান্স বলতে মনে পড়লো, স্টৈক বলে একজন এখানে আসতো মাঝে মাঝে।
  • S | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:২০422341
  • হ্যাঁ ঠিক।
  • dipanjan | ১৭ অক্টোবর ২০১৯ ১৮:২০422342
  • নোবেল কমিটি প্রাইজ একাধিককে দিলেও ইন্টারভিউ নেন একজনের। সেই একজন ডুফলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত