এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৮ অক্টোবর ২০১৯ ০৩:২৪422430
  • বড়েস,
    এগজ্যাক্টলি, কনফিডেন্সিয়ালিটি ক্লজ। ব্যাপারটা মোটেই একদম ওপেন নয়। তবে হ্যাঁ, অ্যাকাডেমিক ওয়ার্ল্ডে আনঅফিসিয়াল কথাবার্তা থেকে আন্দাজ করা যেতে পারে।
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০২:৪৭422429
  • এ তো ফ্রীম্যাসনদের সিক্রেট সোসাইটি না যে বাইরের লোক কেউ কিছু জানতে পারবে না! বা "বেস্ট গ্যাংস্টার অব দ্য ইয়ার" অ্যাওয়ার্ডও না। ঃ-)
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০২:৪৩422428
  • এগুলো সবই ঘোর পাব্লিক করে দেওয়া উচিত। একটা পুরস্কার দিল একটা যোগ্য লোককে, কেন দিল, কারা বলল দিতে, কী ভিত্তিতে বলল---সবই পাব্লিকের জন্য খুলে দেওয়া উচিত।
  • S | ১৮ অক্টোবর ২০১৯ ০২:৪০422427
  • লসাগুদা, নমিনেটাররা প্রেসে বলে দিতে পারে না। কারণ তাঁদেরও কনফিডেন্সিয়ালিটি ক্লজ থাকে। কিন্তু এসব অনেক ক্ষেত্রেই জানা যায়। এমনকি ঐসব বড় ইস্কুলের ইকনমিক্সের পিএইচডি ছাত্ররাও অনেক কিছু জেনে যায়। ব্যাপারটা আমরাদের কাছে যতটা মহান, শিকাগো, হাভার্ড, স্ট্যানফোর্ড, এলেসি, প্রিনস্টনে অনেকটা বেস্ট ফ্যকাল্টি অ্যাওয়ার্ডের মতন। ওখানে লোকে হামেশাই পাচ্ছে। একটা সময় পড়েছিলাম যে শিকাগোর আর্ধেকের বেশি ইকো ফ্যাকাল্টির নোবেল ছিল, বাকীরাও অনেকে নমিনেটেড।
  • lcm | ১৮ অক্টোবর ২০১৯ ০২:৩৪422426
  • আরে বোতিন, আমি তো এখন তো গুরু পড়তে হয় নইলে যে কত আলোকবর্ষ পিছিয়ে যেতে হবে কে জানে।
  • lcm | ১৮ অক্টোবর ২০১৯ ০২:৩৩422425
  • বড়েস,
    সেটা হতে পারে। আসলে কোয়ালিফায়েড নমিনেটরদের লিস্ট - মানে যারা সম্ভাব্য ক্যান্ডিডেটদের নাম নোমিনেট করবে সেই তালিকাও প্রকাশ করা হয় না। এবার তুমি যেটা বললে যে কোনো নোমিনেটর নিজে উদ্যোগ নিয়ে প্রেসে বলতেই পারে যে আমি অমুককে নোমিনেট করেছিলাম। কিন্তু ওভারঅল ব্যাপারটা ঠিক অতটা পাবলিক নয়।
  • S | ১৮ অক্টোবর ২০১৯ ০২:৩০422424
  • গুড নাইট ব দা।
  • | ১৮ অক্টোবর ২০১৯ ০২:২৯422423
  • না কাটি। ২ঃ৩০ বাজে।

    গুড ডে, আটোজ, বড় এস, লসাগু দা।
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০২:২৫422422
  • আরে!!!!! দেখেছেন? অদম্যও সেন। ঃ-)
  • | ১৮ অক্টোবর ২০১৯ ০২:২৪422421
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০২:২৩422419
  • হয়তো এগুলো ডামি নাম, আসল নাম সব আড়ালে। ঃ-)
    এসব জানতে অদম্য সেনের থ্রিলার পড়তে হবে, "পিঠের উপর নোবেল" ঃ-)
  • S | ১৮ অক্টোবর ২০১৯ ০২:২৩422420
  • অর্থ্নীতির নোবেল কমিটিতে পুরোনো এবং নতুন মিলিয়ে এখনো অবধি সাকুল্যে জন বিশেক লোক থেকেছেন। সেনবাবু কোনওকালেই ছিলেন না।
  • S | ১৮ অক্টোবর ২০১৯ ০২:২১422418
  • লসাগুদা, যাঁরা নমিনেট করছেন, তাঁরা নমিনেশন ডিসক্লোজ পারেন।
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০২:২০422417
  • সে কী?????? অমর্ত্ত্য সেন এর নাম তো নেই কমিটিতে!!!! সিক্রেট রেখেছে? ঃ-)
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০২:১৮422416
  • "ইতি তোমার মা" মনে আছে। অপূর্ব লেখা। ওর মায়ের শেষ চিঠিটা যেটা ছোট্টো ছেলেটা হাজতে আটক অবস্থায় পাবে, সেটা পড়তে পড়তে সেই অল্পবয়সে ---পরে তো গুন্ডা ছেলেটাই বাঁচিয়ে দিল নিজের জবানবন্দী দিয়ে, সেটাও কম পজিটিভ ব্যাপার নয়।
    "ইতি পলাশ" পড়িনি।
    সঞ্জীববাবুর আর একটা খুব ভালো লেখা, "ডোরাকাটা জামা", ধারাবাহিক বেরোতো।
  • lcm | ১৮ অক্টোবর ২০১৯ ০২:১৭422415
  • সেই জন্যেই তো বলি যে গুরুর লোকজন এত এগিয়ে, ৫০ বছর পেরোনোর আগেই জেনে গেছে, আনন্দবাজারের থেকেও এগিয়ে।
  • lcm | ১৮ অক্টোবর ২০১৯ ০২:১৬422414
  • নোবেল প্রাইজের অফিসিয়াল ওয়েব সাইট বলছে -

    Nomination to the Prize in Economic Sciences is by invitation only. The names of the nominees and other information about the nominations cannot be revealed until 50 years later.

    The Economic Sciences Prize Committee at the Royal Swedish Academy of Sciences is responsible for the selection of candidates for the Prize in Economic Sciences from the names submitted for consideration by qualified nominators, who have been invited through formal letters.

    The Economic Sciences Prize Committee 2019 Members
    ---------
    Peter Fredriksson (Chair) Professor of Economics
    Per Krusell Professor of Economics
    Eva Mörk Professor of Economics
    Torsten Persson (Secretary) Professor of Economics
    Per Strömberg Professor of Finance
    Jakob Svensson Professor of Economics

    Co-opted members
    ---------
    Tommy Andersson Professor of Economics
    Christofer Edling Professor of Sociology
    Magnus Johannesson Professor of Economics
    Holger Rootzén Professor of Mathematical Statistics
    Ingrid Werner Professor of Finance

    https://www.nobelprize.org/nomination/economic-sciences/
  • | ১৮ অক্টোবর ২০১৯ ০২:১৪422413
  • তবে ওনার " ইতি পলাশ" আর
    " ইতি তোমার মা" মনে আছে?
    শারদীয়া আনন্দমেলায় বেরিয়েছিল।

    জাস্ট অসাধারণ
  • | ১৮ অক্টোবর ২০১৯ ০২:০৯422412
  • মেজমামা কে বড় মামা বলছে, " তুই তো নিজেকে নিজেকে নিজে তেল দিস!!" ( নাইকুন্ডলি তে)

    কী চাপ!!
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০২:০৮422411
  • ওরেব্বাবা! এই গুগল ট্রান্সলেশন তো সেই "কুলোপানা চক্কর" এর মতন কেস!!!!

    "খালি জায়গার কোয়ান্টাম সংস্করণ হ'ল স্বাধীনতার স্পেসটাইম ডিগ্রিগুলির সংগ্রহের মতো এমনভাবে একভাবে জড়িত যাতে উত্থিত ত্রিমাত্রিক জ্যামিতি তৈরি হয়।"

    উফ্ফ্ফ্ফ। হি হি হি ঃ-)
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০২:০৬422410
  • বিভিন্ন বিষয়ের নোবেল কমিটিতে কারা থাকেন? ওসব বিষয়ে যাঁরা আগে নোবেল পেয়েছেন, তাঁরা?
  • lcm | ১৮ অক্টোবর ২০১৯ ০২:০৫422409
  • গুগল ট্রানস্লেশন ----

    Input (English) : The quantum version of empty space is something like a collection of spacetime degrees of freedom entangled together in such a way as to form an emergent three dimensional geometry.

    Output (Bengali) : খালি জায়গার কোয়ান্টাম সংস্করণ হ'ল স্বাধীনতার স্পেসটাইম ডিগ্রিগুলির সংগ্রহের মতো এমনভাবে একভাবে জড়িত যাতে উত্থিত ত্রিমাত্রিক জ্যামিতি তৈরি হয়।
  • | ১৮ অক্টোবর ২০১৯ ০২:০৪422408
  • না।

    "চুলকুনি আর প্রতিভা কখনো চাপা থাকে না"
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০২:০২422406
  • আর এক জায়্গায় বড়মামা আনন্দে লাফাচ্ছেন, "পড়েছে পড়েছে, ছায়া তো পড়েছে।" (এতক্ষণ নতুন পরিচিত লোকটাকে ভূত ভাবছিলেন, কিন্তু খুব অন্ধকার তাই ছায়া পরীক্ষা করতে পারেন নি। এবারে আলোয় আসার পর ছায়া পড়েছে দেখে নিশ্চিত হলেন) ঃ-)
  • lcm | ১৮ অক্টোবর ২০১৯ ০২:০২422407
  • "...অনেক কিছুই আন্দাজ করা যায় যে নোবেল কমিটি কি ভেবেছে..." -- তা ঠিক, আন্দাজ করাই যায়
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০২:০০422405
  • কোন্‌ লাইন? "কান ধরে তুমি নিয়ে চলো সখা,( আমি তো পথ চিনি না)" ? ঃ-)
  • | ১৮ অক্টোবর ২০১৯ ০১:৫৪422404
  • "লোটাকম্বল", আহা সঞ্জীব বাবুর কথা মনে করিয়ে দিলে।

    ওনার একটা লাইন আমার খুব প্রিয়। এনি গেস??
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০১:৫১422403
  • ইংরেজীতেও যে ব্যাপারটা খুব পরিষ্কার তা নয়, কিন্তু তবু লোকে ধরতাই একটা পাবে (টার্মগুলো জানা থাকলে)। বাংলায় এ জিনিস পড়লে টরেটম বনে গিয়ে লোটাকম্বল নিয়ে হিমালয়ের দিকে দৌড় দেবে। ঃ-)
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৯ ০১:৪০422402
  • চাপ বলে চাপ!!! একেবারে চাপের বাপ। পাস্কাল। ঃ-)
  • | ১৮ অক্টোবর ২০১৯ ০১:৩৬422401
  • মরেচে!!

    পুরো চাপ তো!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত