এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আলফা | ১৮ অক্টোবর ২০১৯ ২২:০৫422520
  • র২হ | ১৮ অক্টোবর ২০১৯ ২১:৫৪422519
  • ত্রিপুরায় কারা জায়গা দিল?

    বিজেপি ঠিক কারো জায়গা দেওয়ার অপেক্ষায় নেই। ওরা প্রজন্ম ধরে মগজ ধোলাই করে দিয়েছে ও দিচ্ছে।
  • PT | ১৮ অক্টোবর ২০১৯ ২১:৫২422518
  • "বিজেপি কোন বিপদ নয়, তৃণমূলই আসল ভিলেন? তৃণমূল হটাতে বিজেপিই সই?"

    এসব আমি লিখেছি? কোথায়?
    পব-তে তিনোরাই আসল ভিলেন কেননা তারা যাদের মুখে সেলোটেপ লাগাচ্ছে তারা বিজেপিরও তীব্র সমালোচক। যবে থেকে থেকে তারা পব-কে কংগ্রেস ও বামশুন্য করেছে তবে থেকেই তারা বিজেপিকে জায়গা করে দিতে শুরু করেছে। অম্বিকেশকে লোকে ভুলে গিয়েছে মনে হচ্ছে। তাকে বাড়তে দিলে সে বিজেপিকেও ছেড়ে কথা বলত না।

    আসল সত্যটা হচ্ছেঃ "নাগপুরের ইচ্ছাফুল/পচ্চিমবঙ্গে তিনোমুল"। তিনোদের "হটানোর" মত ভ্রান্ত কাজ বিজেপি কখনই করবে না যতক্ষণ না তারা নিশ্চিন্ত হচ্ছে নিজেদের ক্ষমতায়ন সম্পর্কে। সেসব সেটিং হয়ে গিয়েছে মনে হয়!! মহাগাঁটবন্ধনের এক প্রধানতম বিপ্লবী সাম্প্রতিক অতীতের ভুল স্বীকার করেও নিয়েছেঃ
    Leaving BJP fold a mistake, admits Chandrababu Naidu
    Read more at: https://www.deccanherald.com/national/leaving-bjp-fold-a-mistake-admits-chandrababu-naidu-767908.html

    মনে হচ্ছে কিছু পন্ডিত এর পরে তিনোদের জেলে বসেও মোদিশাহকেই গাল দিতে থাকবে। ইতিহাস বলছে যে সারাজীবন প্রো-কংগ্রেসী কাগজে কাজ করে আর বামেদের গাল দিয়ে শেষে ইন্দিরার জেলের ভাত খেতে হয়েছিল বরুণ আর গৌরকিশোরকে!!
  • S | ১৮ অক্টোবর ২০১৯ ২১:৫১422517
  • নীচের কমেন্টগুলো দেখেছেন?
  • আলফা | ১৮ অক্টোবর ২০১৯ ২১:৩৬422516
  • নোবেল উইনার কে কেমন করে ডিগ্রেড করতে হয় দেখুন!
    সাধে কি আর এদের চাড্ডি বলে!

    https://twitter.com/ANI/status/1185113574085201920?s=09
  • a | ১৮ অক্টোবর ২০১৯ ২১:৩২422515
  • সন্ময়বাবু তো বিজেপিতে এন্ট্রি পাননি। তবে চেষ্টা জারি রেখেছেন। বাংলায় ৭% ভোট দিয়ে বিজেপিকে ঠেকানোর স্বপ্ন কোন বালখিল্য দেখছে?
  • র২হ | ১৮ অক্টোবর ২০১৯ ২১:২৬422514
  • আরে সরকার কি আর বান্ধবী, যে মন থেকে চাইতে হবে! তুল্যমূল্য বিচার করে চুপচাপ হাতুড়ি ছাপ দেবে, ক্ষমতায় এলে খিস্তি দেবে, ব্যাস মিটে গেল।
  • আলফা | ১৮ অক্টোবর ২০১৯ ২১:২৫422513
  • জলে কুমির ডাঙায় বাঘ যখন, তখন শেষ ভরসা নোটা
  • | ১৮ অক্টোবর ২০১৯ ২১:০৫422512
  • সেটাই বড় মুশকিল। কাকে ভোট দেবো? নো বিজেপি নো তিনো ফর সিউর।

    তবে কি ৩৪ বছরের মহীরুহ বাম দল কে? পুরো চাপ।

    অবশ্য ওদের দিলেও ক্ষতি নেই। কোন ভাবেই জিততে পারবে না ফাইনালি।

    কিন্তু প্রশ্ন টা হল যাকে মন থেকে চাই না তাকে কেন ভোট দেবো।
  • S | ১৮ অক্টোবর ২০১৯ ২০:৪২422511
  • তিনো বিজেপি দুটই বিশাল বড় বিপদ। ২০২১এ এই দুই দল বাদে কাউকে ভোট দিন।
  • T | ১৮ অক্টোবর ২০১৯ ২০:২০422510
  • বাংলা ভাষা নিয়ে এই ফ্লেক্সকে একশোভাগ সমর্থন। বিজেপিই সবচেয়ে বড় বিপদ তা নিয়ে কোনো সন্দেহই নেই।
  • র২হ | ১৮ অক্টোবর ২০১৯ ১৯:৫৯422509
  • সেই।
    এ মানে এক আশ্চর্য ব্যাপার। একটা দল ওপেনলি রাজ্য লকডাউন করে দিচ্ছে, নাগরিকত্ব বাতিল করে দিচ্ছে, ইতিহাস পাল্টে দিচ্ছে, তবুও তারা বড় বিপদ নয়।

    চিন্ময়ানন্দ, সেঙ্গার - এদের খবরগুলোর পড়লে মনে হয় বি গ্রেড হিন্দি সিনেমার মত অবাস্তব।

    ওদিকে ত্রিপুরায় যাচ্ছেতাই চলছে। বাদল সরকার আন্ডারগ্রাউন্ড, পুলিশ নাকি র্যান্ডম লোকের বাড়ি ঢুকে তল্লাশি করছে। ডিজি অরিন্দম নাথকে বসিয়ে দিয়েছে।
  • pi | ১৮ অক্টোবর ২০১৯ ১৯:৫৩422508
  • এটাই সন্ময় বন্দ্যোর ' অকপট' লাইন তো। অকপটে স্বীকার করলেই হয়, মোদী শায়ে সমস্যা নেই!
  • র২হ | ১৮ অক্টোবর ২০১৯ ১৯:৪৮422506
  • পিটিদা’র ‘ কারা যেন মোদিশাদের নিয়ে বেজায় চিন্তিত। ‘ লাইনটার ভাবার্থ নিয়ে এখনো ভেবে চলেছি।

    বিজেপি কোন বিপদ নয়, তৃণমূলই আসল ভিলেন? তৃণমূল হটাতে বিজেপিই সই?
  • pi | ১৮ অক্টোবর ২০১৯ ১৯:৪৮422507
  • মাঝে শুনলাম রোহিণী ধর্মপাল ও বিপুল হেট পোস্ট করে প্রচুর ছিছিক্কারের পর কীসব ভুল স্বীকার করেছেন।
    কম ছুপা চাড্ডি দেখলাম না, যারা ঠিক সময়ে চাডিত্ব প্রকাশ করেছে, তবে তাদের গুণমুগ্ধ, ভক্ত বা কাছের জনেদের দেখি আর মুগ্ধ হয়ে যাই, তাঁ্রা এসব দেখেন না। ক'দিন আগে বইচই আর তন্ত্রমন্ত্র খ্যাত অভীক সরকার, সগর্বে ফোর্সড সেক্স করেছি বলার পরে সমালোচিত হতেও ভক্তদের সেকি ব্যাটিং ওঁ্র হয়ে। এন আর এস কাণ্ডে সেই চূড়ান্ত হেট পোস্ট ( আগের গুলো বাদই দিলাম) পড়ার পরেও যাঁ্রা বোঝেন বা, তাঁ্রা জেগে ঘুমান। বা কেন যে অস্বীকার করেন, তাঁ্রাও মনে মনে চাড্ডিগিরি নিয়ে তেমন সমস্যায় ভোগেন না, বা সমর্থনই করেন!
  • pi | ১৮ অক্টোবর ২০১৯ ১৯:৩৬422502
  • এটা নিশ্চয় দারুণ ' অকপট' বক্তব্য।

    " কাছে আসার শুরু হওয়ার কথা ছিল ২০২৬ এ।
    রাজনৈতিক কলমচিরা তাই বলেন।

    যাদবপুরে সেই ইনিংসের শুরু করে দিলেন কচিকাচারা। বাম, অতি বাম আর আতি অতি বাম তৃণমূল একসাথে ঝ্যাঁটা পেটা করে দিলেন বাবুল সুপ্রিয়কে। ছ ঘণ্টা আটকে রেখে। রুদ্ধশ্বাস এপিসোডের শেষে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ড্রিবলিং সামলাতে পারলেন না মমতা। প্রশাসনের আত্মঘাতী গোলে advantage বি জে পি।

    কেউ বুঝলেন না। না ডঃ সুজন চক্রবর্তী না ডঃ মমতা ব্যানার্জি। মমতার খেলাটা ছিল ' মিশন দিল্লী' ফেলিওর' এর প্রতিশোধ নেওয়া। দুটো পঞ্চাশ থেকে বাবুলকে 'ঝ্যাঁটা পেটা' শুরু। বাম, অতি বাম, অতি অতি অতি বাম তৃণমূল এর কচি কাচারা তখন বিপ্লব দেখাচ্ছেন। পেছন থেকে লাথি, থুতু ছেটানো, সামনে থেকে চশমা খুলে নেওয়া, চুলের মুঠি ধরা শেষে এক ছাত্রীকে দিয়ে জড়িয়ে ধরানো নোংরামোর সমস্ত স্তরের সীমা রেখা অতিক্রম করে সন্ধ্যের আকাশে আজাদীর শ্লোগান তুলছে। অপরাধ বাবুল কেন বি জে পি ? অতএব মারো আরও মারো। এমন মারো যাতে আর বি জে পি র শ্লোগান ভুলে যায়। সন্ধ্যের আকাশে তখন পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়ার শ্লোগান টি ভি র ক্যামেরায় ভেসে আসছে।

    যাদবপুরের কচি কাচারা ততক্ষণে বুঝে গেছে – প্রশাসনের আস্কারা আছে। পার্থ চ্যাটার্জি’র ইশারায় ততক্ষণে ডঃ সুরঞ্জন দাস তার চেনা ছকে খেলতে শুরু করছেন। মরিব তবু কৌশল করি মরিব। পুলিশ ডাকিব না। চাপ এড়াতে হাসপাতালে যাওয়াই শ্রেয় মনে করলেন। রক্ত চাপের অজুহাতে। লোকে ততক্ষণে বুঝে গেছে ওটা রক্তে ‘নবান্ন চাপ’। সঙ্গে নিয়ে গেলেন সহ উপাচার্যকে। তাঁরও সেই রক্তে ‘নবান্ন চাপ’।

    ভাবছিলাম অন্য দৃশ্য। অভিজিৎ চক্রবর্তী যেদিন এই বাঁদরদের হাতে ঘেরাও হয়েছিলেন সেদিন যখন মমতা গিয়েছিলেন campus এ সেদিন ৬ ঘণ্টা নয় তিন মিনিট যদি তিনি ঘেরাও হতেন পুলিশ কমিশানার কি বলতে পারতেন – উপাচার্য না ডাকলে যাবনা। অথবা সেদিন পার্থ চ্যাটার্জি’র চশমা খুলে নিয়ে তাঁর চুলের মুঠি যদি কেউ ধরতেন তারা কেউ অক্ষত থাকতেন ?

    বাবুলকে ধন্যবাদ। টানা ছ ঘণ্টার পরীক্ষা দিয়ে আরও একবার বে আব্রু করে দিয়ে গেলেন মমতাকে। আমরা আগেই জেনেছি ADG CID রাজ্যের গোয়েন্দা প্রধান নিখোঁজ বেশ কিছুদিন। এ দিন জানলাম কলকাতার পুলিশ কমিশানারও নিখোঁজ ছিলেন টানা ৬ ঘণ্টা। আর সেই অবকাশে বাম, অতি বাম, অতি অতি বাম তৃণমূল আত্মঘাতী গোলে লিড দিল বি জে পি কে।

    মমতা চেয়েছিলেন বাবুল পেটানি খাক। অতি বামেদের ঘাড়ে দোষ চাপবে। উনি বলবেন – আমিতো করিনি। কি আর করা যাবে। ছ ঘণ্টা নয় তিন ঘণ্টাও তার কোন মন্ত্রীকে ঘেরাও থাকতে দিতেন তিনি ? এই বালখিল্য মনোভাবে লাভ তো করল বি জে পি। বুঝলেন না তিনি !

    অতি বামদের ব্যবহার করা তার পুরানো অভ্যাস। নন্দীগ্রামে তার প্রয়োগ দেখেছি আমরা। সিঙ্গুরেও দেখেছি টাটাকে তাড়ানোর পর্বে। জঙ্গল মহলে ছত্রধর থেকে কিসেনজী – লম্বা সেই তালিকা। দোলা থেকে পুর্নেন্দুর পুনর্বাসন – সেই ফর্মুলা মেনেই। বিয়াল্লিশ বাইশ হওয়ায় সেই ফর্মুলা মেনেই যাদবপুরে নৈরাজ্যের পৃষ্ঠ পোষকতা স্বেচ্ছায় হাতে তুলে নিলেন মমতা।

    এই অরাজক অসভ্যতা যেমন না চাইতেই oxygen দিল আপাত স্তিমিত গেরুয়াকে। যাদবপুরের বহু প্রাক্তনীর আক্ষেপ শুনেছি গত দু দিনে – এই বিশ্ববিদ্যালয়কে আমরা চিনিনা। বহু সাধারণের সেণ্টিমেণ্ট দেখেছি নীরবে ঢলে গেছে বাবুলের দিকে। লাভ কার হল ? মমতা কিমবা সুজন ভাববেন না ? যাদবপুরের ঝড় থামার পর ?

    সুরঞ্জনবাবু,
    ‘রক্তের নবান্ন চাপ’ এবার নিশ্চয়ী কমেছে। উঠুন। কাজে ফিরুন। সহ উপাচার্যকেও কাজে ফিরতে বলুন। আমরা কিসসু বলব না। কেউ ভুলেও প্রশ্ন করবে না। কেন গিয়েছিলেন। কার বুদ্ধিতে দৌড়ে ছিলেন AMRI তে। শুধু একটা অনুরোধ করব – ভবিষ্যতে ভুলেও পার্থর বুদ্ধিতে হাসপাতালে যাবেন না। ওটা বড্ড বেশী চেনা ছক হয়ে গেছে। বহু ব্যবহৃত এই অস্ত্রে ধারটা কিন্তু কমে গেছে সুরঞ্জন বাবু।

    সন্ময় বন্দ্যোপাধ্যায় ( ৯৮৩০৪২৬০৭৮)
  • pi | ১৮ অক্টোবর ২০১৯ ১৯:৩৬422503

  • সে | ১৮ অক্টোবর ২০১৯ ১৯:২৯422501
  • pi | ১৮ অক্টোবর ২০১৯ ১৯:২২422500
  • সন্ময়বাবুর বেশ কিছু পোস্ট ইদানিং চাড্ডিলাইনে দেখেছি।

    আর আবাপ র সাংবাদিকেরা লিখেছেন, উনি বোধহয় সাংবাদিক না, আবাপ তে অন্য কাজে যুক্ত ছিলেন।
  • সে | ১৮ অক্টোবর ২০১৯ ১৯:০৭422499
  • এখানে দেখুন
  • সে | ১৮ অক্টোবর ২০১৯ ১৯:০৫422498
  • সন্ময়বাবু তিরিশ বছর আনন্দবাজারে কাজ করেছেন। পরে স্বেচ্ছা অবসর নিয়ে শুরু করেন অনলাইন সাংবাদিকতা।
    অকপট ভাবে সব তুলে ধরছিলেন।
  • T | ১৮ অক্টোবর ২০১৯ ১৯:০১422497
  • অ। ব্যাপার এইরূপ তাহলে। সে কে ধন্যবাদ।
  • সে | ১৮ অক্টোবর ২০১৯ ১৮:৫৮422496
  • চরম অরাজকতা চলছে পশ্চিমবঙ্গে।
  • সে | ১৮ অক্টোবর ২০১৯ ১৮:৫৭422495
  • পুলিশ বলছে উনি সাইবার ক্রাইম করেছেন।
  • সে | ১৮ অক্টোবর ২০১৯ ১৮:৫৬422494
  • তৃণমুলের কট্টর সমালোচনা এবং কর্মকাণ্ড ফাঁস করছিলেন তিনি বাংলার বার্তায়।
  • সে | ১৮ অক্টোবর ২০১৯ ১৮:৫৪422493
  • বাম+কংগ্রেস মিলে ওঁর খোঁজে।
  • সে | ১৮ অক্টোবর ২০১৯ ১৮:৫৩422492
  • পুলিশ মুখ খুলছে না।
    গতকাল থেকে খবর নেই।
    পরিবার এখন পুরুলিয়ায় গিয়ে অপেক্ষা করছে।
    ওনাকে উঠিয়ে নেবার সময় মারধোরও করেছে পুলিশ।
    কোনও এফাইআর নিচ্ছে না।
  • সে | ১৮ অক্টোবর ২০১৯ ১৮:১৬422489
  • ইউটিউবে সার্চ করলে প্রতিটি এপিসোড পাওয়া যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]

মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত