এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২০ অক্টোবর ২০১৯ ০৯:০৪422670
  • দিদিই একসময় জ্যোতিবাবু পবে বাংলাদেশী ঢোকাচ্ছে বলে সে কি চিলচিৎকারটাই না করতো।
  • Suru holo | ২০ অক্টোবর ২০১৯ ০৮:৫৮422668
  • মিথ্যেকথা আর ফালতু তাত্ত্বিকতা। পার্লামেন্টে সওয়াল করা যেন কিতবছর আগে? আর সুজ্জ মিশ্র যেন কবে সওয়াল করল?
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ০৮:৫৪422666
  • NRC-র আতঙ্কে যারা মরে গেল তাদের জন্য ভয়টা তৈরি করছে আরো বেশী করে তিনোরাই। এতে ভোট বিভাজনে তাদের সুবিধেই হবে বেশী করে। এতদিন যে হিন্দু ভোট বিজেপির দিকে গিয়েছে তার খানিকটা ফেরত আসতেও পারে। একদা NRC-র পক্ষে সওয়াল করে যিনি পার্লামেন্ট ত্যাগ করেছিলেন তিনি এখন তার বিরুদ্ধে কথা বলছেন। কোনটা তাঁর আসল অবস্থান?
    এইসব পাতি ব্যাপার না বুঝে রাজনীতি নিয়ে তক্কে নামেন কেন?
  • S | ২০ অক্টোবর ২০১৯ ০৮:৪৯422664
  • পিটিদার কথা ছাড়ুন। খুবই বাজে লোক। কিন্তু এই ব্যাপারে তিনোনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন?
  • huh | ২০ অক্টোবর ২০১৯ ০৮:৪৭422663
  • পশ্চিমবঙ্গে কুড়ি পঁচিশটা লোক এন আর সি আতঙ্কে মরে গেল সেই নিয়ে পিটির কোন হেলদোল আপত্তি কিছুই নেই এদিকে কে কী বলবে কীভাবে বলবে সেই নিয়ে জ্ঞান মারাচ্ছে। লজ্জাও এদের দেখে লজ্জা পায়।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ০৮:৪৩422662
  • এইসব তিনোপ্রেমী তাত্বিকদের কতজন একদা উগ্র বামপন্থী ছিলেন সেটাও বোধহয় গবেষণার বিষয় হতে পারে!!
  • S | ২০ অক্টোবর ২০১৯ ০৮:৪০422661
  • যারা বিজেপিকে ঠেকানোর আছিলায় বিজেপির চিরসঙ্গী তিনোদের হয়ে ভোট চাইছেন, তাদের রাজনৈতীক বিচক্ষণতা এবং সততা নিয়ে আবার প্রশ্ন উঠলো।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ০৮:৩৯422660
  • ভোট কি কারো বাপের হয়?
  • !q | ২০ অক্টোবর ২০১৯ ০৮:৩১422659
  • বিরোধী ভোট বিজেপিতে কনসলিডেট করছে এটা পরিষ্কার। আগে কোনদিকে ছিল সেটাও। ফলে কার ভোট কোথায় গেল এ আর ঘোমটার নিচে লুকানো অসম্ভব।
  • tina | ২০ অক্টোবর ২০১৯ ০৮:২৩422658
  • সিপিএম বিরোধী ভোট ভাগের আশায় তিনোদের বাড়তে দিয়েছে। ফল স্বখাতসলিল।
    সন্ময় বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলেনএই প্রজ্ঞা বেশ আমোদজনক দাদা।
  • | ২০ অক্টোবর ২০১৯ ০৮:২২422657
  • রবীশকুমার কে সেন্সিবল লাগে কারণ টিভি জার্নালিজম এর জেনেরালি কোয়ালিটি খুব খারাপ। আর ব্রেকিং নিউজের খর রিআকশনে র চক্করে বিশ্লেষণ মহাশূন‍্য। লেটেস্ট উত্তেজনা র কি কারণ জানি না।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ০৮:২১422656
  • আর পন্ডিতেরা ক্রমাগত তাদের নয়নের মণি তিনো সরকারকে রক্ষা করার পক্ষে তাত্বিক সওয়াল করতেই থাকবে তাদের প্যাথলজিকার সিপিএম বিরোধিতার কারণে। অবিশ্যি পব-র কদর্য রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির হাত শক্ত হলে পরিযায়ী পাখিদের কি-ই বা আসে যায়?
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ০৮:১৭422655
  • একজন হিসেব দিলেন গত ইলেকশনের ৬০০০০ কোটি টাকা মোট খরচ এর ৪৫ শতাংশ বিজেপি করেছে।বাকি খরচ অন্যান্য দল করেছে।
    তো,বামেরা বা সিপিএম কতো শতাংশ খরচ করেছিল?এনার কাছে তো সব হিসেবই আছে।
    দুই,বামেদের ভোট পব তে ২৫ শতাংশ কমে গেলো আর বিজেপির প্রায় সমপরিমাণ বেড়ে গেল?এই রহস্যময় জিনিষ এর জবাব কে দেবে?
    তিন, তিনো থেকে অনেক নেতা,কাউন্সিলর বিজেপি তে গেছে।অনেকে ফিরেও আসছে।সব ই প্রকাশ্যে ও জানিয়ে।কোন অসুবিধে নেই তো।সংসদীয় গণতন্ত্রে এসব চলেই।
    কিন্তু চুপি চুপি পদ্মে ছাপ তো বামেরা তৈরী করেছে।আর বিবৃতি দিচ্ছে,আমরা বিজেপি আর তিনো দের সঙ্গে সমদূরত্ব রেখে লড়াই করছি।
    হি, হি।
  • Ishan | ২০ অক্টোবর ২০১৯ ০৮:১৩422654
  • আর এই ভোটে তিনো জিতবে। এখনও যা অবস্থা। জিতুক। এখনও যারা বিজেপিকে ঠেকাতে চাইছেন, কেউই আর প্রাণের ঠেলায় সিপিএমকে ভরসা করছেন না। ঠিকই করছেন।

    সিপিএম প্রত্যক্ষ মোদী আর পরোক্ষ মোদী নিয়ে চিন্তাভাবনা করুক। হাতে অঢেল সময়। বই-টই বার করুক। গুরুর মতো। এছাড়াও আমার মতো প্রবন্ধ লিখুক। আমরা তাত্ত্বিক বিতর্ক করি।
  • Ishan | ২০ অক্টোবর ২০১৯ ০৮:০৮422653
  • রবিশ কুমারের বক্তৃতা আমিও শুনলাম। ভদ্রলোক খারাপ কিছু বলেননি, মানে যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু তা নিয়ে নাচার কারণ বুঝলাম না। বললেন, বাংলার বিবেকের আকাল দেখা দিয়েছে, সেটা অবশ্য ঠিকই, নইলে হিন্দুস্তান থেকে বিবেক ধরে আনতে হয়না। ভদ্রলোক বললেন, আপনাদের বঙ্গালের লোককে ওরা (মানে বিজেপি) হিন্দুস্তানি থাকতে দেবেনা (হুবহু নয়, এইরকমই কী একটা)। কে বোঝাবে, যে, বাংলার লোক এমনিই হিন্দুস্তানি নয়, পশ্চিম দিকের লোকেদেরই বাঙালিরা হিন্দুস্তানি বলে। ওঁকে বোঝানোর অবশ্য দরকারও নেই, যাঁরা লাফালেন, তাঁরা বুঝলেই হল। এছাড়াও উনি যেভাবে বললেন, সেভাবে বাংলার সংখ্যাগরিষ্ঠ লোক একবারে বিজেপি হয়ে গিয়ে বিবেক বিসর্জন দিয়ে এন-আর-সি পন্থী হয়ে গেছে তা একেবারেই নয়, বরং উল্টো। এন-আর-সি আতঙ্ক প্রবল। এন-আর-সির বিরুদ্ধে ভোকাল লোকের সংখ্যা প্রচুর এবং বেড়েই চলেছে। সেসব ওঁর জানার কথা নয়। কিন্তু তাতেও তালি পড়ল। কারণ, ওই, পশ্চিম থেকে বিবেক ধরে আনতে হয়। তাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ করতে হয়। সংবিধানে লেখা আছে নির্ঘাত। বাঙালি আত্মমোক্ষণে খুব দড়। হরিয়ানায় খাপ পঞ্চায়েত হলে, বিহারে জাত-পাতের-অস্পৃশ্যতার বাড়াবাড়ি হলে মুখ চুন করে বলে, আমাদের কী অবস্থা। কিন্তু কিছুতেই 'আমাদের' সঙ্গে খাপ-পঞ্চায়েত বা অনার কিলিং মেলেনা বলে, মাথা চুলকে যোগ করে 'আমাদের প্রগতিশীল বাঙ্লায়ও, চুনি কোটাল আত্মহত্যা করেছিলেন'। কে বোঝাবে চুনি কোটালের আত্মহত্যা খুব খারাপ ঘটনা, কিন্তু সেটা আর গোবলয়ের জাত-পাত এক জিনিস তো নয়ই এমনকি কাছাকাছি গোত্রেরও জিনিস নয়। যেমন বুলিয়িং আর গণহত্যা এক মাত্রার জিনিস নয়, সেরকমই। পশ্চিমবঙ্গ খুব খারাপ, কিন্তু গোবলয় নয়। গোবলয়ের প্রেসক্রিপশন বা বিবেক কোনোটারই তেমন প্রয়োজন বা উপযোগিতা নেই। এই সব আরও নানা পয়েন্ট বললেন বা বললেন না, যার কোনো মানে খুঁজে পেলামনা। এই কানহাইয়া কুমার বা রবিশ কুমার, এঁরা বরং বেগুসরাইতে জিতে টিতে দেখান, বা গোবলয়ের রাস্তায় নেমে পরিবর্তন করে। তখন এঁদের হিরো-টিরো মানলেও মানা যেতে পারে। তার আগে গোবলয়ের বিবেকই হোন অসুবিধে নেই, কিন্তু এত উদ্বাহু হয়ে নাচার কোনো কারণ দেখিনা।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ০৭:৪৮422652
  • তিনোকে ভোট দেওয়া মানে পরোক্ষে বিজেপির হাত শক্ত করা। এই বোধদয় এখনো যাদের নেই ভোটের দেবতা যেন তাদের ক্ষমা করে দেন। বিজেপির বিরুদ্ধে কোন অন্দোলন করলেও তিনোরা পুলিশ গুন্ডা দিয়ে সেই অন্দোলন ভেঙ্গে দেবে।
    সন্ময়কে হিটলারি কায়দায় রাতদুপুরে তুলে নিয়ে যাওয়া তার একটি অতি সামান্য উদাহরণ।
  • Maratha | ২০ অক্টোবর ২০১৯ ০২:৪০422651
  • মারাঠা দের একটাই গর্ব যে ওরা মুঘলদের হারিয়েছিল, আর সেই গর্ব এত বেশি, বিশেষ করে চিতপাবন ব্রাহ্মণদের মধ্যে অতিরিক্ত বেশি, যে তারা আর অন্য কোন কিছুকে কে গর্বের তুল্য মনে করে না।
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ০১:৫৯422649
  • এমনিতে পিসীর সাথে বিজেপির কোন আদর্শগত দ্বন্দ্ব নেই। পিসী বাজপেয়ীর মন্ত্রিসভায় ছিলেন। গুজরাট দাঙ্গার পর মোদী আবার ভোটে জিতলে উনি মোদীকে ফুল পাঠিয়েছিলেন। পিটি যেটা মাঝে মাঝেই বলেন, উনি হলেন আরএসএসের দুর্গা। ইদানিংকালে আদবানী এথিক্স কমিটির মিটিং আটকে তৃণ এমপিদের রক্ষা করেছেন। যতই ফ্যাসিবাদ বিরোধী বক্তৃতা মহুয়া মৈত্র দিক না কেন, রাজ্যসভায় ভোটটা ফ্যাসিবাদের বিরুদ্ধে দেন নি।

    পিসীকে ভোট দিলে সেটা খুব সাম্প্রদায়িকতা বিরোধী কাজ হবে ভাবা মনকে চোখ ঠারা। আর ফ্যাসিস্ট পিসী কিছু কম নয়। সন্ময় বন্দ্যোপাধ্যায় নিয়ে কি হচ্ছে সেটা তো অনেকেই খোঁজ রাখেন।
  • অর্জুন | ২০ অক্টোবর ২০১৯ ০১:২৮422648
  • @সে, টিভি'তে দেখলাম। 5 days of violent unrest। পাঁচ লক্ষ প্রটেসটার্স রাস্তায় নেমেছে।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ০১:১৭422647
  • স্পষ্টভাবে লিখে দিই। লোকে বালিতে মুখ গুঁজে থাকলে মুশকিল। দিদি পবে বিজেপিকে বাড়তে দিয়েছিলেন এই আশায় যে বিরোধী ভোট ভাগ হবে। পবে বিজেপির যে পয়সা আর গায়ের জোড় দেখছেন, সেটা আসছে কেন্দ্রের থেকে। নারদা, চীটফান্ডের কারণে দিদি নিজের রাজ্যেও বিজেপির গাঁয়ে আচরটুকু কাটতে পারেন না।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ০১:১০422646
  • এলেবেলে, বামেদের পক্ষে সেইরকম আন্দোলন করা এখন আর সম্ভব নয়। কারণ তাদের লোকবল নেই। প্রথম পাঁচ বছরে দিদি এইধরনের যেকোনও আন্দোলনকে লাঠিপেটা করে শেষ করে দিয়েছেন। অনুব্রত, তাপস পাল, ভাইপো, দিদির নিজের কথাগুলো ভুলে গেলে তো চলবেনা।

    যারা ২০১১র পরিবত্তনকে মানুষের ইচ্ছের প্রতিফলন মনে করে, তারাই এখন বিজেপির আগমনকে বামেদের দোষ বলে দিদিকে আড়াল করার চেস্টা করছে। কথা শুনে মনে হচ্ছে যে দিদিকে মসনদে রাখার দায়িত্বও বামেদের। ২০০৯ এর ইলেকশনে বিজেপি ভোট পেয়েছিলো ৬% আর এই বছর পেলো ৪০%। দিদিই রাজ্যে সর্বে সর্বা। বামেদের চোখেই দেখা যায়্না। তারা কোনও আন্দোলোনও করেনা। মানুষ তাদের সঙ্গে নেই। অথচ বঙ্গে বিজেপি বাড়ার জন্য তাদের দোষারোপ করা হয়।

    অথচ বিজেপির বড় নেতাদের একটা বড় অংশই প্রাক্তন তিনো এবং দিদির কাছের মানুষ। সেই নিয়ে কারোর কোনও হেলদোল নেই।

    এখানে যারা বিজেপির বাড় বাড়ন্তের জন্য বামেদের দোষ দিচ্ছে, তারা আসলে চায় যে বিজেপিকে বামেরা আটকাক (যতই তিনোরা ভিতর ভিতর বিজেপিকে মদত দিক), আর দিদি সেই সুযোগে মসনদে বসে থাকুক।
  • | ২০ অক্টোবর ২০১৯ ০১:০৯422645
  • দীপান্জন দা, বলছো?? ১১,১৬ তে ওদের ই দিয়েছিলাম। কিন্তু এবার....

    মানিক বাবু
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ০১:০০422644
  • সব কিছু বুজিয়ে ভোট দেবেন ব্রতীনবাবু! অনেকটা জেলুসিল খেয়ে নেবেন কিন্তু। নইলে পেট ফুলে টুলে কি হবে বলা যায় না।

    আচ্ছা, রাজীব কুমারকে নিয়ে মোদী দিদি চুক্তি তো একটা হয়েই গেছে দেখছি। ৩৭০ নিয়ে পিসীর এমপিরা ভোটই দিল না। এনার্সি নিয়ে একবার মিছিল করেছে, একবার বলছে আসামের ব্যাপার। তবু লোকে যখন বলছে, পিসীকেই ভোটটা দিয়ে দিন।

    ও, সন্ময়বাবুর কি অবস্থা?
  • সে | ২০ অক্টোবর ২০১৯ ০০:৫৯422643
  • বার্সেলোনায় আগুন জ্বলছে।
    ক্যাটেলোনিয়া স্বাধীনতা পাবে না একথা পরিস্কার জানিয়ে দিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী।
  • অর্জুন | ২০ অক্টোবর ২০১৯ ০০:৩৯422642
  • আজ ঋতুপর্ণ ঘোষ স্মারক বক্তৃতা শুনে এলাম। বক্তা রভিশ কুমার। খুব সংক্ষিপ্ত লাগল তাঁর বক্তৃতা। তবে তাঁর অনন্য স্টাইলে, তাঁর নিজস্ব সেন্স অব হিউমার দিয়ে ভালোই বললেন।

    একটা নতুন টার্ম শুনলাম ওয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। ঃ-)
  • dipanjan | ২০ অক্টোবর ২০১৯ ০০:২৭422641
  • "কিন্তু অতঃ কিম? এখন পশ্চিমবঙ্গের মানুষ কাকে ভোট দেবে?, রাদার কাকে ভোট দেওয়া উচিত, লং টার্ম বেনিফিট এর জন্যেে। তোমার আডভাইস/ সাজেসন কী?"

    ব্রতীন, চোখ-কান-নাক-মুখ-চামড়া আর যা যা বোজাতে হবে বুজে, তৃণমূল-কে ভোট দিয়ে দে। অন্তত এবার। আমি অন্তত তাই করতাম, নাগরিকত্ব না খোয়ালে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত