এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:৩৮422730
  • ডেইল স্টেইন?
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ১১:৩৭422729
  • ওরে বাবা! বুমরা,শামি, উমেশ, ইশান্ত -- খুব কম হলেও, ওদের বোলিং দেখেছি, কিন্তু এত স্পিডে বল করতে পারে জানতাম না। তার মানে ভারতের ফাস্ট বোলিং এখন বেশ ভালো। আচ্ছা, সাউথ আফ্রিকায় একজন খুব জোরে বল করে বোলার ছিল না, নামটা মনে করতে পারছি না, সে কি আছে?
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:৩৪422728
  • দুনিয়ার সেরা পেস অ্যাটাক। বুমরা দুনিয়ার সেরা বোলার। নিয়মিত লাইন লেঙ্গথে ১৪৫ স্পীডে বল করে যায়। শামী ১৪০-১৪৫ এ নতুন এবং পুরোনো বলে দুদিকেই সুইঙ্গ করাতে পারে। উমেশ যাদব আর ইশান্ত শর্মাও ১৪৫এর কমে বল করতে চায়্না। এছাড়া আরো ৫-৭ জন বোলার আছে যারা ঐরকম স্পীডে বল করে কিন্তু টীমে জায়্গা পায়্না।
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ১১:৩০422726
  • "ভারতের পেস অ্যাটাক" - এরকম কোনো বস্তু আছে নাকি ! কবে হল এমন?
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:৩০422727
  • তখন সত্যিই মনে হচ্ছিল বলি দ্যাখ ইত্যাদি।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:২৯422725
  • গত ডাউন আন্ডার ট্যুরে ভারতের পেস অ্যাটাকের বিরুদ্ধে অজিরা দাঁড়াতে পারেনি। গিলক্রিস্টই মনে হয় কমেন্টারি দিতে গিয়ে বলছে যে এতো স্পীডে বল আসলে ব্যাটসম্যানদের পক্ষে বেশিক্ষন সহ্য করা যায়্না।
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ১১:২৮422724
  • আচ্ছা, ইন্ডিয়া-সাউথ`আফ্রিকা সিরিজ চলছে আর তাতে নাকি ইন্ডিয়া বেদম জিতেই চলেছে,
  • | ২০ অক্টোবর ২০১৯ ১১:২৩422723
  • বড় এস, একদম। সাউথ আফ্রিকা তেও।

    এত দিন আমরা রিসিভিং এন্ডে ছিলাম। এবার বিশ্ব দেখুক, আমরাও পারি।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:১৬422722
  • সেকি গতদুদিন ধরে যে শুনলাম যে বামেদের কোনও অ্যাজেন্ডাই নেই।
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১১:১৪422721
  • বামেদের মমতা-হ্ঠাও অ্যাজেন্ডার পেছনে আসল উদ্দেশ্য হল বিজেপিকে রাজ্যের ক্ষমতায় আনা।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:১৩422720
  • এই চারজনেক একবার অস্ট্রেলিয়ার পার্থে একসঙ্গে দেখতে চাই।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১১:১২422718
  • "আমি কি করে বলবো?"
    আরে মাঝপথে এসে খেলব না বললে চলবে নাকি? বলুন বলুন, বলেই ফেলুন যা বলতে চান। স্বামীজীকে আশ্রয় করেছেন যখন আপনার আর ভয় কিসের?

    খেউড়বাজদের খেউড় করেই আটকাতে হবে। ছেড়ে দিলেই সত্যজিত রায় সরণী সত্যজিত রায় ধরণীতে পরিণত হবে।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:১২422719
  • ২০১৯এ যারা বিজেপিকে ভোট দিয়েছে তাঁরা বামেদের ভোট দিলে চলবে তো?
  • | ২০ অক্টোবর ২০১৯ ১১:১১422717
  • বুমরাহ, শামি, ঈশান্ত, উমেশ এরকম পেশ বোলিং মনে করতে পারছো বড় এস?
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১১:১০422714
  • ২০২১ এর ভোটে বিজেপিকে আনার জন্য এখন থেকে উঠে পড়ে লেগেছে বামেরা, একটাই অ্যাজেন্ডা ওদের - মমতা হ্ঠাও, বিজেপি আনো।
    এই প্ররোচনায় অবশ্য কাজ হবে না।
  • মণি | ২০ অক্টোবর ২০১৯ ১১:১০422715
  • বিজেপিসঙ্গী জ্যোতি বসুর পার্টিকে একটিও ভোট নয়।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:১০422716
  • "ওদের উদ্দেশ্য ছিল বিজেপিকে ক্ষমতায় আনা। তৃণমূল তা হতে দেয় নি।"

    ২০১৯ এর লোকসভা ইলেকশনে জিতেও পবে ক্ষমতায় আসা যেত নাকি? আগে বলবেন তো কত্ত।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১১:০৫422711
  • অসম্ভব ক্লান্তিকর খেউর।
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ১১:০৫422712
  • কে জানে। নির্দেশ পিসীমার মারফত শাহের নিকট হইতে আসিয়াছিল কিনা।

    এই যে পিসী, এই নির্বাচনে পঁচিশ শতাংশ ভোট বিজেপির দিকে চাই। নহিলে সিবিআই দিয়া টাকা চুরির উপযুক্ত শাস্তি দিব।

    চুন্নিপিসী তখন হাত পা ছড়াইয়া পোষা গুন্ডাদের হুকুম দিলেন, ওরে বামেদের যে ভোটগুলি লুঠ করিবি, তাহার অধিকাংশ ওই বোতামে দিস। নহিলে তিহার জেলে ভরিবে। চকোলেট ছাড়া অনশন। বাবা গো!
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১১:০৫422713
  • এর আগেও ওরা এমন করেছে মনমোহন/সোনিয়ার কংগ্রেসের সঙ্গে, মাঝপথে সরকার ফেলে দিয়ে বিজেপিকে আনার চেষ্টা সেবারও করেছিল।
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১১:০৩422710
  • বিশ্বাসঘাতক বামেরা বিজেপিকে ভোট দিয়ে ২ থেকে ১৮ সিট পেতে সাহায্য করেছে। ওদের উদ্দেশ্য ছিল বিজেপিকে ক্ষমতায় আনা। তৃণমূল তা হতে দেয় নি।
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ১১:০০422709
  • আমি কি করে বলবো? এটা তো আপনার বলার কথা!
    নির্দেশ কোথা হইতে আসিয়াছিল?
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১০:৫৫422708
  • কে দিল? কার নির্দেশে?
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ১০:৫৪422707
  • তাহলে,পঁচিশ পার্সেন্ট ভোট বিজেপি কে উপহার দেওয়া কে কি বলে?
    রামচরিতমানস!
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১০:৪৬422706
  • ১৮ টা লোকসভার সিট বিজেপির হাতে তুলে দেওয়াকে বিজেপিকে "আটকে" দেওয়া বলে বুঝি?
    ও মদনদা, বেলা বারোটার আগেই কি সন্ধ্যে সাতটা শুরু হয়ে গিয়েছে নাকি?
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ১০:৪১422705
  • এই দেখুন। গরীব লোক, এজেন্ট হয়ে দুটো পয়সা রোজগার করব ভাবছি। আর আপনি কিনা গরিবের কথায় কানই দিচ্ছেন না।
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১০:৩৮422703
  • গত নির্বাচনে বামেদের হাজার প্ররোচনা সত্ত্বেও তৃণমূল বিজেপিকে আটকে দিয়েছে। পরের নির্বাচনেও বাম-বিজেপি চেষ্টা করবে। ওদের রুখতে হবে।
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ১০:৩৮422704
  • হুঁ। বিজেপি কি এঁদের পয়সা দেয়? এখানে কেকে বিজেপির পয়সা পাচ্ছে বলুন না। আমিও তাদের রেজুমে দেব।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১০:৩৬422702
  • সেরকম কিছু কংগ্রেস ভাবছে বলে মনে হয়্না।
    কেননা পব-তে ভোটের ফল যাই হোক তিনোদের বিজেপি বিরোধী বলে সারা ভারতে কেউই বিশ্বাস করে না। এমনকি তিনোর মস্তিষ্কপ্রসূত মহাঝাঁটবন্ধনের প্রধানতম সহযোগী চন্দ্রবাবু বিজেপির সঙ্গ পরিত্যাগ করা নিয়ে ভুল স্বীকার করেছেন।
    শরীরটা তিনোর আর মস্তিষ্ক বিজেপির থাকলে তাই দিয়ে বিজেপির বিরোধীতা করা যাবেনা।
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১০:৩৫422701
  • বিজেপির এজেন্ট বামেদের থেকে সাবধান!
    পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরিয়ে বিজেপি আসার রাস্তা প্রশস্ত করাই এনাদের উদ্দেশ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত