এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২০:১৯422820
  • সেটা স্যার আপনি ছাড়া আর সবাই জানেন! এম পি সিটে লড়ার কী যোগ্যতা? তাও বাম-সমর্থিত নির্দল হিসেবে? সিপিএম বাক্‌স্বাধীনতায় বিশ্বাসী বুঝি?
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২০:১৬422819
  • এলেবেলে, এগুলো আপনাকে বলবো কেন? কিন্তু এইরকম যুক্তি যারা দেয়, তাদের সবাইকেই বলছি।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ২০:১৫422817
  • "সঙ্গে সেটাকে অম্বিকেশ যেভাবে ভাঙিয়ে খেয়েছেন"
    ঠিক কি ভাবে ভাঙিয়ে খেয়েছেন?
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২০:১৫422818
  • //বামেদের ভোট দিচ্ছি না কারণ তারা এখন আর শক্তিশালী নয়। যখন শক্তিশালী ছিল, তখন কেন ভোট দেননি?//

    আমাকে বলছেন কি? যদি হ্যাঁ হয় তো বলি এ ব্যাপারে আমার সঙ্গে পিটির দীর্ঘ কথাবার্তা হয়েছিল গুরুতে। খুঁজে দেখতে পারেন, আমি ভুলে গেছি। যদি না হয়, নো প্রবলেম।
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২০:১১422815
  • অম্বিকেশের সঙ্গে যা হয়েছিল তার নিন্দা করি। সঙ্গে সেটাকে অম্বিকেশ যেভাবে ভাঙিয়ে খেয়েছেন তারও চরম নিন্দা করি।

    সন্ময় সম্পর্কে বলতে পারব না। কানহাইয়া? থাক।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২০:১১422816
  • বামেদের ভোট দিচ্ছি না কারণ তারা এখন আর শক্তিশালী নয়। যখন শক্তিশালী ছিল, তখন কেন ভোট দেননি?
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ২০:১০422814
  • "যেখানে সিপিএমই মানুষের কাছে প্রাসঙ্গিক নয় সেখানে লিবারেশন বা সুসি কীভাবে প্রাসঙ্গিক হবে?"
    যখন সিপিএম প্রাসঙ্গিক ছিল তখনও লিবারেশন ব সুসি র কোন প্রাসঙ্গিকতা ছিল না। তিনোদের দয়ায় জয়নগরের সিটটা পেয়েছিল শেষে। তো সেটা খুইয়েও আঁচল ছাড়েনি। লিবারেশন বিহারে আর ঝাড়খন্ডে 1.5% করে ভোট পেয়েছে। প্রাসঙ্গিকতা বাড়ানোর জন্য তিনোর সঙ্গে হাত মিলিয়ে সিপিএমেকে কাঠি করে সিঙ্গুর-নন্দীগ্রামে। এখন আমও গেছে ছালাও গেছে। তাই বোধহয় শোধনবাদীদের সঙ্গে এসে জোটার ধান্দা করছে।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২০:০৯422813
  • অন্যের পিঠে লাঠি পড়লে অনেকেই তার ব্যথা নিজের পিঠে অনুভব করতে পারেন না। মুসলমানদের যখন কোনঠাসা করা হয়, তখন অনেক হিন্দুই সেটা অনুভব করতে পারেনা। এসব তো আছেই।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২০:০৮422812
  • এই কথাই অম্বিকেশ-সন্ময়-কানহাইয়াকে গিয়ে বলুন।
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২০:০৫422811
  • //বিজেপিকে ক্ষমতায় আনলে গুরুও আইটিসেলের আন্ডারে আসবে, তখন আমার-আপনার পুরোনো লেখাপত্তর আইপি দিয়ে মেলানো হবে।//

    ভয় দেখিয়ে লাভ কী? তৃণমূল-বিজেপি আমলে তাদের গুষ্টির ষষ্ঠীপুজো করে আমার একাধিক লেখা নামধামঠিকানা সহ সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত হয় উত্তর-সম্পাদকীয় হিসেবে। কিস্যু হয়নি আজ অবধি।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১৯:৫৯422810
  • পিপল গেট হোয়াট পিপল ডিজার্ভ। এই দিদি-মোদি-ট্রাম্প-বোজো সবই জনগণ চেয়েছে, তাই পেয়েছে। এর সুফল-কুফলও জনগণকেই পেতে হবে। সিঙ্গুরে কারখানা চায়নি, তাই তার পরে প্রায় ১৫ বছর হয়ে গেছে নতুন কোনও কারখানাই হয়নি। বিশ্বরঙ্গটা কিন্তু বজায় থেকেছে, লোকে দিদি-মিমির হাসিতেই মজে থেকেছে। অম্বিকেশ-সন্ময়ের পর আমার-আপনার সময় আসবে একদিন। তৈরী থাকুন। বিজেপিকে ক্ষমতায় আনলে গুরুও আইটিসেলের আন্ডারে আসবে, তখন আমার-আপনার পুরোনো লেখাপত্তর আইপি দিয়ে মেলানো হবে। ২০১১তে ১ লক্ষ ৭৪ হাজার কোটি দেনা বেড়ে প্রায় ৪ লক্ষ কোটি হয়েছে। সেই দেনাও জনগণেরই।

    দিদি-মোদি-ট্রাম্প-বোজো মানুষের অসোন্তোষকে মিথ্যা দিয়ে জয় করেছে, ক্ষমতায় এসেছে। যারা বোকা বনেছিল, তারা তো আর সহজে স্বীকার করবে না যে বোকা বনেছিলাম। হয়তো নিজের পিঠে লাঠি পড়লে তখন কিছুটা বোধোদয় হলেও হতে পারে। তাও নিস্চিত নই। আগে হিসাব কষতে বসবে যে কার আমলে সেই লাঠি তৈরী হয়েছিল। তখন হয়তো না উনি নিজে আসলে খুব সৎ বলে নিজের পিঠে নিজেই মলম লাগাবে, হাত যাবেনা যদিও।

    আর শেষে অপর পক্ষকে দোষ দিয়ে দেব। আমি যদিও ওদের ভোট দেবোনা, তবুও ওদের ভোট কমছে কেন বলে গাল তো দিতেই পারি। আমি যদিও নিজে শয়তানটিকেই ভোটটি দেব। কিন্তু ওরা কেন ভোট পায়্না বলে গাল দেব। পরে যখন শয়তানটি ক্ষমতায় এসে শয়তানি করবে, তখন বলবো ভালো লোকটি ভোটে জিতলে তো আর এমনটি হতনা। অতেব দোষ ঐ ভালো লোকটির। হতচ্ছাড়া ভোট জিততেও পারেনা। তাই বলে আমি কিন্তু তাকে ভোটটি দেবোনা। পটকায় আমি আগুন লাগালে কি হবে হাঁড়িটি তো ওর। অতেব ওরই সব দোষ।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১৯:৫৮422809
  • তাহলে শেষ অবধি কি দাঁড়ালো?
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ১৯:৫৪422807
  • যেখানে সিপিএমই মানুষের কাছে প্রাসঙ্গিক নয় সেখানে লিবারেশন বা সুসি কীভাবে প্রাসঙ্গিক হবে? এটা সিপিএমের বোঝা উচিত ছিল। তাহলে যাদবপুরের স্টলে ওই উলুতপুলুত দেখতে হত না গত বছরে। প্রসঙ্গত আমি সেই সময়ে স্টলটিতে ছিলাম। এ প্রসঙ্গে দেখি সিপিএম আউড়ায় এ বছরে ওই স্টল থেকে নাকি এত লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। তো কাদের বই থাকে সেখানে? আনন্দ-দে'জ-মিত্রঘোষ কেউ বাদ নেই। গতবারেও দেখেছি, এবারেও। অবশ্য কে পি বাগচী, মনীষার বইও থাকে সেখানে। কিন্তু তুলনায় কম। এটা প্রকাশ্যে বলা হয় কি না জানি না।
  • শতাংশ | ২০ অক্টোবর ২০১৯ ১৯:৫৪422808
  • ১ না ৭?
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১৯:৪৫422806
  • "লিবারেশন থাকলেও জনগণের কাছে অপ্রাসঙ্গিক, না থাকলেও।"
    লিবারেশন নিজেই কি প্রাসঙ্গিক জনগণের কাছে? কিংবা সুসি? আমি তো দেখি সুসি বামেদের ভোট কাটতেই বেশী ব্যস্ত। এমনকি গত লোকসভা ভোটে বিকাশ ভট্টাচর্যের বিরুদ্ধেও প্রার্থী দিয়েছিল। হাওড়া স্টেশনের সুড়ঙ্গে সুসির বই-এর দোকানে যত বারই তক্ক হয়েছে, তারা ততবারই তো দেখলাম কার যেন আঁচলের ছায়াই বেশী পছন্দ করছে। এই দলগুলো যত কথা বলে আর তাত্বিকতা করে তার ১ শতাংশও যদি ভোটে পরিণত করতে পারত তাহলে বাম আন্দোলনের উপকার হত।
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ১৯:৩৫422804
  • @মানিক, আমি বলতে চেয়েছি সিপিএম মতিস্থিরই করতে পারছে না। এই লিবারেশন, এই বৃহত্তর বাম, আবার এই কং, এই সোমেন-মান্নান। লিবারেশন থাকলেও জনগণের কাছে অপ্রাসঙ্গিক, না থাকলেও। জনগণ শব্দটায় জোর দেবেন। 'মানুষ আমাদের পাশে' লব্জ আউড়ালেই মানুষ সেই পার্টির পাশে চিরদিন থাকে না। মানুষ কারও কাছেই মুচলেকা দিয়ে রাখেনি। এবং এই মানুষই সব ভোটের ডিসাইডিং ফ্যাক্টর।
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ১৮:১৪422803
  • আগের দিনে এইসময়ের আর্টিকেল টির চাইতে এই সাক্ষাৎ কার টি অনেক বেশি ভালো লাগলো।আরো ভালো লাগলো,এস্থার দুফলোর জবাব।
    উনি এই সস্ত্রীক নোবেল ব্যাপার টাকে বাউন্ডারির বাইরে বের করে দিয়েছেন,একটি শটে।বরঞ্চ ভারতীয় দের সৌজন্যবোধের প্রশংসাও করেছেন।
    লাস্ট কলামে আছে এস্থার এর বক্তব্য।
  • PM | ২০ অক্টোবর ২০১৯ ১৮:১০422802
  • India building world’s biggest face recognition system

    https://www.dawn.com/news/1511879

    সরকারের প্রায়োরিটি টা ঠিক কি ?
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ১৮:০১422801
  • লিবারেশন বা এসিউসিকে পাত্তা না দেবার জন্য লোকে বামেদের কথা শুনতে চায় না? এটা বোধহয় ঠিক অ্যানালিসিস নয়। এলেবেলের আগের পোস্টটার শেষটা দেখে তাই মনে হল।
  • PM | ২০ অক্টোবর ২০১৯ ১৭:৪৫422800
  • <India building world’s biggest face recognition system

    https://www.dawn.com/news/1511879>

    sarakaarer praayoriTi Taa Thik ki ?
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১৭:০৮422799
  • @ওব্বাওয়া
    খবর যে বিশেষ কিছু রাখেন না তা বোঝা গেল। সেই কংগ্রেস নেই কেননা সেই সব জঞ্জালেরা এখন মুলোতে। এমনকি বর্তমানের কংগ্রেস সে জঞ্জালদের নেতা সিদ্ধার্থর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু এক্জনই সেই সিদ্ধার্থের দায় বহন করেছে এবং নিজেকে সিদ্ধার্থের উত্তর্সূরী হিসেবে ঘোষোণাও করেছে। In fact যারা তিনোর সঙ্গে আছে তারাই সিদ্ধার্থের কংগ্রেসের ঐ যেটা লিখেছেন সেইটা ধরে আছে গত দশ বছর ধরে।
  • r2h | ২০ অক্টোবর ২০১৯ ১৬:৪৮422798
  • মানিক সরকার ছেলেদের কলাটা মুলোটা পাইয়ে দিতেন, এমন ভাবতে ইচ্ছে করেনা; তবে পাওয়া বন্ধ যে করতে পারেননি তা সত্যি। আর এই জিনিসগুলো মানিকবাবু এক্সক্লুসিভ কিছু না, নৃপেন চক্রবর্তী, দশরথ দেব - সবার সময়ই ছিল।
    সর্বত্রই থাকে ইনফ্যাক্ট, কার সময়, কোন সরকারেই বা থাকে না। শুধু ওগুলো ভোটে হারার কারন হয়ও না। ভোটে হারা নিয়ে তেমন কিছু মাথাব্যথা হওয়ার কারনি বা কী, স্বাভাবিক পরিস্থিতিতে, মাঝে মধ্য ভোটে তো হারতেই হবে।
    কিন্তু বিজেপি আরএসএস ইত্যাদির উত্থান স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বলে মনে হয় না, আর এদের উত্থানের দায় কোন দলই বোধয় এড়াতে পারে না।
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ১৬:৩৯422797
  • *আগের বছরে
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ১৬:৩৬422796
  • দেখুন আমি না তো 'যে আসে আসুক সিপিএম যাক' তত্ত্বের সমর্থনে কিছু লিখেছি এখানে, না বিজেপিকে সাপোর্ট করি, না তৃণমূলকে। দুটো দলের মধ্যে আদানপ্রদান যে আছে সেই নিয়েও নিঃসন্দিহান। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে রাজনৈতিক শূন্যস্থান - এটাকে ভরাট করতে সিপিএম চরম ব্যর্থ। না আছে নীতি, না আছে কর্মসূচী। @বড়েস স্বীকার করেই নিয়েছেন আন্দোলন করার মতো লোক সিপিএমে নেই। তাহলে মানুষ ভোটটা দেবে কাকে? সিপিএমের কৃষক সভার সাড়ে তিন কোটি সদস্য (হ্যাঁ, ভোটার নয় সদস্য), সিটুর অতগুলো ইউনিয়ন, কো-অর্ডিনেশন কমিটি, এবিটিএ সব যদি হাওয়ায় উবে যায় তাহলে সাধারণ মানুষের কী করণীয়? একদা ভায়াবল অল্টারনেটিভ না পেয়ে এঁরা সিপিএমকে ভোট দিতে বাধ্য হয়েছেন। একই পরিস্থিতিতে এঁরা তৃণমূলকে দেবেন। সিম্পল। তাতে কে বাংলায় বিজেপিকে আনল, বাড়তে দিল কিংবা দিল না সে নিয়ে ভেবে মাথার চুল ছিঁড়ে তাঁরা কী করবেন?

    আগের বছরের যাদবপুরের সিপিএমের স্টলে দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে কী আদিখ্যেতা! তো তাঁদের দল ব্রাত্য। এসইউসি তো তার আগেই। কাঁহাতক আর মানুষ ওই মান্নান-সোমেনের বাকতেল্লা শুনবে?
  • :) | ২০ অক্টোবর ২০১৯ ১৬:৩৩422794
  • সকলেই শিশু হচ্ছেন।
  • :) | ২০ অক্টোবর ২০১৯ ১৬:৩৩422795
  • সকলেই শিশু হচ্ছেন।
  • ওব্বাওয়া | ২০ অক্টোবর ২০১৯ ১৬:৩২422793
  • সেই কংরেজের ল্যা** ধত্তে তো ব্যস্ত
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১৬:২১422792
  • "পশ্চিমবঙ্গে বাম বিরোধিতা হওয়ারই ছিল"
    তবে অনেকেই একদা "মাণিক বাবুকে দেখুন" বলে পব-র বামেদের গাল দিত। এখন জানছি তিনিও নাকি "ছেলেদের কলাটা মুলোটা" পাইয়ে দিয়েছেন। সেসব অবিশ্যি ভোটে হারার কারণ হলে তিনোদের তো কব্বে ক্ষমতা থেকে চলে যাওয়ার কথা!! কে জানে তিনি হয়ত যথেষ্ট কলাটা মুলোটার জোগান দিতে পারেননি।

    বাম বিরোধিতা নিয়ে কোন সমস্যা নেই। বামেদের ভোটে হারা নিয়েও কোন সমস্যা নেই। কিন্তু নির্বোধ পন্ডিতদের রাজনৈতিক বিবেচনা নিয়ে আপত্তি আছে। আর আপত্তি আছে লজ্জার মাথা খেয়ে শিড়দাঁড়া বিক্কিরি করা নিয়ে এবং বিজেপির জুজু দেখিয়ে তিনোদের বাঁদরামোতে মৌনবালম্বী হওয়া নিয়ে।

    তবে সন্ময়ের এই ঘটনার পরেও যদি অ-বামদের (বা তিনোপন্থীদের) ঘুম না ভাঙে তাহলে পব-র কপালে খুব দুঃখ আছে। যারা এখানে লেখে তাদের বেশীর ভাগই বোধহয় প্রিয়-সুব্রতর নেতৃত্বে নব কংগ্রেসের তুর্কি নাচন দেখেনি।
  • r2h | ২০ অক্টোবর ২০১৯ ১৫:২৯422791
  • শিক্ষিত ছাগল টাগল বলে গাল দিয়ে আর কী হবে। পশ্চিমবঙ্গে বাম বিরোধিতা হওয়ারই ছিল, হওয়ার দরকারও ছিল। সাধারন মানুষ তো আর অত রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে চলে না, প্রতি পদে পার্টির খবরদারী দেখে তিতিবিরক্ত হয়ে চাটু থেকে উনুনে ঝাঁপ দিয়েছে, এ হওয়ারই ছিল। শিক্ষিত অ-ছাগলরা চাটুটিকে ঠান্ডা করার চেষ্টা করলে উপকার হতো। (অবশ্য চাটু/ উনুন - এই তুলনা একেবারে স্থির নিশ্চিত কিনা জানিনা। পশ্চিমবঙ্গের বা কলাকাতার তো অত প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, তবে ত্রিপুরাতে জায়গা জমি কেনা বেচা বানানো এসবে এলসি ব্যাকড ক্লাবের ছেলেদের কালাটা মুলোটা বহু দশক ধরে প্রাপ্য ছিল। আগরতলা শহরে এমনও হয়েছে, মেসোমশাই, আপনার তো ছেলে নেই, সব কটা মেয়ে, অত জমি দিয়ে কি করবেন, অমুক প্লটটা আমাদের দিয়ে দিন, ক্লাব ঘর হবে; এবং সেই ক্লাব ঘর নির্বিবাদে হয়েও গেছে। মাঝে কং এসেছিল, তখন লোকেরা দেখলো এরা তো কলা মুলোতে সন্তুষ্ট হয় না, ধনপ্রাণ নিয়ে টানাটানি, তাই আবার সিপিএম। সেই সময়ই বিজেপি প্রার্থী শ্যামহরি শর্মা খুন হলেন প্রচার সভায়, বিজেপি খায় না মাথায় দেয় সেই নিয়ে কম লোকেরই ধারনা ছিল।)

    ত্রিপুরায় গত দশকের পর দশক ধরে আরএসএসের স্কুল, কার্যকলাপ, এই যজ্ঞ সেই প্রবচন চলেছে, কিন্তু ত্রিপুরায় বিজেপির উত্থানে সিপিয়েমের দায় নেই, কেন, না, অ্যান্টিইনকাম্বেন্সি। এগুলোকে আটকানো হয়নি, তার দায় আমি অন্তত পুরোপুরি সিপিএমকে দিই না, কারন ব্যাপার যে এদিকে গড়াবে, মনে হয় না সেটা বোঝা গেছিল। অন্যদিকে, ত্রিপুরায় আরএসেসের পৃষ্ঠপোষকদের বড় অংশ, একটা সিপিয়েমের মুখোশ রেখে চলতেন। কমিটিগুলোতে যে ঘুণ লেগেছে তা কেউ ধরতে পারেনি, এবং শুরুর দিকের কয়েকটা স্তর এইরকম থেকেছে।
    কিন্তু ওদিকে পবঙ্গে সব দায় তৃণমূলের, এ ভারি মজা।

    তৃণমূল যে আদ্যোপান্ত অসৎ, নীতিহীন, ভয়ানক রকম দমন পন্থী এতে আমার অন্তত কোন সন্দেহ আজও নেই, দশ বছর আগেও ছিল না।
    কিন্তু বিজেপির উত্থানের সব দায় তৃণমূলের মত একটি অর্বাচীন নড়বড়ে দলের ঘাড়ে চাপিয়ে জগৎশুদ্ধ সবাইকে ছাগল বলে গাল পাড়া কোন দেশী প্রজ্ঞা তা বুঝি না আরকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত