এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২১:২৭422850
  • দুর্ভাগ্যজনক ভাবে উত্তরটা হ্যাঁ।
  • :-? | ২০ অক্টোবর ২০১৯ ২১:২৬422849
  • ইতিমধ্যে, এই ইন্টারভ্যালের সময়ে, যদি কেউ বুঝিয়ে দ্যানঃ বাক তিন প্রকার সত্য, মিথ্যা এবং সত্যেমিথ্যায় মিথুনীকৃত। স্বাধীনতা কি তিন ক্ষেত্রেই চাই এবং সমপরিমানে?
  • dipak | ২০ অক্টোবর ২০১৯ ২১:২০422848
  • সেন্ট্রালে কংগ্রেস, রাজ্যে তৃণমূল।
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ২১:১৮422847
  • ঠিক আছে এলেবেলে, কাজ সেরে আসুন।

    মনে হচ্ছে আপনি বলছেন বাকস্বাধীনতার প্রশ্নে বিরোধী দলকেই ভোট দেওয়া কর্তব্য। এই ধরুন সেন্ট্রালে এখন কংগ্রেসকে ভোট দিতে হবে, রাজ্যে বিজেপিকে। এই কি বলছেন? ফিরে এসে বলবেন।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ২১:১৭422846
  • আপাতঃ তাহলে অম্বিকেশ একটু স্বস্তি পেলেন!!
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২১:১৪422844
  • @মানিক এবং @পিটি, এটাই আমার আপাতত শেষ উত্তর। পালিয়ে যাচ্ছি না! সিরিয়াস কাজ আছে কিছু, তাই। আমার কাছে বাকস্বাধীনতার ক্ষেত্রে কোনও দলই ধোয়া তুলসিপাতা নয়, সব শিয়ালের এ ব্যাপারে এক রা। তারা যখন শাসক তখন এর টুঁটি চিপে ধরতে সিদ্ধহস্ত; যখন বিরোধী তখন এর প্রবল সমর্থক। আর সমর্থক বলেই বাকস্বাধীনতায় হস্তক্ষেপ ভোটের অন্যতম ইস্যু।
  • | ২০ অক্টোবর ২০১৯ ২১:১৪422845
  • দু দি তোমার কথার সাথে ১০০% এগ্রিড। কিন্তু জনতা তাহলে ভোট কাকে দেবে বলো?
  • dipak | ২০ অক্টোবর ২০১৯ ২১:১১422843
  • মমতা ব্যানার্জি-র প্রকল্প আন্তর্জাতিক (ইউনেসকো) স্বীকৃতিপ্রাপ্ত - রাজ্যে বাঁচাতে দক্ষ প্রশাসক মমতাকে সমর্থন করুন।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ২১:০৩422842
  • অম্বিকেশের কাছে "তিনোর বাকস্বাধীনতা" বনাম "সিপিএমের বাকস্বাধীনতা"-র তুলনাতে দ্বিতীয়টা বেশী পচন্দের। সেটা এমনকিছু মহা অপরাধের ব্যাপার নয়। তো এলেবেলের কাছে এই দুটোর কোন বাকস্বাধীনতাটা বেশী পছন্দের?
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ২০:৫৯422840
  • ঠিক ঠিক, শাসক বাকস্বাধীনতা পছন্দ করেনা। তাহলে কি সব শাসকই বাকস্বাধীনতা সম্পর্কে একরকম? তাহলে তো বাকস্বাধীনতা ভোটের ইস্যু হতেই পারে না। কেন না যাকেই ভোট দিন, বাকস্বাধীনতা একই রকম থাকবে।

    সেটাই কি বললেন?
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২০:৫৯422841
  • অম্বিকেশকে সমর্থন করে সবচেয়ে বড় আমড়াগাছি করেছে সিপিএম-কং।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২০:৫৮422838
  • "বাম মানে সিপিএম তা মনে করি না।"

    এটা আলাদা আলোচনা। সেখানে কল্লোঅলদা, রন্জনদাকেও থাকতে হবে।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ২০:৫৮422839
  • "অম্বিকেশ তাই বর্তমান রাজনীতিতে অক্সিমোরনের সেরা উদাহরণ।"
    ঐ মাপকাঠিতে অক্সিমোরন নয় এমন কয়েকজনের নাম করুন। তাহলে বুঝতে পারি। নাহলে ধরে নেব সেরেফ আমড়াগাছী করছেন।
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২০:৫৬422837
  • @বড়েস, বিনীতভাবে বলি আমি বামবিরোধী নই কিন্তু বাম মানে সিপিএম তা মনে করি না। লিবারেশন বা সুসিকেও না। ভিক্টিম ব্লেমিং করিনি। অম্বিকেশ কাণ্ডের নিন্দা করেছি।

    @মানিক, বাকস্বাধীনতা নিয়ে আমি কোনও রাজনৈতিক দলকেই আলাদা ভাবি না। আশা করি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতাটি আপনার মনে আছে। শাসক বাকস্বাধীনতা পছন্দ করে না, সে যখন বিরোধী হয় তখন করে।
  • dipak | ২০ অক্টোবর ২০১৯ ২০:৫৪422836
  • তৃণমূল কে ভোট না দিতে চাইলে কংগ্রেসকে দিন, কিন্তু বিজেপিকে বা যারা বিজেপিকে তলে তলে সাপোর্ট দেয় সেই বামেদের ভোট দেবেন বা।
  • dipak | ২০ অক্টোবর ২০১৯ ২০:৫০422834
  • বেহালার লোক অম্বিকেশ-এর বিজেপি সাপোর্টের ছল ধরে ফেলেছিল। ছলচাতুরিতে পা দেবেন না।
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ২০:৫০422835
  • বাকস্বাধীনতা নিয়ে কাদের রেকর্ড এলেবেলের পছন্দ?

    অম্বিকেশবাবু কিভাবে গ্রেপ্তার হওয়া ক্যাশ করলেন বুঝলাম না।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২০:৪৬422833
  • এলেবেলে, রাজনীতি আলাদা জায়্গায়। আপনি বামবিরোধী হতেই পারেন। অম্বিকেশের রাজনীতির বিরোধিও হতেই পারেন। সে ঠিক আছে। কিন্তু আপনি যেটা করছেন সেটা কিন্তু প্রকারান্তে ভিক্টিম ব্লেমিং। অনেকটা অম্বিকেশ কেন মার খেয়ে ফেমাস হয়ে গেলেন, সেটাও অম্বিকেশের দোষ টাইপের শোনাচ্ছে।
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২০:৪৪422831
  • তা কেন বলব? অম্বিকেশ বাক্‌স্বাধীনতার প্রতীক। ভালো, খুবই ভালো কথা। তাঁকে সমর্থন করছে সিপিএম-কংগ্রেস যাদের বাক্‌স্বাধীনতা হরণের দৃষ্টান্ত গুণে শেষ করা যাবে না। অম্বিকেশ তাই বর্তমান রাজনীতিতে অক্সিমোরনের সেরা উদাহরণ।
  • dipak | ২০ অক্টোবর ২০১৯ ২০:৪৪422832
  • বামের আড়ালে বিজেপির এজেন্ট অম্বিকেশদের একটিও ভোট নয়।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ২০:৪২422830
  • 'সিপিএম বাক্‌স্বাধীনতায় বিশ্বাসী বুঝি?
    মানে সিপিএমের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই এমনটাই বোঝাতে চাইছেন? সেটা ঠিক কবে থেকে নির্ধারিত হল?
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২০:৪১422829
  • অম্বিকেশ যে ভাঙিয়ে খেয়েছেন ও খেয়ে চলেছেন সেটা কি মানছেন?
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২০:৩৯422828
  • আপনি তো পুরোটা না পড়ে তক্কো করার লোক নন। ওখানে যে একটা প্রশ্ন ছিল 'সিপিএম বাক্‌স্বাধীনতায় বিশ্বাসী বুঝি?'। ওটাই তো আসল কথা। নাহলে চোরজোচ্চোররা লড়তে পারলে তিনি পারবেন না কেন?
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ২০:৩৫422827
  • "তার ভোটখরচ কে বা কারা দেয় প্রশ্ন করা যাবে না?"
    সেটা তো এখন করলেন।
    কিন্তু "এম পি সিটে লড়ার কী যোগ্যতা? তাও বাম-সমর্থিত নির্দল হিসেবে?"-এর মানেটা কি? তিনি MP সিটে লড়ার যোগ্য নন কেন? এত খিল্লি করার চাইতেও অর্থহীন।
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২০:৩৪422826
  • সিপিএম তাঁকে সমর্থন করছে মানে তাঁর মতকে সমর্থন করছে, কংগ্রেসও তাই। সেটা কম উৎকট বা হাস্যকর যুক্তিজাল?
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ২০:৩৩422825
  • আমার তিনোকে সমর্থন করার কোনও দায় নেই। কিন্তু একজন অধ্যাপক লোকসভায় লড়ছেন নির্দল হিসেবে, তার ভোটখরচ কে বা কারা দেয় প্রশ্ন করা যাবে না? করলে সেটা 'উৎকট ও হাস্যকর' হয়ে যাবে?
  • dipak | ২০ অক্টোবর ২০১৯ ২০:৩০422824
  • গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ বজায় রাখতে এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে দলে দলে তৃণমূল বা কংগ্রেসকে ভোট দিন।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ২০:২৭422823
  • "সেটা স্যার আপনি ছাড়া আর সবাই জানেন! এম পি সিটে লড়ার কী যোগ্যতা? তাও বাম-সমর্থিত নির্দল হিসেবে? সিপিএম বাক্‌স্বাধীনতায় বিশ্বাসী বুঝি?"
    আপনি যদি তিনোকে সমর্থন করতে চান তো করুন। কিন্তু এইসব উৎকট ও হাস্যকর যুক্তিজাঅল নাই বা বিস্তার করলেন!! আমি তাঁকে যতটা চিনি, তাতে তিনোরা চড়-থাপ্পর না মারলে তো তিনি এই পথ মাড়াতেন না। আর ক্যামেরার সামনে টাকা নেওয়া চোরেদের যদি MP সিটে লড়ার যোগ্যতা থাকে তাহলে অম্বিকেশ লড়তেই পারেন।
  • Du | ২০ অক্টোবর ২০১৯ ২০:২২422822
  • গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বাঁচানোর তাগিদ থাকলে আর সেইসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে বাঁচানোর তাগিদ থাকলে তৃণমূল বা বিজেপি কাউকেই ভোট দেয়া সম্ভব নয়।
  • dipak | ২০ অক্টোবর ২০১৯ ২০:২১422821
  • সন্ময়/অম্বিকেশ দের ঢাল করে রাজ্যে বিজেপি আনার যে জঘন্য চক্রান্ত চলছে তার বিরুদ্ধে রুখে দাড়ান।

    বামেদের প্রচারমন্ত্র - আমাদের ভোটটি বিজেপিকে দিয়ে দিন তাহলে রাজ্য থেকে মমতাকে হঠানো যাবে — এই যাদের অ্যাজেন্ডা তাদের থেকে সাবধান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত