এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঝিকি | ১৬ মে ২০১২ ১২:২২4230
  • সামনের টা সেই দাদার, পেছনেরটা অবশ্যই আমার, যেটাক ড্রেনে পড়ার হাত থেকে একচুলের জন্য বেঁচে যায়!
  • কাজু | ১৬ মে ২০১২ ১২:২০4228
  • সাইকেলো টই খুলিয়া দিছি। সবাই সেখানে লিপিবদ্ধ করুন।
  • Tim | ১৬ মে ২০১২ ১২:২০4229
  • ঝিকিদির গল্পটা বড্ড শর্টকাট। দুটো সাইকেল, না একটা?
  • কুমু | ১৬ মে ২০১২ ১২:১৮4227
  • কাজু আমার গল্প শুনতে চাইলো না!!!
    ব্যাং,এতো আমি কবেই কয়ে দিসি।পরীক্ষা দিতে যাচ্চে খালি হাতে,এট্টা কলম,অ্যাডমিট কার্ড কিচ্ছুটি নাই।
  • lcm | ১৬ মে ২০১২ ১২:১৬4226
  • "Learn to ride a bicycle. You will not regret it if you live." - Mark Twain
  • ডিডি | ১৬ মে ২০১২ ১২:১৫4225
  • আমারো গ্যাস্ট্রিক ছিলো। সারাদিন প্র্ট ব্যাথা করতো। ওসুদ খেতাম। বেরিয়াম এক্স রে করে কিন্তু কিছু ধরা পরলো না।(এটা ত্রিশ বছর আগের কহানী)। দীর্ঘস্থায়ী অসুখ।

    তারপর লুরুতে এসে বছর পনেরো আগে এক গ্যাস্ট্রোবিশারদের কাছে গেলে সে সটান আমার মুখের মধ্য দিয়ে এন্ডোস্কোপির নল ঢুকিয়ে আমায় তৎক্ষণাৎ টিভিতে দেখিয়ে দিলো আমার পেটে গ্যাস্ট্রিকের চ ও নেই। বিলকুল সার্ফে কাচা পরিষ্কার। কইলো 'ওটি তোমার মানসিক রোগ। স্ট্রেস সহ্য করতে পারছো না তাই অমন সিউডো গ্যাস্ট্রিকের ব্যাথা হচ্ছে।" ব্যাস। সেই থেকে আর পাত্তা দি না। অখাদ্য কুখাদ্য খাই। এখনো মাঝে মাঝে প্যাট কামড়ায়,জ্বালা করে ইত্যাদি। ঢক করে দু পেগ নামিয়ে দি। ইসেও খাবো না আবার লিভারও খারাপ হবে - ওতে আমি রাজী নই।

    এই 'স্ট্রেস' থেকে প্রচুর ওরম শারীরিক উপসর্গ হয়। আদতে কোনো ব্যামো নয়। খামোখাই স্পেসালিস্টের কাছে যাবার আগে ঠকাঠক দুটো তিনটে পেগ নামিয়ে দিন খ্যাল রাখুন উপসর্গ তখনো রয়েছে কি না।

    ব্যাথা ট্যাথা পারসিস্ট করলেই তারপরে স্বাত্তিক আহার,অখন্ড ব্যায়াম ঐ সব কর্বেন। নইলে নয়।
  • Tim | ১৬ মে ২০১২ ১২:১৪4224
  • হ্যাঁ চকোলেট বাজে জিনিস। শ্রেণীশত্রুদের খাবার।
  • কাজু | ১৬ মে ২০১২ ১২:১২4221
  • আচ্ছা। এইবার ব্যাংদি আর পপ্পনবাউ-র সেই সাইকেলো শুননে কো মাংতা।
  • ব্যাং | ১৬ মে ২০১২ ১২:১২4222
  • থ্যাংকু কুমুদি, পড়ে নিয়েছি। আমি প্রায়ই নিজেকে খুব উৎসাহ দিই অমন একটা ডায়েট প্ল্যান ধরার জন্য। পারি কই! চকোলেটই আমার সব্বোনাশ করল।
  • ঝিকি | ১৬ মে ২০১২ ১২:১২4223
  • আমার পাড়ার এক দাদা বিকেলে সেজেগুজে প্রেম করতে যাচ্ছিল। পেছন থেকে গুঁতো খেয়ে সে সাইকেল সুদ্ধ খোলা ড্রেনে......... আমি তখন ষষ্ঠ শ্রেণী, আমি তখন ফ্রক ☺
  • প্পন | ১৬ মে ২০১২ ১২:১১4219
  • তবে লুরুতে সবচেয়ে বেশি ট্রাফিকের আইন ভাঙ্গে বিএমটিসির বাস, এখানে যেটা সরকারি বাস।
  • কাজু | ১৬ মে ২০১২ ১২:১১4220
  • ওঃ পোস্কার দেখতে পেলাম। একটা টই থাকলে ভালো হত। এতে হারিয়ে যাবে সাইকেলের এই কেলোগুলো, যাকে ল্যাটিনে বলা হয় সাইকেলো।

    সাইকেল + কেলো = সাইকেলো
  • প্পন | ১৬ মে ২০১২ ১২:১০4218
  • আরে বাবা, গাড়ির গায়ে দাগ আমারো আছে। আর্বান ট্রাফিক হ্যাজার্ড। ক্ষী করা যাবে।
  • কুমু | ১৬ মে ২০১২ ১২:০৯4216
  • ব্যাঙ।৪০৮ পাতায় মনে হয়।
  • কাজু | ১৬ মে ২০১২ ১২:০৯4217
  • সবাই দেখো এত দুর্দান্ত ইন্টারেস্টিং ঘটনাগুলোর পোমো দেখিয়ে পালাচ্ছে। ধুর ! একটু ক' লাইন লিখতে কী হয়?
  • Tim | ১৬ মে ২০১২ ১২:০৮4215
  • গল্প সেরম কিছু না, আমার ডানদিকে বাঁক নিতে চিরকালই একটু অসুবিধে ছিলো ( বোঝাই যাচ্ছে কেন, হেঁ হেঁ)। একেবারে শুরুর দিকে এইটা নিয়ে হেব্বি ক্যাচাল হতো। ধরেন বাড়ির পথটা ডানদিকে, আমি কায়দা না করতে পেরে বাঁয়ে বেঁকে গেলাম, তারপর ক্রমাগত লেফট টার্ন নিয়ে নিয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছবার চেষ্টা।
    সেরকমই একদিন। এক ব্যাটা ঘেয়ো কুকুর বসেছিলো গ্রীষ্মের দুপুরে। আমি মাঠে যাবার আগে একটু সাইকেলটা প্র্যাক্টিস করে নিচ্ছি। ওমা, সে কথা নেই বার্তা নেই ঘেউ ঘেউ করে প্রবল চিৎকার করে দৌড়ে এলো। খেলার মাঠটা ছিলো ডানদিকে, সেদিকে ঘুরতে গিয়ে আত্মবিশ্বাসে কুলোলো না, তাই হাফ রাইট টার্ন অবস্থাতেই আবার লেফট নিলাম। কিন্তু সেইদিকে একটু ঢাল মত ছিলো। খুবই দুঃখের বিষয়, ব্রেকটা বিশ্বাসঘাতকতা করলো আর এক নিরীহ পথচারী ভদ্রলোককে পেছন থেকে ধাক্কা মারলাম। দিব্য ধুতি পাঞ্জাবী পরা রাশভারি মানুষটি, রাগে তোতলাচ্ছিলেন। আমি, দেখুননা জেঠু কুকুরটা কি অসভ্য... ইত্যাদি বলতে বলতে ভগ্নমনোরথ হয়ে বাড়ির পথ ধরলাম।
  • ব্যাং | ১৬ মে ২০১২ ১২:০৭4214
  • আমি একবার সাইকেল চালানোর সময়ে একটা গরুকে আমার সাইকেলের ধাক্কার থেকে বাঁচাতে গিয়ে আমার বন্ধুর ঠাকুমাকে ধাক্কা মেরেছিলাম।
  • কাজু | ১৬ মে ২০১২ ১২:০৬4213
  • এই তো বোতিন্দা বল্ল, তারও আগে শিব্রাম। আরে বাবা পানিং দিয়ে কি রাস্তা চলে রে ভাই !
  • byaa`m | ১৬ মে ২০১২ ১২:০৫4211
  • সায়নের সেই মেনুটা কোথায় খুঁজে পাওয়া যাবে? (যেটা দেখে কেকে, কুমুদি ভয় খাচ্ছে।)

    আর কুমুদিকে আরেকটা কথা বলার ছিল, এইচেসে ফেল করবেই করবে। এইচেসের সময় দুটো পরীক্ষার মাঝখানে অমন নির্লজ্জর মতন ঘোরাঘুরি, শপিং, প্রেম করার সাহস আমার অব্দি হয় নি!
  • কুমু | ১৬ মে ২০১২ ১২:০৫4212
  • হ্যাঁ,রিক্সায় রিস্ক নাই?কে কইল কথাটা? রিক্সাওলা হাতল ছেড়ে দেয়াতে কুমড়োপটাশ হওয়ার ঘটনা চারবার আমার জীবনে ঘটেছে।
  • কাজু | ১৬ মে ২০১২ ১২:০৩4209
  • এরম এক লাইন বললে হবে না। একটু গুছিয়ে লেখো না কুকুত্তাড়ার গপ্পো। পড়ি।
  • lcm | ১৬ মে ২০১২ ১২:০৩4210
  • টিম, আম্রিগায় বাইকার দের অনেক প্রজাতি, গ্যাং বা গ্রুপ। তার মেম্বারশিপ অত সহজ নয়। যেমন, অনেক গ্যাং-এ মেম্বার হতে গেলে প্রথমে লেদার জ্যাকেটে, বাইকে, জুতোয়, বা গায়ে উল্কি এঁকে গ্যাং-এর সিম্বল লাগাতে হবে। এরপর, প্রথাগত দলভুক্তির নানা আচার আছে, যেমন, লেদার জ্যাকেট দিয়ে দিতে হবে দলনেতাকে, তিনি উহার ওপর প্রস্রাব করিয়া শুদ্ধ করিবেন, সঙ্গে সঙ্গেই ওটা পরে নিতে হবে। তারপর ফটফটিয়ে যাত্রা।
  • কাজু | ১৬ মে ২০১২ ১২:০২4208
  • কোথায় এখন তো হেঁটে হেঁটে আসি। এখন গাড়ি বন্দো। তবে ঠোক মারলে রাগ হয়না বলো? ক্ষতগুলো দেখি আর রাগ চিড়বিড়িয়ে ওঠে। কী করব !
  • প্পন | ১৬ মে ২০১২ ১২:০১4205
  • সাইকেল চালাবার সময় কুকুরের পাল তাড়া করলে হেব্বি চাপ। আমার বার দুয়েক হয়েছিল।
  • কাজু | ১৬ মে ২০১২ ১২:০১4206
  • এ বাবা কপি পেস্টের কি কেলো ! ইস !
  • প্পন | ১৬ মে ২০১২ ১২:০১4207
  • গাড়িওলা কাজুর পোস্টে পোস্টে শ্রেণীবৈষম্যের গন্দো। ☻
  • baa`ndaraamo | ১৬ মে ২০১২ ১১:৫৯4204
  • এই কুকুর তাড়ার গপ্পোটা বলো বলো শুনি এট্টু। ☺
  • Tim | ১৬ মে ২০১২ ১১:৫৮4202
  • আমি তো সাইকেল নিয়ে একবার একটা সরকারি অ্যাম্বাস্যাডারকে ধাক্কা দিয়েছিলাম। আরো একবার এক বয়স্ক ভদ্রলোককে, সেবার অবশ্য কুকুর তাড়া করেছিলো। তবু আমি কিরম ভালো দ্যাখো, সাইকেলের পোশোংসা কচ্ছি।
  • প্পন | ১৬ মে ২০১২ ১১:৫৮4203
  • আমার ক্লায়েন্ট ম্যাঞ্জার (এক মেহিকান ওরিজিন) আর তার বর প্রতি বছর দল বেঁধে বেরোয়।

    এমনকী মিলওয়াকিতে হার্লের সেন্টিনারি সেলিব্রেশনেও গেছিল, পরে শুনলাম, তখন অবশ্য চিনতাম না।
  • কল্লোল | ১৬ মে ২০১২ ১১:৫৭4200
  • অ ঈশেন, পুরোনো লেখাগুলোয় গ্রীক-হিব্রু আসছে জায়গায় জায়গায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত