এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৯520355
  • " কলেজ গুলো তে আগে কে ভাবে নির্বাচন হতো "

    যাক্‌! এই তো এসেছে "চৌত্রিশ বছর", একটু অন্য ফর্মে এই যা।
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২০520356
  • যাই হোক, সর্বোচ্চ আদালত নিয়ে আমার বক্তব্যটা অরিজিৎ বলে দিয়েছে। ও নিয়ে বেশি কথা কওনের দরকার নেই। লোকশিক্ষে হোক, আপত্তি নাই। কিন্তু লোকশিক্ষের নামে অন্য অ্যানালজিগুলো একটু পরিপক্কও হোক। সমানে আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা হয়ে চলেছে। নাকি "একই যুক্তিতে" ব্র্যান্ডেড পশ্চিমবঙ্গীয় ছাত্র রাজনীতি আর কলেজে প্রেম করা একই ব্যাপার। এটা ব্যান হলে ওটা কেন হবে না।

    অনেক যুক্তিই অসার ঠেকছে। যেমন গুরুদাস দাশগুপ্ত নিয়ে রাজদীপের দ্বিতীয় পোস্ট। বড় দুর্বল যুক্তি। আমার মতে।

    কিন্তু আপিস থেকে গুচ্ছ কাজ এসেছে। আপাতত পালাচ্ছি। ফিরে আসব বলোহাড়িবাবুর স্নেহশীল উক্তির "এই পৃথিবীতেই"।
  • Ekak | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২১520357
  • ইউনিয়ন করার অধিকার থাকা উচিত। যে কোনো অধিকার তুলে নেওয়া সপ্রেসনের জন্ম দেয়।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২৪520358
  • উদিকে আবার অনেক ক্ষেত্রে সুপ্রীম কোর্ট বল্লে দুর্দান্ত একটা ডিসিশন হয়। ওই যে - যাহা আমার ইন্টারেস্টকে চরিতার্থ করে ইত্যাদি...

    ;-)
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৮520359
  • সিকি লিংডো কমিটি রিপোর্টটা Kই পড়লো কে জানে। এখানে কোনো আইডিয়াল সিচুয়েশনের কেত্তন নেই বা ইউটোপীয়ান দাবিও নেই। যা আছে তা হল বাস্তব সমস্যাগুলো (যেগুলো সিকি বা বোতীনের মেন পয়েন্ট) পয়েন্ট আউট করে কিছু গাইডলাইন। স্পেশ্যালি, এই কনটেক্সটে সেকশন ৬.৩ টা পড়তে বলবো।
  • LC | 129.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৭520360
  • কিন্তু পশ্চিমবঙ্গর ছাত্র রাজনীতির ক্ষেত্রে তো এই গাইডলাইনগুলো ইউটোপিয়ান-ই। তা না হলে দাদা বা দিদি কারো জমানাতেই এটা implemented হলো না কেন?
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫২520361
  • এইটা কেমন দাবী হল? পঃবঙ্গের ক্ষেত্রে ইউটোপীয়ান, অন্যত্র নয়। এবং ইমপ্লিমেন্টেড হয়নি মানেই ইউটোপীয়ান।

    মাইরি, লোকে কিছু দাবীদাওয়া করে বটে!
  • quark | 24.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৩520362
  • আহা, "যাহা আমার ইন্টারেস্টকে চরিতার্থ করে" তো অবশ্যই সইত্য। এই দেখুননা বিবেক এখন বলছেন (ঘাবড়াবেননা, উনি দেবরায়) কেন্দ্রীয় প্রকল্পের খরচাপাতির ব্যাপারস্যাপার রাজ্যের হাতে ছেড়ে দেওয়াই নাকি ভালো। তা কিছুদিন আগেই যখন "পিএম টু ডিএম" বলা হচ্ছিল, তখন সকলে " আহা কি শুনিলাম " ক'রে তালি বাজাচ্ছিলেন।

    http://www.anandabazar.com/13edit4.html
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৮520364
  • দুব্বোল তো লাগবেই সিকি, আমাদের স্বার্থে না হলেই দুব্বোল লাগাটা স্বাভাবিক

    ৮০C ধারায় ছাড়ের ঊর্দ্ধসীমা বাড়ানো নিয়ে গুরুদাস একটা অবরোধ করুক না, আমরা জমে ক্ষীর হয়ে ভাংচুর করবো, কে ব্যাটা পটল ব্যব্সায়ী সেই অবরোধে আটকে তার খেয়াল তখন থাকবেই না

    গরু হারালে এমনিই হয় মা ....
  • PM | 93.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:২৮520365
  • আলোচনাটা মনে হয় ভুল দিকে চলেছে। কালকের ঘটনাটা মোটেই ছাত্র রাজনীতির প্রশ্ন নয়-- আইন শৃংখলার প্রশ্ন।

    যে ছেলে গুলো গুলি করলো, বোম ফাটালো তাদের কাছে কলেজের নির্বাচন উপলক্ষ মাত্র। যদি কলেজ নির্বচন না হয়ে পাড়ার জলসা নিয়ে কোনো সমস্যা হতো তাহলেও এই ছেলেগুলো সামান্য প্রোরোচনাতেই বোমা-বন্দুক চালাতো। এ বিষয়ে আমার সন্দেহ নেই
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৩520366
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1851&boxid=12554765

    " ভিলেজ পুলিশ কর্মীদের পাশাপাশি আনুগত্যের পরিচয় দিতে মঞ্চের সামনে ৫১ জন প্রাথমিক শিক্ষক -শিক্ষিকা লেফট -রাইট করতে বাধ্য হলেন খেজুরিতে৷ কত মানুষকে চাকরি দিয়েছেন বোঝাতে মঞ্চের সামনে ভিলেজ পুলিশ কর্মীদের প্রথমে আসতে বললেন মমতা৷ তাঁরা প্যারেড করে আসার পর মঞ্চ থেকে আচমকা ঘোষণা করা হয়, প্রাইমারি স্কুলে যাদের চাকরি হয়েছে তারা সামনে আসুন৷ রোদের মধ্যে এর পর শিক্ষক শিক্ষিকারা কার্যত প্যারেড করে এলেন৷ তৃণমূল রাজত্বেই যে তাঁরা চাকরি পেয়েছেন, এ ভাবেই তার প্রমাণ দিতে হল তাঁদের৷"

    খিক্‌ খিক্‌
  • LC | 129.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৮520368
  • However, it is not appropriate to permit the
    level of interference being exercised by political parties at present, as the primary function
    of a university is, after all, education, and not political indoctrination, especially when such
    political influence brings with it all the indiscretions that political parties are known for.
    Therefore, in this respect, the Committee recommends:
    6.3.1 During the period of the elections no person, who is not a student on the
    rolls of the college/university, shall be permitted to take part in the
    election process in any capacity. Any person, candidate, or member of the
    student organisation, violating this rule shall be subject to disciplinary
    proceedings, in addition to the candidature, as the case may be, being
    revoked.

    আইডিয়ালি এক্কেবারে পারফেক্ট (ইউটোপিয়া র আভিধানিক মানেও বোধহয় তাই)। কোন কোন রাজ্য বাস্তবায়িত করেও দেখিয়েছে, মানলাম। কিন্তু তর্কটা প্রথম থেকেই পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ছাত্ররাজনীতির নামে যা হয় তাই নিয়ে হচ্ছিল, সিকি একা নয়, অন্য কেউ কেউ ও মুলতঃ পশ্চিমবঙ্গের কথাই বলেছে। আর এটাও ঘটনা, এই রাজ্যে এখনো লিংডো কমিটির সুপারিশ রূপায়িত হয় নি। কেন হয় নি অর অদূর ভবিষ্যতে হবার সম্ভাবনা কতটা সে বিষয়ে কেউ আলোকপাত করলে বাধিত হই।
  • quark | 24.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৮520367
  • এই তো ক'দিন আগেই আইএসাই থেকে আধ কিলোমিটার দূরে গুলি চলেছে, উপলক্ষ্য ইভ টিজিং
  • de | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৯520369
  • এই লোকগুলো এমন দুমুখো হয় -- এই যুক্তি ফলো করলে রাজ্যেরও তো পঞ্চায়েতের হাতে কিছু ছাড়া উচিত-- সে বেলা আবার অন্য যুক্তি সাজাবে! পঞ্চায়েত ব্যবস্থাটাকেই তো তুলে দিতে চলেছেন রাণীমা!
  • de | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪০520370
  • মানে, দেবরায় বাবুর কতা কইলাম!
  • শ্রী সদা | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪১520371
  • কত বড় শুঃ বাঃ হলে শিক্ষক-শিক্ষিকাদের এই ভাবে অপমান করা যায় ঃ(
  • Ekak | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৮520372
  • হোক হোক এরকম আরও হোক। পার্টি র দয়ায় শিক্ষক পদে আসীন এরকম ও কম দেখলুম না। চৌত্রিশের আগেও ছিল। পরেও। সব ময়লা উঠে আসুক। তাকিয়ে আছি কবে কাদা ছোঁড়াছুঁড়ি টা ইউনিভ লেভেলে যায়। মিত্রখিন আর্কাইভ খুলবে পুরো :) সব ওলটপালট করে দে মা। কাগজ ছিঁড়ে খাই :) :)
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫০520373
  • "During the period of the elections no person, who is not a student on the rolls of the college/university, shall be permitted to take part in the election process in any capacity"

    এর মধ্যে ইউটোপীয় কিছুই নেই (ইউটোপীয় বলতে ইমপ্র্যাক্টিক্যাল/অবাস্তবও বোঝানো হয় - অভিধানে)। আর আইডিয়াল এবং এখনো ইমপ্লিমেন্টেড হয়নি বলেই যদি ইউটোপীয় বলতে হয় তাহলে অনেক কিছুই তাই, ইভেন আইপিসি-র অনেক সেকশন, বা সংবিধানের অনেক ধারা। সেটা সিস্টেমের ফল্ট বলা যায় বড়জোর।

    তবে সেই গ্রামাটিক্যাল তর্কে না গিয়ে বলা যায় যে ইমপ্লিমেন্টেড হয়নি, অতএব ব্যান করা হোক - এটা মাথাব্যথা হলে মাথা কেটে ফেলার চেয়েও অকেজো যুক্তি।
  • quark | 24.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫৫520375
  • হুম! পুলিশকে চাবকানো উচিৎ বলা? সাংবাদিককে থাপ্পড় মারব বলা? বিধায়ককে বাপ তুলে গালাগাল করা? যায়?

    শ্রী সদারে জিগালাম!
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০৭520376
  • কিছুটা স্মৃতি রোমন্থন করি। যদিও এটা নিজস্ব অভিজ্ঞতা এবং আগে তো এটাই হত বলে দাবীও তুলছি না;-)

    লিংডো কমিটির ওপরের গাইডলাইনটা ছয় বছরের ছাত্র রাজনীতির ভিত্তিতে মনে হচ্ছে না ইউটোপীয় বা অবাস্তব। কারণ ওই ছয় বছরে আমাদের কলেজের বাইরের এরকম কাউকে ইলেকশন প্রসেসে ইনভল্‌ভ করাতে হয়নি। বিইকলেজ বা যাদবপুরে। এটা খুবই সাধারণ একটা নিয়ম - এমনকি বিইকলেজের ইউনিয়ন সংক্রান্ত পলিসির মধ্যেও লেখা ছিলো - ১৯৯১ সালে।

    কিন্তু এই ইনভল্‌ভমেন্টটা কোন লেভেলে হয় সেটা টের পেলাম বছর দুই আগে বাড়ির কাছের একটা স্কুলের বোর্ডের ভোটের সময়। তার আগের দশ বছর বাদ দিচ্ছি কারণ ইনফরমেশন নেই। কিন্তু তার আগের কুড়ি বছরে কখনো দেখিনি স্কুলের বোর্ডের ভোটের সময়ে রাত্রি অবধি এলাকায় র‌্যাফ রয়েছে আর কাতারে কাতারে লোক স্কুলের মাঠে বসে রয়েছে।

    পয়েন্ট টেকেন যে পঃবঙ্গে কলেজ নির্বাচনে অনেক সমস্যা আছে। লিংডো কমিটির রিপোর্ট অন্য রাজ্যের কথা বলেও কলকাতাকে স্পেশ্যাল মেনশন দিয়েছে। দ্যাট ডাজ নট মীন যে এই গাইডলাইনগুলো অবাস্তব এবং ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়, সুতরাং...

    এই দাবীটা আল্টি বোকাবোকা।
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩৮520377
  • বন্‌ধ নাকি প্রতিবাদের এক অন্যতম হাতিয়ার। সারা পৃথিবীর জন্য এ কথা সত্যি বলে মানলেও পশ্চিমবঙ্গে ঐ সিপিএম আর তৃণমূলের জীবগুলো ছাড়া যে কাউকে এই কথা শুনিয়ে দ্যাখো, হ্যাহ্যা করে হাসবে। পশ্চিমবঙ্গের জন্য ওটাই ইউটোপিয়া।

    অবাস্তব নয়, আমি এলসির কথামত আইডিয়াল বা পারফেক্ট অ্যাবসোলিউট সিচুয়েশন বোঝাতেই ইউটোপিয়া বলেছিলাম। শুরুতেই বলেছি লিংডো কমিটি জাস্ট কয়েক পাতা চোখ বুলিয়েছি ওপর ওপর, পুরো পড়ার এখন সময় নেই। যেটুকু দেখলাম সেটা ঐ দাউ শ্যাল্‌ট নট টাইপের সার্মন লাগল। বাকি রাজ্যের ছাত্র রাজনীতি জানি না, পশ্চিমবঙ্গে যে ওসব হয় না, সেটা আমি জানি।

    রাজদীপের উত্তর আমি দেব। হাত খালি করে।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৩520378
  • সেই তো ঘুরে ফিরে একই কথা - মাথা ব্যথা হলে মাথা কাটো;-)

    বোঝার সুবিধার জন্যে আরো একটা উদাহরণ দিই।

    রাস্তায় গাড়ি চালানোর অনেক রেগুলেশন আছে, যেগুলো ৯০% লোকে মানে না, ইভেন জানেও না। বাঁদিকের আয়না যে কেন দরকার সেটাই জানে না আর তাই নিয়ে তক্কোও করে;-)

    তো তার জন্যে আমার অসুবিধা হয়, অন্য সকলেরই হয়, অ্যাক্সিডেন্টও হয়, লোকে মরেও। বেসিক্যালি রেগুলেশনগুলো ওই কী যেন - "ইমপ্লিমেন্টেড" নয়, অতএব ইউটোপীয়। রাস্তায় গাড়ি টাড়ি চলা ব্যান করা হোক।
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৮520379
  • আমি বলব, আপেল আর কমলালেবু। বাঁদিকে কেন আয়না লাগে না, বা লাগা ম্যান্ডেটরি নয়, তাই নিয়েও আমি বক্তব্য পেশ করেছিলাম। :)

    আরে, সারাদিনে আমার কাজই হল না।
  • PM | 93.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫১520380
  • তাহলে দিল্লির জন্য আলাদা রেপ ল চালু হোক। হরিয়ানার জন্য আলাদা ফিমেল ফিটোসাইড রুল চালু হোক... ইত্যদি।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৩520381
  • সেগুলো একটাও ভ্যালিড নয় সেটাও মোটামুটি কনক্লুসিভলি প্রমাণিত হয়েছিলো - এই যেমন বাঁদিকে প্যারাল্যাল পার্কিং-এর জন্যে, বিশেষ করে সেদিকে কার্ব বা নালা থাকলে। আর হাই-ওয়ে ড্রাইভিং-এ তো বটেই। অন্যান্য দেশে আয়না না থাকলে লাইসেন্স বাতিল করা হয়, আর রোড রুলস ইউনিভার্সাল।
  • PT | 213.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৩520382
  • JU থেকে মহম্মদ সেলিম, নীলোৎপল বসু ইত্যাদিদের তো চোখের সামনে উঠে আসতে দেখলাম। এমনকি ইদানিং টিভিতে অনেকদিন বাদে দেখছি জয়্প্রকাশ মজুমদারকে-ছত্র পরিষদ করত। এদের কাওকেই তো পেটো-বন্দুক নিয়ে ক্যাম্পাসে মারামারি করতে দেখিনি। ছোটখাটো যে হাতাহাতি হয়নি তা নয়-কিন্তু এখন যা দেখছি তার সঙ্গে কোন ভাবেই তুলনীয় নয়।
  • aranya | 154.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫০520383
  • ইকবালের শাকরেদ ইবনে। হত্যাকারী শেখ সুভান ইবনের স্নেহধন্য ভাইপো।
    ইক্ববাল ওরফে মুন্না আগে ছিলেন সিপিএম-এ। বন্দর এলাকায় তোলাবাজি করতেন। লোকসভা ভোটের আগে পরিবর্তনের আঁচ পেয়ে রাতারাতি তৃণমূলে আসেন। - এইসময় থেকে
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1840&boxid=14755187

    আশা করি ২০১৬-য় সিপিএম ফিরে এলে চেষ্টা করবে এইসব বেনোজল যেন বামশিবিরে ফিরে না আসে। গুণ্ডাদের কোন রঙ হয় না, তারা আবারও চেষ্টা করবে ক্ষমতার সঙ্গে থাকার।
  • a | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৭520384
  • তার আগে এই প্রশ্নটা করবেন কি যে এইসব বেনোজল তৃনমূলে গেল কি করে? ২০১১ এর ঝড়ের মার্কেটেও কেন তৃনমূল প্রার্থীকে জিততে এইরকম লোকেদের সাহায্য লাগে?
    আর যদি তাই হয়, তাহলে আর কোথায় কোথায় এরকম "সাহায্য" হয়েছে?
    [তার মানে এই নয় যে মমতার বিশাল জনভিত্তিকে অস্বীকার করার কোন জয়গা আছে]
  • aranya | 154.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০১520386
  • সাহায্য ছাড়াও জিতত মনে হয়, ২০১১-তে। অধিকন্তু ন দোষায় হিসেবে গুণ্ডাদের সাহায্য, imho।
  • PT | 213.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৬520387
  • এই "অধিকন্তু ন দোষায়" জাতীয় বক্তব্যগুলো এখন অসহনীয়ভাবে justify করার দিকে যাচ্ছে। ৩৫ লক্ষের ব্যবধানকে ঝড় বলা যায় কিনা জানিনা কিন্তু সোজা কথা হল ঐ সংখ্যালঘু ভোট ঝুলিতে পোরার জন্য মুন্না-ইবন ইত্যাদিকে প্রয়োজন ছিল। যেমন কিনা গুরুঙ্গদের দরকার ছিল পাহাড় আর কিষেণজীকে দরকার ছিল জঙ্গল থেকে বামেদের ঝেঁটিয়ে বিদেয় করার জন্য।

    সর্বোপরি বুদ্ধবাবু কি মমতার পায়ে আছড়ে পড়ে অনুরোধ করেছিলেন মুন্নাকে দলে নিতে? সততার প্রতীক এবং তামাম বুজীরা মুন্নার তোলাবাজী চরিত্রের কথা জানতেন না? কোন কোন কংগ্রেসি গুন্ডা ৭৭-এর ক্ষমতা বদলের আঁচ পেয়ে বামেদের দলে যোগ দিয়েছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন