এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | 24.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:২৮661786
  • আগেও লিখেছিলাম বোধয়, লোকাল ইন্ডাস্ট্রি থাকলে সুবিধে যে লোকাল জনতার (প্রোভাইডেড, যারা অলরেডি স্কিলড) তাদের রিক্রুটমেন্টের সুবিধে বেশী হয়। সেটা কোনো রিজিওনাল পলিটিক্স সবসময় নয়। ওয়াকইন গুলো লোকাল লোকজনের পক্ষে অ্যাটেন্ড করা সুবিধে, রিলোকেশন না করতে হলে অনেক জায়গায় প্রেফার করে, লোকাল ক্যান্ডিডেট এর জয়েন করার চান্স বেশী, ইন্টারভিউ নেওয়ার সুবিধে ই ঃ। আমি আমার বর্তমান কোম্পানীতে যখন ইন্টারভিউ দিয়েছিলাম, দুই রাউন্ড টেলিফোনিক এর পর তিন-চারদিনের নোটিশে প্রায় হাজার পঁচিশেক টাকা খরচ করে লুরুতে এনে ফেস টু ফেস ইন্টারভিউ নিয়েছিল। এই পরিমান বাজেট সব কোং বা প্রোজেক্টের না ও থাকতে পারে, তারা প্রেফার করবে লোকাল ক্যান্ডিডেট। আমি গতবছর কোলকাতায় পুরোনো চাগ্রীতে থাকাকালীন লুরুতে আর একটা প্রোডাক্ট কোং এ অ্যাপ্লাই করেছিলাম, একদম খাপে খাপ জব রোল ছিল। আমার এক বন্ধু রেফার করেছিল, ওকে এইচ আর আনাফিশিয়ালি বলেছিল যে ওরা অলরেডি লুরুতে আছে এরকম লোক খুঁজছে।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:২৯661787
  • আচ্ছা, মমতা আইটি কোম্পানিকে কেন সেজ অ্যাপ্রুভাল দিচ্ছেন না সেটা পরিষ্কার করে বলেন নি। হয়তো পরে বলবেন। আন্দাজে একটা কারন বলতে পারি, কেউ কেউ হয়তো বলবেন আইটি তে দিলে অন্য সেক্টরে সেজ না কেন? মানে প্রিসিডেন্স আর কি। এটা অবশ্য আমার আন্দাজ, আসল কারন মমতাই বলতে পারবেন।
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৩০661789
  • সদা,
    ঠিক কথা। কিন্তু ব্যাঙ্গালোরের মেজরিটি নন-লোকাল না? এখানে সিলিকন ভ্যালি-ও।
  • sm | 53.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৩০661788
  • dc, দেখুন আমার পলিসি হলো গাছেরও খাবো আবার তলারও কুড়োব। ইনফি ও থাকুক, মাঝারি,ও স্মলস্কেল ও থাকুক।আগের সরকারে আমলে রাজারহাটে একটা গ্রা প্রি এরিনা হবার কথা ছিল।সেটা হলেও বেশ কয়েক হাজার লোকের কর্মসংস্থান হত। কোনো একটা কারণে হয় নি। তো কি আর করা।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৩২661790
  • সদাবাবু, লোকালের কথা ভুলে যান। পবর যারা আইটি বা অন্য বড়ো ইন্ডাস্ট্রিতে চাকরি চান তারা অন্য রাজ্যে যাবেন। আর যারা অন্য রাজ্যে যাবার মতো অবস্থায় নেই তারা পবতে স্মল বা মিড সেক্টরে কাজ করবেন। অসুবিধের কি আছে?
  • শ্রী সদা | 24.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৩৩661792
  • আর আইটি/বড় ইন্ডাস্ট্রিতে গ্রোথ না হয়ে যদি স্মল স্কেল, SME তে সত্যিই ভালো গ্রোথ হয় তবে ভালো তো। কিন্তু ওদিকে গাদা গাদা বেকার গ্র্যাজুয়েট, তোলাবাজি, চিটফান্ড, সিন্ডিকেট তো এখনো অব্দি অন্য কথা বলছে ঃ)
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৩৩661791
  • sm এহেহে এটা ঠিক পলিসি না। অন্তত তৃনমূল এই পলিসিতে বিশ্বাস করে না :p
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৩৪661793
  • ডিসি,
    ঠিক। আর দ্বিতীয় কথা হল, আইটি বাদে ৯ কোটি রাজ্যের মানুষের অন্য চাকরিও তো লাগবে নাকি? সব জায়্গা কি আর ব্যাঙ্গালোর হবে? তাহলে ব্যাঙ্গালোরের কি হবে?
  • S | 109.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৩৬661794
  • সদাবাবুর কথাটা খুব সত্যি কথা। মুম্বাইতে গিয়ে বুঝলাম। আগেব্যাঙ্গালোরে গিয়ে দেখেছিলাম। এতো নামি দামি দেশি বিদেশি কোম্পানি যে ইন্ডিআয় রয়েছে কোলকাতায় বসে সেটা জানা বোঝা খুব মুশকিল।

    আর একটা বড় কোম্পানি যে লেভেলের ইনভেস্টমেন্ট করতে পারে, তার জন্যে অনেক এসেমির দরকার হয়। আর পবে তো এসেমিও তেমন না - শুধু আনরেজিস্টার্ড শ্রমিক বেড়ে চলেছে। এর ফলে লঙ্গ টার্মে পার ক্যাপিটা ইনকাম তুলনামুলক ভাবে কম থাকবে। দেখা যাক।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৩৭661796
  • এল সি এম দা, লুরুতে তামিল/তেলুগু লোকজন তো প্রচুর আছে আইটিতে। লোকাল লোকজন আইটিতে কতটা ইন্টারেস্টেড বা তাদের নতুন জেনারেশন কতটা স্কিলড সেটাও ম্যাটার করে নিশ্চয়ই। পশ্চিমবঙ্গে অন্তত ঃ কাগজে-কলমে স্কিলড আইটি রিসোর্স তো কম নাই। ঘরে ঘরে সফো।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৩৮661798
  • lcm নানা আমি শুধু ব্যাঙ্গালোর বলিনি, পবর যারা মাইগ্রেট করতে চায় (আর তাদের মধ্যে যারা করার মতো অবস্থায় আছে, মনের আর পকেটের জোর আছে), তারা ভারতের অন্য অনেক শহরে মাইগ্রেট করতে পারবে, যেমন পুনা, বম্বে, দিল্লি, হাইড, চেন্নাই ইত্যাদি। আর যারা মাইগ্রেট করতে চায়না বা পারবে না তাদের জন্যও তো পবতে স্মল স্কেলে যথেষ্ট কাজ তৈরি হচ্ছে। তো অসুবিধেটা কোথায়? ভালো সেগমেন্টেশনও তো হয়ে গেল।
  • sm | 53.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৩৮661797
  • S | 109.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৪১661800
  • @dc আপনি যেটা বলছেন তার মানে দাঁড়াচ্ছে, যারা মাইগ্রেট করতে পারো তারা সফো হয়ে যাও, নইলে তেলেভাজ ভাজো। বাইরে মাইগ্রেট করার অনেক হ্যাপা থাকে সেটা আপনিও জানেন।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৪১661799
  • S খালি বম্বে আর ব্যাঙ্গালোরের কথা বলেন! মশাই ওই রাজ্যগুলো বিগ ইনভেস্টমেন্ট মডেলে বিস্বাস করে, টাটা আম্বানি দের ওরা ওয়েলকাম করার জন্য বসে আছে। পব তো সেই মডেলে বিশ্বাস করে না! তাহলে কেন পবতে বম্বে বা ব্যাঙ্গালোরের মতো শহর হবে? পব যে মডেলে এগোচ্ছে সেই মডেলেই এগোবে!
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৪২661801
  • ঠিক কথা।
    আবার তেমন বড় ইন্ডাস্ট্রি হয় নি (গত এক-দুই দশকে), অথচ লোকজনের আয় ভালই এমন রাজ্যও আছে।

    জিডিপি পার ক্যাপিটা

    হরিয়ানা - ১,৩২০৮৯ টাকা
    উত্তরাখন্ড - ১,০৩৩০৯
    পাঞ্জাব - ৯২৬৩৮
    হিমাচল প্রদেশ - ৯২৩০০
    ...
    কর্ণাটক - ৮৪৭০৯
  • S | 109.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৪৪661803
  • এগোচ্ছে না বলেই তো বলছি। পার ক্যাপিটা ইনকাম তো অনেক কম রয়েছে। তবে এটা বলতে পারেন যে পবের লোকেরা গরীব থাকতে ভালোবাসে তাহলে তাই থাকুক। সেক্ষেত্রে আর কিছু বলার নেই। আমি অ্যাজিউম করছি যে পবের লোকেরা র‌্যাশনাল বিয়িঙ্গ - বেশি ইনকামের রাস্তা বাছবে।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৪৪661802
  • সদা বাবু, শুধু লুরু না, চেন্নাইতেও আইটি বা অন্য সেক্টরে প্রচুর প্রচুর তামিল আছে। এখানে যেসব প্রোডাক্ট কোং গুলো আছে, হিউন্ডাই থেকে শুরু করে ফোর্ড, বিএমডাব্লু, ওদিকে মাইক্রোসফট থেকে আইবিম আর এইচপি, সবেতে মেজরিটি তামিল বা দক্ষিনের লোক। তবে সে অন্য গল্প।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৪৭661805
  • S, মাইগ্রেট করার অনেক হ্যাপা থাকে, প্র্যাক্টিকাল কারনেই বহু লোক মাইগ্রেট করতে চায়্না বা পারেনা, সে আমিও জানি। আমি মাইগ্রেট করেছি বলেই অন্যদেরও বলবো তুমিও মাইগ্রেট করে যাও, সেটা আমি বলিনা, বিশেষ করে মেয়েরা যারা কাজ করতে চায় তাদের তো মাইগ্রেট করা আরো অসুবিধে। তবে ঐ আর কি। পবর থেকে বেরোতে না পারলে স্মল আর আনার্গানাইজড সেক্টর তো আছেই। পবর জিডিপিও ভালো বাড়ছে, কাজেই অসুবিধে নেই।
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৪৭661804
  • এস,
    পশ্চিমবঙ্গের লোক অলরেডি বেশি ইনকামের রাস্তা বাছতে আরম্ভ করেছে। ব্যাঙ্গালোর, দিল্লি, পুনে, হায়দ্রাবাদ যাচ্ছে। একটু দেরিতে হলেও শুরু করেছে।
    মালয়ালি, পাঞ্জাবি-রা অনেকদিন আগে থেকে করেছে। তামিল/তেলুগু-রাও।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৪৯661807
  • হুঁ বেশী ইনকাম চাইলে আর মাইগ্রেট করতে পারলে পবর বাইরে চলে যাও। নাহলে পবতেও স্মল স্কেলে কাজের সুযোগ তো আছেই।
  • S | 109.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৫১661808
  • গুরগাঁও হরিয়ানাতে না? আর হিমাচল প্রদেশের লোকসংখ্যা কত?
  • S | 109.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৫৪661809
  • ২০১৩-১৪ তে পবের জিডিপি পার ক্যাপিটা ৬৯৪১৩ আর তামিল নাডুর ১১২৬৬৪। এই ফারাক দুর করতে কত দিন লাগেব?
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১০:৫৫661810
  • তা জানিনা, তবে আগের বছর পবর জিডিপি দিল্লি ছাড়া আর সব বড়ো শহরগুলোর থেকে বেশী হারে গ্রো করেছে। রেটটা ধরে রাখতে পারলে অন্যদের ধরে ফেলবে।
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ১১:১৪661811
  • এস,
    আগে লিখেছিলাম, কয়েক পাতা আগে।

    ২০১১-র সেনসাস ডেটা থেকে প্রতি বর্গ কিমি তে জনবস্তির ঘনত্ব ধরলে,
    পশ্চিমবঙ্গ - ১০২৯
    মহারাষ্ট্র - ৩৬৫
    তামিলনাড়ু - ৫৫৫
    কর্নাটক - ৩১৯

    পশ্চিমবঙ্গের জিডিপি গত দশ-পোনেরো বছর ধরলে নট ব্যাড, কিন্তু জনসংখ্যার বৃদ্ধি উইল ক্যাপ পার-ক্যাপিটা।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ১১:২৫661812
  • "পশ্চিমবঙ্গের জিডিপি গত দশ-পোনেরো বছর ধরলে নট ব্যাড, কিন্তু জনসংখ্যার বৃদ্ধি উইল ক্যাপ পার-ক্যাপিটা।"

    এটা একটু সার্কুলার লজিক হয়ে গেলনা? জনসংখ্যার এফেক্ট র‌্যাশনালাইজ করার জন্যই তো পার ক্যাপিটা ধরে, মানে পার ক্যাপিটা দিয়ে বোঝা যায় যে আসলে জিডিপি পারফরমেন্স কেমন। কিন্তু আপনি বলছেন যে জনসংখ্যা বেশী বলেই পার ক্যাপিটা কম, এজ ইফ জনস্যংখ্যা বেশী দিয়ে জিডিপিকে র‌্যাশনালাইজ করলেন। মানে ব্যাপারটা উল্টে দিলেন মনে হচ্ছে।
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ১১:৩০661813
  • ডিসি,
    এটা কমন ব্যাপার। ধরো চায়না। এই মুহূর্তে চায়নার জিডিপি (পিপিপি) তে পৃথিবীর মধ্যে প্রথম। কিন্তু পার ক্যাপিটা ইনকামে প্রায় ৯০-তম পজিশনে।
    কারণ চায়নার পপুলেশন।
  • S | 109.*.*.* | ০৪ মে ২০১৫ ১১:৩২661814
  • লসাগু আপনার লজিকটা ঠিক না। ইন্ডিয়ার জিডিপি আর গ্রোথ দুটৈ অনেক ওয়েস্ট ইউরোপিয়ান ইকনমির থেকে বেশি, কিন্তু জনসংখ্যাও বেশি বলে জিইপি পার ক্যাপিটা কম। তাহলে এবারে বলুন কোন দেশের অবস্থা ভালো।

    @dc, ঐটা কিন্তু পবের গ্রোথ নয়, কোলকাতার গ্রোথ।
  • lcm | 118.*.*.* | ০৪ মে ২০১৫ ১১:৩৭661815
  • ওকে,
    বোঝো!
    লজিক কোথায়, এটাও লিখতে হল (জিডিপি/পপুলেশন=জিডিপি-পার-ক্যাপিটা)

    অবস্থা ভালো কে বলল!
    তবে হ্যাঁ, যত লোক পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাবে তাত অবস্থা ভাল হবে।

    ১৯৯০-এর আগে কেরালা ছিল সবথেকে ডেন্সলি পপুলেটেড। অনেক মালয়ালি প্রায় তিন-চার দশক ধরে বেরিয়ে গেছে। কোথায় না গেছে।
  • S | 109.*.*.* | ০৪ মে ২০১৫ ১১:৪২661816
  • ওকে,
    বোঝো!
    এটাও লিখতে হল। যত ভালো লেবার বেড়িয়ে যাবে, জিডিপি তত কমবে। এখন এই নিয়ে তর্ক হলে আমার আর কিছু লেখার নেই।
  • S | 109.*.*.* | ০৪ মে ২০১৫ ১১:৪৪661818
  • লসাগু, কি লিখবো বলুন তো। আপনি যে ফর্মুলাটা লিখলেন সেটা দেখে হাসি পেলো। জিডিপি বাড়ে দুটো কারণে - তার মধ্যে একটা হোলো পপুলেশন। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন