এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৯৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ১০ অক্টোবর ২০১৭ ২১:৫০713939
  • এবারের ইকোনোমিক্সের নোবেল তাহলে ছাগল তত্ত্বে শিলমোহর দিল!
  • sm | ১০ অক্টোবর ২০১৭ ২১:৫৯713940
  • পিটি কি নোবেল পেলো নাকি?জবর খবর তো!
  • j | ১১ অক্টোবর ২০১৭ ১০:০১713941


  • মুকুলের বোমের কি আওয়াজ হয় দিল্লীতে দেখা যাক

    আপাতত যা বলছে আরেসেসের একদম ফেবারিট লিস্টে হীরকরাণী
  • s | ১২ অক্টোবর ২০১৭ ০৮:৩৪713942
  • মুকুল বোম্ব হল না, ম্যাক্সিমাম কালীপটকা বলা যেতে পারে কষ্টেসৃষ্টে।
  • PT | ১২ অক্টোবর ২০১৭ ০৯:২১713943
  • এসব আমড়াগাছীতে কারই বা কি আসে যায়। বেশী কথা বললে সেই কুপন পুড়িয়ে ভোটের আগে টাকা বিতরণ করার মত নিজের বহু কুকীর্তিই সামনে চলে আসতে পারে।
  • sm | ১২ অক্টোবর ২০১৭ ০৯:৪৯713944
  • ধরুন একজন ব্রিলিয়ান্ট তরুন সংসদ যাকে সম্প্রতি আপনার পার্টি বহিষ্কার করেছে। তাঁর নামে যতো অভিযোগ পার্টি করেছে ও পুলিশের কাছে জমা পড়েছে--তাঁর কাছে এসব কুপন পোড়ানো তো নস্যি!
    হাজার হোক উনি তো আপনার দলের ই মণিমুক্তা ছিলেন।
    তাঁর পর ধরুন গিয়ে লক্ষণ বাবু, সুশান্ত বাবু দের কথা।
    এরা তো যে কাউকে গুনে গুনে দশ গোল দেবেন।
    নিজের বাড়ীর দিকে একটু তাকাবেন না স্যার!
  • PT | ১২ অক্টোবর ২০১৭ ১৫:২৯713945
  • আগের পোস্টিংটা কি আপনার বাড়িঘর সম্পর্কে ছিল বলে মনে করেন?
  • de | ১২ অক্টোবর ২০১৭ ১৫:৫৪713946
  • ভেজা কালীপটকা -

    বম্বেতে কালীপটকারো যা আবাজ শুনি! তাও আবার লাইন করে প্যাকেটের পর প্যাকেট জুড়ে ফাটায় - কানে তালা লেগে যায়!
  • sm | ১২ অক্টোবর ২০১৭ ১৬:১৬713947
  • কাঁচের ঘরে বাস করে অন্যের জানলায় ঢিল ছুঁড়বেন না।
    প্রাচীন প্রবাদ!
  • j | ১২ অক্টোবর ২০১৭ ২১:৫৭713950
  • তেনার অনুপ্রেরণায় কালচার্ড বাত্তো বাবুর চেলার কিত্তি

    গ্রেপ্তার হয় নি

    http://stingnewz.com/9568/
  • sm | ১২ অক্টোবর ২০১৭ ২২:১৪713951
  • মনে পড়ে বিমান বোস এর উক্তি, আনি সুর রহমান এর উক্তি,
    গিনেস রেকর্ড ধারী ব্যক্তির উক্তি!
    এক সে বরকর এক।
  • PM | ১২ অক্টোবর ২০১৭ ২৩:১৩713952
  • ব্রাত্য এখন কানাডায়। কুইবেকের সাথে পঃবঃ এর কালচরল বিনিময়ের চুক্তি সই করতে। টোরেন্টোর বাঙ্গালি র ওকে ৩৪০ ডলারের ওয়াইন গিফ্ট করেছে। তারপর ওনার সামনে একটা নাটক করার কথা ছিলো প্রবাসীদের।।।কিন্তু উনি তরল নিয়েই স্থানত্যাগ করায় ব্রাত্য বিহনেই নাটক মন্চস্থ হয়। খবরে প্রকাশঃ)
  • j | ১২ অক্টোবর ২০১৭ ২৩:২৬713953
  • সরকারি টাকায় দুধসাদা একটা জাম্বো এস ইউ ভি হাকিয়ে জেলায় জেলায় বাত্তোজন বানাতে যায়

    ২০০৯-১০ সাল পর্যন্ত চ্যানেলে চ্যানেলে এসে কি এইচ টি টি ই না .....

    দমদমের নাম করা পোমোটার কাম গুন্ডা সর্দার হল ডান হাত আর জেলায় জেলায় নাট্য সম্প্রচারের নামে এই সমস্ত “ভাই” বসিয়েছে, চন্দননগরের মাল ছেলে ঢোকাব বলে কেস খেয়ে অস্থির আর এই কালচার্ড এস ইউ ভি ওলাটি কেমন চারিদিকে ভাই ঢুকিয়ে সেট করে দিয়েছে
  • s | ১৩ অক্টোবর ২০১৭ ০৮:৩০713954
  • একদল পাগলা কুকুর চেন ছাড়া অবস্থায় ঘুরে বেড়াচ্ছে।
  • j | ১৩ অক্টোবর ২০১৭ ০৯:১২713955
  • উনিই ঠিক করে দিলেন ল্যাব রিপোর্টে কি লেখা থাকতে হবে !

    http://epaper.sangbadpratidin.in/epaper/m/184023/59e00c118e44e

    চাড্ডিল্যান্ডের মুখ্যমন্ত্রীরাও এরকম থ্রেট দিয়েছেন বলে শোনা যায় নি
  • amit | ১৩ অক্টোবর ২০১৭ ০৯:২৫713956
  • বিজেপি রাজ্য গুলোতে তো মিডিয়া অনেক বেশি সাহসী মনে হয়। পব তে মমতার ভয়ে কোনো মিডিয়া হাউস মুখ খোলার সাহস দেখায় না। কেঁচো হয়ে আছে সব।

    তবে বুজিদের দেখে বড়ো আনন্দ হয়, সিপিএম আমলে যারা মোমবাতির মিছিল নামিয়ে দিতেন রোজ কথায় কথায়, আগুন জ্বালিয়ে দিতেন নন্দীগ্রামের হাজার হাজার ভেসে যাওয়া লাশের চিতায়, আজকে সবকটা দিদির আঁচলের তলায় লুকিয়ে বসে আছে। এই একটা কাজ মব্যা ভালো করেছে, বুজিদের একেবারে নাঙ্গা করে রাস্তায় ছেড়ে দিয়েছে।
  • dc | ১৩ অক্টোবর ২০১৭ ০৯:৫৩713957
  • দিদি যে বুজি স্পেসটা ঘেঁটে ঘন্ট করে দিয়েছে এতে কোন সন্দেহই নেই :d
  • sm | ১৩ অক্টোবর ২০১৭ ১০:০৩713958
  • কিন্তু সত্যি ই কি তাই?আগের ইলেকশনের আগে অবপ তো দুবেলা সারদা নারদের আসর বসাতো!
    মহাজোট, মহাজোট করে তৃণমূল কে ফেলে দিয়েছিলো প্রায়।ভোটের রেসাল্ট উল্টো দেখে এখন আবার দেঁতো হাসি আর হে হে চলছে।
    তার আগের ইলেকশনে সিঙ্গুর ও শিল্প নিয়ে হাহাকার,চলছিল ২৪ ঘন্টা,অবপ, আর আকাশে।
    মিডিয়া বিরুদ্ধা চরণ করে নি এমনটা নয়।
    বুদ্ধিজীবী দের তোল্লাই দেওয়া শুরু করে বুদ্ধ বাবু।
    জ্যোতি বাবু বা সির্দ্ধার্থ শংকর এর সময় বুদ্ধিজীবীরা এতো তোল্লাই পায় নি।
  • dc | ১৩ অক্টোবর ২০১৭ ১১:১৩713959
  • বুদ্ধবাবুর বাবুর আমলে বুজিদের বিশাল তোল্লাই দেওয়া হতো, যদিও তার আগে জ্যোতিবাবুর আমলে কি হতো জানিনা, তখন অনেক ছোট ছিলাম। তবে বুদ্ধবাবুর আমলে বুজিদের বাজার একেবারে রমরম করতো। আর তখন প্রতি ইলেকশানের আগে আজকালের চিঠি বিভাগে একটা করে আবেদন বেরোত, তাতে লেখা থাকতো পৃথীবিকে সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত করতে হলে এই ভোটে বামফ্রন্টকে জয়যুক্ত করতেই হবে, আর তার নীচে লম্বা বুজি সইয়ের লিস্ট থাকতো। নন্দীগ্রাম-সিঙ্গুর এর সময় থেকে এই বুজি স্পেসটা ঘাঁটতে শুরু করে, আর দিদি ক্ষমতায় আসার পর সেটা পুরো দৈ হয়ে গেছে :d
  • de | ১৩ অক্টোবর ২০১৭ ১২:৫৬713961
  • বুজিদের এমন এক্সপোজ করতে এর আগে কেউ পারেনি - ফুল ক্রেডিট গোজ টু দিদি!
    কতো মোমবাতির কারখানায় তালা পড়ে গেলো!
  • j | ১৩ অক্টোবর ২০১৭ ১৩:২৯713962
  • সরকারি টাকায় তেনোমুলি পুজোগুলোর কান্নিভালের পর এখন চলছে পাড়ায় পাড়ায় বুজি ডেকে বিজয়া সম্মিলনী

    হেব্বি ডিমান্ড
  • PT | ১৩ অক্টোবর ২০১৭ ১৩:৪৯713963
  • আমি গত কয়েক্দিন ধরে দুবেলা একটা মোটামুটি ভাল হাসপাতালে দুবেলা হাজিরা দিচ্ছি। চারপাশের সকলে শুধু প্লেটলেটের সংখ্যা নিয়ে আলোচনা করছে। আমার পেশেন্টের প্লেটলেটও নিম্নগামী আর ডাক্তাররাও ডেঙ্গীর জন্যেই প্রয়োজনীয় যা যা করার করছেন। অন্যদের পেশেন্টদেরও ডেঙ্গীর চিকিৎসাই চলছে।

    কিন্তু এই অপদার্থ আর চূড়ান্ত ঢপবাজ সরকারটা সম্ভবতঃ রক্ত পরীক্ষার একটা টেকনিকাল ব্যাপার ব্যবহার করে ডেঙ্গী সেরকম হচ্ছে না বলে দাবী করে যাচ্ছে। কোন ল্যাবেরই রক্তপরীক্ষা করে ডেঙ্গী বলে দেওয়ার অধিকার নেই আর সেরকম কেউ বলছেও না। কিন্তু এলাইজা পরীক্ষা না হওয়া পর্যন্ত কোন ডাক্তারের পক্ষেই ডেঙ্গী হয়নি বলে অপেক্ষা করাটাও নির্বুদ্ধিতা হবে।
  • de | ১৩ অক্টোবর ২০১৭ ১৩:৫৪713964
  • দেগঙ্গা থেকে বোতলে পুরে কিছু মশা এনে কালীঘাটে ছাড়লেই হয়!
  • s | ১৪ অক্টোবর ২০১৭ ০৭:০৫713965
  • অবাধে গুন্ডামি আর বিধায়কের নির্লজ্জ মিথ্যা।
  • PT | ১৪ অক্টোবর ২০১৭ ০৮:০২713966
  • রাজ্যে ডেঙ্গি নেই কিন্তু প্লেটলেটও নেই!!!!!
    "পুজোর সময় রক্তদানে টান পড়ে প্রতি বছরই৷ এ বছরও অন্যথা হয়নি৷ বিপদ বাড়িয়েছে ডেঙ্গির দাপট৷ শুধু শহরই নয়, শহরতলি থেকেও কলকাতায় প্লেটলেটের চাহিদার চাপ এসে পড়ছে৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=35267&boxid=22122220
  • Du | ১৫ অক্টোবর ২০১৭ ০৮:৩৮713967
  • হীরকরানী ও তার সৈন্যবাহিনী দাত্জিলিঙ্গ কে কাশ্মীর বানিয়ে দিচ্ছে। ডেন্জারাস। সরকারী বয়ান বলছে গুরুঙ্গ পন্থীরা নিজেই নিজেদের ঘরে আগুন দিয়েছে!
  • s | ১৫ অক্টোবর ২০১৭ ০৯:১২713968
  • অধিকাংশ পুলিশ খুনের কিনারা বা যথাযোগ্য শাস্তি হয়নি এই আমলে।
  • PT | ১৫ অক্টোবর ২০১৭ ১৩:০৭713969
  • লুম্পেনদের অনুপ্রেরণায় যা যা হওয়ার ছিল ঠিক ঠিক সেই সবই ঘটে চলেছে। সব বুজী ও ঘেউ-ঘেউ-এর দল প্রচুর ফাঁকা বুলি ছাড়ার পরে পায়ের ফাঁকে লেজ গুটিয়ে চত্বর থেকে হাওয়া!!
  • বিষন্ন একেলা | ১৫ অক্টোবর ২০১৭ ১৮:০৬713970
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন