এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১৬:০২423180
  • এলেবেলে কি আমার অনুমতি চাইছিলেন এতক্ষণ? কি লজ্জা, কি লজ্জা!! আমি কে আপনাকে অনুমতি দেওয়ার?

    @অর্জুন
    মায়াবতী ইত্যাদিরা কাদের প্রতিনিধিত্ব করেন? আপনাকে খুব সোজা সাপতা একটা প্রশ্ন করেছিঃ
    "নিম্নবর্ণ থেকে উঠে আসা প্রথিতযশা সাংবাদিক, লেখক, শিল্পী, গায়ক, অভিনেতা, চিত্র-পরিচালক, নাট্য-ব্যক্তিত্ব, ইত্যাদির নামের একটা তালিকা বানান অর্জুন। পব দিয়ে শুরু করুন। ওঃ অ-কমুনিস্ট নেতার তালিকাও বানাবেন।"
    এটাকে গুলিয়ে দেওয়ার কোন প্রয়োজন নেই।
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ১৫:২৬423179
  • @পিটি, 'অবামপন্থী'রা কি 'নিম্নবর্ণের'র প্রতিনিধিত্ব করে? অর্থাৎ তাদের অ্যাজেন্ডায় আলাদা করে কি সেটা থাকে? ঃ-) ঃ-)

    যাইহোক, 'অবামপন্থী' বলে আদেও কি কিছু হয়? 'বামপন্থা' আছে তাই তার কন্ট্রারী ' 'অবামপন্থা' ? আমার কাছে এটা অর্থহীন।

    কমিউনিস্ট পার্টিকে সমর্থন করেন না এমন কেউ? আবার কমিউনিস্ট পার্টিকে সমর্থন না করলেই তিনি বামপন্থী হতে পারেন না? 'বামপন্থী' তো একটা রাজনৈতিক আদর্শ।
  • এলেবেলে | ২৩ অক্টোবর ২০১৯ ১৫:০৮423178
  • পিটি কি আমাকে এড়িয়ে যেতে চাইছেন? ৮৩ থেকে ১১ মানে ২৮ বছর বাম আমলকে খুব কাছে থেকে দেখেছি। প্রথমে ছাত্র ও পরে শিক্ষক হিসেবে। সেসব বলতে বসলে মহাভারত হয়ে যাবে।
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১৫:০৫423177
  • অবামপন্থীদের নিম্নবর্ণের তালিকা চাইলাম তো..........!! সেটা কই?
  • এলেবেলে | ২৩ অক্টোবর ২০১৯ ১৫:০১423176
  • আরও একবার প্রশ্নটা রাখছি --- আমার কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন ১৯৮৩-১৯৯০। চাকরি ১৯৯০ থেকে। আমি রাজ্য ছেড়ে কদাপি কোথাও যাইনি যদিও। বাম আমলের শিক্ষা ও চাকরি সম্পর্কে আমার কথা গ্রাহ্য হবে?
  • এলেবেলে | ২৩ অক্টোবর ২০১৯ ১৪:৫৮423174
  • //উনি অবশ্য যদুপুরের কথা বলেন নি, নেট এ রাজ্যের কেউ পাচ্ছে না এটাই বলেছিলেন।
    যাই হোক,, আমি যখন আগে এই কথাটা বলেছিলাম, আপনি "পুরোটাই ফালতু কথা " বলেছিলেন। আশা করি, তর্কসভার ডেকোরামের খাতিরে, শব্দটা ফিরিয়ে নেবেন।//

    অভিযোগটা স্পষ্ট হল না। "পুরোটাই ফালতু কথা " কোনটা? 'নাগরিতে লেখা বাধ্যতামূলক' না 'নেট এ রাজ্যের কেউ পাচ্ছে না'? আপনার অধ্যাপক কিসের ভিত্তিতে কথাটা বলেছেন সেটা জিজ্ঞাসা করেছিলেন কি? ওঁর কাছে কি ডেটা আছে যে গত কত বছর ধরে সংস্কৃতের ছেলেমেয়েরা নেট কোয়ালিফাই করছেন না? সেটা কি শুধু সংস্কৃতে না লিখতে পারার জন্য নাকি অন্য কারণও আছে?

    তর্কসভার ডেকোরাম? হ্যাঁ, ও ব্যাপারে কিঞ্চিৎ অভিজ্ঞ হয়েছি এতদিনে। অনেকে অনেক ফালতু কথা বলেও এবং ব্যক্তি আক্রমণ করেও সেসব ফিরিয়ে নেওয়ার নামও করেননি, ব্যক্তি আক্রমণ বন্ধও করেননি।

    তবুও আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিলে যা বলেছি তা যদি ভুল হয় তবে আ ফিরিয়ে নিতে বিন্দুমাত্র অসুবিধা নেই। 'ডেকোরাম' মেনেই।
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ১৪:৫৮423175
  • @কাজু, স্কটিশচার্চ কলেজের কথা আমি নই, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন। স্কটিশচার্চ নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান।

    @পিটি বাবু, অভিজিৎ বিনায়ক বাবু যা বলেছেন, অমর্ত্য সেন একই কথা বছর তিনেক আগে একটি বাংলা সাক্ষাৎকারে বলেছিলেন এবং সেটাও আনন্দবাজারে ছাপা হয়েছিল। কমিউনিস্ট পার্টিতে উচ্চবর্ণীয় hegemony চোখে পড়ার মত। আমার মতে ওটা একটা উচ্চবর্ণীয় den। সমস্ত মার্ক্সপড়া জমিদার ও বড়লোক পুত্রেরা ঐ পার্টি রুল করেছিল এবং আশ্চর্যভাবে সেটা থেকে এতকাল পার্টি মুক্ত হতে পারেনি। বিশেষ করে বাংলার কমিউনিস্ট পার্টি। এই উচ্চবর্ণীয় উন্নাসিকতা সমস্ত কমিউনিস্ট রাজনীতিবিদদের মধ্যে বিদ্যমান। স্নেহাংশু আচার্য তো প্রকৃত অর্থেই রাজপুত্র ছিলেন।

    কেরালায় সম্ভবত এটা হয়নি।

    তালিকা চাইলেন? IPTA একটা সময় দেশের সবচেয়ে distinguished সাংস্কৃতিক দল এবং একটি বামপন্থী গ্রুপ। সেখানে সর্বভারতীয় স্তর থেকে কারা ছিলেন? বলরাজ সাহনী, দময়ন্তী সাহনী, জোহরা সেহগল, সলিল চৌধুরী, উৎপল দত্ত, শোভা সেন, এ কে হাঙ্গেল, শেখর চট্টোপাধ্যায়, রমেশ থাপার, রাজ থাপার, শান্তা গান্ধী .......। সেই IPTA অস্তিত্ব থাকল না কেন?

    'বামেদের গাল দেওয়ার জন্য এক নোবেলজয়ীকে ব্যবহার' কি ভাবে করলাম? আজ সকালেই ওঁর সাক্ষাৎকার পড়লাম। উনি ওঁর কথা বলেছেন। আপনি মেনে নিতে পারছেন না। সেটা আমার দোষ হল?

    উনি ওঁর আরেক সাক্ষাৎকারে বলেছেন 'We are living in a frightening time সেটাও বলেছিলাম।
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১৪:৩০423173
  • "নিম্নবর্ণ থেকে উঠে আসা আরেকজন প্রথমসারীর কমিউনিস্ট নেতার নাম বলুন তো?"
    নিম্নবর্ণ থেকে উঠে আসা প্রথিতযশা সাংবাদিক, লেখক, শিল্পী, গায়ক, অভিনেতা, চিত্র-পরিচালক, নাট্য-ব্যক্তিত্ব, ইত্যাদির নামের একটা তালিকা বানান অর্জুন। পব দিয়ে শুরু করুন। ওঃ অ-কমুনিস্ট নেতার তালিকাও বানাবেন।

    বামেদের গাল দেওয়ার জন্য এক নোবেলজয়ীকে ব্যবহার না করলেও চলত।
  • Kaju | ২৩ অক্টোবর ২০১৯ ১৪:১৮423172
  • অর্জুনকে ধন্যবাদ। আমার স্কটিশ চার্চ কলেজের নাম নেয়ার জন্যে। স্রেফ ওই স্কুল আর কল্জের জন্যেই রামমোহনের একটা গোটা পাঁঠা সাবড়ানোর ব্যাপারে আমি বেশি ঘোঁট পাকাই না।
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১৪:১২423171
  • অর্জুন
    I would love to have those numbers. তারপরে অসীমা চাটুজ্জের মেয়ে-জামাই সহ কত ছাত্রছাত্রী চাকরী পেয়েছে, এমনকি বাম আমলেও সেটার সঙ্গে তুলনা করব।
    আপনি বোধহয় সত্যি সত্যি ৭১-৭৬ এর শিক্ষাঙ্গন দেখেননি।
  • ---- | ২৩ অক্টোবর ২০১৯ ১৩:৫৭423170
  • PM পোস্টটাকে আবাপ-তে পাঠানোর কথা ভাবুন, চিঠিপত্র সেকশন এ।
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ১৩:৪১423169
  • অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন উনি একজন আদ্যপান্ত প্রফেশনল মানুষ এবং নোবেল প্রাইজ পেয়েছেন সেই জন্যেই। ওঁর রাজনৈতিক মতাদর্শের জন্যে ওঁকে প্রাইজ দেওয়া হয়নি। বিজেপি যখন ওঁকে সব রকম ভাবে আক্রমণ করেছে যার অন্যতম হল উনি কংগ্রেসের লোক তখনও ২-৩ টে সাক্ষাৎকারে উনি পরিষ্কার জানিয়েছেন কংগ্রেস ওঁর কাছ থেকে সংখ্যা চেয়েছে উনি দিয়েছেন, বিজেপি চাইলেও উনি দিতেন কারণ তিনি প্রফেশনল। 'I worked in Modi ruled Gujarat and also with Mamata Banerjee's government in West Bengal.'

    @sm উল্লেখ করেছিলেন মা মরাঠী হলেও উনি 'আদ্যপান্ত বাঙালী'। সেটা উনি প্রমাণও করে দিলেন। 'ইণ্ডিয়া টুডে' তে রাহুল কানয়োলকে সাক্ষাৎকারে নোবেল পাওয়া প্রসঙ্গে বাঙালির চিরকালীন প্রবাদ 'বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া' র উদাহরণ দিলেন। Mixed parentage র সন্তানদের মধ্যে এটা খুব একটা দেখা যায়না। তাদের কথ্য ও চিন্তা করার ভাষাও ইংরেজি হয়ে যায়।

    আজকে যে বা যারা অভিজিৎ বিনায়ক বাবুর আনন্দবাজারে সাক্ষাৎকার পড়ে তাঁকে দুষছেন তিনি বাম আমলের সমালোচনা করেছেন, তারা প্রথমত এটা ভুলে যাচ্ছেন যে মানুষটা ৩৮ বছর বাংলায় না থেকেও বাংলাকে সমগ্রভাবে কত গভীর ভাবে চেনেন। বাংলাকে এতটা মনে রাখার তাঁর মত একজন আন্তর্জাতিক মাপের ইকোনমিস্টের কি দায়? ওঁর গবেষণার ক্ষেত্র শুধু বাংলা নয়, বিশ্বের আরো কয়েকটি দেশ।

    অ্যাকাডেমিক্যালি একটা হাইলি এলিটিস্ট পরিবারের হয়েও, অর্থনীতি মত একটা বিষয়ের মানুষ হয়েও খোঁজ রেখেছেন বাঙালী মনন শুধু প্রেসিডেন্সিতেই সীমাবদ্ধ নয়। বাংলা সাহিত্যের অনেক দিকপাল'রা সিটি কলেজ, বঙ্গবাসী, স্কটিশ চার্চে পড়েছেন।

    আর দ্বিতীয়ত 'হরেকৃষ্ণ কোঙারকে বাদ দিলে উচ্চবর্ণের বাইরে নেতা খুঁজে পাবেন না।' এটা তো একটা ফ্যাক্ট ! নিম্নবর্ণ থেকে উঠে আসা আরেকজন প্রথমসারীর কমিউনিস্ট নেতার নাম বলুন তো ?

    পুরো সাক্ষাৎকারটা স্বচ্ছ মনে পড়ুন।

    সন্তোষ ভট্টাচার্য করে খালি চেঁচিয়ে লাভ কি আছে?

    @পিটি' র প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি '৭৭- '৮১ না '৮৩ পর্যন্ত সিপিএমের কাজ ভাল কিনা সেটা চর্চার ব্যাপার তবে শিক্ষা স্তরে সিপিএম নিজের পেটো লোকেদের ছাড়া ঢোকাতেন না এটা এখন ঐতিহাসিক সত্য। এ ব্যাপারে আমার পরিচিত এক বামপন্থীর স্ট্যাটিস্টিকস আপনাকে দিতে পারি। তবে এই মুহূর্তে নয়।

    শিক্ষা স্তরে 'অনিলায়ন' টার্মটা তো তখন থেকেই জনপ্রিয়।
  • PM | ২৩ অক্টোবর ২০১৯ ১৩:৩৫423168
  • একদম b, কলকাতায় থাকলেই করা যায়। কয়েক জন আলাদা গোয়ালের গোরুদের ও রাখলে ক্ষতি কি ? ঃ) ঃ)
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১৩:২৩423167
  • কিন্তু কি আশ্চর্য তিনি বাবার মুখে ৭১-৭৬-এর দুরাচারের কথা শোনেননি? নাকি প্রশ্নটাই এমন করে ফ্রেম করা ছিল যাতে ৭১-৭৬ প্রসঙ্গ না আসে? অথবা ৭৭ এ যার বয়স ১৬ বছর তার পক্ষে ৭১-৭৬ এর শিক্ষার অব্যব্স্থা সম্পর্কে কোন ধারণাই জন্মায়নি।
  • b | ২৩ অক্টোবর ২০১৯ ১২:৫৭423166
  • ১। আমার মিছিলে হাঁটো বাওয়া, নইলে কিস্যু পাবে না।
    ২। কার মিছিলে হাঁটছো বাওয়া আমি জানি না, ক্যাশ ফেলো, নইলে কিস্যু পাবে না।
    (দ্বিতীয়টা কল্পনা নয়, এখন সরকারী কলেজে সত্যিই কিছু কিছু ট্রান্সফার ফর সেল এবং কুলোকে বলছে তার ভাগ অনেক উঁচু জায়গা অব্দি যাচ্ছে)।

    (ব, পি এম আর আমি, সবাই দেখছি এক গোয়ালের গরু। একদিন জমিয়ে আড্ডা দেওয়া যাবে।)
  • PM | ২৩ অক্টোবর ২০১৯ ১২:৩৫423165
  • "মাস্টারমশাইদের যেখানে খুশি বদলি করে দেওয়া, কলেজের জন্য টাকাপয়সা না দেওয়া, আজেবাজে লোককে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে বসিয়ে দেওয়া।।। আমার বাবা তো তা নিয়ে সম্পূর্ণ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন।"

    অভিজিত বাবুর এই বক্তব্যের প্রথম অংশ "মাস্টারমশাইদের যেখানে খুশি বদলি করে দেওয়া, কলেজের জন্য টাকাপয়সা না দেওয়া," সম্পর্কে কিছু বলার আছে। আমার ধারনা এই ধারনা টি উনি পেয়েছেন ওনার পিতৃদেব এর থেকে, যিনি প্রেসিতে পড়াতেন। যেহেতু আমার বাবাও সমসাময়িক সময় সরকারী কলেজে পড়াতেন, ওনার বক্তব্যের ব্যাকগ্রাউন্ড আমার জানা।

    বাম সরকারের ঘোষিত ঘোষিত শিক্ষানীতি হলো ( তৈরী করেছিলেন অশোক মিত্র/ প্রমোদ বাবু, অসীম বাবু বা অনিল বিশ্বাস পলিসি তৈরী করেন নি )-

    ১। সেন্টার ফর এক্সেলেন্স এর বিরুদ্ধে
    ২। সব সরকারী কলেজ ( প্রেসি, বেথুন, লেডি ব্রাবোর্ন, ঝাড়গ্রাম, চন্দননগর, হুগলি মহসীন, দার্জিলিং কলেক ইত্যাদি) সরকারের চোখে সমান।

    যুক্তি ঃ
    ১। শুধু প্রেসি বা লেডি ব্রাবোর্ন কে সেন্টার ফর এক্সেলেন্স হিসেবে গড়ে তুল্লে দুরের জেলার ছাত্র রা সেরা শিক্ষক, ইন্ফ্রা থেকে বন্চিত হবে। তারা সকলেই সমান ট্যক্স দেয়, মাইনেও সমান দেয়

    ২। প্রেসি আর অন্যান্য সরকারী কলেজে শিক্ষক নিয়োগের প্রসেস এ কোনো পার্থক্য নেই। যোগ্যতা এক ই লাগে, এক ই Public Service Commission or PSC প্যানেল থেকে শুন্য স্থান অনুযায়ী প্রেসি, বেথুন, বা দার্জিলিং ইত্যাদি বাকি কলেজের দাবী হল একই যোগ্যতা নিয়ে আমরা কেনো প্রেসিতে সারা জীবনে পড়াতে পারবো না?

    পলিসির ফলাফল ঃ

    ১। প্রেসি তে যাদের পোস্টিং তাদের ক্ষেত্রে একটা অঘোষিত নিয়ম ছিলো যে সরকারী কলেজ এর বদলী নিয়ম তাদের জন্য ভ্যালিড নয়, সেটা উঠে গেলো। নতুন নিয়মে প্রেসির অধ্যপক দের বাকিদের মত অন্তত ৩ বছর দার্জিলিং কলেজে এ পড়াতে যেতে হত। তাতে পুরোনো প্রেসির অধ্যপক রা চরম বাম বিরোধী হয়ে গেছিলেন। অভিজিত বাবুর বাবাও ব্যতিক্রম নন

    ২। অঘোষিত সেন্টার ফর এক্সেলেন্স হিসেবে প্রেসি যে প্রচুর ফান্ড পেতো, নতুন পলিসি তে তা বন্ধ হলো। বাকি সরকারী কলেজের সাথে প্রেসির ফান্ড অ্যালোকেসনে যে বিরাট তারতম্য ছিলো তা উঠে গেলো। বাম আমলে সরকারী কলেজে ওভার অল ফান্ড অ্যালোকেসন অনেক বাড়লেও তুলনামুলক ভাবে প্রেসিতে বাড়ে নি। এটাই সম্ভবত "কলেজের জন্য টাকাপয়সা না দেওয়া" নিহিতার্থ

    ৩। অর্জুন যেটা বল্লেন যে অক্সফোর্ড থেকে পাশ করে এসে কলকাতায় চাকরী পাননি সেটা এই পলিসির ই ফল। সরকারী নিয়ম অনুযায়ী (PSC/CSC )আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর PhD আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের PhD মধ্যে তফাত করতে পারবেন না। সকলকেই PSC/CSC প্রসেস দিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমার শোনা মতো বিশ্ব বিদ্যালয়ে এক্সসেপসন হতে পারে, হয়েওছে নানা সময় ---- যেহেতু ওগুলো টেক্নিকালি অটোনমাস, ডাইরেক্টলি PSC/CSC রুল এ পড়ে না

    এখন আমি ব্যক্তিগত ভাবে সেন্টার ফর এক্সেলেন্স এর পক্ষে।প্রেসি আর দার্জিলিং কলেজ এর ইকো ডিপট একই ট্রিটমেন্ট পেতে পরে না। কিন্তু এটাও বলা দরকার যা হয়েছে সেটা নির্বাচিত বাম সরকারের পলিসি অনুযায়ী, এটার আপনি বিরোধীতা করতেই পারেন আমার মত। কিন্তু পক্ষেও অনেক যুক্তি আছে যেগুলো ফেলে দেবার মত নয়। আর এটা দুর্নীতি বা কোনো অ্যাবেরাসন নয় সেটাও মানতে হবে

    [ ব্যক্তিগত, পার্টিগত প্রভাব খাটিয়ে বহুলোক প্রেসিতে থেকে গেছেন, বা কাউকে ৩ বছরের বেশী দার্জিলিংএ রাখা হয়েছে, বিরোধী শিক্ষক ইউনিয়ন তার প্রতিবাদ করেছে এরকম কেস বিরল নয়, যেগুলো ছোটোখাটো দুর্নীতি হিসেবে দেখা যেতেই পরে কিন্তু কোনো টাকার লেনদেন হতো না, নিশ্চিত ভাবে ]
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১২:১৫423164
  • শব্দব্রহ্ম। সঠিক শব্দ ব্যবহার করতে শিখুন।
    "ফাঁদে পা দিয়েছেন" এমন কথা আমি লিখিনি।
    অভিজিৎ বাবু সন্তোষবাবুর নাম বাদ দিয়ে বলেননি।

    "প্রেসিডেন্সি কলেজ তো সব সময়েই বামপন্থী।"
    তাই দীপক ব্যানার্জীও বামপন্থী?

    "'৭৭- '৮১ তে নিজেই দেখেছেন, '৮৩ সাল পর্যন্ত দেশেই ছিলেন।"
    ঘোর বাম-বিরোধীরা বলেন ঐ সময়টায় নাকি বামেরা দারুণ কাজ করেছে। এমনকি যাঁর একবারের বেশী বেলতলায় যাওয়া বারণ তিনিও অমনি একটি উক্তি করেছেন কিছুক্ষণ আগেই।
  • dc | ২৩ অক্টোবর ২০১৯ ১২:১২423163
  • পিটিদা আটভাট বকে কে বললো? পিটিদা পরিকল্পিত ভাবে বামেদের ট্রোল করে, খুঁচিয়ে খুঁচিয়ে বামেদের বিরুদ্ধে বিরক্তি উদ্রেক করার চেষ্টা করে, আর ঘুরিয়ে বিজেপির আসার পথ প্রশস্ত করতে চায়।
  • কল্পবিশ্ব | ২৩ অক্টোবর ২০১৯ ১২:১০423162
  • প্রিমিয়াম কাগজে সুমুদ্রিত পাঁচশো পৃষ্ঠার হার্ড বাউন্ড ক্রাউন সাইজের এই সংকলনে থাকছে কিংবদন্তি কল্পবিজ্ঞান লেখক এইচ জি ওয়েলসের তিনটি উপন্যাস ও কুড়িটি বিখ্যাত গল্প। প্রায় পঁয়তাল্লিশ বছর পরে নব কলবরে বইটি আবার ফিরিয়ে আনল কল্পবিশ্ব প্রকাশনী। তবে সম্পাদক শুধুমাত্র পুরনো বইটিই পুনর্মুদ্রণই করেননি। সেই সঙ্গে অন্যান্য পত্রিকায় প্রকাশিত অদ্রীশ বর্ধন কৃত ওয়েলসের আরও অনুবাদ এখানে অন্তর্ভুক্ত করেছেন। বইটিতে আছে ওয়েলসের গল্পের একশোর উপর দুষ্প্রাপ্য প্রথম অলঙ্করণ। রয়েছে প্রতিটি গল্প ও উপন্যাসের প্রথম প্রকাশনার বিশদ তথ্য ও ছবি। অদ্রীশ বর্ধনের কলমে ওয়েলসকে নিয়ে আলোচনা এই বইয়ের বিশেষ আকর্ষণ। বাংলা সাহিত্যে এইচ জি ওয়েলসের অনুবাদ নিয়ে একটি দীর্ঘ ভূমিকা পাঠককে শুধু এই সঙ্কলনটিই নয়, এছাড়াও অন্যান্য অনুবাদকের প্রচেষ্টার সঙ্গেও পরিচয় করাবে।

    https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd_HmumLtaLsm7QcaGiMnA-T-xDAw6yXg7660U6gh2MoeE8TQ/viewform?usp=sf_link
  • lcm | ২৩ অক্টোবর ২০১৯ ১২:০৩423161
  • কানাডার ইলেকশন হল। মোট ৩৩৮ সিটের মধ্যে --

    লিবারেল পার্টি - ১৫৭ (৩৩.১% ভোট)
    কনজারভেটিভ পার্টি - ১২১ (৩৪.৪% ভোট)
    ব্লক কিউবেকো - ৩২ (৭.৭% ভোট)
    নিউ ডেমোক্র্যাট পার্টি (এনডিপি) - ২৪ (১৫.৯% ভোট)

    জাস্টিন ট্রুডোর পার্টি ১৭০ এর কম সিট পাওয়ায় এবার একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, কিন্তু এনডিপির সঙ্গে অ্যালায়েন্স করে সরকার গড়বে, ট্রুডো প্রেসিডেন্ট পদে থাকছেন। এনডিপি-র হেড - জগমিত সিং - পাগড়িধারী শিখ - সোশ্যাল ডেমোক্র্যাট ক্যারিশম্যাটিক নেতা - ইনি গুরুত্বপূর্ণ পদে থাকবেন আসা করা যায়।
  • sm | ২৩ অক্টোবর ২০১৯ ১১:৫৩423159
  • এই খানেই নিজের যুক্তি জালে নিজেই বাঁধা পড়লেন।আপনি বললেন,আবাপ একটি তিনো চামচা কে দিয়ে ইন্টারভিউ নিয়েছে,এবং উনি অতো পণ্ডিত হওয়া সত্বেও সেই ফাঁদে পা দিয়েছেন। বুই তে পারেন নি কো।
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ১১:৫৩423160
  • আশির দশকের শুরু থেকেই সোশ্যাল সায়েন্সের কেন্দ্র দিল্লীতে শিফট হয়ে যায়। দলে, দলে লোকজন দিল্লী পাড়ি দেয় এবং মজার ব্যাপার হল তাদের অনেকেই বামপন্থী।

    সত্যিই আনন্দবাজার কি খারাপ! অভিজিৎ বিনায়ক বাবু তো আজ সারাদিন কলকাতায় আছেন। 'গণশক্তি' একটা সাক্ষাৎকার নিতে পারত তো ! অ ব'র উত্তরে উপযুক্ত কাউন্টার প্রশ্ন করত।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৯ ১১:৪৭423158
  • নোবেল কমিটি অভিজিৎবাবুকে বলেছে, "আপনি মশাই ৮১ সালে গরীব দেশ ছেড়েছেন। আপনি আবার গরীবদের কী থিসিস লিখবেন? যান যান, নোবেল-ফোবেল হবেনা। হতে পারে যদি জ্ঞানাম্বুদী, জ্ঞানরত্ন পিটিবাবুর থেকে সাট্টিফি নিয়ে আসেন।"
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ১১:৪৬423157
  • ওঁর বাবা দীপক বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সিতে পড়িয়েছেন '৯০ সাল অবধি। প্রেসিডেন্সি কলেজ তো সব সময়েই বামপন্থী। মা নির্মলা বন্দ্যোপাধ্যায় সি এস এস এসের অধ্যাপিকা। '৭৭- '৮১ তে নিজেই দেখেছেন, '৮৩ সাল পর্যন্ত দেশেই ছিলেন। তাহলে আর প্রত্যক্ষদর্শীতার অভাব কোথায়?
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১১:৪৩423156
  • ওনার সব বক্তব্য মেনে নিলে এটাও মানতে হচ্ছে যে সন্তোষ ভট্টাচার্য "আজেবাজে" লোকের তালিকাভুক্ত। তাইত sm?

    আসলে এটা আবাপর টিপিকাল পেকটিস। একজন তিনো-চামচাকে দিয়ে পূর্বনির্ধারির দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করানো হয়েছে। প্রশ্নগুলোর অতি নিম্নমানের-উত্তরও সেইরকম ঝেঁটানো স্টাইলের।

    আর এবার থেকে ভারতীয় অর্থনীতি সম্পর্কে তিনি যা যা বলবেন, sm সব কিছুই বিনা প্রশ্নে মেনে নেবেন। তাইত?
  • b | ২৩ অক্টোবর ২০১৯ ১১:৪০423155
  • উনি অবশ্য যদুপুরের কথা বলেন নি, নেট এ রাজ্যের কেউ পাচ্ছে না এটাই বলেছিলেন।
    যাই হোক,, আমি যখন আগে এই কথাটা বলেছিলাম, আপনি "পুরোটাই ফালতু কথা " বলেছিলেন। আশা করি, তর্কসভার ডেকোরামের খাতিরে, শব্দটা ফিরিয়ে নেবেন।
  • sm | ২৩ অক্টোবর ২০১৯ ১১:৩৭423153
  • অভিজিৎ বাবুর ফ্যামিলির সবাই প্রায় শিক্ষা জগতের সঙ্গে ওতপ্রতভাবে ভাবে জড়িত।ওনার ও ভারতে নিয়মিত আসা যাওয়া আছে।এমন কি রিসার্চের কাজ ও অনেক কিছু ভারতে ও পব তে করেছেন।সুতরাং প্রেসী বা কলকাতা ইউনি তে আশির দশকে বেশ কিছু অনিয়ম হলে ওনার দৃষ্টি এড়াবে কি করে?
    ধরুন ওনার আমলে দু তিন জন বিখ্যাত প্রফেসর কে দেখলেন অকারণে বদলি করে দেওয়া হলো।এটাকে নিয়ে, উনি বিদেশে আছেন বলে,কমেন্ট করতে পারবেন না?
    ওনার যা উপলব্ধি আশির দশক নিয়ে,সেটাই উনি এড্রেস করেছেন।
    উনিতো ঘোষিত বামপন্থী।ওনার তো কাউকে খুশি করার দায় নেই।খামোকা বাম আমলে শিক্ষা ব্যবস্থায় অরাজকতার দিক টা তুলে ধরবেন কেন?
    ভাবুন,ভাবা প্র্যাকটিস করুন।
  • Bijan Bhaduri | ২৩ অক্টোবর ২০১৯ ১১:৩৭423154
  • ঠিক, পিটির মতন আটভাট বকাতে আমি দক্ষ নই।
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১১:৩৪423152
  • তাহলে বোঝা যাচ্ছে যে ভাদুড়ি মহায় ব্যক্তি আক্রমণে যতটা পটু, যুক্তিপূর্ণ বাক্য বিন্যাসে ততটা দক্ষ নন।
  • এলেবেলে | ২৩ অক্টোবর ২০১৯ ১১:৩২423151
  • @বি, যাদবপুরের ব্যাপারটা প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জানি। অনেকেই অন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে ভর্তি হন এখানে। এবং এই বিষয়টায় প্রাথমিক দিকে যদুপুরের ছাত্রছাত্রীদের থেকে সামান্য পিছিয়ে শুরু করেন। হয়তো এই কারণেই বাকি বিশ্ববিদ্যালয়গুলো যদুপুরের রাস্তা নিতে বাধ্য হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত