এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০১:০০423240
  • অমুকে অমুককে ছুঁয়ে দিল, অমুকের জাত গেল। যাও বেনারস। প্রায়শ্চিত্ত করে এসো। (না না, একটু তলিয়ে ভাবুন, অর্থনীতিও এতে উন্নত হয়, এই যারা প্রায়শ্চিত্ত করাতো টরাতো, তাদেরও একটা স্টেডি ইনকাম থাকতো। একের পর এক কত লোকের জাত গেল, কত প্রায়শ্চিত্তই না করাতে হল )
  • এলেবেলে | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৫৮423239
  • //আট বছরের মেয়েদের বিয়ে দিয়ে দিতাম, বারো থেকে বছরবিয়ানি। কী উন্নত ছিলাম! আর বেধবা হয়ে গেলে তো আরো চমৎকার! নির্জলা উপোস তিথিতে তিথিতে। উন্নতির শীর্ষে বলা যায়।//

    আচ্ছা, সেটা ইস্কুলে পড়ার পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল তাই তো? ঠাকুরবাড়ির আলোকজ্জ্বল পরিবেশে বড় হওয়া রবি ঠাকুর বা কেশব সেন তার উদাহরণ!
  • এলেবেলে | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৫৬423237
  • আতোজ, এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্য ধরমপালের বিউটিফুল ট্রি পড়ুন। অক্সফোর্ডের গুমোর ফাঁক হয়ে যাবে।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৫৬423238
  • হ্যাঁ হ্যাঁ, আট বছরের মেয়েদের বিয়ে দিয়ে দিতাম, বারো থেকে বছরবিয়ানি। কী উন্নত ছিলাম! আর বেধবা হয়ে গেলে তো আরো চমৎকার! নির্জলা উপোস তিথিতে তিথিতে। উন্নতির শীর্ষে বলা যায়।
  • এলেবেলে | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৫৫423236
  • রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র, মেঘনাদ সাহা কোথায় পড়েছিলেন যেন???
  • একক | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৫৩423234
  • সেই সময়ের বিচারে খুবেক্টা অনুন্নত ছিলুম এরকম কিছু তো পাইনা। যুক্তিশাস্ত্র ও দর্শন এদুটোই শিক্ষার অন্তর্গত ছিল। সেটা, চিন্তাভাবনার একটা বেস তৈরী করতো। কেরানি তৈরী তাতে হতো না অবশ্য।
  • এলেবেলে | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৫৩423235
  • আহা যেন ইস্কুল চালু হওয়ায় আমরা উন্নতির শিখরে উঠে গেলাম! হবে, হবে, তবে পরের বছর অবধি অপেক্ষা করতে হবে!!
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৫১423233
  • আহা, যেন পাঠশালা-মক্তব থাকা কালীন আমরা খুবই উন্নত ছিলাম!
  • এলেবেলে | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৪৯423232
  • //প্রাতিষ্ঠানিক বিদ্যে থেকে আমরা কবে বেরবো//

    বেরোনোর উপায় নেই! ইংরেজ আমাদের পাঠশালা-মক্তব তুলে দিয়ে ইস্কুল বানিয়েছে। এর দিশি দুই সমর্থক রামমোহন-বিদ্যাসাগর বাঙালির প্রাতঃস্মরণীয় মহাপুরুষ! সকালে এঁদের স্মরণ না করলে ইয়ে পরিষ্কার হবে কীভাবে?
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৪৭423231
  • এই যে আমাদের সুবর্ণপুত্রেরা সব ভার্জিনিয়া ওয়েলিংটন, আমান্দা উইলিয়ামস ইত্যাদিদের বিয়ে করেন, অথচ রাশেদা আয়াসৌফি বা নাসিফা আহমেদদের করেন না, এটা বেশ চিত্তচমৎকারী ব্যাপার নয়?
  • একক | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৪৫423229
  • হোম স্কুলিংয়ে শিক্ষিত হওয়ার অর্থ যদি হয় প্রাতিষ্ঠানিকতার বাইরে, তাহলে যারা বাড়িতে ধাই মার হাতে জন্মেছেন তাঁরা কী ? জন্ম হয়নি ? ভটকতি হুই আত্মা ?? !! :))
  • এলেবেলে | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৪৫423230
  • বিদ্যা কেন প্রাতিষ্ঠানিক হতে হবে? প্রতিষ্ঠান আদৌ মানুষকে কিছু শেখায়? মানুষের শেখা শুরু হয় প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসার পরে। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ইতিবৃত্তও একটা এলিট কনসেপ্ট। যত বড় প্রতিষ্ঠান তার তত বেশি এলিটিজম।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৩৮423227
  • চর্যাপদের কবিতাগুলো বাংলা করছিলেন এক কবি, এরকম একটা টই ছিল। সেটা কই?
  • অর্জুন | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৩৮423228
  • এলেবেলে, একটা ভাল পয়েন্ট তুলেছিলেন। কিন্তু তার থেকেও বড় সব বিদ্যেই কি প্রাতিষ্ঠানিক হতে হবে? এখানে এলিট, নন এলিটেই থেমে গেলাম আমরা। প্রথম নোবেল পাওয়া মানুষটির তো প্রাতিষ্ঠানিক বিদ্যেই ছিল না। প্রাতিষ্ঠানিক বিদ্যে থেকে আমরা কবে বেরবো !
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৩৫423226
  • আজকে সে দি কেও দেখছি না। কয়েকদিন আগে দেখেছিলাম।
  • | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৩১423224
  • না গো। কাবলি দার খবর বহুদিন জানি না।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:৩১423225
  • "না প ভি" তে দুই ভূত ও আছেন। উইলিয়াম জোনস আর ডিরোজিও। এরা কবরখানায় বিকেলের দিকে কথাবার্তা বলেন। জোনস সায়েব, "পিঠে ব্যাঠা হইয়াছে শুইয়া শুইয়া" এইরকম উচ্চারণে কথা বলেন আর ডিরোজিও কলকেতার ককনি বলেন। ঃ-)
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:২৮423223
  • ভালো কথা, কাবলি দা কেমন আছেন? ব্রতীন, জানো?
  • | ২৪ অক্টোবর ২০১৯ ০০:২৭423221
  • এদিকে " নাস্তিক পন্ডিতের ভিটা" র রিভিউ করে লোকজন ফাটিয়ে দিচ্ছে। অতীশ দীপঙ্কর র ওপর এরকম অথেনটিক বই নাকি আর হয় নি। কী চাপ!
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:২৭423222
  • বড়েস, হুঁ।
  • | ২৪ অক্টোবর ২০১৯ ০০:২৪423219
  • আটেজ@
    ১২ঃ১৯,
  • S | ২৪ অক্টোবর ২০১৯ ০০:২৪423220
  • কাবলি ইনস্টিটিউট?
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:২৩423218
  • ব্রতীন, নাস্তিক পন্ডিতের ভিটা পড়লাম। আজেবাজে সব জিনিস। রাজা লক্ষ্মীকর্ণ যুদ্ধ করতে গেছে, নয়পালের তাড়া খেয়ে বিক্রমশীলা বিহারে ঢুকেছে, এদিকে তার সঙ্গে রাজকন্যা!!! এত মাথা গরম হল যে এখন "তুমি সন্ধ্যার মেঘ" পড়ে মাথা ঠান্ডা করছি। ঃ-)
  • | ২৪ অক্টোবর ২০১৯ ০০:২১423217
  • বুঝলে আটোজ,

    কাল আবার বহু দিন পরে
    " খেরোর খাতা" পড়লাম। মন ভালো হশে গেল
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:১৯423216
  • এদিকে হয়েছে মহা মুশকিল। হাইফাই জায়্গা থেকে একজন হাইফাই ব্যক্তি টক দিতে আসছেন, তাঁর নাম প্রগতি প্রধান। এদিকে ভূতের ভবিষ্যৎ এর সেই বিখ্যাত উচ্চারণে "প্রমোদ প্রধান" মনে পড়ে যাচ্ছে। খরাজবাবুকে মনে পড়ে যাচ্ছে, আর সেই সাংঘাতিক দৃশ্য! আরে সর্বনাশ! কী যে হবে!
  • এলেবেলে | ২৪ অক্টোবর ২০১৯ ০০:১৭423214
  • *পিএইচডি

    @অর্জুন, গায়ত্রী চক্রবর্তী প্রসঙ্গে মনে পড়ল বিনয় মজুমদার নমঃশূদ্র ছিলেন।
  • | ২৪ অক্টোবর ২০১৯ ০০:১৭423215
  • সরপুরিয়া, সরভাজা এইসব শুনলেই জিভে জল চলে আসে। আর খাবার ব্যাপারে জানোই তো আমি একটু ইয়ে মানে
    মেফিস্টোফিলিস
  • এলেবেলে | ২৪ অক্টোবর ২০১৯ ০০:১৫423213
  • পিটি, আমার সহকর্মীর পুত্র কৃষ্ণনগর গভ স্কুলের ছাত্র। এখন আপনার ওখানে আপনারই বিভাগে পিএইচি করছে অন্য অধ্যাপকের অধীনে। প্রেসির অধ্যাপকরা কি ভিন্ন পরীক্ষা দিয়ে সরকারি কলেজে চাকরি পেয়েছিলেন যে ওখানে বছরের পর বছর মৌরসিপাট্টা গেড়ে বসবেন। বাকি কলেজগুলোর অধ্যাপকেরা বানের জলে ভেসে আসা? অন্য সরকারি কলেজের ছাত্ররা কেন প্রেসির শিক্ষকদের পাবেন না? তাঁরা কী দোষ করেছেন? এটা ব্রাহ্মণ্যবাদী মানসিকতা নয়? আমি একশো শতাংশ সমর্থন করি এই এলিটতন্ত্রের ঝাড়ে-বংশে উচ্ছেদকে। সেন্টার অফ এক্সেলেন্স? ফুঃ।
  • | ২৪ অক্টোবর ২০১৯ ০০:১৪423211
  • পিটিদা, পুজোর সময় খুব জোর ফস্কে গেল। এবার কলকাতায় এলে বোলো কিন্তু। গুছিয়ে
    আড্ডা দেবো
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০০:১৪423212
  • কোথায় কদবেল আর কোথায় নোবেল ! ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত