এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৪ অক্টোবর ২০১৯ ০৮:৪৪423300
  • lcm-এর দেওয়া লিং আর এই লিংটা তুলনা করে কেউ জানাবেন যে আসল ব্যাপারটা কি?
    এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরোর সদ্য প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী হিংসাত্মক অপরাধের দিক থেকে গোটা দেশের মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গ তৃতীয়। ২০১৭ সালে বাংলায় ৪৮,৬০৯টি হিংসাত্মক অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। বঙ্গে ২০১৫ সালে (৪৬,১১৬টি) এবং ২০১৬ সালে (৪৬,৭২৩টি) এর থেকে কম অপরাধের ঘটনা নথিবদ্ধ হয়েছিল।
    https://www.anandabazar.com/state/bengal-stands-in-number-3-in-the-country-in-terms-of-violent-crimes-according-to-ncrb-report-1.1061288
  • :-I | ২৪ অক্টোবর ২০১৯ ০৮:৩৩423299
  • মিটু পিতৃতান্ত্রিক নাটক বলে ভাবতে গেলে মগজে কত টন গু ভরা থাকতে হয় ভাবার বিষয়
  • avi | ২৪ অক্টোবর ২০১৯ ০৮:১১423297
  • বিক্রম ঘরে ফেরে নাই
  • :) | ২৪ অক্টোবর ২০১৯ ০৮:১১423298
  • মিটু = পিতৃতান্ত্রিক নাটক - আজকের সেরা ট্যান।
  • lcm | ২৪ অক্টোবর ২০১৯ ০৮:০৬423296
  • ন্যাশনাল ক্রাইম রেকর্ড্‌স ব্যুরো বলছে - কলকাতা সবথেকে নিরাপদ শহর - পশ্চিমবঙ্গেও ক্রাইম কমেছে - -

    Kolkata safest city, crime rate down 31% in four years

    Kolkata has emerged as the safest among 19 Indian cities, including the metros, in crimes committed per lakh population, the 2017 National Crime Records Bureau report has revealed. Last year, Coimbatore had beaten Kolkata to the top spot. Bengal, too, has improved its ranking — jumping to 11th spot from 19th last year — among 29 states in the same index.

    https://timesofindia.indiatimes.com/city/kolkata/kolkata-safest-city-crime-rate-down-31-in-4-years/articleshow/71713313.cms
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০৭:০০423295
  • সেই বিক্রমকে নাকি আর খুঁজে পায় নি। অর্বিটার বেশ ভালো ছবিটবি তুলেছে ওর নামার জায়গার আর আশেপাশের, কিন্তু বিক্রমকে দেখা যাচ্ছে না। কী হল ল্যান্ডারটার? ডুবে গেল? উবে গেল? নাকি এলিয়েনরা নিয়ে নিল?
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০৩:৪০423294
  • আবার শুরু হয়েছে সেই পিতৃতান্ত্রিক নাটক। মিটু। ক'দিন পরপরই চাগিয়ে ওঠে।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০৩:২০423293
  • একটা স্টার্টাপ খুলি আসুন। ফান্ডিং দেবে রাজা সুবোধ মল্লিকের উত্তরপুরুষেরা। প্রোজেক্ট পাঠশালা-মক্তব। ঃ-)
  • S | ২৪ অক্টোবর ২০১৯ ০২:০৯423292
  • আরো একটা কথাও বলে দিই। লোকে স্টার্টাপ তৈরী করে তারপরে ফান্ডিং খুঁজে খুঁজে পেয়ে খুব সফল হয়েছে - এসব কেস সিনেমা-সিরিয়াল-ওয়েব সিরিজে যতটা দেখা যায়, বাস্তব জীবনে অনেকটাই অন্যরকম। বেশিরভাগ সফল স্টার্টাপের ক্ষেত্রেই আগে ফান্ডিংএর ব্যবস্থা থাকে। পরে আইডিয়াকে (অনেক ক্ষেত্রেই হাফ-বেকড বা ফালতু) ঐ ফান্ডিংএর সাহায্যে মেটিরিয়ালাইজ করা হয়।
  • S | ২৪ অক্টোবর ২০১৯ ০২:০৩423291
  • একটা খুব অপ্রিয় সত্যি কথা লিখি।

    ইন্ডিয়াতে স্টার্টাপ ব্যবসা পুরোটাই এলিটিজমের সাংঘাতিক একটা রূপ। এলিট ইনস্টির লোকেরা (বুঝতেই পারছেন কাদের কথা বলছি) অন্যদের সঙ্গে চাকরি করবে না তাই স্টার্টাপ খোলে। প্রথমে তারাও ইনফি-টিসিএসে চাকরি করতো, যখন সেখানে অন্য জায়্গার লোকেদের নিতে শুরু করলো তখন তারা গেল আইবিএমে, সেখান থেকে অ্যাকসেন্চুয়ার-এসেপি ল্যাবস হয়ে সান-মাইক্রো, মাক্রোসফট। তারপরে সেখানে ভীড় বাড়লে এবং অকুলীনরাও চাকরি পেলে গেলো সব ছোটোবড় প্রোডাক্ট কোম্পানিতে। শেষ স্টপ ছিল গুগল, ফেসবুক, অ্যামাজন, ফ্লিপকার্ট। শুনেছিলাম যে ফ্লিপকার্টে নাম-ধাম করতে গেলে শুধুমাত্র আইআইটি হলেই চলবে না, আইআইটি দিল্লি হতে হবে। পরে এইসব দোকানেও যখন অন্য ইস্কুলের লোকেরা কাজ করতে গেল, তখন এলো স্টার্টাপের আইডিয়া।
  • একক | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৫৯423290
  • এদেশে এখনো ব্যবসা নিয়ন্ত্রণ করে লালাজী রা, পলিটিশিয়ান রা, পাওয়ার ব্রোকার রা। যাঁরা ভাবেন আইডিয়া দিয়ে আকাশ ছোঁয়া যাবে তাঁদের আদতে লালাজী ব্র্যান্ড গ্লাস সিলিং নিয়ে আইডিয়া নেই।
  • একক | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৫৬423289
  • "তবে এখন এমন একটা সময় বুদ্ধি করে নতুন আইডিয়া দিয়ে আপনি যা করুন, হিট হবে। একটা স্টাইলের চায়ের দোকান খুলুন। লোককে বসতে জায়গা দিতে পারবেন না।
    "

    খুবই ওপর ওপর দেখে বলছেন :) "আইডিয়া " তখনি কাজে আসে যখন পকেটে যথেষ্ট রেস্ত আছে। এখনো এদেশে আইডিয়া বেচে কিস্যু হয়না, যা দেখেন ওসব বড়োলোকের পোলাপানদের রোমান্টিসিজম। ওতে ভেসে, অনুরূপ সাংস্কৃতিক চায়ের ঠেক ইত্যাদি খুলে আমার পরিচিত লোকজন ( যদিও তাদের বেশ নাম হয়েছে স্টার্ট আপ ইত্যাদি বলে, তাই নাম নেবোনা ), বিশাল দেনার দায়ে ডুবে হতাশায় দিন কাটাচ্ছে। ইনভেস্টমেন্ট নেই বলে ব্যবসা স্কেল আপ করতে পারছেনা। একটাই পরিষ্কার জামা বারবার পরে, স্টার্ট আপ ওয়ার্কশপে দাঁত কেলাতে যায়। প্রকৃত জগৎটা অন্যরকম।

    এর বাইরে নেই ? আছে। একটি ছেলে নিজের পেটেন্ট বেচে দিয়ে বড় এমাউন্ট নিয়ে ব্যবসা খুললো। এখনো অবধি যা জানি ডুইং ওয়েল। এরকম গল্প লাখে এক। বাকিটা ওই যা বললুম বড়োলোকের পোলাপানদের পিকনিক নইলে ওই দেখে আগুনে ঝাঁপ দেওয়া বোকা জনতা।
  • naa kheye maraa | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৫৫423288
  • ওসব না করে না খেয়ে মরেছেন একটাও শিল্পীর উদাহরন পাওয়া যাবে না! মাল খেয়ে মরাকে আমি গ্লোরিফাই করতে রাজি নই।
    একদা এক খুবই নামধা পুরষ্কারপ্রাপক লেখকের ইনটারভিউ পড়ছিলাম। প্রশ্ন ছিল - লেখেন কেন! উত্তর এলো - আর কিছু তো করতে পারি না, পেট তো চালাতে হবে।
    নামটা ভুলে গেছি, মার্কিন দেশে
  • অর্জুন | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৪৮423287
  • মহাকাশে যাওয়ার মধ্যে রিক্স নেই বলছেন ? ঃ) @আতোজ
  • S | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৪৬423286
  • আর্ট কলেজ প্রতিষ্ঠান নয়? অর্জুন দেখি হাফ-ভলি দিলেন। দুগ্গাপুজাতে এখন যা পয়সা দেয়, সেটাতে সব ছুঁৎমার্গ/প্রিজুডিস গঙ্গাজল দিয়ে ধুয়ে যায়। এইটা আম্রিগানরা খুব ভালো বোঝে দেখেছি। এভরিথিং হ্যাজ আ প্রাইস।
  • অর্জুন | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৪৫423285
  • এখন সবচেয়ে সাক্সেস্ফুল প্রাতিষ্ঠানিক বিদ্যে হল ট্রোলিং !
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৪৩423283
  • আর এইসব বিনোদনজগৎ, সে সিনেমাই বলুন, টিভি বলুন, এমনকি সাহিত্যই বলুন---এসব দিয়ে লাইভলিহুড চালানো জুয়াখেলার মতন ব্যাপার। লাগে তুক, না লাগে তাক। ঃ-)
  • অর্জুন | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৪৩423284
  • ৬০, ৭০ র দশকের আর্ট কলেজের ছাত্র, ছাত্রীরা দুর্গাপুজোর প্যান্ড্যালের ডিজাইন করবে ভাবতে পারত ? ছবি বিক্রি হবেনা, না খেয়ে মরব, তবুও অসব করব না। গত বিশ, বাইশ বছরে আর্ট কলেজের ছাত্রদের এখন এটা অন্যতম পেশা। দুর্গাপুজো এখন আন্তর্জাতিক। এই ছুঁৎমার্গ দূর হলে পেশার উন্নতি হবে।
  • mushkil | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৪১423280
  • ক্রিয়েটিভ ব্যপার্টা বোধয় আর অত খোলা হাওয়ায় নেই! সেখানেও বিস্তর প্রাতিষ্টানিক শিক্ষার গল্প আজ
  • S | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৪১423281
  • জানি, সারাক্ষন চাকরী করতে করতে আপনাদের ঘেন্না ধরে গেছে। সে আমারও মনে হয় যে আবার শুরু করলে অন্যভাবে করতাম। এইসবই মানুষের জীবনের অঙ্গ। একটা গানের কথা আছে 'cause life is a lesson you'll learn it when your through

    ব্যবসা করতে আমারও মন চায়। সবই শিখেছি, করতেও পারি। কিন্তু চাকরীতে ছুটি আছে, একটা সময়ের পর জীবন আছে, গুরুতে ভাট বকা আছে, বাম-তিনো নিয়ে হৈহল্লা করা যায়। ব্যবসাতে সেগুলো করা মুশকিল, হকল সময়েই ব্যবসায় মনোনিবেশ করো।

    তার মধ্যেও এককের কথাটা জরুরী। কিন্তু সেটা বোধয় এখন বলা যায়। সেটা হতে গেলে যে ইকনমিক স্ট্রাকচার দরকার, সেটা আপাতত নেই, আদৌ কোনওঅদিনও তৈরী হবে কিনা জানিনা। আজ থেকে ২৫ বছর আগে যখন ডিসাইড করছি জীবনে কি করবো/করতে পারি, তখন টিভিতে সাংবাদিক হবো সেটা ভাবতেও পারতাম না, কারণ ডিডি নিউজ ছাড়া কিছু ছিলই না।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৪১423282
  • আরে ঐ ছড়াটা গেল কোথা? সেই যে যেখানে যাঝামেলা হয়, সবকিছুর মূলে কমুনিস্টি! কোথায় অতিবৃষ্টি হচ্ছে, কমুনিস্টি দায়ী। কোথায় অনাবৃষ্টি, সেই কমুনিস্টি। কোথায় কার ছেলেপিলে হয় না, কমুনিস্টি দায়ী। কোথায় কার বুলা, মালা, দোলা, আন্না অজস্র মেয়ে হয়---দায়ী কমুনিস্টি।
    ঃ-)
  • অর্জুন | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৩৯423279
  • যে কোনো ক্রিয়েটিভ পেশাই ঝুঁকির পেশা।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৩৮423278
  • মাইকেল মধুও তো গেলেন বিনা চিকিৎসায়। তখন কমু পার্টি কোথা?
    (মুর্শিদাবাদে হয় না বৃষ্টি/ এর মূলেও কমুনিস্টি ঃ-) )
  • অর্জুন | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৩৭423277
  • তবে এখন এমন একটা সময় বুদ্ধি করে নতুন আইডিয়া দিয়ে আপনি যা করুন, হিট হবে। একটা স্টাইলের চায়ের দোকান খুলুন। লোককে বসতে জায়গা দিতে পারবেন না।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৩৬423276
  • আরে এই যে আবাপ না কারা বিতর্কসভা ডাকে, ওখানে কি চন্দ্রিলকে চাকরি দিয়ে রেখেছে? মনে হয়। কারণ সর্বঘটে কাঠালিকলার মতন দেখি তিনিই তর্কচঞ্চু, বাকীরা ভিডিও করছে। ঃ-)
  • অর্জুন | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৩৫423275
  • খুব বেদনাদায়ক। কিন্তু 'মাণিক বন্দ্যো বিনা চিকিৎসায় মারা গেলেন' কেন? কমিউনিস্ট পার্টি দেখল না কেন?
  • তোত্তো চান | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৩৪423274
  • ব্যতিক্রমী স্কুল বানানোর জন্য ব্যতিক্রমী লোক দরকার। ওই লোকগুলো যেহেতু ব্যতিক্রমী, তাই হাজারে হাজারে নেই, তাই অত ব্যতিক্রমী স্কুল গজায় না!
    আর অভিনেতাদের রিস্ক অযাপেটাইট কিন্তু ভালোই। ওটা ঝুঁকির পেশা। দেহপট সনে নট, ইত্যাদি।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৩৩423273
  • দখিন হাওয়া খাবে আর ময়ূরের নাচ দেখবে। ঃ-)
  • অর্জুন | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৩২423272
  • লেখালেখিটাকে উদাহরণ স্বরূপ ব্যবহার করেছি। শুধু লিখবে কেন? লিখবে, ছবি আঁকবে, ব্যবসা করবে, অভিনয় করবে, ছবি পরিচালনা করবে, যে যা চায়।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৯ ০১:৩১423269
  • শুধুই পরশ্রীকাতরতা? "পরস্ত্রীকাতরতা"ও আছে শুনি অনেকের। (কী সাংঘাতিক পিতৃতান্ত্রিক, ভাবুন! আরে পরস্বামীকাতরতাও বল ব্যাটারা! ঃ-) )
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত