এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৬ অক্টোবর ২০১৯ ২২:০৩423510
  • রন্জনদা, অক্ষয় কুমারের ঐটা ইন্টারভিউ ছিল? আম খাওয়া নিয়ে কি একটা আলোচনা ছিলনা ওটাতে?
  • S | ২৬ অক্টোবর ২০১৯ ২২:০২423509
  • ভক্ত ব্যানার্জির ইন্টারভিউটা দেখেছি। দুই ব্যানার্জির সেন্স অব হিউমারের প্রশংসা করতে হয়। বিশেষ করে নোবেল লর‌্যয়েট ইউটিউবের স্যাটায়ার চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন সেটা যেমন খুব ভালো লাগলো, তেমনি ভক্ত ব্যানার্জি পুরো বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে দেখেও দারুন লাগলো।
  • রঞ্জন | ২৬ অক্টোবর ২০১৯ ২১:৫৫423508
  • এতক্ষণে নিশ্চয়ই কেউ কেউ করণ থাপারের নেওয়া মোদীজির ইন্টারভিউটি দ্যাখে ফেলেছেন। বেশ কয়েক বছর আগে নেওয়া এই ইন্টারভিউয়ে উনি প্রশ্নের উত্তর না দিয়ে উঠে গেছলেন। এবং তারপর থেকেই কোন সাংবাদিক সম্মেলন বা ইন্টারভিউ দেন নি। ইলেকশনের আগে অক্ষয়কুমারেরটা ব্যতিক্রম।
    থাপার ডিডি জমানা থেকেই সুভদ্র কিন্তু কড়া প্রশ্ন করার জন্যে বিখ্যাত ছিলেন।
    এবার প্লীজ ভক্ত ব্যানার্জির (দেশভক্ত সিরিজে নেওয়া ) প্রোগ্রাম গুলো মায় অভিজিতের ইন্টারভিউ দেখেফেলুন। ঠকবেন না। হিউমারের মধ্যেও ইকনমিক্সের কোশ্নগুলো ঠিকঠাক।
  • PT | ২৬ অক্টোবর ২০১৯ ২১:০৬423507
  • অম্বিকেশ বা সন্ময়কে এখনো পর্যন্ত প্রোবিজেপি বলে মনে হয়েছে? আমার তো তিনোকেই সব চাইতে বেশী প্রোবিজেপি বলে মনে হয়। অন্ততঃ বিজেপি তাত্বিক ভাবে যা যা চায় সেগুলো তিনো সরকার সুচারুরূপে সম্পন্ন করে চলেছে। এপর্যন্ত বিজেপির কোন পরিচিত মুখকে অম্বিকেশ/সন্ময়ের মত কেলিয়ে ওঠার ক্যারিশমা তিনোরা দেখাতে পারেনি। উপরন্তু চাচার ভোট কেটে তিনোরা দিলীপ ঘোষকে জিতিয়ে নিয়ে গিয়েছে।
    মহায় কি মঙ্গল গ্রহ থেকে পব-র রাজনীতি পর্যবেক্ষণ করছেন নাকি?
  • :) | ২৬ অক্টোবর ২০১৯ ২০:০৫423506
  • তিনোরা অ্যান্টি তিনো সকলকেই ক্যালাবে। সেটা অনুচিত, অগণতান্ত্রিক, ইত্যাদি প্রভৃতি একদম, সহমত।
    কেস হল পিটি যেমন অ্যন্টি তিনো মাত্রেই গদগদ হয়ে পড়েন, যে, তিনোরা ক্যালাচ্ছে মানেই সে ব্যক্তি মহৎ, মহান, ছাগলকুলে জিরাফ ইত্যাদি ... মনে রাখা ভাল আমরা কেউ কেউ অ্যন্টিতিনোদের মধ্যে অন্তত প্রোবিজেপিগুলোকে ক্যাল খেতে দেখলে খুব একটা অখুশি হই না। মানে পলিটিকালি খুবই প্রতিবাদ করব, অশ্রুজল, দুঃখশোক, আমৃত্যু তাঁর গণতান্ত্রিক অধিকারের জন্য পথে নেমে লড়ব যতই সে ... ইত্যাদি, কিন্তু প্রাথমিকভাবে অন্তত ক্যালটা পুরো খেয়ে যাওয়া অবধি অপেক্ষা করে তবেই পথে নামব, এই আর কি।
  • PT | ২৬ অক্টোবর ২০১৯ ১৪:১২423505
  • এই হচ্ছে সমস্যা। সন্ময় বাবুর এতগুলো বাংলার বার্তা থেকে শুধু ঐটুকু দেখা গেল?
  • cm | ২৬ অক্টোবর ২০১৯ ১২:৪৬423504
  • সন্ময়বাবু মানুষ কেন? বাবুলের সুখ্যাত করেন বলে?
  • Kaju | ২৬ অক্টোবর ২০১৯ ১২:৪৪423503
  • ট্রিপলটা শচীনের কথা বললাম। মধ্যে রোহিত ঢুকিয়ে কনফিউসন ঘটিয়েছি।
  • Kaju | ২৬ অক্টোবর ২০১৯ ১২:৪২423502
  • শচীনের প্রথম সেঞ্চুরি পেতে ৭৮ ম্যাচ লেগেছিল, আবার ১০০ তম সেঞ্চুরি পেতেও প্রচুর প্রচুর টাইম লেগেছিল। যে কারণেই একটু বেশি টানতে হয়েছিল, কারণ শচীনের সেঞ্চুরি শচীন যত না আগ্রহী ছিল তার চেয়ে সারা ভারত বা হয়ত সারা বিশ্বই বেশি চেয়েছিল। প্রথম ডাবল সেঞ্চুরি পেতে কত কত কাল। তারপর গাঁট পেরোলো তো পরপর আসতে থাকল। এমনকি ওয়ান ডে তেও প্রথম কারুর ডাবল।
    এখন সেটা রোহিতের তো জলভাত। টেস্টের আগেও ওয়ান্ডের ৩টে ডাবল এসেছিল ওর। কিন্তু অদ্ভুতভাবে ট্রিপল কোনোকালেই হল না। এটা চিরকালের একটা অবিশ্বাস্য ব্যাপার। লারা সুযোগ পেয়েছিল, অতিমানবীয় ধৈর্য ধরে তার সদ্ব্যবহার ও করেছিল ৪০০ নট আউট।
  • sm | ২৬ অক্টোবর ২০১৯ ১১:৪৪423501
  • বামছাগল গুলো পুটকি লাগিয়ে রাম ছাগল হয়ে,শিং উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে।
  • PT | ২৬ অক্টোবর ২০১৯ ১১:৪১423500
  • টেকনিকাল ভুল করবেন না। সন্ময়বাবু ছাগল নন। থিকথিকে ছাগলের ভিড়ে যেকটা অতি সীমিত সংখ্যক মানুষ (এখনো!!) পব-তে দেখা যাচ্ছে তাদের মধ্যে তিনি একজন। কাজেই তাঁর নাগরিক অধিকার অবশ্যই আছে। অবিশ্যি আপাততঃ মারাঠি ছাগলদের দাপাদাপিতে বোধহয় চারিদিক ধুলোয় ঢেকেছে।
  • S | ২৬ অক্টোবর ২০১৯ ১০:৩৩423499
  • প্রচুর হাবিজাবি প্রশ্ন করেছে লোকে।
  • dc | ২৬ অক্টোবর ২০১৯ ০৮:২৫423498
  • ছাগোলদের নাগরিক অধিকার? সেটা কি জিনিস?
  • লাট গোপাল | ২৬ অক্টোবর ২০১৯ ০৮:২৪423497
  • ডোডোপাখি আবার অবলুপ্ত হবে বলছেন? ভাবতেই আমার হাড় হিম হয়ে যাচ্চে!
  • PT | ২৬ অক্টোবর ২০১৯ ০৮:০০423496
  • একমাত্র কিছু গুরুপন্ডিতেরা ছাড়া অনেকেই এমনটি ভাবতে শুরু করেছে?

    "নাগরিক অধিকার বস্তুটি এই দেশে ক্রমশ অবলুপ্ত হইবার পথে। এবং তাহা প্রমাণ করিতে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার যেন যুগপৎ মাঠে নামিয়াছে।..........অসীম দুর্ভাগ্য ইহাই যে, এই জায়গাটিতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মানসিকতার অসামান্য মিল। কেন্দ্রীয় সরকার যে একের পর এক ভিত্তিহীন মামলা ঠুকিয়া তাহার বিরুদ্ধবাদীদের, এবং সমালোচকদের বিপন্ন করিবার চেষ্টা করিতেছে, তাহা সকলেই অবগত। পশ্চিমবঙ্গবাসীর ক্লেশের কারণ, তাহাদের বিপন্ন করিবার চেষ্টায় নামিয়াছে দুই সরকার, দুই দলের একই প্রকার অসহিষ্ণুতা। দুই পক্ষেই সেই একই স্পর্ধা, একই দুঃসাহস, নাগরিক অধিকারের প্রতি একই বিতৃষ্ণা। কী করিবেন রাজ্যবাসী? কোথায় যাইবেন প্রতিকারার্থে, প্রতি পদে? আদালতে?"
  • interview | ২৬ অক্টোবর ২০১৯ ০৬:৪৬423495
  • করণ থাপারের কোনো ইন্টারভিউ সত্যিই দেখে না থাকলে এইটে দিয়ে শুরু করুন ;-)))

    আর তারপর ইউটিউবে জয়ললিতা, কপিলদেব, আর ও হ্যাঁ, রাম জেঠমালানির ইন্টারভিউগুলো দেখে খোরাক নিন ঃ)))
  • lcm | ২৬ অক্টোবর ২০১৯ ০৫:৪১423493
  • গত বছর ১৬ লাখ একর পুড়েছিল, খুব বাজে অবস্থা হয়েছিল। এ বছর এখনও অবধি ১.৬ লাখ একর পুড়েছে।

    আজ লস এন্জেলেসে ৫০,০০০ লোককে ইভাকুয়েট করেছে। গভর্নর স্টেট অফ্‌ এমারজেন্সি জারি করেছে।
  • lcm | ২৬ অক্টোবর ২০১৯ ০৫:৪১423494
  • গত বছর ১৬ লাখ একর পুড়েছিল, খুব বাজে অবস্থা হয়েছিল। এ বছর এখনও অবধি ১.৬ লাখ একর পুড়েছে।

    আজ লস এন্জেলেসে ৫০,০০০ লোককে ইভাকুয়েট করেছে। গভর্নর স্টেট অফ্‌ এমারজেন্সি জারি করেছে।
  • Du | ২৬ অক্টোবর ২০১৯ ০৪:৪৪423492
  • একরাতের দাবানলে দশ হাজার একর বন + লোকালয় পুড়ে ছাই হয়ে গেলো ক্যালিফর্নিয়ায়।
  • lcm | ২৬ অক্টোবর ২০১৯ ০৪:৩০423491
  • এটা দুর্ভাগ্যজনক - এনারা থাকতে সিনেমার হিরো অক্ষয়কুমার ইন্টারভিউ নেন প্রাইম মিনিস্টারের।
  • S | ২৬ অক্টোবর ২০১৯ ০৩:১৫423490
  • লসাগুদা, করণ থাপার বহুদিন ধরে বিভিন্ন চ্যানেলে কাজ করেছেন। একসময় ইংরেজিতে থাপার আর হিন্দিতে বিনোদ দুয়া লিডিং অ্যান্কর ছিলেন। পলিটিকাল ইন্টারভিউ নিতে এঁরা অনবদ্য, ভয়ডর না করে কঠিন প্রশ্নের মুখে ফেলে দেন। সেসব ইন্ডিয়ান টিভি জার্নালিজমের স্বর্ণযুগ। ইন্টারভিউও যে এন্টারটেইনমেন্ট হতে পারে, এঁরা দেখিয়েছিলেন। তখন অবশ্য পলিটিশানরাও জানতেন কি করে কঠিন প্রশ্ন সামলাতে হয়। এখন তো সবাই কঠিন প্রশ্ন শুনলেই গোঁসা করে ফেলে; হয় সেখানেই প্রশ্নকর্তাকে থ্রেট দিতে থাকে, নইলে উঠে চলে যায়।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৯ ০২:৫১423489
  • এমনকি আমিও (অর্থনীতির কিছুমাত্র না জেনেও) শুনে/দেখে ফেললাম খনিকটা। ঃ-)
  • lcm | ২৬ অক্টোবর ২০১৯ ০২:২২423488
  • আমি করন থাপারের টিভি শো কোনোদিন দেখি নি, এই প্রথম অভিজিত ব্যানার্জি-র ইন্টারভিউতে দেখ্লাম। ইনি তো খুবই ভালো, পুরো ইন্টারভিউটা একটানা বসে দেখলাম। ইনি টিভি চ্যানেল পাচ্ছেন না - কেন?
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৯ ০১:৫৭423487
  • ওই পিতৃতান্ত্রিক ব্যাপারটা নিয়ে জিলিপি প্যাঁচাচ্ছে দেখলাম গ্রুপে।

    আবার পরিষ্কার করে বলে যাই, পুরুষরা "করেছেন" না, বলেছিলাম পুরুষরা নিজেরা শিশু বা কিশোর অবস্থায় যৌন অত্যাচারিত হয়েছেন, এরকম কথা এগিয়ে এসে কবুল করছেন---এরকম কটা কেস দেখা গেছে? মিটু তে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারাই এরকম অভিযোগগুলো তুলছেন, তুলনায় পুরুষরা প্রায় নেই বা থাকলেও নেগ্লিজিব্লি স্মল নাম্বারে। এর কারণ কি বিচার করে দেখা দরকার নয়?
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৯ ০১:১২423486
  • আজকে ওঁর ইন্টারভ্যুর তৃতীয় পর্বটা দেখলেন? উনি অমলেট তৈরী করেন বললেন। ঃ-)
  • S | ২৬ অক্টোবর ২০১৯ ০১:০৯423485
  • দুটো কারণ এখন আর মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। এরকম একজন অসাধারণ সাংবাদিক টিভি চ্যানেল পাচ্ছেন না, এর থেকেই মিডিয়ার যাচ্ছেতাই অবস্থা বোঝা যায়। ওদিকে অর্ণব চেঁচিয়েই চলেছে।
  • রঞ্জন | ২৬ অক্টোবর ২০১৯ ০০:২৭423484
  • @এস,
    না বোধহয়। উনি ছ'মাস আগে বরখা দত্তের 'তিরঙ্গা' চ্যানেলে রাত ন'টায় নিয়মিত ইন্টারভিউ নিতেন, বুভুক্ষুর মত গিলতাম
    চ্যানেলটি এখন বন্ধ হয়ে গেছে। কেউ বলছে করে দেওয়া হয়েছে। কেউ বলছে স্পনসররা হাত গুটিয়ে নেওয়ায় পুঁজিতে টান পড়েছে তাই। দ্বিতীয়টাই সম্ভব মনে হয়।
  • | ২৬ অক্টোবর ২০১৯ ০০:১৫423483
  • আমরা রবিবার যাবো।

    ফেসবুকে একটা লেখা দিয়েছি কালীপুজো নিয়ে। দেখো
  • S | ২৬ অক্টোবর ২০১৯ ০০:০৭423481
  • রন্জনদা, করণ থাপর কি এখন কোনও চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন? ইউটিউবেই দেখি।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৯ ০০:০৭423482
  • ব্রতীন, তোমাদের এবারে কালীপুজোয় কী প্রোগ্রাম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত