এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ৩০ অক্টোবর ২০১৯ ১২:১৬423600
  • শিশিরেও ভিজেছি। সবই কি আর লিখতে হয়?
  • :-8 | ৩০ অক্টোবর ২০১৯ ১২:০৩423599
  • ডিসিরা কি শুধু বৃষ্টিতেই ভিজেছিলেন? শিশিরে কখনও না?

    শিশির বললেই কেমন ঐ বিখ্যাত পংক্তিটি মনে পড়ে যায়, “শিশির ভাদুড়ি তুমি নহ ...”
  • S | ৩০ অক্টোবর ২০১৯ ১১:১১423598
  • ট্রাম্প নাকি কোন একটা র‌্যালিতে বলেছে যে কলোরাডোতেও দেওয়াল উঠছে।
  • dc | ৩০ অক্টোবর ২০১৯ ১০:৪৬423597
  • অনেকদিন আগে আমি আর আমার হবু বৌ রাস্তার ধারে একটা গাছের নীচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছিলাম।
  • Concised | ৩০ অক্টোবর ২০১৯ ১০:৩১423596
  • Removed extra lines and trimmed the Comment from সমালোচক on 29 October 2019 00:52:34 IST 237812.69.563412.123 (*)
    Ishan/Guruchandali may remove the original post now again and resurface the other long post that was posted before 29 October 2019 00:49:25 IST for re-edit.
  • PT | ৩০ অক্টোবর ২০১৯ ০৮:৫২423594
  • যে দেশে দুধে জল মেশানো-ই দস্তুর সেখানে শিশিরে বৃষ্টির জল মেশালে কি-ই বা আসে যায়। ("শিশিরে বৃষ্টির জল" বেশ আঁতেলগন্ধী সিনেমার নাম হতে পারে!)
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৯ ০০:৩৪423593
  • আমাদের এক বন্ধুনি দুপুরে একচোট বৃষ্টি হয়ে যাবার পর বিকেলবেলায় সেই বৃষ্টিবিন্দু কচুর পাতা, কলার পাতা থেকে শিশির হিসেবে তুলছিল চন্দনবাটিতে (যুক্তি হিসেবে বলেছিল সবই তো আকাশ থেকে আসা, সুতরাং ঈশ্বরের দান, আপত্তি করা অনুচিত ঃ-) )। ওদের সেইবার ছিল বিকেলে ভাইফোঁটা। এক জ্যেঠতুতো দাদা দূর থেকে আসছিলেন, তাই।
    (এই বন্ধুনিই আরো ছোটোবেলা কানে ব্যথা হলে রোদ্দুরে কান দিয়ে বসে থাকতো, সেঁকা নেবার জন্য।(এমনিতে কানে ব্যথা হলে হারিকেনে মোটা কাপড়ের টুকরো গরম করে সেঁক দেওয়া হত)। ও মনে হয় মনে করেছিল সূর্যের তাপেও ইকুইভ্যালেন্ট কাজ হবে )
  • রঞ্জন | ২৯ অক্টোবর ২০১৯ ২২:৩০423592
  • উঃ, 'দিল সে '!
  • রঞ্জন | ২৯ অক্টোবর ২০১৯ ২২:২৯423591
  • পিটি,
    আপনার এলেবেলেকে লেখা 'এই দ্বিচারিতার বাজারে ভুল শুধরে নেওয়া' পোস্টটি ভাল লাগল; দিল ষে!
  • PT | ২৯ অক্টোবর ২০১৯ ২২:০৯423590
  • সেইজনেই বোধহয় ভাইফোঁটা নিতে কানন হাজির কালিঘাটে।
  • এলেবেলে | ২৯ অক্টোবর ২০১৯ ২১:৩৫423589
  • দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
    ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
    কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত।
    এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!!

    জোয়ান কোন আহাম্মক হবে এই বাজারে?
  • PT | ২৯ অক্টোবর ২০১৯ ২১:২৯423588
  • #শুধরে
  • PT | ২৯ অক্টোবর ২০১৯ ২১:২৮423587
  • রঞ্জন
    দুঃখিত! আঙুল ফস্কে রক্তে মিশে যাওয়া অবন ঠাকুর উঁকি দিলেন। শুধু অবন ঠাকুর কেন, তাহলে গৌরী ধর্মপালও কিছুটা আছেন।

    এলেবেলে
    নাঃ! আই ওয়াশের প্রশ্ন নেই। আম্মো হতচকিত। কে কোথায় কোন হাওয়ায় হেলছে দুলছে কে জানে!! এই দ্বিচারিতার বাজারে বানান ভুল সুধ্রী নেওয়া কোন ব্যাপারই নয়।
  • এলেবেলে | ২৯ অক্টোবর ২০১৯ ২১:০০423586
  • 'মুক্তবিন্দু' হলে বোধহয় ওয়াশের কাজ হবে না 'মুক্তোবিন্দু' লিখলে একশোবার হবে! তবে মান্নানের প্রস্তাবের পর আই ওয়াশের কাজ হিসেবেই পিটি এই অবন ঠাকুরকে হাজির করলেন কি না তা জানি না!!
  • রঞ্জন | ২৯ অক্টোবর ২০১৯ ২০:৫৪423585
  • @পিটি,
    'অনেক ভোরে উঠে সত্যি সত্যি সত্যি শিশির "তুলতাম" ঘাসের গা থেকে। দিদির সঙ্গে। ছোট্ট কাঁসার চন্দন বাটি ঘাসের গায়ে লাগিয়ে টোকা মারলে মুক্তবিন্দু গড়িয়ে পড়ত বাটির মধ্যে।'

    -- আহা, যেন অবনীন্দ্রনাথের তুলিতে ওয়াশের কাজ!
  • avi | ২৯ অক্টোবর ২০১৯ ১৮:৩১423584
  • শাকিব নাকি দুবছরের জন্য ব্যানড হলো?
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৯ ১৮:০৩423583
  • আর এত জটিল লম্বা লাইনের ছড়া আফনেরা ইয়াদ রাখেন কী করে, সেকালেই বা রাখত কী করে?
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৯ ১৮:০২423582
  • ' স্বর্গে হুলাহুলি মরতে জুকার' !!
    তখনো জুকারবার্গ ছিল? বলেন ক্ষী? তাইলে? ফেবু কি আজকের জিনিস?
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৯ ১৫:০১423581
  • এখন একে তো সারা বছর নিম্নচাপ, বৃষ্টি, শিশির দেখি তো গ্রামের বাড়ি গিয়ে, পুজোয় ওখানে অষ্টমীর আগে বৃষ্টি হয়নি, তাই ছিলই মনে হয়, একটু ভিজে ভিজে ঘাস।

    তবে শিশির কখনো ধাতব পাত্রে রাখে নাকি? শিশির রাখবেন শিশি-র মধ্যে।
    সেজন্যিই না শিব্রাম বলেচেন, "শিশির ভাদুড়ী তুমি, নহ বোতলের"।
  • PT | ২৯ অক্টোবর ২০১৯ ১৪:৫৬423580
  • কচুপাতায় মিছরির দানার মাপের শিশির টলমল করতে দেখেছি। তবে রাতটি বৃষ্টিহীন হতে হবে। নাহলে শিশিরে সন্দেহ থাকবে।
    শৈশবে কখনো শিশিরের আকাল দেখিনি। আর শিশির শিকারীদের মধ্যে প্রতিযোগীতা চলত। তাই খুব ভোরে উঠতে হত।
    আজতো শিশির ছাড়াই ফোঁটা হল। ভাবছি পরের বার রাতে ছাদে কোন ধাতব পাত্র রেখে আসব। দেখি তাতে শিশির জমে কিনা।
  • sm | ২৯ অক্টোবর ২০১৯ ১৪:৪৯423579
  • গুরুর নাস্তিক জনগন,ভাইফোঁটা নিয়ে-তার প্রণালী,মন্ত্র নিয়ে এতো লেখালেখি করছে কেন?
    তার ওপর এটা একটা পিতৃতান্ত্রিক সমাজের, চরম রিগ্রেসিভ ব্যাপার!
    আমি তো কিছুই বুঝতে পারতাসি না!
  • b | ২৯ অক্টোবর ২০১৯ ১৪:৪১423578
  • হ্যাঁ, তালের ফোঁপড়া। ভাদ্রমাসে তালের বড়া খাবার পরে বীজটা মাটিতে পুঁতে দিতে হবে। এই সময় নাগাদ কল বেরিয়ে যায়। ঐ কল বেরোনো জায়গাটায় দা আড়াআড়ি ভাবে রেখে দু চারটে কোপ মারলেই বীজটা দু-আধখানা হয়ে যায়, ভেতরে শাদা ফোঁপড়া।
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৯ ১৪:৩৬423577
  • হ্যাঁ ওই ঘাস থেকেই তুলতে হত সেটাই ধরেছিলাম। আকাশ হইতে হাতে টুপ করিয়া পড়িল তা নয়।
  • i | ২৯ অক্টোবর ২০১৯ ১৪:২১423576
  • কাজু,
    এই তো পিটি লিখে দিয়েছেন।

    গণ্ডুষে আর থাকত মধু, আখের কুচি, তালের ফোঁপরা (?), নারকেলের কুচিও সম্ভবতঃ। পিটি আরও বলতে পারবেন।
  • PT | ২৯ অক্টোবর ২০১৯ ১৪:১৮423575
  • অনেক ভোরে উঠে সত্যি সত্যি সত্যি শিশির "তুলতাম" ঘাসের গা থেকে। দিদির সঙ্গে। ছোট্ট কাঁসার চন্দন বাটি ঘাসের গায়ে লাগিয়ে টোকা মারলে মুক্তবিন্দু গড়িয়ে পড়ত বাটির মধ্যে।
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৯ ১৩:৪৭423574
  • শিশির মেশাতে কী করে? সে কি পড়তে দেখা যায়? ঘাসের ডগায় পড়ে আচেহ এটুকুই দেখা যায় তো। হাতের ওপর উহা ক্যাচ করে কী করে কেউ?
  • রঞ্জন | ২৯ অক্টোবর ২০১৯ ১৩:৪৪423573
  • ছোটাই,
    " দ্বিতীয়ার সকালে নারকেলের জলে ভোরের শিশির মিশিয়ে দেওয়া"
    -- আহা! ঠিক যেন একটি কবিতার অনুপম পংক্তি।
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৯ ১৩:৪১423572
  • আহা এইসব খাজা গজা-টজা দেখলে আমি আর থাকতে পারি নে। মেলা বসলেই আঙুলগজা কিনে আনি, আর মালপো আহা ! এবার কালীপুজোয় মালপো করেছে দেখি ছোট্ট ছোট্ট, এক গালে পুরে দেয়া যায়, ধুর ওতে তো পরের পর সাঁটিয়ে ফেলব। বিশ্বজনতার জন্যে রবে কী? তাই সংযত হলুম। তবে টালাপার্কের মেলায় দুর্গাপুজোয় বড় বড় মালপো ছিল। মা খাইয়ে দিল নিজে হাতে, ক্যামেরা হাতে কী করে খাব?
  • i | ২৯ অক্টোবর ২০১৯ ১৩:০৪423571
  • সকল গুরুভাই গুরুবোনদের কপালে ফোঁটা দিলাম। সবাই ভালো থাকুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত