এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ০১ নভেম্বর ২০১৯ ১২:৪৭423690
  • ট বাবু, আমি যা লিখেছি প্রথম ভাগ প্রশ্ন, সকলের আলোচোনার জন্যে।

    পরের অংশ টা তো লিখেইছি "আমার মতে"।

    অপনি স্বচ্ছন্দে অপত্তি করতে পারেন
  • PT | ০১ নভেম্বর ২০১৯ ১২:১৫423689
  • PM যা লিখেছেন (09:12 AM), সেটা কি কোন তথ্যের ওপরে ভিত্তি করে?
  • একক | ০১ নভেম্বর ২০১৯ ১২:১৩423688
  • মহিলা ব্যান্ড -পপ রা একদম টানেন না, কীরকম গা গোলানো স্টিরিওটাইপ ফেমিনিন। মেয়েমানুষের চেহারায়, সন্দেশে নুনের মতো একচিলতে পুরুষত্ব না থাকলে, কমপ্লিট বোরিং লাগে :| গাগা একটু ব্যতিক্রম, নট মাচ।
  • Mama, just killed a man | ০১ নভেম্বর ২০১৯ ১২:১২423687
  • ব্যান্ড গানের জগতে একজনকেই চোখে লাগলো এখন অবধি। শালার চোখে মুখে এন্ড্রোজেনিক ফেরোমোন ঝরে পড়ে !
  • dc | ০১ নভেম্বর ২০১৯ ১১:৪০423686
  • আরেকজন আছে, টিনা এরিনা। উফ কি দেখতে রে বাবা! আমি মাঝেমাঝেই ওনার গান শুনি শুধু ওনাকে দেখার জন্য। বৌ জিগ্যেস করলে বলি কি অসাধারন গান গায়, আমি তাই টিনা এরিনার গান বারবার শুনি। এদিকে গানগুলো অখাদ্য।
  • dc | ০১ নভেম্বর ২০১৯ ১১:৩৭423685
  • ইয়ে একটা কথা বলি, মোনালিসা নিয়ে সবাই এতো উতলা হয় কেন আমি বুঝিনা। মানে ভদ্রমহিলাকে একেবারেই সাদামাটা মনে হয়, ওনার হাসিটাও এমন কিছু রহস্যময় টহস্যময় মনে হয়না। হ্যাঁ, কেউ যদি ম্যাডেলিন স্টো বা জেনিফার কনোলির ছবি আঁকত তো বলতাম এই হলো সুন্দরী।

    (বোঝাই যাচ্ছে আমার ছবি সমালোচনার দৌড় :p )
  • একক | ০১ নভেম্বর ২০১৯ ১১:৩৫423684
  • আর্ট ক্রিয়েশনের জন্যে জেন্ডার সাবস্ক্রিপশন জরুরি নয়। মানে, অনেকের ক্ষেত্রে জরুরি হতেই পারে, সবার জন্যে নয়।
  • PM | ০১ নভেম্বর ২০১৯ ০৯:১২423683
  • একজন পুরুষ বা একজন সমকামী নারী ছাড়া কেউ কি মোনালিসা আকতে পারতেন ? একজন নারীর মনের কাছে অন্য নারী কি মোনালিসার মত রহস্যময়ী হতে পারে?

    কোনো পুরুষ মোনালিসা আঁকা হয় নি, তার কারন আমার মতে কোনো পারদর্শী মহিলা আঁকেন নি তাই।

    পুরুষ মুর্তি গড়া বা ফ্রেস্কো আকায় সেরা বোধ হয় মাইকেলএন্জেলো, অবশ্য পুরুষ। কিন্তু তিনিও পুরুষ দের পুরুষালী চোখে দেখতেন না। তবুও আমার মনে হয় কোনো কৃতি মহিলা "ডেভিড" বানালে সেটা অন্য রকম সুন্দর হত অবশ্যই

    https://en.wikipedia.org/wiki/David_(Michelangelo)
  • PT | ০১ নভেম্বর ২০১৯ ০৮:১০423682
  • আমরা তো পুরুষের অবয়ব সংক্রান্ত ছবি নিয়ে কথা বলছি। ছবিটা পিতৃতান্ত্রিক না নারীবাদী সে অন্য বিষয়। মোনালিসাও তো কৃষ্ণাঙ্গী নয়। আর তার ফিচারও তো ককেশিয়ান। তাই বলে কি শিল্পীকে রেসিস্ট আখ্যা দিতে হবে নাকি?
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ০৮:০৬423681
  • এটা সবচেয়ে পিতৃতান্ত্রিক। আরে এই ক্রিয়েশন অব অ্যাডাম নিয়ে কী কান্ড! কয়েকদিন আগে এক শিল্পী বৃদ্ধ গডের জায়্গায় এক কৃষ্ণাঙ্গী ঈশ্বরীকে এঁকেছেন, সঙ্গে তাঁর সঙ্গিনীরা। ব্যস, হয়ে গেল! আর যায় কোথা!
    ঃ-)
  • PT | ০১ নভেম্বর ২০১৯ ০৮:০১423680
  • PT | ০১ নভেম্বর ২০১৯ ০৮:০০423679
  • মোনালিসার চাইতে কম বিখ্যাত?
  • অর্জুন | ০১ নভেম্বর ২০১৯ ০৭:৪০423678
  • মোনালিসা অসাধারণ ছবি হলেও বেশ ওভাররেটেড। ছবিটি একবার চুরি হয়ে যাবার পরে এই ক্রেজটা আরো বাড়ল। দ্য ভিঞ্চির মত শিল্পী ও বহুমুখীপ্রতিভাধরের আরো দুর্দান্ত সব ছবি আছে।

    অজন্তার শিল্পীদের ট্রেস করা গেছে ? তাঁরা কোথা থেকে এসেছিলেন?
  • S | ০১ নভেম্বর ২০১৯ ০৭:২৮423677
  • লিস্টি আর লম্বা করবেন না। অনেকের নামই নিতে হবে তাইলে।
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ০৭:০৫423676
  • আরে অমিত, রাজপুত্রটিকে বাদ দিলেন? ঃ-)
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ০৬:৫৮423675
  • তারও অনেক আগে, প্রাচীন পবিত্র আগুন এর মন্দিরে ব্রহ্মচারী সেবক ও ব্রহ্মচারিণী সেবিকাগণ (আলাদা আলাদা মন্দিরে ঃ-) )।
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ০৬:৫৫423674
  • আরে সে তো আরো প্রাচীনকালে ওরকম সম্প্রদায়ই ছিল, ব্রহ্মচারী সম্প্রদায়ই শুধু না, ব্রহ্মচারিণী সম্প্রদায়ও ছিল। ভিক্ষুসংঘ, ভিক্ষুণীসংঘ।
  • Amit | ০১ নভেম্বর ২০১৯ ০৬:৫০423673
  • সব ধর্মেই মনে হয় কৌমার্য বা ব্রম্মচর্য কে একটা আউট অফ প্রোপোসন ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। কোনো মহিলার সাথে সম্পক্ক হলেই তিনি আর উচ্চাসনে রইলেন না। রাজনীতি তেও তাই কিছুটা, সে নেতাজি ধরেন, বা হিটলার ধরেন বা আমাদের ঘরের মোদী বাউ।
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ০৬:৪৮423672
  • দিয়ে দিন। আদিগন্ত শ্বশুরবাড়িতে আর দ্বিধা কেন? যা ই দিন, ঝামেলা হবেই। দিয়ে দিন। ঃ-)
  • S | ০১ নভেম্বর ২০১৯ ০৬:৪১423671
  • এর একটা উত্তর আছে। সেটা লিখেওছিলাম। কিন্তু সেটা পোস্ট করলে কুরুক্ষেত্র লেগে যাবে।
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ০৬:৩১423670
  • পরবর্তীকালে রেনেসাঁর ইউরোপে ব্যাপারটা একেবারে ইয়ে হয়ে গেল। জোরদার পিতৃতান্ত্রিক। এক ভীষণ রাগী বৃদ্ধ বিরাট সাদা দাড়িওয়ালা গড, তাঁর পরম করুণাময় তরুণ পুত্র (যাকে দূর থেকে গড় করতে হয়) আর ঈশ্বরপুত্রের মা মেরি যিনি কিনা ইম্মাকুলেট কনসেপশনে পুত্র পেয়েছেন( ইনি পুরুষের সুবিধার্থে যন্ত্র মাত্র )। যত ছবি আর যত মূর্তি হয়, সবই এইরকম।
    ভাবুন, তরুণ ওই দিব্যপুত্রটির সঙ্গে এক কিশোরী দোল খেলছে, বা দোলনায় প্যাশনেটলি একসঙ্গে দুলছে --- এরকম কেউ আঁকতে পারতো? ঃ-)
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ০৬:২০423669
  • চিরকাল নয় কিন্তু। প্রাচীন গ্রীস ইত্যাদির সাহিত্যে গানে শিল্পে ---পুরুষ সৌন্দর্য বিশেষ করে পুরুষের তরুণ বয়সের অপরূপ সৌন্দর্য বারে বারে উঠে এসেছে। নইলে অ্যাপোলো, কিউপিড, অ্যাডোনিস, হায়াসিন্থ এইসব চিরতরুণ দেবতার ও মানুষের কল্পনা করা সম্ভবই হত না।
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ০৬:১৪423668
  • আর এই ভিট্রুভিয়ান ম্যান বা কানকাটা ভ্যান ----এগুলো তো শিল্পীর বিজ্ঞানের মাপাজুপির কাজ বা বিরক্ত বিষন্ন আত্মপ্রতিকৃতি --- এতে ঐ বার্থ অব ভেনাসের ফ্যাসিনেশন বা প্যাশন কই? মুক্তোর দুল ঝোলানো কিশোরীর রহস্য-ঝলমল কই? মোনালিসার মিস্টেরিয়াস আবেশ কই?
  • S | ০১ নভেম্বর ২০১৯ ০৬:১৩423667
  • এবারে একটা খুবই সেক্সিস্ট পলিটিকালি ইনকারেক্ট কথা বলবো।
    নারী সৌন্দর্য্যের ব্যাপারে পুরুষরা চিরকালই বড্ড দুর্বল আর অন্তত হিউম্যান স্পিসিসে মহিলারা ফেয়ারার সেক্স।
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ০৬:০৮423666
  • বড়েস, এগুলো তো দ্য ভিঞ্চি র আত্মপ্রতিকৃতি বা যীশুর শিষ্যসঙ্গে শেষ ভোজ ---এগুলো বিখ্যাত। কিন্তু মোনালিসা, বার্থ অব ভেনাস বা গার্ল উইথ আ পার্ল ইয়ার্রিং ---এগুলো যখন দেখছি, নিশ্চয়ই বুঝতে পারছেন তফাৎ কতটা। তুলনীয় হত যদি অ্যাপোলোর ওরকম একটা ছবি কেউ আঁকতেন, বা ধরুন মোনালিসার মতন ওরকম এক রহস্যময় ছবি কেউ আঁকলেন কোনো "ম্যানফ্রেড" কে নিয়ে। সেরকম।
  • S | ০১ নভেম্বর ২০১৯ ০৬:০৪423664
  • কানকাটা ভ্যান গগের ছবি তো খুবই বিখ্যাত।
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ০৬:০৪423665
  • আর্থিক জোরটা একটা দারুন গুরুত্বের ব্যাপার। আর্থিক মানে শুধু কর্ম করে উপার্জন নয়, আরো অনেক বেশি সামর্থ্য। বিশাল বিশাল সম্পদ উৎপাদনের ব্যবস্থায়, বিলিবন্দোবস্তের ব্যবস্থায় ---সেইসব জায়্গায় যদি যথেষ্ট সংখ্যক নারী থাকতে পারেন শক্তিশালী পজিশনে, তবে। তার পরেও অবশ্য অনেক প্রশ্ন থেকে যাবে, কিন্তু অবস্থার পরিবর্তন একটা হবেই তাতে। সে ভালো বা মন্দ, সময়ই কেবল তার জবাব দেবে।
  • S | ০১ নভেম্বর ২০১৯ ০৬:০৩423663
  • বা এইটা?

  • S | ০১ নভেম্বর ২০১৯ ০৬:০২423662
  • এইটা চলবে?

  • PT | ০১ নভেম্বর ২০১৯ ০৫:৫৯423661
  • এটাও কম বিখ্যাত নয়ঃ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত