এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ০২ নভেম্বর ২০১৯ ০০:১৬423720
  • এই ডিক্লেয়ার করতে চেষ্টা করলেন বা প্রমাণ করতে চেষ্টা করলেন ব্যাপারগুলো ভীষণ প্রব্লেমেটিক।
  • Atoz | ০২ নভেম্বর ২০১৯ ০০:১৫423719
  • সামান্য গে খাঁচায় লিওনার্দোর মতন মারাত্মক এক ত্রিকালজয়ী সিংহকে ঢোকানো অনুচিত। তাঁর স্পিরিট অতীত বর্তমান ভবিষ্যতে খেলা করে বেড়াতো, রকেট জাম্বো জেটের নকশা আঁকতো কয়েকশো বছর আগের দুনিয়ায় বসে- সেই লোক কোন দুঃখে শুধু একটা ওরিয়েন্টেশনে আটকে থাকবেন? তিনি ক্ষণে ক্ষণে ওরিয়েন্টেশন বদলাতেন। আবার কখনও একইসঙ্গে বহু ওরিয়েন্টেশন ধারণ করতেন, অনেকটা কোয়ান্টাম সিস্টেমের মতন। ঃ-)
  • Atoz | ০২ নভেম্বর ২০১৯ ০০:১১423718
  • কবীর সুমনও কয়েকবছর আগে ডিক্লেয়ার করতে চেষ্টা করলেন খুব। কিন্তু কেন জানি সেটা বিশেষ পাত্তা পেল না। টাইম মিস্ম্যাচ হয়ে গেছিল মনে হয়।
  • অর্জুন | ০২ নভেম্বর ২০১৯ ০০:১০423717
  • ' লেওনার্দো কে কনফার্মড গে হিসেবে না দেখালে আরও ভালো। '

    অর্থাৎ তিনি সমকামী প্রমাণিত হলেই তাঁর সব শৈল্পিক অ্যাচিভমেন্ট নষ্ট হয়ে যাবে।

    says it all
  • অর্জুন | ০২ নভেম্বর ২০১৯ ০০:০৫423716
  • হোমোসেক্সচ্যুয়ালিটির ডেপিকশন এখন সাহিত্যে, চলচ্চিত্রে খুব ভিজিবিল। উপন্যাস, নাটক ও সিনেমায় এক বা একাধিক হোমোসেক্সচ্যুয়াল চরিত্র থাকে কিন্তু এই কিছুদিন আগেও বা বাস্তব চিত্রে হোমোসেক্সচ্যুয়ালিটি is still a taboo। এখনো you know he's gay whisper করে আলাদা ভাবে মেনশন করতে হয়।

    এই ডেপিকশনগুলো ক্লিশে ও ট্রাবালসম অনেক সময়েই যদিও।

    এটাকে ব্যাধি ভাবার লোকের সংখ্যাও কম নয়। এটার অদবুত ভাবে দুটো দিক আছে।

    সৃষ্টিশীল অনেক মানুষই হয়ত সমকামী তাই কোনো প্রতিভাধর মানুষ সমকামী জানতে পারলে সমকামীরা হয়ত এই ভেবে একটু স্বস্তি পেতে চেষ্টা করে যে তাহলে তাদের সেক্সচ্যুয়ালিটি ব্যাধি নয়।

    সমকামীত্ব কেন জানিনা স্বাভাবিক হওয়া খুব মুশকিল। এখানে খুব প্রতিভাধর মানুষ, অতি সাধারণ এবং খুনে, ডাকাত সবাই থাকতে পারে।

    একটা সময় ফ্রান্সে কমিউনিস্ট পার্টির কেউ সমকামী জানাজানি হলে তাকে পার্টি থেকে বের করে দেওয়া হত, অন্য রাজনৈতিক দলের কথা বাদই দিলাম।

    মিশেল ফুকো ওপেনলি গে ডিক্লেয়ার করার পরেও অনেককাল খুব তফাৎ কিছু হয়নি।
  • একক | ০২ নভেম্বর ২০১৯ ০০:০১423715
  • হু, এটা কেও লিখলে ভালো হয়। লেওনার্দো কে কনফার্মড গে হিসেবে না দেখালে আরও ভালো। এতো মাল্টি ফেসেট মানুষ জাস্ট ভাবা যায়না।
  • r2h | ০২ নভেম্বর ২০১৯ ০০:০০423714
  • হ্যাঁ, চা বাগানে নুন চা। শ্রমিকদের কাজের শুরুতে নুন চা দেওয়া; নুন চা-কে ম্যালেরিয়ার প্রতিষেধক মনে করা এইসব ব্যাপার আছে/ছিল।
  • ভালো স্ক্রিপ্ট | ০১ নভেম্বর ২০১৯ ২৩:৫৩423713
  • এই মুভিটা হলে ফার্ষ্ট ডে ফার্ষ্ট শো ...
  • একক | ০১ নভেম্বর ২০১৯ ২৩:৪৫423712
  • লিওনার্দোর ওপর রাগ থাকার ডকুমেন্টেড কারণ সেরকম পাইনি কোথাও। আসলে লেওনার্দো প্রচন্ড খুশিয়াল রঙ্গীন প্রকৃতির লোক ছিলেন। গে বলে কে কী ভাবলো পাত্তা দিতেন না। রঙ্গীন পোশাক -প্রচুর বন্ধু এসব নিয়ে হৈ চৈ কেয়া মানুষ। অপরপক্ষে মিকেল্যাঞ্জেল নিজের জেন্ডার আইডেন্টিটি কে মেনে নিয়ে কাম আউট করার ব্যাপারে ইনহিবিটেড। সবাই তো সমান হয়না। কাজেই ইনহিবিশনের জন্যে দোষ দিয়ে লাভ নেই। আবার দুজনেই দুরকমের ট্যালেন্ট। পেইন্টার -স্কাল্পটোৰ হিসেবেও অনেকপার্থক্য কাজের মধ্যে -এপ্রোচে।

    আর একটা ব্যাপার সেই সময় ওই ফ্লোরেন্সের কতৃপক্ষ লেওনার্দো আর মিকেল কে লড়িয়ে দেওয়ার চেষ্টাও করতেন, যার ফল ভালো হয়নি। শেষে তো একজন মিলান আরেকজন রোম চলে গেলেন ফ্লোরেন্স ছেড়ে।

    এই সময়টা, ওদের মধ্যে টেনশন, ফ্লোরেন্সের সমাজ এসব নিয়ে খুব অল্প কিছু পড়েছি। আরও বইপত্র খুঁজছি। দুর্দান্ত একটা সময়। ভালো স্ক্রিপ্ট হতে পারে।
  • nun চা | ০১ নভেম্বর ২০১৯ ২৩:৪১423711
  • আরে মহায় নুন চাএর জন্যে তিব্বত যেতে হবে কেন, জলপাইগুড়ি চা বাগানেই তো আমায় সাজিয়ে গুছিয়ে নুন চা দিয়েছিল। প্রথম দিনের পর সে চা বারণ করে দেওয়ায় খুবি আহত হয় তারা
  • মিকেলাঞ্জেলো | ০১ নভেম্বর ২০১৯ ২৩:৩৭423710
  • শুনি যে মিকেলাঞ্জেলো না কি লিওনার্দোর ওপর ভয়ানক খচা ছিলেন?
    And the feeling was mutual
    এখন, লিওনর্দো তো বড়ো বয়সে, আর খুবিই পূজিত সেকালে! মিকেলাঞ্জেলো কেন খচলেন কে জানে! যৌন টেনশান?
  • অর্জুন | ০১ নভেম্বর ২০১৯ ২৩:৩৪423709
  • @PM র 'গে দের ওনাকে দলে টানার চেষ্টা বলেই মনে হয় ঃ) '

    খুব উদ্ভট লাগল শুনতে।
  • [অর্জুন | ০১ নভেম্বর ২০১৯ ২৩:৩১423708
  • Michelangelo sexuality was very elusive.

    As fas his art is concerned, his dominant subject had always been male body. He kind of introduced male nudity as an important subject in western art. Male muscular body is particularly a very important aspect to tell the story of human desire.

    তবে ১৫, ১৬ শতকের ইতালি ও ফ্রান্সে সামাজিক চিত্রটা একটু অন্যরকম ছিল। নারীদের সামাজিক ভূমিকা যেহেতু সেই সময়ে ছিলনা বললেই চলে তাই পুরুষে, পুরুষে সম্পর্কে নানারকম মাত্রা ছিল। সব ক্ষেত্রে পুরুষরাই, পুরুষদের সঙ্গী হতেন এবং বহির্জগতে তারা নিজেদের সঙ্গলাভ করতেন বেশী। I'm not saying that there was an open homosexuality scene. কিন্তু পুরুষে, পুরুষে অধিকাংশ প্লেটোনিক স্তরে অনেকের সম্পর্ক গড়ে উঠত বিশেষ করে শিল্প, সাহিত্য জগতে। কিছু ক্ষেত্রে প্লেটোনিকও শুধু নয়। Sodomy was even practiced among men.

    জীবন সম্পর্কে মিকেলাঞ্জেলো একটু indifferent ছিলেন বরাবর এবং সারাজীবনই ভুগতেন নিরাপত্তাহীনতায় হয়ত তাঁর সেক্সচ্যুয়ালিটির জন্যে সেটা বেশী ছিল। তাঁর ব্যক্তিগত জীবনও রহস্যে মোড়া। এত মাস্কুলার পুরুষ তিনি কোথায় পেতেন সেই নিয়েও গবেষক মহলে কৌতূহলের সীমা নেই। তারা অনেকেই কি তাঁর যৌন সঙ্গী বা প্রেমিক!

    এটাও মনে করা হয় ওই সময়ের ইয়োরোপে সমকামীদের মধ্যে অনেকেই এই মডেলিং প্রফেশনে আসতেন।

    প্রায় ৫৬-৫৭ বিছর বয়েসে এসে মিকেলাঞ্জেলো এক ইতালীয় অ্যারিসট ক্রেটের প্রেমে পড়েন যিনি ছিলেন সব দিক দিয়ে তাঁর বিপরীত চরিত্রের এবং বয়েসেও নিতান্তই তরুণ। সেই প্রেমিকের উদ্দেশ্যে তিনি কবিতাও লেখেন।
  • PM | ০১ নভেম্বর ২০১৯ ২৩:২১423707
  • মিকেলেন্জেলো টা ৯০ % প্রমানিত। লিওনার্দো টা নয়। গে দের ওনাকে দলে টানার চেষ্টা বলেই মনে হয় ঃ)। সেক্সপিয়ার কে নিয়েও এরকম অপ্রমানিত প্রোপোজিসন আছে তো।
  • b | ০১ নভেম্বর ২০১৯ ২৩:০৯423706
  • গুরুদাস দাশগুপ্ত মারা গেলেন। স্মৃতিচারণা বালাই ষাট, লেকিন কমসে কম একঠো নির্মোহ ব তো বননা চাহিয়ে।
  • একক | ০১ নভেম্বর ২০১৯ ২২:১৭423705
  • শুধু লেওনার্দো নয়, ঐসময় ফ্লোরেন্সের দুই উজ্জ্বলতম আর্টিস্ট গে। লেওনার্দো এবং মিকেল্যাঞ্জেলো।
  • PT | ০১ নভেম্বর ২০১৯ ২১:৩২423704
  • গোটা একদিন louvre museum -এ কাটিয়ে male/female ছবি আর ভাস্কর্যের প্রাচুর্য দেখে এরকম বৈষম্যমূলক ব্যাপার কিছু মনে হয়নি!!
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ২১:২৯423703
  • একমাত্র কপিসুন্দরী চিলিম্পা একবার আপত্তি করেছিল, হনুমানকে বলেছিল, "পুরুষের শুধুমাত্র বীরত্বে নারীর তৃপ্তি হয় না। তোমার কী কী কান্তগুণ আছে বলো। তুমি কীরূপ নায়ক? ধীরোদ্ধত, ধীরোদাত্ত, ললিত না প্রশান্ত? " ঃ-)
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ২১:২৬423702
  • হুঁ, করে থাকলেও সে ছবির বাজার গরম হয় নি। কারণ ক্রেতা ও উপভোক্তাগণ পুরুষ ( মানে কালচারালি, পরিচয়ে তাঁরা নারীও হতে পারেন। )
    সাহিত্যেও দেখুন না, প্রয় একই ব্যাপার। প্রিয়া প্রিয়া প্রিয়া করে যত রঙ্গ হয়েছে, রূপবর্ণনায় যেভাবে নারী পাওয়া গেছে, সেভাবে প্রিয় প্রিয় প্রিয় আর পুরুষের রূপবর্ণনা পাওয়া গেছে কি? (গেলেও তার বাজার হয় নি, চাপা পড়ে গেছে)
  • PM | ০১ নভেম্বর ২০১৯ ২১:১৯423701
  • "তাই সার্থক সৃষ্টি যেকোনো লিঙ্গের মানুষের থেকেই সম্ভব হতে পারে।" হক কথা। এইটা নিয়ে কোনো তর্ক নেই।

    কথাটা হচ্ছিলো সার্থক কালজয়ী পুরুষ অবয়ব মহিলাদের তুলোনায় এতো কম কেনো। তো একটা কারন হিসেবে আমি বল্লাম আকিয়েরা বেশীর ভাগ পুরুষ আর স্ট্রেট বলে।

    আরো অন্য কারন ও থাকতেই পারে ঃ)

    সার্থক সৃষ্টি মহিলারা করতে পারেন না এটা বলি নি। বরং উল্টোটাই বলেছি। আকিয়েদের মধ্যে মহিলা প্রায় নেই বলেই সার্থক পুরুষ সৃষ্টি খুব ই কম হয়েছে ঃ)

    ব্যতিক্রম মাইকেল এন্জেলো
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ২১:১৫423700
  • "কলকাতা ডায়মন্ডহারবার রানাঘাট তিব্বত। সিধে রাস্তা, সোয়া ঘন্টার পথ।"
    উফ্ফ, আপনারা সুকুমারকে নিয়ে একটা টই খুলুন দেখি! ঃ-)
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ২১:০৯423699
  • সন্দেশে নুন শুনে মনে পড়ল তিব্বতী চা এখনও ট্রাই করা হল না। ওঁরা চায়ে নুন আর মাখন মিশিয়ে খান, দুধ চিনি দেন না। একবার ট্রাই করবোই। ঃ-)
  • Atoz | ০১ নভেম্বর ২০১৯ ২১:০৩423698
  • স্পিরিটে লিঙ্গভেদ নেই, বাউলরা যাকে বলেন আত্মায় লিঙ্গভেদ নেই। তাই সার্থক সৃষ্টি যেকোনো লিঙ্গের মানুষের থেকেই সম্ভব হতে পারে।
    ব্যক্তিগত জীবনে লিওনার্দো দ্য ভিঞ্চি নাকি ছিলেন গে(কিছুদিন আগে এক ডকুতে দেখাচ্ছিল, তবে এও বানোয়াট হতে পারে), কিন্তু ছবিগুলো ? ডাইরিতে নানা মেশিনের ডিজাইনগুলো? এক্কেবারে অসাধারণ। কিছুই বোঝা যাবে যে এগুলো করেছে সে ব্যক্তিগতভাবে কী বা তার ওরিয়েন্টেশন কী? একেবারেই বোঝা যাবে না তো! আত্মায় কোনো ভেদ নেই তো। সব দিকে তাক করে যাচ্ছে স্পিন খেয়ে খেয়ে, প্রতি মুহূর্তে ওরিয়েন্টেশন বদলে যাচ্ছে। ঃ-)
  • অর্জুন | ০১ নভেম্বর ২০১৯ ২০:৫৯423697
  • আজ আফগানিস্তানের ইতিহাস সম্পর্কিত একটি বই পড়তে গিয়ে জানতে পারলাম আফগান'রা খাবার খাওয়ার পরে প্রার্থনা করে, আগে নয়। তারা মনে করে খাবার খেয়ে পরখ করে তবে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। খাবারটি ধন্যবাদ জ্ঞাপনের যোগ্য কিনা সেটা আগে খাওয়ার আগে কি করে বোঝা যাবে! বেশ লাগল আমার। ঃ-)
  • একক | ০১ নভেম্বর ২০১৯ ১৫:৩৯423696
  • কারো কারো ক্ষেত্রে হতেও পারে। নেসেসারি নয়। সেটাই তো বললুম।
  • PT | ০১ নভেম্বর ২০১৯ ১৫:৩৪423695
  • শিল্পী সমকামী হলে আমার কোনই আপত্তি নেই। কিন্তু সেই ভাবনার ওপরে নির্ভর করেই কি শিল্পসৃষ্টি হয়?
  • Ekak | ০১ নভেম্বর ২০১৯ ১৫:২১423694
  • আপনি যা যা লিখলেন, ওগুলো কোনটাই ভুল নয়, ওরকোম ভাবেই ভাবেন এবঙ্গ এপ্লাই করেন অনেক কলাকুশলী।

    তবে, আর্ট মানে ঠিক, জন্মসুত্রে প্রাপ্ত কগনিটিভ এন্ড সেন্সুআল এবিলিটির প্রকাশ নয়। তার বাইরে অনেক বড় জগত। নিজেকে অনুভুতিতে ট্রেইন করা, সেল্ফ কে কন্স্ট্রাক্ট কর্তে শেখা ও করা, এবঙ্গ দিনের সেশে এব্স্ট্রাকশন কে এমন লেভেলে আয়োত্ব করা জে তথাকথিত বিপরীত মার্গের দুজন দর্শক, একি কাজকে দুটি বিপরীত অর্থে ভেবে বিস্মিত হয়।

    এটা প্রগাঢ় ট্রেনিঙ্গ এর ব্যাপার।

    এম্পিরিক্যালি ফেক -আসল এসব শব্দ দর্শকের দুনিয়ায় খাটে। আর্টে, ফেকিঙ্গ অর্থে সঙ্গযোগ হীন, মানে সে তার নিজের শিল্পের সঙ্গে শু্চ্ছেনা, বাইরের জগতে পুরুষের সঙ্গে শুচ্চে না মেয়েদের সঙ্গে সেসব বাহ্য।

    খোন্জ নিয়ে দেল্হ্বেন, ওনেক কবির মেয়েদের উদ্দেশ্যে দারুন রোমান্টিক কবিতা, ব্যক্তিগত জীবনে সে গে পুরুষ। কত ভাস্কর দেব দেবির মুর্তিতে ভক্তি উস্কে দিয়েছেন, নিজে নাস্তিক।

    আর্ট এর নারী পুরুষ হয় ঠিক ট্যাক্টাইল অর্থে না, ম্যাস্কুলিন এন্ড ফেমিনিন প্রোজেকশন অর্থে। নেহাত যদি আর্টিস্ট এর সত্বাকে জেনডারে বান্ধতে হয় তবে বলা জায়, আর্টিস্ট সত্বা অদতে ক্যুআর।

    খ্যানেক পুরুষ খ্যানেক নারী, একলা নিতাই ঃ))
  • PM | ০১ নভেম্বর ২০১৯ ১৪:১৬423693
  • আমি ভুল হতেই পারি। আমার মনে হয় তিনি যখন লিখবেন তখন যে অনুভুতি থেকে লিখবেন সেটা আসলে " এসো প্রিয়া আমার কাছে", সেটাকেই লেখার সময় একটু ডিস্টর্ট করে নেবেন রুজির স্বার্থে।
    সমকামী শব্দ টাতে আপত্তি থাকলে ইগনোর করুন। মুল বক্তব্য ওটা নয়।

    আমার বক্তব্য হলো ভেতরের অনুভুতি টা আদ্যন্ত সৎ আর নেচারাল না হলে কালজয়ী সৃষ্টি মুসকিল। দুচারটে কাক আকতেও পারেন, সেগুলো চড়া দামে বিকোতেও পারে তাৎক্ষনিক ভাবে ঃ)

    এক্জন পুরুষ এর মুখ/ শরীরের প্রতিটি অভিব্যক্তি অরেকজন পুরুষ বা নারীর মনে মনে যে অনুভুতি জাগায়, তা সম্পুর্ন আলাদা। সেক্ষেত্রে সেই অনুভুতি প্রকাশের পদ্ধতিও আলাদা হওয়াই স্বাভাবিক।

    ধরুন আপনার পেট ভর্তি আর আমি ২ দিন কিছু খাই নি। সামনে যদি ১ প্লেট রোয়ালের বিরিয়ানি রাখা হয়।। অমাদের দুজোনের অনুভুতি অলাদা হতে বাধ্য। এক ই খাদ্য দেখে আপনার হয়্তো বমি পাবে, আর আমি নালে ঝোলে হব। আপনি আমার অনুভুতি বুঝতে চেষ্টা করতে পারেন সত ভাবে। তবু অমাদের ন্যাচারাল অনুভুতি আর তার এক্সপ্রেসন আলাদা হতে বাধ্য।

    আপনি যদি আমার অনুভুতি টা ফেক করে নিজের এক্সপ্রেসন আনেন, সেটা খুব ভালো অভিনয় হতে পারে, সেটাও আরেকরকম শিল্প অবশ্যই।

    কিন্তু সেইভাবে কি ভ্যানগখ, রেমব্রা, বাত্তিচেলি, লিওনার্দো, মাইকেল এন্জেলো র মতো কালজয়ী সৃষ্টি করা যাবে ?

    ভেন গখ এর প্রোট্রেট বা মোনলিসা দুটৈ অসাধারন শিল্প। Kইন্তু দুটোর ক্ষেত্রে শিল্পির অনুভুতির পার্থক্য টাও পরিস্কার
  • PT | ০১ নভেম্বর ২০১৯ ১৩:০৮423692
  • আপত্তির কথা নয়। আমি ভাবছি যে কোন পুরুষ গীতিকার যদি "এসো প্রিয় আরো কাছে" গানটি লেখেন তাহলে তাঁর ব্যক্তিগত জীবনচর্চায় কোন স্ট্যাম্প লাগিয়ে দেওয়া যায় কিনা!!
  • PM | ০১ নভেম্বর ২০১৯ ১২:৪৮423691
  • নিচের পোস্ট পিটি বাবুকে। ।উফ্ফ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত