এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৩ নভেম্বর ২০১৯ ১৬:২৮423810
  • সম্ভব্তঃ সেটাই একমাত্র কারণ নয়। বাংলার ঘরে ঘরে এখনো e-book বা পত্রিকা পড়ার চল এতটা নেই। "না জানার আনন্দ" এমনকি স্মার্টফোন বা ল্যাপটপ শোভিত ছাত্রছাত্রীদের পড়ানোর সময়েও টের পাওয়া যায়।
  • S | ০৩ নভেম্বর ২০১৯ ১৬:২৩423809
  • পিটিদা, এর কারণ এখন লোকে প্রিন্টেড কপি কম কেনে। কন্টেন্ট ডিসেমিনেশনের অন্য অনেক মিডিয়াম চলে এসেছে। সেইসব চিন্তাভাবনা না করে কেন দুলক্ষ বছর আগের বিজনেস মডেল এখনও চলছে না সেই নিয়ে বক্তব্য রাখাটা বাঙালীদের একটা বাজে অভ্যাসে পরিণত হয়েছে।
  • PT | ০৩ নভেম্বর ২০১৯ ১৬:১৭423808
  • এর সাথে এই আলোচনাও চলতে পারে। এটার জন্যেও নিশ্চিত বিবেকানন্দ দায়ীঃ

    "৭২ বছর আগে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে বিজ্ঞানভিত্তিক বাংলা মাসিক পত্রিকা ‘জ্ঞান ও বিজ্ঞান’ প্রকাশ করতে শুরু করেছিলেন সত্যেন্দ্রনাথ বসু। ৭২ বছর পার করে বাংলার একেবারে ঘরোয়া স্তরে বিজ্ঞানচর্চা আক্ষরিক অর্থেই বাহাত্তুরে দশা। পত্রিকার দাম যে খুব বেশি তেমনও নয়, মাত্র ২০ টাকা। তবু মাসে গড়ে দু’হাজারের বেশি বিক্রি হয় না এক সময়ের অত্যন্ত নামী এই বিজ্ঞান পত্রিকা।

    একই রকম অবস্থা বাংলার অন্য একটি নামকরা বিজ্ঞানপত্রিকা ‘কিশোর জ্ঞান বিজ্ঞানের’-ও। দু’দশক আগেও এই পত্রিকা মাসে অন্তত ২০ হাজার কপি বিক্রি হত অনায়াসে। এখন মেরেকেটে হাজারখানেক বিক্রি হয় কি না সন্দেহ!"
  • S | ০৩ নভেম্বর ২০১৯ ১৬:১৫423807
  • কিন্তু ধর্ম বা ধর্মাচারণ চিটিংবাজী কেন?
  • PT | ০৩ নভেম্বর ২০১৯ ১৬:০২423806
  • বেলুড় মঠ যেখানে হ্যালু বিতরণ করছে সেখানে এই রাজনৈতিক দলগুলো ২০১৯ সালেও কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে। সব দোষ বিবেকানন্দের!!

    "ছটপুজোয় নিয়মভঙ্গে একসুর তৃণমূল এবং বিজেপির, ভোট-রাজনীতি কি আসল কারণ?"
    https://www.anandabazar.com/calcutta/tmc-and-bjp-allegedly-turn-a-blind-eye-to-the-chaotic-situation-during-chhath-puja-1.1066076
  • PM | ০৩ নভেম্বর ২০১৯ ১৬:০১423805
  • - লোক ঠকনোর অন্যতম কায়দা হল ইতিহাসের গুষ্টির তুষ্টিসাধন করে একাধিক বই প্রকাশ এবং তজ্জনিত বিপুল মুনাফা। ---- না কিনলেই হয়। তাহলেই কোনো মুনফার প্রশ্ন নেই। কিন্তু ঠিক কত মুনাফা করে ওরা। তথ্য আছে ?

    -দ্বিতীয় হচ্ছে গুরুবাদ বা অবতারবাদের ঢালাও প্রচার ঃ
    ধরে নিচ্ছি আপনার দাবী ঠিক। কিন্তু রামকৃষ্ণ মিশন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। ওটা একটা সন্ন্যসী দের সংগঠন। লিবেরাল বুদ্ধিজীবিদের সংগঠন নয় বলেই জানি। ওরা যে ধর্ম মেনে চলে, আপনি যা বল্লেন এগুলো তার পার্ট। ওদের ধর্ম সাব্স্ক্রাইব করতে ওরা কি কপালে বন্দুক ঠেকায় ? সাব্স্ক্রাইব না করলেই হয় -- সংবিধান তো নিজের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্মাচরনের অধীকার দিয়েছে।

    - তিন, কুমারী পুজোর মাধ্যমে সূক্ষ্মভাবে রিগ্রেসিভ হিন্দুত্বের বহিঃপ্রকাশ --- একদম যাবেন না, দেখবেন না। আমিও দেখি না। লোককেও বারন করি

    কিন্তু এগুলো লোক ঠকানো কেনো ? লোকঠকনো IPC অনুযায়ী শাস্তি যোগ্য। এলেবেলে একটা FIR তো করতে পারেন কিন্তু কোন ধারা অনুযায়ী করবেন? আপনার অবস্থান টা পরিস্কার নয় একেবারেই।

    মিশন এর বিরুদ্ধে চুরী, ডাকাতি, মলেসটেসন, রেপ কোনো কিছুর অভিযোগ বা তথ্য থাকলে দিন

    আপনি রামকৃষ্ণ, বিবেকানন্দ, RKM এর বক্তব্য নিয়ে ১০০০ বার চরম সমালোচনা করতে পারেন। কোনো সমস্যা নেই। দিন তুলো ধুনে। কিন্তু চিটিংবাজি, লোকঠকানো এই সব স্ট্রং শব্দ ব্যবহার করলে তা প্রতিষ্ঠা করতে যথেষ্ট তথ্য প্রমান দেওয়া উচিত অবশ্যই। এখনো আপনি তা দেননি। না হলে আপনি যা দাবী করছেন "ফোকাসের জন্য ওঁদের নিয়ে আলোচনা করি না। ও ফোকাসের ধারও ধারি না" এসব কথার কথাই রয়ে যাবে

    অন এ ব্রডার পার্স্পেকটিভ, আপনি ধর্ম বা ধর্মীয় আচার আচরন ফলো করা কে কি লোকঠকানো বলেন ? সেক্ষেত্রে আমি সহমত। কিন্তু শুধু RKM কে দোষারোপ করলে দুই খান কথা আছিলো ঃ)

    আপনার মতে বেলুর মঠ প্রতিষ্ঠা চিটিং বাজী। এক ই কারনে কলকাতার নানা পুরোনো চার্চ, পাড়ায় পাড়ায় মসজিদ স্থাপন কেও চিটিং বাজী মনে করেন কি ?

    উত্তর "না" হলে আপনার সাথে তর্ক বৃথা।

    উত্তর "হ্যা" হলে আপনি ভারতের সংবিধানে প্রদত্ত স্বাধীন ধর্মাচরনের অধীকারের বিরোধী

    খুব ই মুসকিলে পড়েছি

    -
  • হি হি | ০৩ নভেম্বর ২০১৯ ১৫:৫৩423804
  • আরেকটি গামছার গন্ধ পাচ্ছি।
  • sm | ০৩ নভেম্বর ২০১৯ ১৪:৫৮423803
  • সে আলাদা টই খুলে আলোচনা হতেই পারে।কিন্তু রামকৃষ্ণ মিশন এর সেবা মূলক কাজ বা ভারত সেবাশ্রমের সোশ্যাল একটিভিটি আমাকে আনন্দ দেয়।
    এই চোর চাট্টা ভরা দুনিয়ায়,এঁদের কে একঝলক ঠান্ডা বাতাস বলে মনে হয়।
    সেই বিশ্বাস ভঙ্গ হলে তো দু চার কথা বলতেই হয়।
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ১৪:৫১423802
  • @এসেম, রবিবারের দুপুরে মাংস-ভাত সাঁটিয়ে দিবানিদ্রা দেওয়া শান্তিগোপালরা আবারও ভাটিয়ালিতে বিবেকানন্দ চর্চা নিয়ে বিরক্তি প্রকাশ করতে পারেন। সেই কারণে লোকঠকানোর ব্যাপারে এখনই বিস্তারে যাব না। আলাদা টই খুলে লিখব কোনও এক দিন, যদি বেঁচে থাকি। শব্দসংখ্যা ৩০ হাজার অতিক্রম করলেও অবাক হবেন না। এত তথ্য মজুত আছে যে বাকিরা...। আমি তবলচি হিসেবে থাকব সেখানে, সঙ্গে পাখোয়াজ আর মৃদঙ্গ বাজানোর জন্য আরও দু'জন হাজির থাকবেন। সমবেত বৃন্দগান হবে!
  • sm | ০৩ নভেম্বর ২০১৯ ১৪:৪৫423801
  • লোক ঠকানোর ব্যাপার টা বুঝলাম না।একটি ধর্মীয় প্রতিষ্ঠান তার গুরুবাদ প্রচার করে থাকে।কোন জোরজবরদস্তির খবর পাওয়া যায় না।
    বিভিন্ন সেবা মূলক কাজ, হাসপাতাল,স্কুল চালায়।প্রায় বিনামূল্যে।ফান্ড রেইজ হয় অনুগামীদের মাধ্যমে।
    আপত্তির কি আছে?
    আর জোচ্চুরি বা লোক ঠকানো ই বা কি করে প্রমাণ করা গেলো?
  • dc | ০৩ নভেম্বর ২০১৯ ১৪:২৭423800
  • এলেবেলের সাথে একটা ব্যাপারে একমত, যে ওভারল এগুলো লোক ঠকানো ব্যবসা ছাড়া কিছু না। এক দুজনের হ্যালুসিনেশানের ওপর বেস করে একেকটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সে অবশ্য সব অর্গানাইজড রিলিজিয়নই তাই।
  • S | ০৩ নভেম্বর ২০১৯ ১৪:২৩423799
  • এটা তো দেখেছিলাম। নিজেদেরকে বোধয় মাইনরিটি রিলিজিয়াস অর্গ দাবী করতে গেছিল। দাবী ছিল উই আর ডিফারেন্ট। কোর্ট বলেছে যে ওসব যতই ডিফারেন্ট হও, তোমরা আসলে হিন্দু। তাইতো?
  • S | ০৩ নভেম্বর ২০১৯ ১৪:১১423797
  • *রিলিজিয়স
  • S | ০৩ নভেম্বর ২০১৯ ১৪:০৬423796
  • আর কে মিশন কি নিজেদেরকে কখনও হিন্দু রিলিজিয়ন অর্গ ছাড়া আর কিছু বলে দাবী জানিয়েছে?
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ১৪:০০423795
  • লোকঠকানোর নানা কায়দা আছে। তার অন্যতম কায়দা হল ইতিহাসের গুষ্টির তুষ্টিসাধন করে একাধিক বই প্রকাশ এবং তজ্জনিত বিপুল মুনাফা। দ্বিতীয় হচ্ছে গুরুবাদ বা অবতারবাদের ঢালাও প্রচার। তিন, কুমারী পুজোর মাধ্যমে সূক্ষ্মভাবে রিগ্রেসিভ হিন্দুত্বের বহিঃপ্রকাশ। তালিকা ক্রমে বাড়তেই থাকবে।

    রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দ মারা যাওয়ার পরে ১৯ জুন, ২০১৭তে আনন্দবাজারের পাঁচের পাতায় তাঁকে নিয়ে একটি অবিচুয়ারি প্রকাশিত হয়। সেখানে লেখা হয়,“এক বছরের বেশি সময় শয্যাশায়ী থেকে কেন তাঁকে এতটা ভোগ করতে হল, সেই রহস্যের সম্যক উত্তর জানার সামর্থ্য মানুষের নেই। ভক্তজনের বিশ্বাস, যে অগণিত মানুষকে তিনি মহামন্ত্রে দীক্ষিত করেছেন, তাঁদের কর্মফল কোনও দুর্জ্ঞেয় পথে তাঁর পার্থিব শরীরে প্রবিষ্ট হয়েছে, আর সেটাই ইহজীবনের শেষভাগে সেই নশ্বর শরীরের যন্ত্রণার কারণ।”

    এই দুর্দান্ত অভিমতটি কোনও হেঁজিপেজি দিচ্ছেন না, দিচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য! রামকৃষ্ণদেবের গলায় ক্যানসারের বিষয়টি এভাবে ব্যাখ্যাত হয়েছিল ঠিকই, তাই বলে ২০১৭ সালে দাঁড়িয়ে এই রকম তত্ত্বের অবতারণা কতদূর বিজ্ঞানসম্মত ? এই নয়া অবতারবাদ আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে ?
  • S | ০৩ নভেম্বর ২০১৯ ১৩:৪৭423794
  • যার যাতে গুরুবাদ পায় আরকি।
  • lcm | ০৩ নভেম্বর ২০১৯ ১৩:৪১423793
  • বেলুড় মঠের "লোকঠকানো ব্যবসা" - ব্যাপারটা কী? সারদা চিটফান্ডের মতন কিছু? এ তো বেশ জোরালো অভিযোগ। কিন্তু মিডিয়ায় তো কিছু দেখি নি।
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ১৩:২১423792
  • আর আমি এই ফোরামে আছি প্রায় সাড়ে চার বছর। এটা মাথায় রাখা ভালো
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ১৩:১৬423791
  • @পিটি, বেলুড় মঠের পরিকল্পনা নিয়ে আমার আপত্তি কোথায় দেখলেন? সেটাকে পুরোদস্তুর প্রতিষ্ঠান বানিয়ে লোকঠকানো ব্যবসা নিয়ে আপত্তি আছে এবং থাকবে। বিবেকানন্দ শিলা যে একটি বিশুদ্ধ ঢপের চপ সেটা জোর গলায় বলাও আজীবন জারি থাকবে। বাকি প্রশ্নগুলো কি আপনার ঘোড়াটি এড়িয়ে গেলেন? কেন? উত্তর দিতে গিয়ে সত্যি সত্যি কেঁদে ফেলবেন বলে?

    @পিএম, ফোকাসের জন্য ওঁদের নিয়ে আলোচনা করি না। ও ফোকাসের ধারও ধারি না। তবে বেঁচে থাকলে অনেকেই রেহাই পাবেন না। এই গুরুবাদী দুনিয়ায় অনেকের মুখোশ খুলে দেওয়ার দরকার আছে। অলরেডি একজনের খুলছি ধারাবাহিকভাবে, অন্য টইতে। পারলে সেখানে দু'পয়সা দিয়ে আসতে পারেন।
  • sm | ০৩ নভেম্বর ২০১৯ ১৩:১৫423790
  • ফোকাস পাওয়ার জন্য লিখবেন কেন? উনি ওনার যুক্তি তুলে ধরেন।অন্যরা প্রতিযুক্তি দেয়।
    এতে ফোকাস পাবার কি হলো!?
    এমন ছাগল মার্কা যুক্তির মানে কি?
  • dc | ০৩ নভেম্বর ২০১৯ ১৩:০৯423789
  • এহে পিএমদার এই কথাটা মানতে পারলাম না। এলেবেলে অনেকদিন ধরেই ওনাদের নিয়ে লিখছেন, মাঝে মাঝেই তো অন্যদেরও লিখতে বলেন। সেটা ফোকাস পাওয়ার জন্য মনে হয়না। আর রামকৃষ্ণ বিবেকানন্দ নিয়ে উনি যা বলেন সেটার কাউন্টার করলেই তো হয়।
  • PM | ০৩ নভেম্বর ২০১৯ ১২:৫৪423788
  • এই প্রশ্ন গুলোর মানে কি ? এগুলোর উত্তর পেলে কি ভাবে বোঝা যাবে যে রাম কৃষ্ণ আর বিবেকানন্দ চিটিং বাজী করেছেন ?

    তবে এলেবেলের ঝাঁঝ দেখে আমি মুগ্ধ। স্ট্রাটেজিটাও খুব ই ভালো আর পরীক্ষিত।। নতুন কোনো ফোরাম এ এসে ফোকাস পাবার জন্য রবি ঠাকুর, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামমোহন দের খিস্তি করা মোক্ষম আর অব্যর্থ স্ট্র্যটেজি
  • PT | ০৩ নভেম্বর ২০১৯ ১২:৪৯423787
  • বুঝলাম না। বেলুর মঠের পরিকল্পনায় কিসের আপত্তি?
    আর অবতার বানানোর রোগটা ভারতীয়দের মজ্জাগত। এটি অতি সাম্প্রতিক অবতারায়নঃ "People will worship Mamata Banerjee as a deity in future: Kabir Suman"
    ও দিয়ে বিশেষ কিছু বিচার হয়না।
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ১২:৩৮423786
  • @পিটি, বেলুড় মঠ কার পরিকল্পনা? শিবজ্ঞানে জীবসেবা-র স্লোগান কার? রামকৃষ্ণকে কারা অবতার বানিয়েছেন? বিবেকানন্দের পর তাঁর গুরুভাইরা সেই মডেলকে এগিয়ে নিয়ে গেছেন না বাতিল করেছেন? কুমারী পুজো কে চালু করেছিলেন মঠে? তা এখনও হয়, না হয় না? কথামৃত কাদের প্রকাশনা? বিবেকানন্দের একাধিক চিঠিতে এত সেন্সর কারা করেছেন? আপনার ক্রন্দনোদ্যত অশ্বটিকে জিগিয়ে দেখুন তো!
  • b | ০৩ নভেম্বর ২০১৯ ১২:৩৬423785
  • সম্ভবতঃ খুব কম। ইংরিজিভাষীরাও একই রকম প্রান্তদেশী। এই লেখাটা পড়ছিলাম।
    https://www.bbc.com/sport/rugby-union/50233481

    দুটো উদ্ধৃতি দিই
    "I do not care how the Springboks team does. It is not a reflection of the nation. It is not our team. I support the All Blacks instead. We don't support the national team, because it is a white South African team. It is not a true South African team."

    That was Zola Ntlokoma, secretary of Soweto Rugby Club, talking to me before England played South Africa at Twickenham five years ago. It was not an uncommon view, because for all the iconography and sweet symmetry of 1995, its wider effect quickly leached away."

    আর
    "In some corners of South African life, the story of 1995 feels old and frayed. When Williams wrote his autobiography he accused fellow winger James Small of using racially abusive language towards him in a domestic cup match after that World Cup win. Small, who said he had "no independent recollection of the incident", in turn felt an outsider even in victory because his native tongue was English rather than Afrikaans."
  • dc | ০৩ নভেম্বর ২০১৯ ১২:৩৫423784
  • ডাচ নামে একটা লোক ছিলো, সে একবার প্রেডেটরের খপ্পরে পড়েছিল।
  • S | ০৩ নভেম্বর ২০১৯ ১২:৩০423783
  • সাউথ আফ্রিকার সাদাদের মধ্যে কত শতাংশ ব্রিট আর কত শতাংশ ডাচ?
  • b | ০৩ নভেম্বর ২০১৯ ১২:২৫423782
  • আচ্চা শোনেন, সাউথ আফ্রিকা রাগবি ওয়ার্ল্ড কাপ জিতেছে। ওদের বর্তমান ক্যাপটেন কৃষ্ণবর্ণ, ইতিহাসে এই প্রথম। এই খেলা বরাবর শাদা/আফ্রিকান্সভাষীদেরই একচেটিয়া ছিল বহুদিন।
  • বিবেকানন্দ | ০৩ নভেম্বর ২০১৯ ১২:১৪423781
  • এলেবেলে আমাকে ক্ষমা করেননি জেনে মরেও শান্তি পাচ্ছি না। সাদ্দামের মৃত্যুর জন্য রবীন দেব ক্ষমা না করায় আমেরিকার এই হাল হয়েছিল। পাশের রুমে বিদ্যাসাগরেরও এক অবস্থা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত