এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:২৪423930
  • "অন এ সিরিয়াস নোট, যে লোকটা সমস্ত শখ অহ্লাদ কেরিয়ার ইত্যাদির হাত ছানি উপেক্ষা কোরে ৭১ এ প্রান দিলো অথবা যে লোকটা সারা জীবন সন্ন্যাসী হয়ে কৃচ্ছ সধনের সিদ্ধান্ত নিলো ( সকলে নয়, অনেকের কাছেই অল্টারনেট কেরিয়ার) তাদের চিন্তার ডাইমেনসন আর ডিসি বা আমার চিন্তার ডাইমেনসন আলাদা। এটা বোঝানো খুব মুস্কিল প্রত্যক্ষ অভিজ্ঞ্তা না থাকলে। ঠিক ভুল এর কথা বলছি না কিন্তু"

    পি এম দা, আরেকবার বলি, যাঁরা সন্ন্যাসী টন্ন্যাসী হয়ে জীবন কাটান, পরের উপকার করেন, ব্যাক্তি হিসেবে তাঁদের অনেকেরই ওপর আমার শ্রদ্ধা আছে। শুধু হিন্দু না, সব ধর্মেই এরকম বহু লোক আছে। বহু মুসলমান আছেন, বহু খ্রীশ্চান আছেন, যাঁরা একেবারে ভয়ানক কৃচ্ছ সাধন করে কাটিয়ে দেন। তাঁদের সাথে আমার নিজের চিন্তাধারা একেবারেই মেলে না, আমি নিজে তো ভয়ানক টাকার লোভী আর খালি নিজের সুখের কথা চিন্তা করে কাটিয়ে দি। কিন্তু কথা হলো, তাঁদের সাথে আমার অভিজ্ঞ্তা মেলে কিনা সেটা ম্যাটর করে না। তাঁরা যে ওভারল ফ্রেমওয়ার্কে বিশ্বাস করেন বা যার মধ্যে থেকে কাজ করেন, সেটা এম্পিরিকালি টেস্টেবল কিনা।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:১৭423929
  • হেহে যেগুলো বললেন সেগুলো লজিক চপিং। পাবলিশ অর ডাই, প্রেডেটরি পাবলিকেশান, হোক্স পেপার ইত্যাদি ইত্যাদির কথা আমরা সবাই জানি।

    আরেকবার বলি, পিয়ার রিভিউ প্রসেস বলতে আমি ওভারল এমপিরিকাল মেথড এর কথা বলেছি।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:১৪423928
  • b, "লতা ভালো না উষা ভালো এটা কি পিয়ার রিভিউয়ের ফ্রেমওয়ার্কে দাঁড়ায়", বোধায় না, তবে সঙ্গীত জগতের এক্সপার্টরা এটা বোধায় ভালো বলতে পারবেন। গায়িকার পারদর্শিতা মাপার কোন মাপকাঠি হয়তো আছে, সেগুলো অবজেক্টিভ কিনা সে আমি বলতে পারবো না। আমি বারবারই বলি যে গানের গও জানিনা।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:১০423926
  • S, পিয়ার রিভিউ এর প্রসেসে খুঁটিনাটি ত্রুটি অবশ্যই আছে, সেগুলো নিয়ে চিন্তাভাবনাও আছে।

    আর পিয়ার রিভিউ মানে আমি শুধু পেপার পাবলিকেশান না, ওভারল "সায়েন্টিফিক মেথড" নামে একটি এম্পিরিকাল রিভিউ প্রসেস এর কথা বলেছি। অর্থাত ইন্ডিপেনডেন্টলি ভেরিফায়েবল প্রুফ। এই এম্পিরিকাল প্রসেস মেনেই রুম টেম্পারেচার সুপারকন্ডাক্টিভিটির ওপর প্রকাশিত রেজাল্ট নিয়ে আলোচনা এখনও চলছে। এই পিয়ার রিভিউ প্রসেস এর জন্যই হিগস বোসন বহু দশক ধরে থিওরেটিকালি প্রেডিকটেড হওয়া সত্ত্বেও সেটা আবিষ্কার না হওয়া অবধি জেনারাল অ্যাক্সেপট্যান্স পায়নি। এই পিয়ার রিভিউ প্রসেস পেরিয়েছে বলেই কোয়ান্টাম মেকানিস্ক এর মতো অসম্ভব নন-ইনটুইটিভ থিওরিও এখন জেনারালি অ্যাক্সেপটেড। অথচ এই পিয়ার রিভিউ প্রসেস পেরোতে পারছেনা বলেই স্ট্রিং থিওরি জেনারেল অ্যাক্সেপট্যান্স পাচ্ছেনা, তার বদলে লুপ কোয়ান্টাম থিওরি বা অন্য অল্টারনেটিভ মডেল নিয়ে চর্চা হচ্ছে।
  • হেহে | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:১০423927
  • হেহে, পিয়ার রিভিউকে বেশি ডিফেন্ড না করাই ভালো। এমনি বিজ্ঞান-টিজ্ঞান নিয়ে জেনারেল পোশংসা করাই ভালো। নইলে অ্যাকাডেমিয়া যে কত বড় চিটিংবাজের আড়ত সেইটে ঝুলি থেকে বেরিয়ে পড়বে। মানে ধরুন এই যে গুচ্ছ গুচ্ছ পেপার বের হয়, তার অধিকাংশটাই তো পাবলিশ অর পেরিশের চাপে পড়ে। ফান্ডিং পেতে হবে। অধিকাংশ সলিউশান অবাস্তব। এমনকি অ্যাকাডেমিক রিসার্চাররা তো বেঞ্চমার্কিংয়েও বিশ্বাস করেন না। ফলে রেজাল্টের রিপ্রোডিউসিবিলিটিটুকু অব্দি নাই। বিজ্ঞানের হদ্দমুদ্দ আর কি! অথচ জার্নালগুলোর দাম দেখুন, কনফারেন্স অ্যারেঞ্জ করেই কত লোক বড়োলোক হয়ে গেল। ইন্ডাস্ট্রিতেও অবস্থা তথৈবচ। কে টুপি পরাচ্ছে আর কে টুপি পরছে নিজেরাই জানে না, কারণ কেউ পড়া করে নাই। ঃ))) একমাত্র এই গুগল-টুগলের মতো কম্পানি অ্যাকাডেমিয়ার বিরাট বিরাট মাথার সঙ্গে যখন কোলাবোরেট করে, আসল কাজের কাজ কিছু হয়।

    আর ঐ গ্যালিলিওর নাম টেনে আনা হয় বারবার, কিন্তু ঐ বিপ্লবী লাইনে কেউ খেলেনি ভাই। সংসদীয় বামেদের মতোই আধুনিক বিজ্ঞানের লাইন নিউটনের লাইন। ঃ))) চার্চের বদলে উল্টোদিকের খেলোয়াড় বদলে বদলে যায়, তার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে হয় ইউনিভার্সিটিকে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে ইত্যাদি ঃ)))
  • b | ০৪ নভেম্বর ২০১৯ ১৫:০৬423925
  • ডিসি, পিয়ার রিভিউ এর বাইরেও অনুভূতি, ইমোশন থাকে তো।
    লতা ভালো না উষা ভালো এটা কি পিয়ার রিভিউয়ের ফ্রেমওয়ার্কে দাঁড়ায়?
  • PM | ০৪ নভেম্বর ২০১৯ ১৪:৫৮423924
  • ডিসি র থিওরি অনুযায়ী ভারতের ৯০% মানুষ বেসিকালি চিটিংবাজ মানে ধর্ম ভিরু ধর্ম মেনে চলে
  • S | ০৪ নভেম্বর ২০১৯ ১৪:৩০423923
  • যদিও আমি উদাহরণগুলো এমনিই দিয়েছিলাম।

    তবুও গ্যালিলিওর বিশাল অবদান রয়েছে আজকের মডার্ণ সায়েন্সের প্রসেসটাকে চালু করানোর ক্ষেত্রে। আজকের এত রিফাইন্ড ওয়েতে না থাকলেও পিয়ার রিভিউর প্রসেসটা অনেকদিনের। আজকের মতন জার্নাল হয়তো ছিলনা, কিন্তু বই লিখে বের করা হত। এবং সেই বই পিয়াররা পড়ে মতামত দিতেন। অনেক ক্ষেত্রে খবরের কাগজেও লেখা বেড়তো বলে মনে পড়ছে। অতেব পাবলিকেশনের কন্সেপ্ট অনেক কালেই ছিল।

    এইবারে একটু পিয়ার রিভিউ প্রসেস নিয়ে লিখি। আমাদের লাইনে এইসব একটু আধটু করতে হয়েছে বলেই জানি যে ব্যাপারটাকে যতটা ক্লিন এবং স্যাক্রোস্যান্কট মনে হয়, ব্যাপারটা অতটাও নয়। প্রথমে এডিটর দেখে অ্যাক্সেপ্ট করলে এক বা একাধিক পিয়ার রিভিউয়ারের কাছে পাঠানো হয়। রিভিউ প্রসেসের শেষে অ্যাক্সেপ্ট হলে জার্ণালে পাবলিশ হয়। তখন অন্যরা সেটা নিয়ে মতামত দিতেও পারেন। অনেক ক্ষেত্রে পেপারটা পাঠানোর আগে বিভিন্ন কনফারেন্সে বা অন্য জায়্গায় প্রেজেন্ট করে দেখা হয় যে কি কি ফিডব্যাক আসছে। ফলে পুরো ব্যাপারটাই কয়েকজনের জাজমেন্টের উপরে নির্ভরশীল।

    একটা নামকরা উদাহরণ হল ব্ল্যাক-শোলসের ডেরিভেটিভ প্রাইসিং মডেল। বেশ কিছু নামজাদা জার্ণালে রিজেক্ট হয়েছিল এই পেপার। অথচ মুলতঃ এই পেপারের জন্যই শোলস পরে নোবেল পান।
  • PM | ০৪ নভেম্বর ২০১৯ ১৪:২০423922
  • ডিসি যা বল্লেন তা নিয়ে আমার বক্তব্য আগেই জানিয়েছি। নতুন কিছু বলার নেই
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৪:০৫423921
  • পিএমদা, মানুষকে ভুল বোঝানো বাই ইটসেল্ফ চিটিংবাজি। তার সাথে সরাসরি টাকার লেনদেন নাও থাকতে পারে, সরাসরি দুষ্কর্মের যোগ নাও থাকতে পারে। কিন্তু একটা বিরাট সংখ্যক লোককে বহু দশক বা বহু শতাব্দী ধরে ভুল বোঝানো, তাদের চিন্তাধারা ইনফ্লুয়েন্স করা অবশ্যই চিটিংবাজি। বহু আরেসেস কর্মীও আছে যারা নিজেদের পার্সোনাল লাইফে কখনো বেআইনি কিছু করে না, বরং অন্যের উপকার করে, স্কুলে পড়ায়, ইত্যাদি। কিন্তু তার জন্য কি আরেসেস তার দায় এড়াতে পারে? বহু মিশনারি আছেন, যারা ভয়ানক দয়ালু, পরের উপকার না করলে তাঁদের পেটের ভাত হজম হয়না। তার জন্য কি ভ্যাটিক্যানকে চিটিংবাজ বলা যাবেনা?

    আর এই সব সাধুসন্ত, আরেসেসের কর্মী, মিশনের কর্মী, পাদ্রী, মোল্লা ইত্যাদিদের অনেকেই মনেপ্রাণে এসবে বিশ্বাস করেই এসব কাজ করেন। তাতে কি হলো? ভগবান/আল্লা/গড ইত্যাদির নামে বানিয়ে বানিয়ে গল্প প্রচার করার কাজটা তো অবশ্যই লোক ঠকানো!
  • ? | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:৫০423920
  • পরিস্কার হওয়ার জন্য কোনো এক টইয়ের অপেক্ষা করুন। ততদিন একটু রামকৃষ্ণ, বিবেকানন্দ, মিশন ইত্যাদি টপিকগুলো ইগনোর করে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন।
  • PM | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:৪৪423919
  • ঈশ্বর/আল্লা/গড ইত্যাদি নামের একটা প্রমাণহীন জিনিষ খাড়া করে আর একগাদা ভুলভাল কথাবার্তা বললে লোককে ভুল বোঝায়। এটা অবশ্যই চিটিংবাজি।

    এটাকে চিটিংবাজী তখন ই বলা যাবে যখন যাদের নাম বল্লেন তারা সকলে জানবে যে তারা যেটা বলছে সেটা মিথ্যা। তবু সেটা প্রচার /ব্যবহার করবে

    কিন্তু বেশীর ভাগ RKM সন্ন্যসী রা মনে প্রানে বিশ্বাস করেন তারা যে কাজের জন্যে সব কিছু ছেড়ে ছুড়ে এসেছেন সেটা ঠিক এবং সত্য। সেক্ষেত্রে ওনারা ভুল হতে পারেন কিন্তু চিটিং বাজ কি ?

    "এক্সপেরিমেন্টালি ভিরেফায়েবল না, এরকম যেকোন কিছুর ওপর বেস করে বানানো মতবাদ ইত্যাদিদে আমি বিশ্বাস করিনা, যদ্দিন না তার পিয়ার রিভিউড অ্যাক্সেপট্যান্স হচ্ছে"-- এটা একটা ভ্যালিড স্ট্যন্ড। কিন্তু এটা যারা সত্যি বলে বিশ্বাস করেন না তারা চিটিংবাজ এই স্ট্যান্ড টা তালীবানি বা ব্লাসফেমী আইনের মত( যদি না তারা আইন কানুন ভাঙ্গে)

    আর এস এস বাবরি মসজিদ ভাঙ্গা, মুসলিম পেটানো ইত্যাদি অনেক বে আইনী কাজ করে। তালিবান রা ভার্জিন ৭২ পরীর লোভ দেখিয়ে টেরোরিস্ট বানিয়ে হাজারে হাজারে মানুষ মারে। সেই জন্যে ওরা RKM ইত্যাদির এর সাথে তুলনীয় নয়।

    আইন না ভেঙ্গে নিজের বিশ্বাস মত কাজ করলে চিটিংবাজ হবে কেনো? পরিস্কার নয়
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:৪০423917
  • আর কলকাতায় থাকলে ওয়াজেদ আলি শাহর বংশধরের বিরিয়ানি আমিও খেতে যেতাম ঃ-(
  • ;-) | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:৪০423918
  • আকবর তার আইনের বইতে বিরিয়ানির খবর লিখে রাখবেন এমনটা আশাই বা করেছিলেন কেন?
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:৩৮423916
  • S কিছুটা ঠিক, কিন্তু পিয়ার রিভিউ প্রসেসটা কিন্তু আপনার দুটো উদাহরণেই খাটে না।

    পিয়ার রিভিউ এখন একটা অ্যাক্সেপটেড ফ্রেমওয়ার্ক, যেখানে কেউ নতুন কিছু ক্লেম করলে সেই ক্লেম, রেজাল্ট সহ, আরও অনেকের কাছে পাঠানো হয় যাতে অন্যরা ইন্ডিপেনডেন্টলি সেই ক্লেম ভেরিফাই করতে পারেন। ভেরিফাই করার সময়ে বায়াস ইত্যাদি কমানোর নানান চেষ্টা করা হয়। এই প্রসেসটা শেষ হওয়ার পর একটা কনসেনসাস তৈরি হতেও পারে, বা না হতে পারে।

    গ্যালিলিওর সময়ে পিয়ার রিভিউ প্রসেসটা ছিলই না। কিন্তু আজকে তো আছে, কাজেই আজকের দিনে কেন এটার সাহায্য নেবনা?

    আর কেউ যদি ক্লেম করে শত্রুপক্ষের রেডার ঢেকে দিয়েছে বা প্লেন গিয়ে কয়েকশো গাছ মেরে এসেছে, তো কেউ কেউ তাঁর কথা বিশাস করে কিন্তু কেউ কেউ করে না। মানে ক্লেমের ভ্যালিডিটি নিয়ে সেই প্রশ্ন থেকেই যায়।
  • ন্যাড়া | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:২৬423915
  • সৈকতমশাই ও b-মশাই জব্বর খবর দিলেন। তবে বিরিয়ানি-সংক্রান্ত একটি আবিষ্কারে আমি নিজে হালকা তাজ্জব বনেছি। তুজুক-ই-জাহাঙ্গিরিতে বাদশা জাহাঙ্গির লিখেছেন অল্প বিরিয়ানি নাকে-মুখে গুঁজে যুদ্ধে এগিয়ে গেলাম। তারমানে জাহাঙ্গিরের আমল অব্দি বিরিয়ানির খবর পাওয়া যাচ্ছে। আইন-ই-আকবরিতে হাল্কা চোখ বুলিয়ে বিরিয়ানির হদিশ পাইনি। তবে সবই আমার ইংরিজি অনুবাদে পড়া। এবার মনে হচ্ছে ফার্সি পড়া শিখতে হবে।
  • PM | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:২২423914
  • ডিসির স্ট্যন্ড একটা অত্যন্ত ভ্যলিড স্ট্যন্ড। যতক্ষন না এক্সপেরিমেন্টালি ভেরিফাইয়েড হচ্ছে ততক্ষন নোবেল ও দেওয়া হয় না ঃ)
  • S | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:১৯423912
  • এই পিয়ার রিভিউড ক্লজ লাগালে সমস্যা আছে। গ্যালিলিও আবিষ্কার করলেন যে পৃথিবী সুর্যের চারদিকে ঘোরে আর তাঁর পিয়াররা বললেন যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। একজন বললেন যে মেঘ দিয়ে শত্রুপক্ষের র‌্যাডার ঢেকে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার পিয়াররা বললেন ঠিক ঠিক, নইলে তুমি দেশদ্রোহী।
  • সিএস | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:১৯423913
  • হুঁ, ঠিক আছে।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:১৭423911
  • "এরকম আরো অনেকে ছিলেন যারা মিশনের কর্ম পদ্ধতি পছন্দ করতেন না। মিশন ছেড়েও দিয়েছেন তাদের মধ্যে অনেকে। কিন্তু কাউকে বলতে শুনি নি যে মিশন চিটিং বাজী করে বা লোক ঠকায়।"

    আমার মনে হয় পিএমদা চিটিংবাজি বলতে বোধায় টাকাপয়সার সংক্রান্ত চিটিংবাজি বলতে চেয়েছেন। সেটা নাও হতে পারে। এমনকি খোঁজ করলে দেখা যাবে হয়তো আরেসেসও টাকাপয়্সা নিয়ে চিটিংবাজি করেনা (অ্যাকচুয়ালি করে কিনা জানিনা, জাস্ট আন্দাজ করছি)। কিন্তু মিশন আরেসেস, ভ্যাটিকান, মোল্লা, এভানজেলিস্ট ইত্যাদিরা যা করে সেটা হলো ঢপবাজির ওপর বেস করে একেকটা বিরাট বড়ো স্ট্রাকচার বানায়, বহু লোককে নিজের ইন্ফ্লুয়েন্সে আওতায় নিয়ে আসে। ঈশ্বর/আল্লা/গড ইত্যাদি নামের একটা প্রমাণহীন জিনিষ খাড়া করে আর একগাদা ভুলভাল কথাবার্তা বললে লোককে ভুল বোঝায়। এটা অবশ্যই চিটিংবাজি।
  • ;-) | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:১৬423910
  • যাওয়ার সময় একটু খবর দিও। বোধিদা আর আম্মো যাব। ম্যাক্স আইটেম টেস্ট করার অ্যাজেন্ডা।
  • সিএস | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:১২423909
  • b, আমি খানদানি অওধি শুনলাম। ফুড অ্যাপে, মনজিলাত দেখেছিলাম, সেই জন্য লিখলাম যে ফুড অ্যাপে অন্য নাম দেখায়। অবশ্য, নাম যাই হোক, গিয়ে জায়গা নিয়ে বসে পড়তে হবে।
  • dc | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:১০423908
  • কোশ্চেন মার্ক ভালো পয়েন্ট আউট করেছেন, আমি নিজেই লেখার সময়ে খেয়াল করিনি। তাহলে ঠিক করে লিখে দিঃ

    "যেকোন রিলিজিয়ন যে বুজরুকির ওপর বেস করে বানানো সেটা বলতে আমার কোন দ্বিধা নেই"

    আর এক লাইনের ডিসক্লেমারও লিখে দিঃ এক্সপেরিমেন্টালি ভিরেফায়েবল না, এরকম যেকোন কিছুর ওপর বেস করে বানানো মতবাদ ইত্যাদিদে আমি বিশ্বাস করিনা, যদ্দিন না তার পিয়ার রিভিউড অ্যাক্সেপট্যান্স হচ্ছে।

    (স্ট্রিং থিওরি অবশ্য প্রায় সেদিকেই যাচ্ছে)
  • ? | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:০৩423906
  • - যেকোন অর্গানাইজড রিলিজিয়ন যে বুজরুকির ওপর বেস করে বানানো সেটা বলতে আমার কোন দ্বিধা নেই। dc লিখলেন।

    রিলিজিয়ন কে অ্যাজ সাচ ছাড় দিলেন নাকি? মানে অর্গানাইজড না হলে রিলিজিয়নে বুজরুকি নাই? আন-অর্গানাইজড তথা বুজরুকিবিহীন রিলিজিয়নের একটু নমুনা দেবেন অনুগ্রহ করে।
  • S | ০৪ নভেম্বর ২০১৯ ১৩:০২423905
  • বাহ সিএস ভালো খোঁজ দিলেন।
  • সিএস | ০৪ নভেম্বর ২০১৯ ১২:৪৬423904
  • ন্যাড়াদা এসেছেন বলে এবং বিরিয়ানির ইতিহাস ইত্যাদি নিয়ে উৎসুক বলে একটা খবর দিয়ে যাই। নবাব ওয়াজিদ অলি শাহর এক বংশধর থাকেন কলকাতায়, মহিলা - আগে একটা সাক্ষাৎকার পড়েছিলাম ওনার যাতে কলকাতার বিরিয়ানিতে আলু দেওয়া নিয়ে যে প্রচলিত মত, অর্থাৎ অর্থকষ্টের জন্য নবাব ঐটি চালু করেছিলেন, সেটি উনি মানেননি - তিনিই মনে হয়, রুবি হাসপাতালের পেছনে একটি খাওয়ার জায়গা খুলেছেন। শুনেছিলাম যে আগে, প্রাইভেট অনুষ্ঠানেই অল্প কয়েকজনের জন্যই বিশেষ ভাবে রাঁধতেন, কিন্তু এই খাওয়ার জায়গাটিই মনে হয় রেস্তোরা হিসেবে চালু করেছেন। 'খানদানি অওধি' নাম, অবশ্য ফুড অ্যাপে অন্য নামও আছে। খাবার নাকি বেশ ভাল তদুপরি বিরিয়ানি নিয়ে কিছু জ্ঞানদানও করে থাকেন।

    (কত তাড়াতাড়ি সেখানে যাওয়া যায়, সেটা ভাবছি।)
  • ন্যাড়া | ০৪ নভেম্বর ২০১৯ ১২:৪৩423903
  • আচ্ছা। কখনও খাইনি৷ আজ একটা রেসিপি দেখে মনে হল। তাছাড়া এখন গুরুতে রামকৃষ্ণর থেকে রামবলের আলোচনা আমার কাছে বেশি অভিপ্রে।
  • b | ০৪ নভেম্বর ২০১৯ ১২:৪১423902
  • পি এম এর ১২ঃ০০ টার শেষ কথাটায় একেবারে ক।
  • সিএস | ০৪ নভেম্বর ২০১৯ ১২:৩৯423901
  • এখনও তো করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত