এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ০৭ নভেম্বর ২০১৯ ০০:১০424320
  • সত্যিই একটু অবাক কাণ্ড যে বঙ্কিমের ভাষা আমার বুঝতে খুব অসুবিধে হত না। এক একটা বর্ণনার সব প্রকাণ্ড বানান। সেসব দু একবার একে, তাকে জিজ্ঞেস করছিলাম বটে এবং সব সময় সদুত্তর পাইনি কিন্তু মূল টেক্সট অর্থাৎ গল্প ফলো করতে বেগ পেতে হয়নি।

    রবীন্দ্রনাথ বরং কঠিন লাগত। ক্লাস সেভেনে 'গোরা' পড়তে শুরু করেছিলাম। একটু পড়ে রেখে দিই। রবীন্দ্রনাথ কিছুটা abstract তো বটেই।
  • এলেবেলে | ০৭ নভেম্বর ২০১৯ ০০:০৪424319
  • @র২হ, ভারত সরকার পাঁচ পয়সা ছাপাইয়াছে ১৯৯৪ পর্যন্ত এবং দশ পয়সা ছাপাইয়াছে ১৯৯৮ অবধি। বাজারে চলিত বলিয়াই ছাপাইয়াছে, অচল বলিয়া গণ্য করিলে ছাপাইত কি?

    এক অকালপক্ক বৎস, ক্লাস সেভেনের মিস্টার ব্লেক বলিয়া যাহাকে এক্ষণেও দিব্য চালাইয়া দেওয়া যায়, অষ্টম শ্রেণিতেই বঙ্কিমি গদ্য বুঝিয়াছে এবং মর্মগ্রহণ করিয়াছে শুনিয়া যুগপৎ চমৎকৃত ও চমকিত হইয়া আপুনাকেও ওই ভাষাতে লিখিয়া ফিলিলাম। কিছু মনে করিবেন না।
  • anandaB | ০৭ নভেম্বর ২০১৯ ০০:০৩424318
  • আপনারা কেউ কারেন্ট খান নি? সত্তরের মাঝামাঝি থেকে বোধহয় আশির শেষ অবধি ছোট ছোট খবরের কাগজের টুকরোর ওপর দিতো। একধরণের ঝাল নুন যার একটা যাকে বলে 'কিক' ছিল
  • ই ঈ | ০৭ নভেম্বর ২০১৯ ০০:০২424317
  • এ নিয়ে কারো কোন বক্তব্য থাক্তেই পারে না কারন য়্যাখন সব জায়েজ
  • বঙ্কিম | ০৬ নভেম্বর ২০১৯ ২৩:৫৮424316
  • তাছাড়া বঙ্কিম ও তো গঙ্গার ধারে কতদিন ছিলেন কত কি লিখলেন বন্দেমাতরম শুদ্দ, কিন্তু উনি সফরি/শফরি খেতেন না য়্যামন তথ্য কোতাও পাওয়া গ্যাচে?
  • বঙ্কিম | ০৬ নভেম্বর ২০১৯ ২৩:৫২424315
  • আহা বঙ্কিমের ইস্কুলে তো আমিও পড়িয়াছি, আর আমিও সেভেনের পর বঙ্কিম, এইটের পর শরত আর সারা জীবনে রবিবাবু পড়ার টেইম পাইনি, তাই বলে কতায় কতায় বঙ্কিম দেখাতে হবে না কি?
  • এলেবেলে | ০৬ নভেম্বর ২০১৯ ২৩:৩৩424314
  • যেহেতু আপুনি কেবলমাত্র স দিয়া সফরী দেখিয়া উৎফুল্ল হইয়া তাহাকে 'ম্লেছ' ভাষায় জায়েজ কহিয়াছেন, তাই কিছু কহিলাম না। যদি দেখিতেন ওই স্থলে ইলিশমৎসকে 'শফরাধিপ' বলা হইয়াছে, আমি নিশ্চিত আপুনি কিছতেই পুঁটিমাছের স-তে আটকাইয়া থাকিতে পারিতেন না। তাহাকেও শ-তে রূপান্তরিত করিবার জন্য আপনার পুনরায় আপনার ম্লেচ্ছ ভাষায় 'সওয়াল' করিতেন।

    চিরকাল গঙ্গাপার্শ্বে অবস্থান করিবার কারণে পারশে-ভেটকি-চিংড়ি-পুঁটিকে মৎস বলিয়া গণ্য করি না। ট্যাংরা-পাবদা-রোহিত-কাতলা ও ইলিশ ভক্ষণ করিবার অভ্যাসজাত কারণে খোলা গলায় বলিয়া থাকি - গঙ্গার মৎস আমি খাইয়াছি, তাই আমি পুকুর-সমুদ্রের মৎস খুঁজিতে যাই না আর।
  • r2h | ০৬ নভেম্বর ২০১৯ ২৩:২০424313
  • নব্বইয়ে ২ পয়সা? আমি তো আশির মাঝামাঝিই পাঁচ পয়সাও অচল হয়ে যেতে দেখলাম। তার আগে অবদি ঝাল লজেন্স আর হজমি নুন পাওয়া যেত। নব্বইয়ের শেষ দিকে দশ পয়সায় একটা বিড়ি ছাড়া আর কিছু পাওয়া যেত না।
    অবশ্য স্থানভেদে অন্যরকম হবে হয়তো।
  • অর্জুন | ০৬ নভেম্বর ২০১৯ ২৩:১৯424312
  • আমার স্কুল জীবনে দশ পয়সার কালো রঙের হজমিগুলি পাওয়া যেত, মনে আছে। কমলা রঙের কাঠি আইসক্রিম কিনতাম সুইনো স্ট্রীট আর কর্ণফিল্ড রোডের জাংশনে একটা ঠেলাগাড়ির আইস্ক্রিমওয়ালার থেকে।

    আমি আর অনির্বাণ ভাগাভাগি করে খেতাম। দাম একদম মনে পড়ছে না।
  • অর্জুন | ০৬ নভেম্বর ২০১৯ ২৩:১৫424311
  • বঙ্কিমচন্দ্র শেষ পড়েছি ক্লাস সেভেন, এইটে। তখন লোডশেডিং হত খুব। আমি মোম জ্বালিয়ে পড়ার বইয়ের তলায় রেখে পড়তাম। 'বিষবৃক্ষ', 'কপালকুণ্ডলা' 'ইন্দিরা', 'রাজসিংহ', 'আনন্দমঠ', 'মৃণালিনী', 'কৃষ্ণকান্তের উইল' সব কটা পড়েছিলাম। তারপর দু একবার রেফারেন্সের জন্যে পাতা উল্টেছি কিন্তু পড়া হয়নি।

    আমার তখন সবচেয়ে প্রিয় বঙ্কিমী দুটি উপন্যাস হল ''বিষবৃক্ষ' ও 'কপালকুণ্ডলা'।
  • PM | ০৬ নভেম্বর ২০১৯ ২৩:০৪424310
  • আমরা ১০ পয়্সার একটা কমলা রঙের একটা বরফ আইস ক্রিম কিনে দুই বন্ধুতে পালা করে করে চাটতে চাটতে স্কুল থেকে বাড়ি
    ফিরতাম। আমাদের ছেলে মেয়েরা শুনেই অজ্ঞান হয়ে যাবে

    সেই ছোকরা এখন এক ব্যাটারী কম্পানীর R&D হেড। সেদিন দেখা হতে দুজনেই ভাবলাম আরেকবার ট্রাই করি। খুব হাসলাম দুজনে
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৫৯424309
  • সেখান থেকে পায়রার পায়ে চিঠি বেঁধে উড়িয়ে দিলেন বাদশাহ।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৫৮424308
  • হ্যাঁ, পি এম,
    ঠিক। রাজসিংহ। রাজসিংহ আওরঙ্গজেবসমেত মোগল সৈন্যদের একটা অংশকে অবরুদ্ধ করে ফেলেছিলেন গিরিখাতে।
  • PM | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৫৬424306
  • বানান ১৮৩০, আমার জন্য এতো কষ্ট করলেন
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৫৬424307
  • কোথায় চলে গেল সেইসব দশ পয়সার চানাচুর, কুড়ি পয়সার বাদাম! বিকেলের শুকনো ফিস্ট, তাতে এইসব চানাচুর ছিল মাস্ট। ঃ-)
  • PM | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৫৪424305
  • অটোজ, রাজসিংহ।

    মুঘল সৈন্য দের কায়দা করে রাজসিংহ বাবু একটা গিরিখাতে আটকে ফেলেছিলো। দুদিকে পাহাড়ের দেওআল, সামনে পেছনে রাজপুত সৈন্য।

    কিন্তু ঔরন্গ্জেব বাবু সেই মছের জালে পড়েছিলেন কি ? মনে পড়ছে না ঠিক
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৫৩424304
  • জেনারেল টাপিওকা খুব ক্ষুন্ন হয়ে বলছিল, "অন্ততঃ আমাকে গুলি করে মারো। বাকীদের না হয় ছেড়েই দিলে।"
  • b | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৫১424303
  • চল্লিশ পয়্সা দেওয়া হত আর মাস্টারমশাই ৩ পয়্সা ফেরত দিতেন।
    নব্বইয়ের প্রথম ৫ বছরেও র‌্যাহ্স্ন দোকান থেকে ২ পয়্সা, ৫ পয়্সা এসব ফেরত পাওয়া যেতো।
  • b | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৫০424302
  • পোলাপান। তাছড়া বঙ্কিম যে স্কুলে (ওনারা অবশ্য কালেজ বলতেন), হাম ভি ওহি ইস্কুলে পড়িয়াছি।

    এই আজ কালকার ছেলে মেয়ের কথায় টিনটিন অ্যান্ড দ্য পিকারোজ মনে পড়ে গেলো। জেনারেল আলকাজার, টাপিওকাকে সরিয়ে প্রেসিডেন্ট হলেন। দেশের কাস্টম হল গদিচ্যুত প্রেসিডেন্টকে গুলি করে মারা। এদিকে টিনটিন আলকাজারকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে রক্তপাত চলবে না। জেনারেল টাপিওকা এতে খুব মনক্ষুণ্ণ হয়ে বললেন, এই নতুন জেনারেশন এসে পুরনো ট্রাডিশন নয় ছয় করে দিচ্ছে।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৪৯424301
  • কিন্তু দিতেন কী করে? ২৫ + ১০+ ২ ? অথবা ৩০+৫+২? তখন ২ পয়সা ছিল, তাই না? ১ পয়সাও ছিল?
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৩৩424299
  • বি,
    আহা, এরা সব আজকালকার ছেলেপিলে। ৩৭ পয়সার কালি কি এরা দেখেছে বলুন? ঃ-)
  • বানান ১৮৩০ | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৩৩424300
  • -- হরিচরণ 'সফরী' শব্দটিকে 'শফর'-এ দেখিতে বলিয়াছেন।

    তাতে কি সফরী বানানটি ভুল প্রতিপন্ন হয়? PM বানান সম্বন্ধে বলেছিলেন বলেই খুঁজে দেখা। দেখা যাচ্ছে দুটোই জায়েজ। মিটে গেল। অন্তত প্রাচীন বানান হিসেবে "স" ব্যবহৃত হত সেটা প্রতিপন্ন ওই মুক্তোটি থেকে। ইত্যাদি। পুঁটি মাছ বিশয়ে এর চেয়ে বেশি উৎসাহ নাই। ইলিশ চিংড়ি পারশে ভেটকি কি ট্যাংরা প্রসঙ্গে বলেন তো ভেবে দেখতে পারি।
  • b | ০৬ নভেম্বর ২০১৯ ২২:২৫424298
  • এরা কেউ বঙ্কিম পড়ে না নাকি? হাফ্ভলি ফুলট্স বলে আউট হলে চলবে, কমরেড?
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৯ ২২:২৩424297
  • রোহিত মৎস্যই। রুই মাছ। কিন্তু শরদিন্দু না। ঃ-)
  • রোহিত | ০৬ নভেম্বর ২০১৯ ২২:২১424296
  • নির্ঘাত শরদিন্দু!
    যেহেতু উনি রোহিত শর্মাকে দ্যাখেন নি, তই বলাই যায় রোহিত এখানে মত্স অর্থে ব্যবহৃত।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৯ ২২:০৪424295
  • "শা জা দা শু" তে তো আওরঙ্গজেব তেমন বড়ই হন নি। বেশ কচি। বড়দা দারাশুকোই তখনও তরুণ। সেই অবস্থাতেই উপন্যাস শেষ অসমাপ্ত অবস্থায়। (খুবই দুঃখের ব্যাপার। লেখক ভদ্রলোক আর কিছুদিন বাঁচলে হয়তো পরের পার্ট আসতো। )
  • অর্জুন | ০৬ নভেম্বর ২০১৯ ২১:৫৯424294
  • শ্যামল গঙ্গোপাধায়ের 'শাহজাদা দারাশুকো' ?
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৯ ২১:৪৬424293
  • বলুন তো আওরঙ্গজেবকে জালনিবদ্ধ রোহিত কোন উপন্যাসে বলা হয়েছে? প্রসঙ্গটাই বা কী ছিল? ঃ-)
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৯ ২১:৪৫424292
  • ছোট্টো ছোট্টো রুই মাছ কী বিরাট বড় হয়ে যায়! অবশ্য তার আগেই যদি জালে বা বড়শিতে ধরা পড়ে যায়, তাহলে গেল।
  • b | ০৬ নভেম্বর ২০১৯ ২১:১২424291
  • বানান ১৮৩০,
    ধন্যবাদ। উদ্ভটশ্লোকের একটা কালেকশন অনেক দিন ধরে খুঁজছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত