এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০৯:০০424350
  • অথচ দেখুন, পুরুষের চোখকে পাখির বাসাও কোনো কবি বলে না, গরুর বাসাও বলে না, মোষের বাসাও বলে না, পুঁটিমাছও বলে না, রুইমাছও না। ঃ-)
  • সিএস | ০৭ নভেম্বর ২০১৯ ০৮:৫৫424349
  • আবার দেখুন বিষ্ণূ দে লিখলেন - সফরি চোখের সরল চাহনি,চোখের কোণের কালিমার ছায়া/মন ভুলিয়েছে। মানে চোখকে পুঁটিমাছের সাথে তুলনা দিচ্ছেন ? সাধে কী আর আধুনিক কবিতাকে একদল গালি দিত? একজন চোখকে পুঁটিমাছের সাথে তুলনা দিচ্ছেন, অন্যজন পাখির বাসার সাথে। ঃ-)
  • lcm | ০৭ নভেম্বর ২০১৯ ০৮:৪৮424348
  • "আমার গদ্য সাহিত্য পাঠ" বইটাতে এক জায়গায় দেখ্লাম সুনীল লিখেছেন -

    "কবিতা লেখা একটা ফ্যাশন। গল্প এত লেখা একটা সংগ্রামের মতন।... গল্প লিখতে গেলে অম্তত হাতের পরিশ্রম বেশি হয়।..."
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০৩:২৫424347
  • তবে "আসল সুনীল" এর মতে ওগুলো মোটেই রদ্দিমার্কা নয়, কারণ নিজের "সেই সময়" এ লিখেছেন "দুর্গেশনন্দিনী" কীভাবে একটা নতুন যুগের সৃষ্টি করেছিল বাংলা সাহিত্যে, তারপরের বইটা "কপালকুন্ডলা"---পড়ে একজন কীরকম পাগল হয়ে নাচতে শুরু করেছিল বইটা মাথায় নিয়ে, সেইসব। ঃ-)
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০৩:২০424346
  • বাঃ বাঃ বাঃ, অনেক ধন্যবাদ।
    "আরে আরে, এ সেই সত্যজিতের দালালটা না?" বলে সুনীলের সঙ্গে আলাপ শুরু করলেন সেই বিপ্লবী কবি। তার মানে বুঝুন, সত্যজিৎকে কী বলত ওরা! অবশ্য বলা যায় না, সামনে হয়তো হলায় গলায়। ঃ-)
  • সুনীল সংবাদ | ০৭ নভেম্বর ২০১৯ ০২:১৪424345
  • ঐ বিপ্লবী কবির নাম সমর সেন। ফ্রন্টিয়ারে গরম-গরম লেখেন তখন। আর সুনীল তখন আমেরিকা-ফেরত। অতএব সিআইএয়ের চর। তার ওপর আনন্দবাজারী। ফলতঃ...

    আর বঙ্কিম প্রসঙ্গে বলি। সুনীলকে বঙ্কিম পড়তে দিয়েছিল সন্দীপন। আজীবন বঙ্কিম নিয়ে দুজনের দু'মেরুতে অবস্থান। সন্দীপনের মতে কপালকুন্ডলাতেই বাংলা সাহিত্য ফ্লবেয়ারকে পেয়েছিল আর সুনীলের মতে বঙ্কিমের উপন্যাস অতি রদ্দিমার্কা। সুনীল বঙ্কিমের একটা সমালোচনা লেখেন, যেটা দেশ পত্রিকায় বেরোতে বেরোতে বন্ধ হয়ে যায়। কারণ পাঠকেরা তীব্র সমালোচনা পড়ে খেপে উঠেছিল। পরে সেটা কৃত্তিবাসে শেষ করেন। এই বইটায় পাবেনঃ
    http://www.amarboi.com/2015/04/amar-goddoy-sahitya-path-sunil-gangopadhyay.html
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০১:৫০424344
  • বুইলেন বঙ্কিম, একন পচ্চিলুম "অর্ধেক জীবন"। ওরেব্বাবা, সেকেনে আছে এক বড়লোকের পার্টিতে গিয়ে উপস্থিত এক বিপ্লবী কবি। আবার সুনীলও সেকেনে গ্যাছে। সেখানে সেই বিপ্লবী কবি সুনীলের সঙ্গে পায়ে পা বাঁধিয়ে শুরু করেছে ঝগড়া। তারপরে হেরে গিয়ে রেগে গিয়ে পাশের একটা ছেলেকে বলে, "এই সুনীল ছেলেটা খতম তালিকায় আছে না? কত নম্বরে? "
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০১:৪৫424343
  • কিন্তু সেই ইশকুল? ওটা কোন্‌ ইশকুল?
  • বঙ্কিম | ০৭ নভেম্বর ২০১৯ ০১:৩৩424341
  • আপ্নেরা মাইরি ক্যামন জ্যানো! খুলে না বোল্লে কিচুই ধর্বেন না!
    অ) আতোজ যে শরদিন্দু ছেড়ে বঙ্কিম এ মুভ করেছে কি করে জানব? এক্বার না বল্লেই সেকেন গেস বঙ্কিম হত, কেবল bবাবু টেইম দ্যান নাই!
    আ) কেলাস সেবেন এইটে যুদ্দু প্রেম এসবের মর্ম বোজা কঠিন কি? তাও তো মহাই আমি কেবল পড়েই খালাস, কেলাসের কত ছেলেপুলে যে মার্দাঙ্গা, তুমুল প্রেম (মানে, বৃষ্টিতে ভিজে প্রেম) এসব করে ফেল্ল তার বেলা?
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০১:৩৩424342
  • চাড্ডি ব্যাটারা ক্ষমতায় এসে এইসব শব্দ আনতে থাকলেই তো গেছি। যেমন করে হোক ঠ্যাকান, ঠ্যাকান ওদের। ঃ-)
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০১:২৮424340
  • এই পদগুলো আসলে কী বোঝায়? কী কাজের জন্য এই র‌্যাংকগুলো?

    ধর্মাধিকার
    মহাসামন্ত
    মহাকুমারামাত্য
    প্রমাতা
    ঔপরিক
    দাসাপরাধিক
    চৌরোদ্ধরণিক
    শৌল্কিক
    গৌল্মিক
    প্রান্তপাল
    কোষ্ঠপাল
    বিনিযুক্তক
    মহাপ্রতীহার
    ?
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০১:২০424339
  • "শুনতে পাবি নে রে শোনা হবে না/ এসব কথা শুনলে তোর লাগবে মনে ধাঁধা/ কেউ বা বোঝে পুরোপুরি কেউ বা বোঝে আধা/ কেউ বা বোঝে না আ আ " ---এরকম একটা গান গাইছিল না হরেকানন্দ না কে যেন? ঃ-)
  • অর্জুন | ০৭ নভেম্বর ২০১৯ ০১:১৬424338
  • ইংরেজি মাধ্যম স্কুলেও তখন বাংলা ভাল পড়ানো হত বলেই এখন মনে হয়। শিক্ষিকারা পড়ানোর সময় কত রেফারেন্স দিতেন। আমাদের র‍্যাপিড রিডার নামক একটি পাঠ্য ছিল। তাতে অবনীন্দ্রনাথের সাহিত্য পড়তাম।

    বঙ্কিমচন্দ্র অবশ্যই আবার পড়তে হবে।
  • এলেবেলে | ০৭ নভেম্বর ২০১৯ ০১:১২424337
  • তিনি কিনি? খেপে খেপে ক্ষেপবেন? কী কী পদক্ষেপ নেবেন? কিছুই তো হল না (জানা)।
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০১:০২424336
  • আঁতেলমেসো অ্যায়্সা ক্ষেপবে ! হি হি হিহি ঃ-)
  • এলেবেলে | ০৭ নভেম্বর ২০১৯ ০০:৫৭424335
  • আহা, আমার যুগপৎ চমৎকৃত ও চমকিত হওয়াটা একেবারেই বঙ্কিমি কটাক্ষ নয়। তবে এইটের পরে আরও দু-একবার না পড়লে গল্পের পরতগুলোতে শ্যাওলা জমে, এক্সপ্লোরড হয় না ভিন্ন দৃষ্টিভঙ্গী। সুকুমার রায় যেমন। ফাইভে একরকম, থার্টি ফাইভে অন্যরকম।
  • r2h | ০৭ নভেম্বর ২০১৯ ০০:৪৫424334
  • এলেবেলে, হ্যাঁ, দশ পয়সা তো আমিও দেখেছি নব্বইয়ের শেষেও। তবে স্থানভেদে কিছু অন্যরকম হয়, যেমন দিল্লিতে যে সময় এক টাকার কয়েনও কোথাও নিতে চাইতো না, কলকাতায় সে সময় পঁচিশ পয়সার কয়েন দিব্যি চলে। আর সেভেন এইটে বঙ্কিম পড়া কিন্তু আনরিয়ালিস্টিক কিছু না, কঠিন শব্দ আছে বটে, কিন্তু গল্পের ধারায় এবং নেশায় পড়ে ফেলা যায়। আমরা যারা বংলা মিডিয়ামের লোকজন ইন্টারনেটের আগের যুগে ইংরেজী গল্পের বইপত্র পড়েছি, কত শব্দের মানেই তো বুঝতাম না, তাতে কি আর পড়া আটকেছে?
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০০:৪১424333
  • শফরী বলে একটি মেয়েও ছিল, "আদিম" নামে এক গল্পে।
  • i | ০৭ নভেম্বর ২০১৯ ০০:৩৭424332
  • আমি আসলে শফরী বানান ই জানতাম। জীবনানন্দেও তাই পেয়েছিলাম। এখন আপনাদের বিবিধ লিন্ক পড়ে জানলাম সফরীও হয়।
    অনেক ধন্যবাদ।
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০০:২৭424331
  • স্পন্দচ্ছন্দা দেবীকে চিনেন তো? না চিনিলে তাঁহার সহিত আলাপ করাইয়া দিবো। তখন বুঝিবেন দন্তরক্ষা কীরূপ কঠিন। ঃ-)
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০০:২৫424330
  • ঠিক আছে ঠিক আছে, আপুনার জন্য দুইটি কদম্বা রহিল। ঃ-)
  • এলেবেলে | ০৭ নভেম্বর ২০১৯ ০০:২৪424329
  • সাহিত্য রচনা করিয়া কাঁড়ি কাঁড়ি অর্থ ও যশলাভ করিলেও একদিন আপুনাকে বলিতেই হইবে এই জীবন লইয়া কী করিব। এলেবেলে কারেন্ট খাইতে চাহিয়াছিল, খাওয়াই নাই।
  • এলেবেলে | ০৭ নভেম্বর ২০১৯ ০০:২২424328
  • আমি বুঝিতে পারি নাই আপনি এত কৃপণ হইবেন!
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০০:২১424326
  • কারেন্ট খাওয়াইবো। মানে শক খাওয়াইবো। ঃ-)
  • অর্জুন | ০৭ নভেম্বর ২০১৯ ০০:২১424327
  • বঙ্কিম শব্দের অর্থ বাঁকা। পুরোনামের তবে অর্থ (নিশিরাতের ) বাঁকা চাঁদ !

    পিতামাতা বেশ রোম্যান্টিক ছিলেন বলতে হবে। ঃ-)
  • এলেবেলে | ০৭ নভেম্বর ২০১৯ ০০:১৯424324
  • আপুনি কি বঙ্কিমি সাহিত্যের পরীক্ষা লইতেছেন? ইহা মৃণালিনী বলিয়া মনে হইতেছে। ঠিক হইলে কারেন্ট খাওইবেন?
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০০:১৯424325
  • "পরগৃহে কীভাবে আছে?"
    ---"এই অশোকফুলের স্তবকের মত, আপনার গৌরবে আপনি নম্র"
    কার সম্পর্কে বলা হচ্ছিল? কে বলছিল? প্রশ্নটাই বা করেছিল কে?
  • এলেবেলে | ০৭ নভেম্বর ২০১৯ ০০:১৫424323
  • নবকুমার হইবার ইচ্ছা কোনও কালেই হয় নাই। অত উপকার করিবার শখও নাই। কাজেই ...
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০০:১৪424322
  • "সাধের তরণী মোর কে দিল তরঙ্গে/ ভাসল তরী সকালবেলা/ ভাবিলাম এ জলখেলা/ মধুর বহিবে বায়ু ভেসে যাবো রঙ্গে।" কে গাইতো? কোন্‌ উপন্যাসে? ঃ-)
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৯ ০০:১৩424321
  • "পথিক, তুমি কি পথ হারাইয়াছ?" ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত