এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ০৮ নভেম্বর ২০১৯ ১২:৫০424410
  • খ-দা, Date:07 Nov 2019 -- 07:29 PM --- পাবলিক পোস্ট হলে "ফ্রেন্ড'-এর লাইক কমেন্টবাহিত হয়ে বা শেয়ার করলে অধমের ফিডে এলে পড়ি। আর যারা 'ফ্রেন্ড' তাদের লেখা স্ক্রলিঙের কালে একটু নজরে তো পড়েই। ভালো লাগলে একটু দাঁড়িয়ে বারকয়েক পড়ি, খুব ভালো লাগলে প্রোফাইলে গিয়ে গিয়ে যদি না সে অনলি মি বা উড়িয়ে দেয়, নিয়মিত ভালো লিখলে ক্লোজ ফ্রেন্ডের নোটিফিকেশনে নিই।
    'ফ্রেন্ড' আমি লিস্টের ৩১৪ জনের মধ্যে হার্ডলি ১০ জনের, মানে সাড়াশব্দের নিরিখে। বাকিরা কেন আছে সে তারাও জানে না আর আমিও তো জানিই না।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৯ ১২:১৯424409
  • হিশেব
    - নবনীতা দেবসেন

    হঠাৎ বদলে গিয়েছে দিনরাত্রির অঙ্ক।
    এতদিন কষা হচ্ছিল যোগ আর গুণ
    এবারে কষছি বিয়োগ আর ভাগ।

    এখন ভাবছি আর কী কী চাই না।
    আরও কী কী না হলে বেঁচে থাকা যাবে
    কী কী বাদ পড়লেও লোপ পাবে না জগৎ সংসার।

    দেখা যাচ্ছে এক, দুই, তিন ক'রে ছুঁড়ে ছুঁড়ে
    ফেলে দেওয়া যাচ্ছে সব কিছুই
  • aranya | ০৮ নভেম্বর ২০১৯ ১০:৫৩424408
  • প্রিয় মানুষেরা একে একে বিদায় নিচ্ছেন
  • অর্জুন | ০৮ নভেম্বর ২০১৯ ০৮:৪২424406
  • প্রতিটা বিষয়ে খুব স্বচ্ছ মতামত দিতে জানতেন আর মেধা ও তীক্ষ্ণতার সঙ্গে থাকত আন্তরিকতা। আপামর পাঠককূলের 'আপনজন' হয়ে ওঠা খুব কম সাহিত্যিকের জীবনে হয়।

    'মারা গেছেন' শব্দটা নবনীতা দেবসেনের নামের পরে অবিশ্বাস্য লাগছে।
  • কুমু | ০৮ নভেম্বর ২০১৯ ০৭:২২424405
  • ছোটাই,একদম ঠিক। তীক্ষ্ণধার বুদ্ধি,মেধা,সাহস ও প্রজ্ঞার তরবারিটি নবনীতার হাতে যেমন ঝলসে উঠেছিল,তেমন আর দেখলাম না।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৯ ০৭:১৬424404
  • "হে পূর্ণ তব চরণের কাছে"
  • i | ০৮ নভেম্বর ২০১৯ ০৭:০৯424403
  • নবনীতা দেবসেনের নামের পাশে মারা গিয়েছেন বা আর নেই বাক‍্যবন্ধ অবিশ্বাস্য লাগে। মনে হয়, এক্ষুণি উঠে পড়ে এইসব শোকবিহ্বলতা নিয়ে সরস মন্তব্য করবেন, অতীব উপভোগ্য রম‍্য রচনা লিখবেন।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৯ ০৬:৫০424402
  • রাজা পুরুরবার নামে অনাদি অনন্তকাল ধরে পুরুষেরা পাগল। সবাই পুরুরবা হতে চায়, ইনক্লুডিং নবীনকুমার। ঃ-)
  • i | ০৮ নভেম্বর ২০১৯ ০৬:৩৯424401
  • সাইটের প্রথম পাতায় সব বোল্ড ফন্ট দেখছি আর কিছু হরিদাস পাল যাঁরা প্রথম পাতায় ছিলেন গত পর্শুও, তাঁদের দেখছি না। এ কি শুধু আমিই দেখছি/ দেখছি না?
  • রঞ্জন | ০৮ নভেম্বর ২০১৯ ০৬:০৯424400
  • @এলেবেলে,
    অনেক ধন্যবাদ। কত হাজার ভোল্টের কারেন্ট খাবেন বলুন। বইমেলায় দেখা হবে, তখন।
    সকালবেলায় পড়লাম 'উর্বশী -পুরুরবা সংবাদ"। অতি অখাদ্য অনুবাদ করেছেন ডঃ আশুতোষ ভট্টাচার্য। এটাই অন্য কোথাও সম্ভবতঃ অলোকরঞ্জনের অনুবাদে পড়েছিলাম--অসা!
    যার কাজ তারে সাজে।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৯ ০২:৫০424399
  • যুধিষ্ঠিরের প্রতি আর একটি বিনীত নিবেদনও ছিল। "মৃণালিনী" উপন্যাসে ঐ ব্যাপারগুলি আছে সে আংশিক উত্তর, প্রশ্নগুলি কিন্তু আরো সূক্ষ্ম ছিল। কে বলিতেছেন, কার সম্পর্কে বলিতেছেন ইত্যাদি ধরণের প্রশ্ন ছিল। সেইসব প্রশ্নাদির উত্তর তো আপুনি দ্যান নাই মহাশয়। ঃ-)
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৯ ০২:৪১424398
  • কিন্তু যুধিষ্ঠিরের প্রতি আমার একটি বিনীত জিজ্ঞাসা আছিল। প্রভু যাহা আহার করেন, দাসানুদাস কি তাহা আহার করিতে পারে না? উদাহরণ কদ্মা। শ্রীকৃষ্ণ কদমা ভক্ষণ করিলে তাঁহার ভক্তগণ কেন তাহা ভক্ষণ করিতে পারিবেন না? ঃ-)
  • অর্জুন | ০৮ নভেম্বর ২০১৯ ০০:৩৬424397
  • ৮।৯।১৯

    শ্রদ্ধাভাজনেষু অগ্রজদেব

    কি আর বলিব ! সবই ভবিতব্য !

    মন খারাপ করিবেন না। বাংলায় পরিবারের নাম ভাঙাইয়া চলা 'কুলাঙ্গারের' সংখ্যা নেহাত কম নহে। তাই 'আদ্যশ্রাদ্ধ সপিণ্ডকরণ' করিবার সময় ও সুযোগ আশা রাখি অনেকবার পাইবেন। 'গুরু'র ক্ষেত্রে না হোক, তাঁহার শিষ্যের ক্ষেত্রে সে সুযোগ অবশ্যই আসিবে।

    আপনার লেখা পড়িয়া মনে হয়, আপনি ধাপে, ধাপে এগোতে বিশ্বাসী।

    আর জানেনই তো, সবটাই নির্ভরশীল সময় ও সুযোগের উপর। বহু ঘাত, প্রতিঘাতের পরে হস্তিনাপুরাধিপতি হইয়া এ বিষয়ে আপনার মত ভালো আর কেহ জানেনা।

    মন ভারাক্রান্ত না করিয়া পরবর্তী লেখনী অর্থাৎ ' 'আদ্যশ্রাদ্ধ সপিণ্ডকরণ' কাহার উপর চালাইবেন সেই টার্গেট ফিক্স করুন।

    আজ এই পর্যন্তই।

    ইতি
    প্রণামান্তে
    অনুজ, অর্জুন

    * কিঞ্চিৎ গুরুচন্ডা৯ দোষ হইয়া থাকিলে নিজগুণে মার্জনা করিবেন।
  • এলেবেলে | ০৮ নভেম্বর ২০১৯ ০০:২৬424396
  • @রঞ্জনবাবু, কারেন্ট খাওয়াবেন তো?

    @অর্জুন, আপুনাকে একটি খোলা চিঠি লিখিয়াছি। আপুনি কি তাহা পড়িয়াছেন?
  • Du | ০৮ নভেম্বর ২০১৯ ০০:২৩424394
  • শেষ পর্য্যন্ত গরম গোবরখেকো হিন্দুদের উইশফুল খতমের লিস্টিতে ঢুকেছিলেন সুনীল।
  • রঞ্জন | ০৭ নভেম্বর ২০১৯ ২৩:৫৮424393
  • ১ সমস্ত গুরু-গুর্বী--চন্ডাল-চন্ডালিনীদের প্রতি করবদ্ধ প্রার্থনা ঃ
    আমার প্রিয় দুইটি বই নষ্ট হইয়া গিয়াছে। যদি কেহ কোথায় পাওয়া যাইবে জানান তবে নগদে কিনিয়া লই। অভাবে পিডিএফও চলিবে।
    ক) হাজার বছরের প্রেমের কবিতা-- সম্পাদনাঃ অবন্তী কুমার সান্যাল ও জয়ন্তী সান্যাল;
    খ) সপ্তসিন্ধু দশদিগন্ত-- সম্পাদনাঃ শঙ্খ ঘোষ এবং অলোকরঞ্জন দাশগুপ্ত।

    ২ কমরেড লেনিন আন্ডারগ্রাউন্ড থাকার সময় বলেছিলেন -- ভাল গদ্য লেখার চেয়ে না-ভাল না-মন্দ কবিতা লেখা সোজা। বন্ধুরা বললেন -- তাই বুঝি? ত লিখে দেখান দিকি একটা!
    লেনিন লিখলেন একটি দীর্ঘ কবিতা -- " সে এক ঝোড়ো বছর"। সিদ্ধেশ্বর সেনের বাঙলা অনুবাদে ১৯৭০ সালে বেরিয়েছিল। দিব্য লেগেছিল। মার্কস এবং স্তালিনের অখাদ্য কবতেগুলোর চেয়ে ঢের ভাল।

    ৩ অসীম রায়ের বঙ্কিমকে নিয়ে একটি দীর্ঘ প্রবন্ধ ছিল। তাতে উনি বাঙলা উপন্যাসে দুটি সমান্তরাল ধারার --- বঙ্কিমী এবং রাবীন্দ্রিক-- উল্লেখ করেছিলেন। তাতে উনি বঙ্কিমকে সামাজিক বাস্তবতার ( সোভিয়েত ফরমূলার প্রভাবে কি ?) এবং রবীন্দ্রনাথকে মনস্তত্ত্ব ভিত্তিক গোছের কিছু একটা বলেছিলেন। বিষবৃক্ষ থেকে অনেক উদাহরণ দিয়েছিলেন।
    শেষে আফসোস করেছিলেন যে বাঙলা উপন্যাসের সমসাময়িক ধারা রাবীন্দ্রিক জনরের দিকেই বাঁক নিয়েছে,
  • অর্জুন | ০৭ নভেম্বর ২০১৯ ২৩:৪৮424392
  • সুনীল গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ, গালাগালি, হেয় করাটা অনেককাল একটা literary statement সম্ভবত।

    সুনীল গঙ্গোপাধ্যায় ইতিহাসবিদ বা ভাষাতাত্ত্বিক বলে নিজেকে কখনো জাহির করেননি। ফিকশন লিখে গেছেন। বাংলা ভাষায় সফল এবং মনোজ্ঞ ঐতিহাসিক ঔপন্যাসিকদের অন্যতম। তাঁর নিজের লেখনীর গুণে তিনি পাঠক মনে স্থান পেয়েছেন। সুনীল গঙ্গোপাধ্যায় কেমন লেখক ছিলেন? দেবব্রত জর্জ বিশ্বাসকে একবার একজন জিজ্ঞেস করেন 'জর্জ-দা, ভালো গান কাকে বলে?' জর্জ-দার তাৎক্ষণিক উত্তর 'তোমার কানে যে গান ভালো লাগে সেটাই ভালো গান।'

    সুনীলের লেখা মানুষকে টেনেছে।

    সমর সেনকে হাতিয়ার করে সুনীল গঙ্গোপাধ্যায়কে বিচার করতে গেলে বিচারকের দৈন্যতা প্রকাশ পায়।

    সুনীল যাদের কাছে গুরুত্বপূর্ণ, সমর সেন তাদের কাছে নন। আবার এমনও কেউ থাকতে পারে যাদের কাছে দুজনেই সমান ভাবে গুরুত্বপূর্ণ। 'ক' কে গ্রহণ করেতে গেলে 'খ' কে বর্জন করতে হবে এতে আমি একেবারে বিশ্বাসী নই, বিশেষ করে সাহিত্য ও সংস্কৃতিতে।

    অনেক জায়গায় তিনি পরিষ্কার বলেছেন তিনি লিখে রোজগার করেন। একজন আদ্যপান্ত প্রফেশনল লেখক। আনন্দবাজার পত্রিকায় এত লেখা আর কোনো লেখক লেখেননি। সুনীল ছিলেন অসম্ভব ভদ্র মানুষ। সেই জন্যেই একটু দাম চোকাতে হয়েছে তাকে।

    রণজিৎ গুহ 'সেই সময়' পড়ে সুনীল বাবুকে বলেছিলেন 'আপনার স্টাইলে ইতিহাস লিখলে ইতিহাস মানুষের কাছে গ্রহণীয় হবে।'
  • aka | ০৭ নভেম্বর ২০১৯ ২৩:০৪424391
  • টু বি প্রিসাইসঃ

    ১ কিলো দেশী গরুর দুধে .৬ গ্রাম সোনা।
  • dc | ০৭ নভেম্বর ২০১৯ ২২:৪০424390
  • আকাবাবু কি লিখলেন? এক কিলো গরুতে দেড় কিলো সোনা? খাইসে!
  • PT | ০৭ নভেম্বর ২০১৯ ২২:২৪424389
  • খুব খারাপ লাগছে খবরটা শোনার পর থেকে। JU-তে স্বমহিমায় তাঁকে বিরাজ করতে দেখেছি। চমৎকার কথা বলতেন।
  • অর্জুন | ০৭ নভেম্বর ২০১৯ ২২:২২424388
  • খবরটা পেয়ে অদ্ভুতভাবে মনটা খারাপ হয়ে গেল।
  • কল্লোল | ০৭ নভেম্বর ২০১৯ ২০:৫৯424387
  • নবনীতা দেব সেন চলে গেলেন
  • aka | ০৭ নভেম্বর ২০১৯ ২০:১০424386
  • আপনারা দীলু দাকে খামোখা খিস্তাচ্ছেন। দেখুন ১ কেজি দুধে কত গ্রাম সোনা থাকে।

    1 unit of Gold = 1 unit of AU (Gold Symbol in Periodic table)
     1 unit of Gold = 1 unit of Animal Unit (AU = Animal Unit)
     1 unit of Gold = 1 x 1000 lb Cow
    (https://articles.extension.org/pages/33665/animal-units)

     1 unit of Gold = 1 x ~450kg of Cow
     1 unit of Gold = ~1.5 Indian Cow (http://www.fao.org/3/y4924t/y4924t07.htm)

     7.15 x 1 unit of Gold = 7.15 x 1.5 (multiplying both side by 7.15)

     7.15 unit of Gold = 1.5 Indian cow producing average milk/day
    (https://community.data.gov.in/average-milk- yield-from-exoticcrossbred-cows-in-india-during-2014-15/)
     7.15 unit of gold = ~10 kg of milk from Indian Cow
     1 unit of gold = ~1.5 kg of milk from Indian Cow

    >
  • সুনীল সংবাদ | ০৭ নভেম্বর ২০১৯ ১৯:৫৭424385
  • না, না, বংকিমকে 'শুধুই' কনজারভেটিভ বলিনি। মানে সুনীলও বলেননি বোধহয় ঃ))) সুনীলের প্রবন্ধটায় যতদূর মনে পড়ছে দুর্বল অবাস্তবগোছের প্লট আর ভাষার চেয়ে কাহিনীনির্ভরতা বেশি, এই ক্রিটিকগুলো ছিল। যেমন কপালকুন্ডলার ক্ষেত্রে উপন্যাসটা দারুণ শুরু হয়েও ক্রমশ গেঁজিয়ে যাচ্ছে [এবার বলতে পারেন সুনীলের আর্ধেক উপন্যাসও তো ওরকমই ;-)]। আর এর উল্টোদিকে দাঁড়িয়ে সন্দীপনের দাবি ছিল যে বাংলা সাহিত্য প্রথমেই ভাষাজ্ঞানসম্পন্ন একজনকে পেয়েছিল। রাবলে থেকে ফ্লবেয়ার অব্দি তাকে অপেক্ষা করতে হয়নি। তাছাড়া সন্দীপনের আরেকটা অবজার্ভেসান এরকম যে কপালকুন্ডলার প্রতি চ্যাপ্টারের শুরুতে যখন বিশ্বখ্যাত লেখকদের বঙ্কিম কোট করছেন, সেখানে মাইকেলকেও উনি জায়গা দিচ্ছেন। যেটা সমসাময়িক মাতালকবির প্রতি একটা বিরাট স্বীকৃতি।

    আর একটা কথা। এই যে একদিকে বিদ্যাসাগর অন্যদিকে বংকিম, এভাবে দেখতে চাইছি না। শুধুমাত্র সাহিত্যের প্রেক্ষাপটে দেখা যাক। সেখানে বঙ্কিমের মূল প্রভাবটা হচ্ছে বাংলা সাহিত্যের পরবর্তী যাত্রাপথের সঙ্গে আলালের ঘরে দুলাল ইত্যাদির একটা অসেতুসম্ভব দূরত্ব তৈরী করে দেওয়া। আমাদের নিজস্ব আখ্যান যে কিছু গড়ে উঠতে পারত, মঙ্গলকাব্য ইত্যাদির মধ্যে উপন্যাসের যে বীজ লুকিয়ে ছিল, সেটা বংকিমে এসে হারিয়ে যাচ্ছে। কারণ হিসেবে ধরুন দেবেশ রায় লিখেছিলেন যে, আমাদের অপেক্ষা ছিল এমন উপন্যাসের যা লেখা হবে বাংলায় আর পড়তে ইংরেজী নভেলের মত লাগবে। এইটে আমরা পেলাম বংকিমে। আমাদের প্রথম বিখ্যাত কবি ও প্রথম বিখ্যাত উপন্যাস লিখিয়ে, দুজনেই যে ইংরেজীতে ভেবেছিলেন এবং বাংলায় তাঁদের ভাবনাকে 'অনুবাদ' করেছিলেন, এইটে আমাদের সাহিত্যের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। এরপর রবীন্দ্রনাথ বা অন্যান্য বিখ্যাত কথাসাহিত্যিকরা লিখবেন বঙ্কিমের ধাঁচেই। একমাত্র বোধহয় তারাশংকরের মধ্যে আমরা কিছুটা পূর্বজন্মের স্মৃতির মত বাংলা আখ্যানকে খুঁজে পাব, যা বঙ্কিম-নির্ধারিত নয়। [বলা বাহুল্য, কথাগুলো প্রায় সবই দেবেশ রায়ের, আমি স্রেফ সহমত পোষণ করছি বলে টুকলাম। ঃ)))]
  • এলেবেলে | ০৭ নভেম্বর ২০১৯ ১৯:৪১424384
  • ওঁ
    শ্রীশ্রীকৃষ্ণশরণম্‌
    হস্তিনাপুর,
    ৭.১১.১৯

    স্নেহের অনুজ অর্জুন,
    গতকল্য হইতেই মনটা ভারাক্রান্ত হইয়া আছে।
    মৃণালিনী-র উত্তর সঠিক দেওয়ার পরে বড় মুখ করিয়া
    প্রশ্নকর্তার নিকট কারেন্ট খাইতে চাহিয়াছিলাম। কৃপণ
    প্রশ্নকর্তা প্রথমে বিদ্যুৎ ও পরে নিতান্তই অনিচ্ছাবশত
    দুইখানি কদম্ব দিতে চাহিয়াছিলেন। শ্রীকৃষ্ণ যাহা ভক্ষণ করিয়া
    থাকেন, তাঁহার দাসানুদাস হইয়া আমি কেমনে তাহা ভক্ষণ করিব?
    উক্ত কারণে কদম্ব বিষয়ে আমি কিছুই বলি নাই।

    এখন অদ্যকার কথা শ্রবণ করিলে তুমিও দুঃখিত হইবে।
    কল্য তোমাকে বলিয়াছিলাম চিত্তরঞ্জনের আদ্যশ্রাদ্ধ সপিণ্ডকরণ
    করিয়া এবং নেতাজি ভাঙাইয়া খাওয়া বসু পরিবারের কনিষ্ঠতম
    কুলাঙ্গারের ন্যাতা মাড়িয়া একটি ল্যাখা শেষ করিয়াছি। কিন্তু হা হতোস্মি!
    নদীয়াবাসী কোনও এক ভদ্রলোক আমার পূর্বেই সম্ভবত কাল পত্রিকা
    দফতরে পত্র প্রেরণ করিয়াছিল। আমাকে চমকিত করিয়া (এই নিয়ে
    দুইবার হইলাম) সেই পত্র আজিকার আনন্দবাজারের চারের পাতায়
    প্রকাশিত হইয়াছে। মূল লেখকের সমসংখ্যক শব্দই ধরিতে পার।

    এখানে নেতাজিকে লইয়া নির্মোহ ব-তে আমি বীরেন শাসমল ও
    যতীন সেনগুপ্ত সম্পর্কে যাহা কিছু লিখিয়াছিলাম, ওই ভদ্রলোক
    আমাকে কোনও কৃতিত্ব না দিয়া সম্পূর্ণটাই আত্মসাৎ করিয়াছেন।
    যদিও তাহাতে বিন্দুমাত্র অনুশোচনা কিংবা দুঃখ আমার নাই। তবে
    আমার দৃঢ় সন্দেহ, উক্ত ভদ্রলোক পত্রটি লিখিবার পূর্বে গুরু-র টইটি
    পড়িয়া নিয়াছিলেন।

    ভারাক্রান্ত মনে আমার ল্যাখাটি অবশেষে শ্রীকৃষ্ণচরণে সমর্পিত করিলাম।
    ইতি

    আশীর্ব্বাদক,
    অগ্রজ সত্যবাদী যুধিষ্ঠির

    পুনশ্চ: হাতের নিকট একটি বাতিল পোস্টোকার্ড
    পাইয়া তাহাতেই তোমাকে এই দুঃখের কথা জানাইলাম।
    যদিও জানা নাই, মামুর কলে ইহা পোস্টোকার্ড-এর আকারেই
    তুমি দেখিতে পাইবে কিনা।
  • | ০৭ নভেম্বর ২০১৯ ১৯:২৯424383
  • ফেসবুক অ্যান্টি প্লাজিয়ারিজম চালু করলে দেশে আর কেউ বাঁচবে না।
    কাজু কি করে সকলের লেখা পড় মাইরি। সবার ফ্রেন্ড?

  • Kaju | ০৭ নভেম্বর ২০১৯ ১৯:০৩424382
  • টাকের কথা বলতে গেলে, আমার মনে হয় টাকে কখনো ঢেউ খেলানো চুল ছিল এটাই কল্পনা।
  • b | ০৭ নভেম্বর ২০১৯ ১৮:৫৭424381
  • কোনটা কল্পনা? টাকটা না ডাক্তারবাবু?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত