এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • abcd | ০৯ নভেম্বর ২০১৯ ১২:৫৬424470
  • খুব সম্ভবত সেকেন্ড এডিশন। প্রথমে রোমন্থন, তারপর মিহির সেনগুপ্তর "ভাটিপুত্রের পত্র বাখোয়াজি' তারপর বালতি কারি।
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ১২:৫৪424469
  • দম মারো দম, মিট যায়ে হম, বোলো শুভা শাম, হরে কৃষ্ণা হরে রাম।
  • PM | ০৯ নভেম্বর ২০১৯ ১২:৫১424468
  • ব্যাস, আর চিন্তা নেই। রাম মন্দিরের জন্য ই সব আটকে অছে। এবার সবার পুরিবে মনস্কাম।

    - গ্রোথ রেট ১০% হবে
    - তেলের বাম হবে চার আনা
    - যে কোটি + চাকরী হাওয়া হয়ে গেছে তা কাল ঘুম থেকে উঠেই ফিরে আসবে
    - বছরে ২ কোটি চাকরী হবে
    - চাষী রা ফসলের ন্যয্য দাম পাবে

    মুডী কাল ই রেটিং বাড়িয়ে দেবে
  • ন্যাড়া | ০৯ নভেম্বর ২০১৯ ১২:৪৯424467
  • কোন এডিশনে মনে আছে?
  • abcd | ০৯ নভেম্বর ২০১৯ ১২:৪৩424466
  • বালতি কারি'টা রোমন্থনের প্রিন্টেড ভার্সনে আছে। @ন্যাড়াদা।
  • dc | ০৯ নভেম্বর ২০১৯ ১২:১৪424465
  • আমার ফ্ল্যাটে একজন সিকিউরিটি গার্ড বাঙালি, ওনার সাথে এক্ষুনি কথা হলো। ভদ্রলোক খুব খুশী, আমায় দেখে বললেন, রায় শুনেছো তো? ভালো সবক শিখিয়ে দিয়েছে। আমি বললাম, আচ্ছে দিন তো তাহলে এসেই গেলো, কি বলো? তাতে অবশ্য উনি ফিকফিকিয়ে হাসলেন।
  • | ০৯ নভেম্বর ২০১৯ ১২:১১424464
  • সংবিধান বলে আর কিছু রইল না।
  • Ram lala Birajman | ০৯ নভেম্বর ২০১৯ ১১:৫৩424463
  • মন্দির ওহি বনায়েঙ্গে অব তারিখ ভি বতায়েঙ্গে :D
  • pi | ০৯ নভেম্বর ২০১৯ ১১:৪৭424462
  • কী পরস্পরবিরোধী কথাবার্তা!

    নিচের কাঠামো ইস্লামিক নয়, অথচ এ এস আই বলতে পারেনি, মন্দির ভেংে মসজিদ হয়নি!
  • অর্জুন | ০৯ নভেম্বর ২০১৯ ১১:৪৬424461
  • @দীপাঞ্জন বাবু

    আপনার এত সুন্দর করে বিশ্লেষণের জন্যে ধন্যবাদ। নীরদ চৌধুরী এক সময় মন দিয়ে পড়তাম। 'আননোন ইণ্ডিয়ান' ভাষা ও কন্টেন্টের দিক থেকে মাস্টারপিস বলা হয়ে থাকে। 'দাই হ্যান্ড' উল্টে পাল্টে দেখেছি, পড়িনি।

    সুশোভন সরকার তাঁর 'On the notes of Bengal Renaissance' র একদম শেষ চ্যাপ্টারে নীরদ বাবুর 'আননোন ইণ্ডিয়ান' নিয়ে দীর্ঘ আলোচনায় লিখেছেন

    'Mr Chaudhuri's historical conclusions must therefore submit to objective analysis. He has emphasised the influence of the anti- Islamic crusade behind Europe's expansion; the much more powerful economic impulse which drew Europeans to America, which lay outside the pale of Islam, remains ignored.'

    নীরদ বাবু ছিলেন স্বঘোষিত সাম্রাজ্যবাদী এবং আজীবন সে মত থেকে সরেননি। আমার মনে হয় ওঁর এই অবস্থান পরবর্তীকালের socio-cultural discourse এ invalid।
  • T | ০৯ নভেম্বর ২০১৯ ১১:৪৩424460
  • রাম কোথায় জন্মেছিল (আদৌ ছিল বা জন্মেছিল বলে যদি ধরে নিই) তার ল্যাট লং সুপ্রিম কোর্ট ঠিক করে দিচ্ছে! হ্যা হ্যা হ্যা। আচ্ছা মুসলিমদের যে অযোধ্যার মধ্যেই বিকল্প পাঁচ একর দেবে বলেচে, সেখানেই যদি অ্যাকচুয়ালি রাম জন্মে থাগে!
    কী অসামান্য খোরাক।
  • dc | ০৯ নভেম্বর ২০১৯ ১১:৩৫424459
  • ইউনানিমাস।
  • rivu | ০৯ নভেম্বর ২০১৯ ১১:৩৩424457
  • ভার্ডিক্ট কি ইউনানিমাস নাকি ডিসেন্টার আছে?
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ১১:৩৩424458
  • আজকে ছাগলের মাংস রান্না করেছিলাম। ভালই হয়েছে।
  • dc | ০৯ নভেম্বর ২০১৯ ১১:২৭424456
  • যাক এবার মন্দির হয়ে যাবে। নেক্সট স্টপ তেজোমহল।
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ১০:৫০424455
  • ইউন্যানিমাস ভার্ডিক্ট।
  • রঞ্জন | ০৯ নভেম্বর ২০১৯ ১০:২১424454
  • অ্যার মিনিট পনের। মনে হয় মন্দিরের পক্ষে যাবে। ওয়াকফ সামান্য কনসেশন পাবে। রায় হয়ত ৪-১ হবে।
    বাজি ফাটবে, আবির উড়বে, বিজয় মিছিল হবে। তারপর?
    "চিরপ্রশ্নের সম্মুখে আজ চিরনির্বাক রহে
    বিরাট নিরুত্তর"।
  • ন্যাড়া | ০৯ নভেম্বর ২০১৯ ১০:১৭424453
  • তপন রায়চৌধুরীর প্রবন্ধগুলোর কোন সংকলন আছে? যেমন বছর কুড়ি-বাইশ আগে দেশ পত্রিকায় বাল্টি কারি (নাকি ব্রিটেনে দিশি খাবার) নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলেন। ইত্যাদি।
  • Du | ০৯ নভেম্বর ২০১৯ ০৯:৫১424452
  • অযোধ্যায় কি হয়েছিল আর কি নিয়ে বিচার চলছে তার কি কোন মাথামুন্ডু আছে?
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৯ ০৮:১৪424451
  • নভেম্বরে কত কী ঘটেছে আর ঘটছে!
  • dc | ০৯ নভেম্বর ২০১৯ ০৮:১৩424450
  • আজ অযোধ্যা ভার্ডিক্ট।
  • :-? | ০৯ নভেম্বর ২০১৯ ০৭:১৯424449
  • নবনীতা দেবসেনের কী ধরনের ক্যান্সার হয়েছিলো?
  • দীপাঞ্জন | ০৯ নভেম্বর ২০১৯ ০২:৪৭424448
  • @অর্জুন - "সহজ করে"

    সেই চেষ্টাই করছিলাম, কিন্তু ব্যর্থ। কিন্তু একবার না পারিলে লেখো শতবার।

    নীরদবাবুর দু হাজার পাতার দুটো বই -- আননোন ইন্ডিয়ান আর গ্রেট anarch - সদ্য রিভাইস করলাম। বইদুটোর একটা মেজর থিসিস - ব্রিটিশরা আসার আগে হিন্দুরা তাদের প্রাচীন সাংস্কৃতিক কন্টিন্যুইটি খুইয়ে সভ্যতার যে "folk" পর্যায়ে ছিল তার ওপর ইউরোপীয় সভ্যতার প্রভাবটা ঠিক সিন্থেসিস - সমশক্তির মিলন - ছিল না, বরং ওভারলে বলা যেতে পারে। তার ফলে যে দুই ধারার নতুন জাতীয়তাবোধের - লিবারেল আর নিও-হিন্দু - জন্ম হলো তার কোর-টা দুক্ষেত্রেই ৮০-৯০% ইউরোপিয়ান। যতই অন্তর্দ্বন্দ্ব থাকুক না কোন, এই দুই ধারার মধ্যে মিলটাই প্রবল। যে বিশেষ মিলদুটোর কথা বইদুটোতে বিস্তারিত ভাবে বোঝানো হয়েছে, তা হলো ইতিহাসচেতনা আর রাজনৈতিক চেতনা, যা দুই জাতীয়তাবোধেরই ভিত্তি। আমরা যদি এই দুই ধারাকে তার আগের বা পরের -- গান্ধীবাদ বা বিজেপির হিন্দুত্ব যেমন - প্রভাবশালী ভারতীয় চিন্তাস্রোত গুলোর সাথে তুলনা করি, তা হলে এই মিলটা আরও পরিস্কার হয়।

    ১) যেহেতু লিবারেল রিফর্ম শুরুর কয়েক দশকের মধ্যেই নিও-হিন্দু জাতীয়তার উন্মেষ, তাই সংখ্যার বিচারে খুব বেশি সংখ্যক মানুষের মনে লিবারেল চেতনা গড়ে ওঠেনি যারা "রিগ্রেস" করতে পারে। বরং এই দুই ধারাই সমান্তরালে একসাথে দুর্বল ইসলামিক সংস্কৃতির সাথে দূরত্ব বাড়িয়েছে আর "folk" - রেগে গেলে atavistic and rancorous - হিন্দু সভ্যতার পলিমাটির ওপর নতুন প্রলেপ বুলিয়েছে।
    এবং
    ২) যেহেতু তফাতের চেয়ে মিল্ বেশি - সমসাময়িক ভারতের পরিপ্রেক্ষিতে, ইংল্যান্ডে সেই সময়ে লিবারেল আর কনসারভেটিভদের মধ্যে যে তফাৎটা বিশাল তা প্রাক-ব্রিটিশ (এবং সাম্প্রতিক) ভারতীয় রাজনৈতিক আর ধর্ম চেতনার পরিপ্রেক্ষিতে মাইনর; নীরদবাবু এই উদাহরণটাই দিয়েছেন সুবিস্তারে।

    নিও-হিন্দু রিভাইভালকে লিবারেল রিফর্ম-এর রেট্রোগ্রেশন হিসেবে দেখাটা ঠিক হবে না ওনার দৃষ্টিভঙ্গিতে।

    বোঝাতে পারলাম?
  • অর্জুন | ০৯ নভেম্বর ২০১৯ ০২:১৬424447
  • আজ এস এফ আই জে এন ইউ'র এক কাশ্মীরী ছাত্রকে যাদবপুরে এনেছিল কিছু বলবার জন্যে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে শুনলাম, প্রশ্ন করলাম। কিন্তু ঠিক জমল। বড্ড বাচ্চা, অনভিজ্ঞ ছেলে and a communist within the ambit of JNU.
  • হিন্ট | ০৯ নভেম্বর ২০১৯ ০২:১৫424446
  • খ হচ্চেন আসলে হ। হ নিক পাল্টে খ হয়েছেন। এটা কি যথেষ্ট হিন্ট?
  • অর্জুন | ০৯ নভেম্বর ২০১৯ ০২:১২424445
  • নিজের লেখা নিয়ে খুব কনফিডেন্ট ছিলেন না ন. ন. দ. স.। স্কুল লাইফে তাঁর লেখা পড়ে ফোন, টোন করতাম। লেখা ভাল বললে আহ্লাদে আটখানা হতেন। একবার বলেছিলেন 'তোমার ভাল লেগেছে। কিন্তু জানো দেশে এই সেদিন একজন আমার বইয়ের রিভিউ করতে গিয়ে লিখল যে আমি আর কোনো গল্প পাইনা, শুধু নিজের কথা আর আমার পরিবারের কথা লিখে যাই। আমার সব গল্প তো আমার জীবন থেকে।'

    ২১-২২ বছর আগের কথা। রিভিউয়ারের নাম টাও এখনো মনে আছে। বিতর্ক এড়াতে বলছিনা।
  • dipanjan | ০৯ নভেম্বর ২০১৯ ০২:০৬424444
  • "দিপাঞ্জন মাইরি আমায় চিনতে পারছে না বলে আমি প্রচন্ড দুঃখ পাচ্ছি। আমি তাকে ফোন করবো বলে ইউরোপ অব্দি গেছিলাম মাইরি ঃ-))))"

    কি মুশকিল! ফোন করতে ইউরোপ যেতে হবে কেন? না, চিনতে পারছি না। হিন্ট চাই।
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৯ ০২:০৪424443
  • এইমাত্র পড়ছিলাম রম্যরচনা "প্রেমচাঁদিনী"। ঃ-)
  • একক | ০৯ নভেম্বর ২০১৯ ০২:০২424441
  • ক্রপস নিয়ে লিখতে গেলে সেই সো কল্ড আহ্লাদের গ্রীন রেভোলিউশন অবধি সাপ বেরিয়ে আসবে। পাপ তো একদিনের নয় :)
  • S | ০৯ নভেম্বর ২০১৯ ০২:০২424442
  • প্রথমতঃ এভরিথিং হ্যাজ আ টাইম। ইট'স টূ সুন। তাছাড়াও, তিনি নিজের জীবনটাকেই খুব হেসে খেলে গুরুত্ব কম দিয়ে কাটিয়েছিলেন। অতেব তিনি নিজেকেই কোনও মোহের মধ্যে আবিষ্ট হতে দেননি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত