এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১৩:১৯424590
  • "সাম্প্রদায়িকতা এখন তাতক্ষনিক জরুরী সমস্যা"

    হে হে এ ব্যাপারে সিপিএমের জুড়ি মেলা ভার! তাই কখনও ইন্দিরা ডাইনি, কখনও বফর্স কখনও চটিপিসি 'ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেন্জার' মনে হওয়ার পরে এতদিনে ঘুম ভেঙেছে। মধ্যিখানে দিব্যি থানায় কালীপুজো, বাবা তারকনাথ-লোকনাথ, ফুটপাথে শনিমন্দির, আংটি-মাদুলি-কবচ-তাবিজকে পাত্তা না দিয়ে কিংবা সেখান থেকেও টু পাইস কামিয়ে রিপ ভ্যানের অ্যাদ্দিনে ঘুম ভেঙেছে!!
  • অমিত | ১২ নভেম্বর ২০১৯ ১৩:১৮424589
  • কিন্তু প্রশ্ন টা ছিল কং -বিজেপির সম দুরত্ব দল গুলো কে কে যারা এক ছাতার তলায় আসবে এবং স্থায়ী সরকার বানাতে পারবে? উদা দেওয়া যাবে কি? থিওরি নয়।
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১৩:১৪424588
  • এই অন্য ডাইমেনশনে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আজ অবধি সিপিআই, ফব, আরএসপি ও ফ্রন্টের অন্যান্য শরিকরা ঠিক কত কুইন্টাল খই ভাজলেন?
  • S | ১২ নভেম্বর ২০১৯ ১৩:১৩424587
  • অস্বীকার তো করেনি। বলছে সাম্প্রদায়িকতা এখন তাতক্ষনিক জরুরী সমস্যা। ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেন্জার। সেটা সমাধান করতে যা যা করতে হয়, সবই করা যেতে পারে। এই নয় যে কঙ্গকে সমর্থন না করলে অর্থনীতির কিছু উন্নতি হবে।
  • PT | ১২ নভেম্বর ২০১৯ ১৩:১১424586
  • হর্জিৎ-ও নেই....তার সঙ্গে সেই রাম কিংবা অযোধ্যা তাও নেই। রাম এখন আর ভগবান নয়, এক ভারতীয় রাজা মাত্র!! এ এক সম্পুর্ণ অন্য ডাইমেনশন।
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১৩:১০424585
  • এই "যারা" টার ১০০ হাতের মধ্যে কং অন্তত নেই। রাজনীতির অন্যতম বাহু অর্থনীতি। তাকে অস্বীকার করার অর্থ দিবাস্বপ্ন দেখা।
  • S | ১২ নভেম্বর ২০১৯ ১৩:০৯424584
  • কিন্তু সেতো অনেকদিন হলো। কটা রিয়্যাক্টার বসেছে এখনও অবধি?
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১৩:০৭424583
  • ইউপিএ ছেড়ে বেরিয়ে আসা আমি দুশো শতাংশ সমর্থন করি কারণ সেটা কমন মিনিমাম প্রোগ্রামে ছিল না। চুক্তিভঙ্গ। কিন্তু যে দল ৩০ বছর শাসন করার পরেও কেবল কং-তিনোর খেয়োখেয়ির ফায়দা তুলে উন্নততর বাম গড়তে চায়, তাদের করুণা করি।
  • S | ১২ নভেম্বর ২০১৯ ১৩:০৬424582
  • আপনার স্ট্র্যাটেজি তো "সমস্ত বিভেদ ভুলে আর্থিক নীতি ও সাম্প্রদায়িকতার প্রশ্নে যারা কং-বিজেপির বিরোধী তাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসা।"

    এই "যারা" টা কারা?

    বিশাকাপত্তনম তো বলেছিলো একলা চলো রে।
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১৩:০৪424581
  • আমি পলিতবুড়ো নই! সেটা তারা বিবেচনা করুক।
  • S | ১২ নভেম্বর ২০১৯ ১৩:০৩424580
  • লোকে যে বলে ইউপিএ ছেড়ে বেরিয়ে আসার জন্য বামেরা ডুবলো।
  • S | ১২ নভেম্বর ২০১৯ ১৩:০২424579
  • অন্য আর কোন দলকে সঙ্গে নেওয়া হবে?
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১৩:০০424578
  • সমদূরত্বের নীতি গৃহীত হয়েছিল বিশাখাপত্তনমে। তার বিন্দুমাত্র বদল না ঘটিয়ে সোমেন মিত্তিররের গলায় কাস্তে-হাতুড়ির পতাকা লোকে ভালোভাবে নেয়নি। তার পরেও সিপিএম হারাকিরিতে নেমেছে। কিছু বলার নেই। স্বখাত সলিলে ডুবে মরতে চাইলে তাকে উদ্ধার করার কথা ভাববে কোন আহাম্মক?
  • S | ১২ নভেম্বর ২০১৯ ১২:৫৯424577
  • ১) কঙ্গঃ বাজে অর্থনীতি + গুণ্ডামো
    ২) বিজেপিঃ বাজে অর্থনীতি + গুন্ডামো + সাম্প্রদায়িকতা

    বাছতে কি খুব অসুবিধে হচ্ছে?
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১২:৫৬424576
  • কং-এর এত এত আছে-র পরেও তাদের সঙ্গে দোস্তি করতে হচ্ছে বাংলায়, কুস্তি করতে হচ্ছে কেরালায়। সো স্যাড!
  • S | ১২ নভেম্বর ২০১৯ ১২:৫৫424575
  • উদা জানতে আমিও আগ্রহী। কোন কোন দল কং-বিজেপি দুজনের থেকেই দুরে থেকেছে/থাকছে।
  • S | ১২ নভেম্বর ২০১৯ ১২:৫৩424573
  • ১৯৮৪ আছে। জরুরী অবস্থা আছে।
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১২:৫৩424574
  • উদা আছে?

    এই উদা বহু দিন আগে সুরজিৎ সাহেব দিয়েছিলেন। তাতেও খুঁজতে অসুবিধে হচ্ছে?
  • Amit | ১২ নভেম্বর ২০১৯ ১২:৫০424572
  • এই প্রশ্ন আমারও। কং- বিজেপি বিরোধি - তারা সবাই কারা? উদা আছে?
  • S | ১২ নভেম্বর ২০১৯ ১২:৪৩424571
  • "নরসিংহ রাও-মনমোহন জুটির অর্থনীতি নেহরুর অর্থনীতির এক্সটেন্ডেড ভার্সন।"
    একদমই না। একেবারেই আলাদা দর্শন।

    "প্রথম আমলে টাটা-বিড়লা-বাজাজ, পরে টাটা-বিড়লা-আম্বানি।"
    প্রথমটা ঠিক জানেন। পরেরটা ঠিক নয়। ইনফ্যাক্ট অনেকে প্রেডিক্ট করেছিলো যে লিবারালাইজেশনের পরে এইসব ফ্যামিলিদের, বিশেষ করে আম্বানীদের, প্রভাব কমবে। কমেওছিল। টাটা ছাড়া কেউ নলেজ ইকনমিকে জায়্গাই পাচ্ছিলোনা। শেয়ার মার্কেটের স্টার পারফর্মার হয়ে উঠেছিল অন্য কোম্পানিগুলো। লোকে বিশেষ করে আম্বানী আর বিড়লাদের বাজে গভর্নন্স নিয়ে অনেক সমালোচনাও করতে শুরু করে। পরে আম্বানীরা প্রচুর পলিটিশিয়ান হাত করে আবার লাইমলাইটে ফিরে এসেছে।
  • PT | ১২ নভেম্বর ২০১৯ ১২:৪২424570
  • "যারা কং-বিজেপির বিরোধী"
    তারা কারা? মুখে ধর্মনিরপেক্ষতার রং মাখা মুখোশধারীদের এই তালিকাভুক্ত করবেন না যেন।
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১২:৩৩424569
  • @বড়েস, আমি অর্থনীতির ছাত্র নই। তবুও বলি নরসিংহ রাও-মনমোহন জুটির অর্থনীতি নেহরুর অর্থনীতির এক্সটেন্ডেড ভার্সন। প্রথম আমলে টাটা-বিড়লা-বাজাজ, পরে টাটা-বিড়লা-আম্বানি।

    কংগ্রেসের গোপন সত্তা নেই ঠিকই, তবে ১৯৪৯ এ রামলালার মূর্তি ফেলে দিয়ে আসা আছে, শাহবানু আছে, ইউনিয়ন কার্বাইড আছে, মন্দিরের তালা খোলা আছে, বাবরি ধ্বংস ঘটতে দেওয়ার নির্বিকার দর্শক হওয়া আছে, শিবু সোরেনকে টাকা দেওয়া আছে, কয়লা কেলেঙ্কারি আছে।

    আমার স্ট্র্যাটেজি অনেক আগেই বলেছি, আপনা(দে)র পছন্দ হয়নি। সেটা হচ্ছে, সমস্ত বিভেদ ভুলে আর্থিক নীতি ও সাম্প্রদায়িকতার প্রশ্নে যারা কং-বিজেপির বিরোধী তাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসা। কং-এর একটা হাত দেখব আর অন্য হাতটাকে প্রাণপণে লুকোনোর চেষ্টা করব - এই ভণিতা জারি থাকলে বামেদের দিন ফুরাবে।
  • PT | ১২ নভেম্বর ২০১৯ ১২:১৬424568
  • "কংগ্রেস-বিজেপি ভাই-ভাই তা আপনারা জানেন ও মানেন।"
    stating the obvious। ঠিক ভাই-ভাই নয় যদিও। আমার কাছে চেনা চোর ও অচেনা চোরের মত ব্যাপার। তার চাইতেও বড় ব্যাপারটা হচ্ছে যে বিজেপির সাথে আঠা হয়ে আছে RSS। কংগ্রেসের তেমন কোন গোপন সত্বা নাই।
    এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কেমন? জার্মানদের উৎখাত করার জন্য আমেরিকা আর সোবিয়েত হাত ধরেছিল। ইতিহাস নানা রকমের শিক্ষা দেয়।
    আমাদের অসহায়্তা নাহয় বুঝলেন। আপনার কি অন্য কোন স্ট্র্যাটেজি আছে?
  • S | ১২ নভেম্বর ২০১৯ ১২:১৫424567
  • নরসিংহ রাও-মনমোহন জুটির অর্থনীতির সঙ্গে নেহরুর অর্থনীতির সংযোগ আছে?
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১২:১০424566
  • লিবারাইজেশনের হোতা নরসিংহ রাও-মনমোহন জুটি। সেই সময়ে মুক্ত বাণিজ্য ও গ্যাট নিয়ে বাম দলগুলোর বিরোধিতা চোখে পড়ার মতো ছিল। বিরোধিতা ছিল শক্তিশালী কেন্দ্রীয় ব্যবস্থা নিয়েও। আজ বামেদের সেই রামও নেই, অযোধ্যাও নেই। সেসব আপাতত বিজেপির কব্জায়!
  • S | ১২ নভেম্বর ২০১৯ ১২:০৭424565
  • লিবারাইলেজশের আগে আর পরের অর্থনীতির মধ্যে পার্থক্য আছে। সেটা না বুঝতে পারাটাও একধরনের সমস্যা।
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১২:০২424564
  • আপনাদের অসহায়তা আমি বুঝি। কারণ আপনারা বিজেপির প্রতিস্পর্ধী হিসেবে কংগ্রেসকে তুলে ধরতে চাইছেন। চাইছেন তাদের সঙ্গে জোট করার তাত্ত্বিক ভিত্তি শক্ত করার অজুহাতে। আদতে যে আর্থিক নীতির ক্ষেত্রে কংগ্রেস-বিজেপি ভাই-ভাই তা আপনারা জানেন ও মানেন। শুধু বলতে পারছেন না এই যা!
  • এলেবেলে | ১২ নভেম্বর ২০১৯ ১২:০১424563
  • আপনাদের অসহায়তা আমি বুঝি। কারণ আপনারা বিজেপির প্রতিস্পর্ধী হিসেবে কংগ্রেসকে তুলে ধরতে চাইছেন। চাইছেন তাদের সঙ্গে জোট করার তাত্ত্বিক ভিত্তি শক্ত করার অজুহাতে। আদতে যে আর্থিক নীতির ক্ষেত্রে কংগ্রেস-বিজেপি ভাই-ভাই তা আপনারা জানেন ও মানেন। শুধু বলতে পারছেন না এই যা!
  • Amit | ১২ নভেম্বর ২০১৯ ১১:৫৯424562
  • দ্যাখেন নেহেরু আদৌ সোসালিষ্ট ছিলেন কি না বা কবে, কোথায় কি কি বলেছিলেন সে বিষয়ে মতামত দেওয়ার মতো জ্ঞান আমার নেই। আমি শুধু ওনার কাজ কম্মের হিসেবে বলেছি।

    এবার সেই মডেল এর কোথায় প্লাস, কোথায় মাইনাস, বা তেনার আমলে ভিয়াবল অল্টারনেটিভ কি কি ছিল সে নিয়ে আলোচনা হলে হোক। যদিও জানিনা এখন তার ঠিক সময় কি না।
  • PT | ১২ নভেম্বর ২০১৯ ১১:৫৮424561
  • খেলিনি।
    শুধু বিজেপিকে গাল দেওয়ার আসরে কংগ্রেসের আর্থিক নীতি নিয়ে আলোচনা করে বিজেপি-পন্থীদের সুবিধে করে দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত