এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sumit Dasgupta | ১৩ নভেম্বর ২০১৯ ০৪:৫১424651
  • নেটে বসে - জনগণের ঠেলা দেওয়া উচিত, কেন দক্ষিণ ভারত জেগে উঠছে না, কেন পূর্ব ভারত ঘুমোচ্ছে, সব রসাতলে যাচ্ছে অথচ কারও কোনো গা নেই, সবাই ছাগল, এক আমিই দিগ্গজ, — ইত্যাদি টাইপ করে কিস্যু হয় না।
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ০৪:২৪424649
  • হ্যাঁ এলেবেলেবাবু, আপনার বক্তব্যও কিন্তু পটিলবুড়োর (এই ভুল বানানটাই থাকুক) ঐসব অসহ্য বামনেতাদের লাইনেই থিয়োরি হয়ে গেল।
  • Amit | ১৩ নভেম্বর ২০১৯ ০৪:০৭424648
  • অটোজ,

    আমার তো মনে হয় ইন্ডিয়া দেশ টা এক সাথে ৭০ বছর টিকে আছে সেটাই একটা আশ্চর্য। পুব আর দক্ষিণের মধ্যে তো সে রকম কোনো মিল বা বন্ধুত্ব নেই যে এক সাথে লড়বে উত্তর আর পশ্চিমের বিরুদ্ধে। দেশে তো ছেড়ে ই দ্যান, বাইরের দেশে ও সক্কলের আলাদা আলাদা কমিউনিটি। তার মধ্যেও আবার ছোট ছোট দল মিলে ঝগড়া পাকায়। চলতেই থাকে, একটা পুজো ভেঙে চারটে হয়।

    এর মধ্যে একটা বড়ো দল জাতীয়তাবাদের জিগির তুলে দিলে বাকিরা একজোট হয়ে সেটাকে ঠেকাবে কি করে ? এতো ড্রাগ পুরো, নেশায় বুদ্ হয়ে গেছে সব। বাকিরা বরং টিকে থাকার জন্যে সেই একই ড্রাগ use করে যাবে। আর সব কটা আঞ্চলিক দল তো বেসিক্যালি ফ্যামিলি অ্যাফেয়ার, বাবা-পিসি-ভাইপো-বোনপো র ফ্যামিলি বিসনেস। কোনো ইডিওলজি র তো ব্যাপার ই নেই, যখন যেখানে কলা টা - মুলো টা জোটে সেখানেই ভিড়ে যাবে। ওদিকে আবার দলের মাথা চোখ বুজলেই দল ও চুর চুর।
  • Amit | ১৩ নভেম্বর ২০১৯ ০৩:৫৮424647
  • অর্জুন কে,

    আরে আমিও তো এক্সাক্টলি আপনার কথা টাই বলছি, কোনো ডিফারেন্স ই নেই। বামেরা চূড়ান্ত অপদার্থ, অহংকারী, দাম্ভিক, মূর্খ, অলস ইত্যাদি ইত্যাদি। কেবল তার সাথে এইটুকু জুড়ে দিয়েছি যে ওদেরকে লড়ার জন্যে বার বার জিগিয়ে কি লাভ ? ভস্মে ঘি ঢালা হয়ে যাচ্ছে না কি ? বরং বাকি যারা বুক চিতিয়ে লড়াই করতে পারেন, তাদের কে জিগান তারা কি করছেন বা করার প্ল্যান করছেন। তাতে হয়তো সকলের লাভ হলেও হতে পারে। ব্যাস, মিটে গেলো।

    আর কোন ঐতিহাসিক কবে, কোথায়, কাকে, নিয়ে কি কি মন্তব্য করে গেছেন, সেটা জেনেও আমার বিশেষ কোনো লাভ নেই। আমি তো পাতি খিল্লী আর টাইম পাস করতে আসি গুরুতে। অবশ্য এটা নয় যে কারোরই লাভ নেই, অন্য কারোর জেনে লাভ ও হতে পারে হয়তো। পারলে ওনারা ইউটুবে এ ভিডিও ও দেখে নিতে পারেন। :)

    এলেবেলে কালকে ভেবেছিলাম কং- বিজেপি সম দূরত্বের কয়েকটা প্রাকটিক্যাল উদাহরণ দেবেন, সে তো আর এলো না। শুধুই থিওরী এখনো অবধি। আমার মতো মুখ্যু সুখ্যু লোকের পক্ষে ওসব বোঝা মুশকিল, একটা দুটো বাস্তব উদা পেলেই সুবিধা হয়। দেখি আজকে কি হয়।
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০৩:২৪424646
  • তাহলে নেটে জিগাচ্ছেন কেন? মাঠে নেমে জিগান, যারা মাঠে আছেন তাঁদের।
  • Sumit Dasgupta | ১৩ নভেম্বর ২০১৯ ০৩:১১424645
  • “ উচিত জোট বেঁধে ঠেলা দেওয়া”

    - কিভাবে? নেটে মাউস দিয়ে ঠেলা দেওয়া যায় না।
  • একক | ১৩ নভেম্বর ২০১৯ ০২:০৬424644
  • বাবরি রায়ের পর ঢুআঁধার পটকা ফাটল হেথায়।
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০১:৫৬424643
  • ওদিকে কেজরিবাবু অভিমন্যুর মতন ঘেরাও হয়ে গেলেন।
    লাল্লুপ্রসাদের দলের কী খবর?
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ০১:৪৫424642
  • উত্তরে দিল্লি, পান্জাব, জম্মু কাশ্মীর, হালে হরিয়ানাতে কিন্তু অতটাও রমরমা নয়। তাহলে কি হবে? আন্চলিক দলগুলো বিজেপির সঙ্গে নাচার জন্য বড্ড বেশি উৎসাহী। এদিকে শিবসেনা নেকামো করছে। নিতীশ কুমার দেখিয়ে দিল যে কুর্শীর থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নাই।
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০১:৩৫424641
  • গোটা দেশ দস্যুদলের পকেটে ঢুকে বসে থাকবে? অত্যন্ত অন্যায়। দক্ষিণ আর পূর্বদিক থেকে এদের ধাক্কা দেওয়া দরকার। উত্তর আর পশ্চিম ইতিমধ্যেই গদীর কলা খাচ্ছে, তারা ডিল করে নিয়েছে। কিন্তু পুব আর দক্ষিণ এর উচিত জোট বেঁধে ঠেলা দেওয়া। গদীর কলার কোনো অংশই যারা পায় নি, পাবেও না, তাদের ভয়টা কী আর?
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ০১:২৮424640
  • যেই ক্ষেপবে, সেই তো দেশোদ্রোহী। কর্নাটক তো বিজেপির পকেটে ঢুকে গেছে। ওরা অনেকদিন ধরেই নিজেদের উত্তর ভারতীয় ভাবতে শুরু করেছিল।
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০১:২৭424639
  • গোটা দেশের বারোটা বাজিয়ে দিয়েছে। এখনও তামিলনাড়ু, কেরালা,কর্ণাটক ইত্যাদি রাজ্যগুলো ক্ষেপে উঠছে না কেন কেজানে! উত্তরভারত তো নাহয় চাড্ডি। দক্ষিণীরা ক্ষেপছে না কেন?
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ০১:১৯424638
  • হাঙ্গার ইন্ডেক্সে ভারতের যা অবস্থান এখন, তাতে অন্য রাজ্যের লোকেরা যেন বেশি উন্নতি উন্নতি করে না চেঁচায়। বোঝা গেছে সব জায়্গায় আসল অবস্থাটা কিরকম। এই বিজেপি এসে অর্থনীতির বারোটা বাজিয়েছে। শুধু এনারসি, ৩৭০, বালাকোট, হাউডি মাউডি, মন্দির এইসব দিয়েই লোককে মাতিয়ে রাখছে। লোকেও বাকী কিছু দেখেনা।
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০১:১৬424637
  • কারেন্ট কে বিদ্যুজ্জিহ্বও বলতে পারেন। ঃ-)
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০১:১৫424636
  • শুধু ধূম্রলোচনে কি আর চলবে? সঙ্গে চন্ড ও মুন্ডকেও লাগবে। অকম্পনকেও দরকার। ঃ-)
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ০১:১৩424635
  • নাঃ, ছাং খেতে গেলে 'ধূ'ম্রলোচন লিখতে হবে।
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ০১:০৯424634
  • কে বাঙালী এবং মালিয়ালি মাত্রই বাম আর মাছভাজা ভাবলো সেই দিয়ে তো আর পলিটিক্স হয়্না। সেইসব লোকেদের চিন্তাভাবনাকে এত দামই বা দেব কেন? অর্জুন, জানি এরকম লোক আছে আর তারা এইধরনের অ্যালিগেশন করে। কিন্তু এটা একধরনের অসভ্যতামো, বাঙালীদের অ্যাটাক করার জায়্গা। এদেরকে একদম ইগনোর করবেন বা উপযুক্ত জবাব দিয়ে চুপ করিয়ে দেবেন।

    যাগ্গে অনেকদিন মাছভাজা খাইনি। খুব লোভ লেগে গেল। বেশ তেলতেলে একটা কাতলার পীস ভাজা খেতে ইচ্ছে করছে। কিন্তু উপায় নাই।
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ০১:০৩424632
  • সরি, বনকপো'ণ্ড' নয় বনকপো'ত'। বাজে টাইপো। কারেন্ট বাদ!

    চিত্রকণ্ঠ = কারেন্ট। কোকদেব = মগভর্তি তিব্বতী চা। ধুম্রলোচন = ছাং।
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ০১:০৩424633
  • সরি, বনকপো'ণ্ড' নয় বনকপো'ত'। বাজে টাইপো। কারেন্ট বাদ!

    চিত্রকণ্ঠ = কারেন্ট। কোকদেব = মগভর্তি তিব্বতী চা। ধুম্রলোচন = ছাং।
  • অর্জুন | ১৩ নভেম্বর ২০১৯ ০১:০০424631
  • Eric Hobsbawm র মত ইতিহাসবিদ এবং কমিউনিস্ট '৫৪ সালে সোভিয়েত ভ্রমণের পরে রাশিয়াকে দেখে বলেছিলেন 'I was shocked to discover that it was actually a rotten basket. তার এটাও মনে হয়েছিল কমিউনিস্ট পার্টি is an organisation of military Jesuits। তার আপসোস যিনি ১৬ বছর বয়েস থেকে কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী তিনি এত দেরী করে কেন রাশিয়া গেলেন! এর বছর দশেক আগে স্তালিনের আমলে সোভিয়েত গেলে তার মতাদর্শে পরিবর্তন আসত বলে স্বীকার করেন। তার নিজের কথায় 'Soviet world was not the beginning of world revolution.'

    ইউ টিউবে হোবসবমের বেশ কিছু ভাল সাক্ষাৎকার আছে।
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ০০:৫৯424630
  • সরি, বনকপো'ণ্ড' নয় বনকপো'ত'। বাজে টাইপো। কারেন্ট বাদ!

    চিত্রকণ্ঠ = কারেন্ট। কোকদেব = মগভর্তি তিব্বতী চা। ধুম্রলোচন = ছাং।
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০০:৩৩424629
  • ধন্যবাদ এলেবেলে। বনকপোত। বইমেলায় দেখা হলে আপনাকে কারেন্ট তো কারেন্ট মশাই, মগভর্তি তিব্বতী চা আর ছাং অবধি খাওয়াবো। ঃ-)
  • অর্জুন | ১৩ নভেম্বর ২০১৯ ০০:৩১424628
  • সেলফ অ্যানালিসিসের বিশাল অভাব বামেদের। অথচ তারাই সকলের অ্যানালিসিস করে গেল। প্রত্যেকটা ব্লান্ডারকে যেন-তেন- প্রকরণে জাস্টিফাই করা।

    সারা দেশ জুড়ে অধিকাংশ রাজ্যে লেফটিস্ট- ফোবিয়া কেন কাজ করে? অনেক জায়গায় বাঙালী এবং মালিয়ালি মাত্রই তাকে বাম ভাবা হয়।

    আর সব পার্টির মত বামপন্থীদের একটাই লক্ষ্য ছিল ভোটের রাজনীতি। পৃথিবীব্যাপী সমস্ত কমিউনিস্ট দেশগুলোয় গণতন্ত্রের অবস্থা খুব করুণ ও সঙ্কটাপন্ন। অবশ্য খুব স্বাভাবিক স্তালিন ও মাও'এর মত নরখাদক'রা যে দলের উপাস্য, তারা আর গণতন্ত্র কি বুঝবে?

    'নিজেদের পড়াশুনো করতে না বসিয়ে' ঃ-) ঃ)

    'মার্ক্সবাদ আর মাছভাত' এক করে ছেড়েছে যারা .......
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ০০:২২424627
  • বনকপোণ্ড। বইমেলায় কারেন্ট না খাওয়ালে ভিটেয় চড়িয়ে ছাড়ব!
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০০:১৫424626
  • আচ্ছা, একটা সাহায্য প্রয়োজন। ঘুঘুপাখির কি কোনো ভালো সাধু নাম আছে? সংস্কৃত নাম?
    যদি কেউ জানেন, তবে প্লীজ জানান। আগাম ধন্যবাদ।
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ০০:০৯424625
  • @b, আপনি মাইরি ঝড়ে বক মেরে ফকিরের কেরামতি দ্যাখাচ্ছেন! এলেবেলের ল্যাখাটার নাম কন দিকি? বুঝি এলেমটা!!
  • Du | ১৩ নভেম্বর ২০১৯ ০০:০২424624
  • বিজেপিকে নিয়ে আপাতত ভয় থেকে মুক্তি পাবার জন্য পর্যাপ্ত।
  • Du | ১২ নভেম্বর ২০১৯ ২৩:৫৯424623
  • বেশ কটি সুস্থ আলোচনা এসেছে।
  • ডট | ১২ নভেম্বর ২০১৯ ২৩:৫৭424622
  • এহেহে, কালকের আলোচোনায় "ভারত" শব্দটি যে আসলে "পশ্চিমবঙ্গ", গৌরবে দেশবাচক, সে এখনো বুঝে ওঠেননি?
    বোঝো কান্ড।
    বামেদের যেটুকু কাজ ছিল, তাত্বিকতা, কাউন্টার-সাম্প্রদায়িক ন্যারেটিভ তৈরি করা, রাইট উইং ইকোনোমিকস এর ফ্লগুলো পয়েন্ট আউট করা, অল্টারনেট ইকোনোমিক করিডরগুলো তাত্বিকভাবে হলেও অপশন হিসেবে ডিবেটে নামানো - সেগুলি তারা জাতীয়স্তরে তো নয়ই রাজ্যস্তরেও করার কোনো চেষ্টাও করেনি।
    গদি থেকে বিতাড়িত হয়ে অবধি জনমনোনীত সরকারের প্রতি অন্ধ অসূয়া ও বিদ্বেষ দেখিয়ে যাওয়া এবং কীকরে গদি ফিরে পাওয়া যায় তার জটিল কুটিল স্বার্থ্বান্ধ ছক কষে যাওয়ার বাইরে আর কিছুই প্রাকটিকালি করে নাই। কমিউনিস্ট আদর্শ ও ইতিহাস থেকে সর্বতোভাবে বিচ্যুত হয়ে ভোটবাজারে খেয়োখেয়ি করে বেড়ানো ছকবাজির বাইরে এদের আর কিছুই কাউকে অফার করার নেই। নিজেদের পড়াশুনো করতে না বসিয়ে সোস্যাল মিডিয়ায় ট্রোল ফিট করে রিলেভেন্ট থাকার চেষ্টাকে ঘেন্না ছাড়া দেওয়ার কিছুই থাকেনা। গণতন্ত্রে বিরোধী হয়ে ওঠার মর্যাদাটুকুও হারিয়ে, ক্ষমতা থেকে পদাঘাতের পর এই ঘেন্নাটুকুই এই কদিনে এদের অর্জন। নির্লজ্জ আস্ফালন আর এই জোট সেই জোট এর ধান্দাবাজি তবু করেই যাবে করেই যাবে করেই যাবে করেই যাবে করেই যাবে
  • অর্জুন | ১২ নভেম্বর ২০১৯ ২৩:৪৩424621
  • ওরা ইরেলিভেন্ট বলে হাত তুলে নিয়েছেন। কাজেই আর পোশ্নো কিছু নেই।

    ভারতের বেশ কিছু জায়গাতেই বামেদের দেখেছি। কিন্তু তার মধ্যে সবচেয়ে অসহ্য বাঙালী বামেরা। অন্য রাজ্যেরা একটু বেটার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত