এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৩ নভেম্বর ২০১৯ ১২:২৩424679
  • মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য রাজ্যপাল বি জে পি,এন সি পি,শিব সেনা,কংগ্রেস সবাই কে ডাকলো।
    এবার কি বামেদের ডাকবে?
  • sm | ১৩ নভেম্বর ২০১৯ ১২:১০424678
  • গ্রামের দিকে পঞ্চাশ বা ষাট বিঘে জমির মালিককে কি জমিদার বা জোতদার বলা যায়?পশ্চিম বঙ্গে অধিকাংশ জোতদার ওইরকম জমির মালিক ছিল।পরিবারে হয় তো ছ সাত জন মেম্বার।ভাগে কতটুকু জমি হয়,যে সরকার কে জোর খাটিয়ে নিয়ে নিতে হবে?
    শহুরে বাবু দের কলকাতা শহরে একটি বাড়ির মূল্য দু কোটি টাকা।
    সেটাকেও তাহলে সরকারের অধিগ্রহণ করে নিতে হয়।
    ধরা যাক, একজন এন আর আই,
    দু চার কোটি টাকা জমিয়ে দেশে ফিরলো,বসবাস করবে বলে।
    সরকারের উচিত বিশ লক্ষ টাকা হাতে গুঁজে দিয়ে, বাকি টা বিলিয়ে দিতে।কেমন লাগবে?
    সরকার যদি সিলিং এর অধিক জমি বাজার মূল্যে কিনে নিয়ে বিলিয়ে দিতো,কোন আপত্তি থাকতো না।
    এই ভারতে তো টাটা,বিড়লা,প্রেমজি,আদনি, আম্বানি,কোটি কোটি টাকার মা লিক।তাঁদের বিষয়ে সরকার কিন্তু নীরব।
  • PT | ১৩ নভেম্বর ২০১৯ ১১:৪৩424677
  • "খালি অন্যের ঘাড়ে বন্দুক রাখার প্ল্যান।"
    শুধু তাই নয়। নিজের পছন্দের নয়নের মণি দলটি যেটি প্রতিনিয়ত সেটিং ও চিটিং করতে ব্যস্ত তাকে স্নেহচ্ছায়ায় আড়াল করার একটা তীব্র প্রচেষ্টা।
  • b | ১৩ নভেম্বর ২০১৯ ০৯:৫৬424676
  • ওফ। অমিত বৌদির সাথে দেখা হলে এই কথাটা বলতে হবে। দাঁড়ান, মজা দেখাচ্চি।
  • Amit | ১৩ নভেম্বর ২০১৯ ০৯:৫১424675
  • অর্জুন। কি ভয়ঙ্কর। আমার ভাট শুনে কি না শেষে আপনি ভাবার বিষয় পেলেন ? এই ভুলটা এক্কেবারেও করবেন না, এক্কেবারে নিজের পায়ে কুড়ুল মারা।

    এক ভদ্রমহিলা বেশ কয়েক বছর আগে ঠিক এই ভুলটাই করেছিলেন, এখন তিনি আমার ঘরণী এবং সেই ঐতিহাসিক ভুল সুদে আসলে রোজ আমার ওপর উসুল করে দ্যান। কোনোমতে টিকে আছি এই ঢের। আমার তো আর ঘরোয়া পলিটব্যুরো নেই যে প্রতিটা ঐতিহাসিক ভুলের জাস্টিফিকেশন দেবে। ঘরে শুধুই পুলিশ আর আসামি (বা স্বামী)।
    :) :)
  • অর্জুন | ১৩ নভেম্বর ২০১৯ ০৯:৩৯424674
  • সফিস্টিকেশন আরেকটা বাধা। আমার মনে হয় AAP শহুরে শিক্ষিত দল হয়েও সফিস্টিকেশনের ধার ধারে না। সেই জন্যেই এত তাড়াতাড়ি সফল।
  • অর্জুন | ১৩ নভেম্বর ২০১৯ ০৯:৩৫424673
  • @Amit Date:13 Nov 2019 -- 03:58 AM

    আপনার মন্তব্যগুলো পড়ে সব সময়েই মনে হয়েছে আপনি দারুণ আড্ডাবাজ এবং 'খিল্লি' করে অনেক কথা বললেও কথাগুলোয় ভাববার ব্যাপার থাকে।

    বামেদের সম্পর্কে যে বিশেষণগুলো ব্যবহার করলেন তা কিন্তু আদপে দুর্ভাগ্যজনক। আমি দেখেছি শহুরে শিক্ষিত লোকজনদের মধ্যে লড়াকু ব্যাপারটা কম থাকে এবং ফিল্ডে নামার আগে ভাবতে ভাবতেই জীবন শেষ। রিজিওনল এবং সেমি রুরাল পার্টিগুলো অনেক বেশী র‍্যাশনল ও লড়াকু হয়।
  • Amit | ১৩ নভেম্বর ২০১৯ ০৯:৩০424672
  • আরে সেটাই বলছি কালকে থেকে। বামে দের দ্বারা কিচ্ছু হবে না, একেবারে অপদার্থ, নিস্কর্মার দল। এদের পেছনে কেন অনর্থক সময় নষ্ট করা ? এদেরকে গালাগাল দেওয়াটাও সময় নষ্ট।

    এবার যারা কিছু সত্যি করতে পারেন বলে মনে হয়, তাদের পেছনে ইফোর্ট দ্যান। কিন্তু তার বদলে কত কি থিয়েরি, মুড়ি নারকোল, ইউটুবে কার কি ভিডিও- গুচ্ছের সব চলে এলো।
  • amit | ১৩ নভেম্বর ২০১৯ ০৯:২২424671
  • আমার একেবারেই ব্যক্তিগত ধারণা,, ইন্ডিয়া দেশটা লুজলি জাস্ট কোনো মতে জুড়ে আছে যতই "মেরা ভারত মহানের" ধুয়ো তোলা হোক না কেন। এতো গুলো ভাষা,কালচার, জাতি, কারোর সাথে কারোর অন্তরে কোনো রকম সদ্ভাব নেই, বেশিটাই লোক দেখানো। ছেড়া কম্বলের রিফু করার মতো। একটা রাজ্যের লোক অন্য রাজ্যে চাকরি করতে বা বাড়ি ভাড়া নিতে গেলেই সেটা টের পাওয়া যায় কতটা সফভাবে রয়েছে লোকের মধ্যে। তখন কে কোন জাত, কি খায়, এগুলোই আগে এসে পড়ে, এক দেশের লোক বলে কেও আগে বাড়িয়ে ভাড়া দেয় না।

    এর মধ্যে অবশ্যি ব্যক্তিগত সম্পর্ক গুলো একদমই ধরছি না, সেসব দেশ কালের উর্ধে সব জায়গায়।

    ইন্ডিয়া জিওগ্রাফিকালি একটা ডিস্টিংক্ট রিজিওন হলেও সেটা অসংখ্য রাজ্যে ভাগাভাগি ছিল সব সময়। প্রতিটা ক্ষেত্রেই একটা বড়ো এম্পায়ার, শক, মৌর্য্য, পাঠান বা মুঘল বা ব্রিটিশ সেটাকে একটা সিঙ্গেল এনটিটি হিসেবে জোর করে ধরে রাখার চেষ্টা করেছে। গত ৭০ বছর ধরে সব ডেমোক্রেটিক সরকার ও ঠিক তাই করেছে। এখন মোদী বাউর আমলে সেটা একেবারে পিক লেভেল এ পৌঁছেছে। লোকে খেতে না পেলেও ওদিকে বালাকোটে কাক মারলেও তাই দিয়ে ভোট জেতা যায়।

    যদি ইউরোপের সাথে তুলনা করা যায়, তাহলে এই এম্পায়ার গুলো না থাকলে হয়তো আজকে ইন্ডিয়া ১০-১৫ টা আলাদা আলাদা দেশ হতো। আর ইতিহাস সরল রেখায় চলে না। আজকে যে অপারেন্ট স্থিতাবস্থা দেখছি গত ৭০ বা ২০০-৫০০ বছর ধরে হোক, আজকে রামের নাম, বা জাতীয়তাবাদের নামে দেশের একটা বড়ো অংশ উলুত পুলুত হচ্ছে, নেক্সট ১০০-১৫০ বছর পরে এই অবস্থা নাও থাকতে পারে। সব ড্রাগ এরই এক্সপিরি ডেট আসে।

    একটা বড়ো যুদ্ধ - চীন হোক বা পাকিস্তান, একটা অ্যাটমিক ব্লাস্ট, বা একটা দেশের মধ্যেই একটা কু-ডেটা, রিওট, মিলিটারি রিভোল্ট, বা একটা মেজর সোশ্যাল আনার্কি, কৃষি বিদ্রোহ, সব কিছু ওলোট পালট করে দিতে পারে কয়েক মাস বা বছরের মধ্যে। একটা বড়ো ধাক্কা পড়লে সেটা যে কোথায়, কি ভাবে, কত টুকরো হয়ে থামবে কেও জানে না।

    যদিও আজকের দিনে এই সব কথা বার্তা বলা মানে একেবারে দেশদ্রোহী হয়ে যাওয়া। ধরতে পারলে সোজা তিহার।
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ০৯:১৮424670
  • অন্য দলের শয়তানির বিরুদ্ধে বামেরা যথেষ্ট প্রতিবাদ করছে না বলে যদি কারোর অন্য দলকে ভোট দিতে ইচ্ছে হয়, তাহলে আমার অন্তত কোনও আপত্তি নেই।
  • মানিক | ১৩ নভেম্বর ২০১৯ ০৯:১৪424669
  • মাগো মা, তুলে নে মা। শুনুন, বামেরা বামেদের যা প্ল্যান তাই করবে। আপনার যদি অন্য কিছু পছন্দ হয় তো পছন্দের দল খুঁজে নিন, কি নিজে করুন। খালি অন্যের ঘাড়ে বন্দুক রাখার প্ল্যান।
  • + | ১৩ নভেম্বর ২০১৯ ০৮:৩৬424668
  • পাইয়ে দেয়ার রাজনীতিতে অনেকে তিতিবিরক্ত। দু টাকা কিলো চাল নিয়ে গুরুপণ্ডিতের অঢেল ব্যঙ্গোক্তি রয়েছে। কেড়ে নেয়ার রাজনীতি এনাদের মনপসন্দ হবে বইকি। সে রাজনীতির ধ্বজাধারীরাই এনাদের মুক্তিসূর্য।
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ০৮:১৫424667
  • নীচের কমেন্টগুলো পড়ুন। দেশ ও দশের চিন্তাভাবনা বুঝতে পারবেন।
  • PM | ১৩ নভেম্বর ২০১৯ ০৭:৩২424665
  • পরশু ওয়াশিংটন পোস্ট এ রানা আয়ুব একটা আর্টিকল লিখেছে। পারলে পড়ে নেবেন
  • PT | ১৩ নভেম্বর ২০১৯ ০৬:৩৭424664
  • "২০১৪-র লোকসভা নির্বাচনে ...... লোকসভায় আসেন মাত্র ২৩ জন মুসলিম সাংসদ ..... ১৯৫২’র পর মুসলিমদের প্রতিনিধিত্ব কখনও এত কম হয়নি। ২০১৯-এর লোকসভা ভোটে সংখ্যাটা হয়েছে ২৭। ..... জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, বাংলা, বিহার, অসম, কেরল, তেলঙ্গানা, মহারাষ্ট্র, পঞ্জাব, লাক্ষাদ্বীপের মতো ১০টি রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চল বাদ দিলে বাকি দেশের লোকসভায় কোনও মুসলিম জনপ্রতিনিধি নেই।"
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০৬:২৫424663
  • একদম ঠিক, অমিত। এই দলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সাপ ব্যাঙ ওঝা সবার মুখেই চুমু খাচ্ছে স্রেফ কিছু স্বল্পকালীন আখের গুছিয়ে নেবার জন্য। আর কী ই বা করবে? মিশন অ্যান্ড ভিশন---এইসব বড় বড় কথা বলে লাভ কী? কাজে সেইরকম উদাহরণ রাখতে পারতো বড় বড় বেশ কটা দল, তাহলে তবু একটা কিছু ধরার থাকত।
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০৬:২১424662
  • চেনাজানাদের মধ্যে কিছু কিছু প্রাক্তন নায়েব গোমস্তা ছিল। প্রজা পিটিয়ে, ঘর জ্বালিয়ে দিয়ে প্রভু জমিদারকে খুশি করে এরা এককালে অনেক সম্পত্তি করেছিল। বামেরা এসে থাপ্পড় মেরে সব কেড়ে নিয়েছিল। তাদের রাগ আজও যায় নি। নতুন প্রভুরা এসে যদি টাকাকড়ি সব নিয়ে জামাকাপড়ও কেড়ে কৌপীন পরিয়ে রাস্তায় বের করে দেয়, তাও এদের সই। তখনও বামরাগেই খোল বাজাবে।
  • Amit | ১৩ নভেম্বর ২০১৯ ০৬:১৯424661
  • অটোজ,

    ইতিহাসের মজা এটাই যে সব সময় একই তাস খেললে একই ফল হয়না। মানুষ তো আর একটা সিঙ্গল এনটিটি বা সত্তা নয়, মিক্সচার অফ মেনি এন্টিটিস। কখন লোকের মধ্যে যে কোন সত্তা টা বেশি প্রাধান্য পেয়ে যায়, সেটা প্রেডিক্ট করা শক্ত। ঘরের কাছে বাংলাদেশ র উদাই দ্যাখেন না। ১৯৪৭ এ সাম্প্রদায়িক ভিত্তিতে যখন দেশ ভাগ হলো, তখন হিন্দু আর ইসলামিক সত্তা প্রাধান্য পেলো, কিন্তু ৭১ এ যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন কিন্তু বাঙালি সত্তা টা প্রাধান্য পেলো। দুদিকেই তখন ইসলামিক মেজরিটি সত্ত্বেও তখন সেই সত্তা আর কাজে আসেনি।

    মিডল ইস্ট এ সব কটা দেশ তো মুসলিম, সেখানে তো শিয়া সুন্নি, বা বিভিন্ন ট্রাইবের মধ্যে মারামারি লেগেই আছে। কে কাকে কখন মারছে, কে জানে।

    এখন রামের নামে একজন তামিল আর একজন উত্তরপ্রদেশী হয়তো এক সাথে নাচছে, কিন্তু কালকেই একবার জোর করে হিন্দি চাপিয়ে দেখুক। তখন রামের তাস আর দক্ষিণে কাজে আসবে না। হয়তো যারা ভক্ত, তারা তখন ও রামমন্দিরের নামে ডোনেশন দেবে, কিন্তু জাস্ট ওটা দেখে আর বিজেপি কে ভোট দেবে না।

    সমস্যা হলো আজকে পুরো ইন্ডিয়াতে গুচ্ছ গুচ্ছ আঞ্চলিক দল গুলো কোনো টাই কোনো ইস্যুভিত্তিক রাজনীতি করে না, খুব লিমিটেড,লোকাল এজেন্ডা নিয়ে পলিটিক্স করে, আর সবকটা ফ্যামিলি ডমিনেটেড, ডেমোক্রেসি র চিহ্ন ও নেই। এদের কারোরই লং টার্ম কোনো পলিটিকাল বা ইকোনমিক ভিশন আছে বলে মনে হয়না, হয়তো অন্ধ্রে চন্দ্রবাবু বা TN এর পার্টি গুলো একটু ব্যতিক্রম ইকোনমিক ভিশন ধরলে।

    তাই যখন যে ক্ষমতায় আসবে কেন্দ্রে, এরা তাদের সাথেই জুড়ে যাবে নিজেরা টিকে থাকতে। এদের কাছে সম-দূরত্ব বলতে স্যাপ আর ব্যাঙ দুজনের মুখেই চুমু খাওয়ার মতো। এই দল গুলোর বাড়বাড়ন্ত যতদিন থাকবে, ততদিন এজেন্ডা বা ইসু বেসড পলিটিক্স দাঁড় করানো যাবে না।
  • PT | ১৩ নভেম্বর ২০১৯ ০৫:৪৮424659
  • "বামেদের সম্পর্কে বেশ ছুঁৎমার্গ মেনটেন করি।"
    বেশ তো! তবে কেউ কোনদিন আপনকে শুচিবায়ুগ্রস্ত বললে যেন আবার অপমানিত বোধ করবেন না!!
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০৫:৪৮424660
  • অমিত, এইটাই তো মুশকিল। একটা কমন কর্ড কিছু বার করতে পারে নি অসাম্প্রদায়িক মানবকল্যাণকামী ধর্মনিরপেক্ষ দলগুলো। সেইখানেই সাম্প্রদায়িক দল ফায়দা তুলেছে। ধর্মের তাস খেলে দিয়েছে। এটাই কমন কর্ড হয়ে গেছে। আসমুদ্রহিমাচল রামের নামে লাফাতে শুরু করেছে। রামায়ণ, মহাভারত এবং সেই ভিত্তিক সংস্কৃতি খুবই সর্বভারতীয় ব্যাপার। ভেবে দেখুন, একজন তামিল আর একজন উত্তরপ্রদেশী---অন্য কোনো কিছুতেই নিজেদের মধ্যে মিল পাবে না, কিন্তু রামায়ণ আর মহাভারত বলুন, মিল পাবে। সেই তাসগুলো এরা অক্লেশে খেলেছে। সাম্প্রদায়িকতা চেগে উঠবে সেই রিস্ক এদের নেই, এরা ঘোষিতভাবেই সাম্প্রদায়িক।
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ০৫:৪৭424658
  • ছাগল যদিও পাতা খায়। তাই বলে ভারতবর্ষ, পশ্চিবমঙ্গ এসব পাতা হবে কেন?
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ০৫:৩৩424657
  • এই ত্তো! দাশগুপ্তবাবু এইবারে বুঝেছেন। এক্কেবারে তাই। কয়েকজন নেটিজেনের ব্যক্তিগত মতামত মাত্র। এখানে কেউ দিগ্গজও না, ছাগলও না। সবাই জাস্ট চাট্টি মুড়ি চপ চা খেতে খেতে সুখদুঃখের আলাপ করছেন মাত্র।
    এসব নিয়ে এত উত্তেজিত হবার কী আছে? ঃ-)
  • Sumit Dasgupta | ১৩ নভেম্বর ২০১৯ ০৫:১৯424656
  • ঠিক। এই পাতাটা ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গও নয়, কয়েকজন নেটিজেনের ব্যক্তিগত অভিমত মাত্র।
  • Amit | ১৩ নভেম্বর ২০১৯ ০৫:১৪424655
  • আহা ওতো উত্তেজিত হবেন না। এই পাতা তেই একটু আগের পোস্ট গুলো মন দিয়ে ফলো করে দ্যাখেন, কেও কেও এখনো মাথা ঘামাচ্ছেন কি না, বামেদের কি কি করা উচিত, তারা মুড়ি নারকোল খাচ্ছেন কি না খেয়ে পেট ঠিক আছে কি না এই সব আর কি। সেটাই বলা।
  • Sumit Dasgupta | ১৩ নভেম্বর ২০১৯ ০৫:০৬424654
  • বাম দলগুলি কেন সর্বভারতীয় রাজনীতিতে রিভাইভ করে না - এই নিয়ে কারও মাথাব্যাথ নেই - কোনোকালেই ছিল না। আঞ্চলিক দল হিসেবে ভোটে জিতে কোনো রাজ্যে ক্ষমতায় আসবে কি না - তাই নিয়ে মাথাব্যাথা ছিল, যেমন আর চারটে আঞ্চলিক দলের থাকে।
  • Amit | ১৩ নভেম্বর ২০১৯ ০৫:০২424653
  • সে তো ঠিক ই। টাইপ করে কিস্যু হয়না, আর আমার কিচ্ছু হওয়ার দরকার ও নেই বিশেষ :)। আমি তো নিজে পাতি খিল্লি আর টাইম পাস করতে আসি এখানে, কেও ভুল করে আমাকে সিরিয়াসলি নিলে দায় তার, আমার নয়। আমার কাজ পাঁচিলে বসে বাদাম ভাজা খাওয়া। কাওকে ছাগল ও বলিনি বা আমি একই দিগগজ সেটাও কভু বলিনি।

    তো কেও যদি এখানে টাইপ করে বিপ্লব করতে আসেন বা ভাবেন, তো ভালোই। হলে হোক না। সেটা নিয়েও খিল্লি ই করে যাবো।
  • Amit | ১৩ নভেম্বর ২০১৯ ০৪:৫৬424652
  • একটা কথা কিছুতেই ভেবে পাইনা- এই অসহ্য বাম দলগুলো কি ভাবে রেভিভ করতে পারে, তাদের কি কি কোথায় কোথায় করা উচিত, সেসব নিয়ে সবাই এতো চিন্তা করেন কেন ? এরা এখন বিলুপ্ত, মুড়ি নারকেল না আরো কিসব খাচ্ছেন বসে বসে, তো সেটাই খেতে দিন না। তাতে কার কি এসে যাচ্ছে ?

    এই অপদার্থ বাম দলগুলোর পেছনে সময় নষ্ট না করে বরং যারা এখন ক্ষমতায় আছেন নানা রাজ্যে, চাড্ডি দের এগেইনস্ট এ লড়াই করতে পারেন বা করছেন, তাদের পেছনে একটু শক্তি যোগালে তো লাভ হয়।
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ০৪:৫১424650
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত