এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৩ নভেম্বর ২০১৯ ২২:১২424710
  • "ওই ফর্মুলা সিঙ্গুর, নন্দীগ্রামে চালাতে গিয়ে খেয়েচে কোর্টের থাপ্পড়।"
    আমড়াগাছী আন্দোলন করতে গিয়ে এখন থাপ্পড় কার গালে পড়ছে? একটা অপদার্থ রাজ্য সরকার রাজ্যের জন্য অতি প্রয়োজনীয় দ্বিতীয় বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করতে পারছে নাঃ
    ‘No land near Kolkata to develop a second airport’
    http://timesofindia.indiatimes.com/articleshow/65380806.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ২২:০২424709
  • বড়েস, সাবস্ট্যান্টিভ কিনা জানি না কিন্তু খুব হার্দিক পরিবেশে আলোচনা হয়েছে এটা জোর গলায় বলতে পারি। আসলে অত্যন্ত আমুদে ডিসি পিটিকে যে ভাষায় কথা বলেছিলেন তাতে খুবই শকড হয়েছিলাম। এটা আমার তরফ থেকে একটা দৃষ্টান্ত স্থাপনের অক্ষম প্রচেষ্টা বলতে পারেন যে হুবহু একমত না হয়ে কিংবা একেবারে ভিন্নমত হয়েও সুস্থ ভাবে ও ভাষায় আলোচনা করা যায়।
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ২১:৫১424708
  • আর আমি সিপিএম আর লিজ্জত পাঁপড়এর মধ্যে লিজ্জত পাঁপড় হওয়ার চান্সই বেশি।
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ২১:৫০424707
  • এলেবেলে কাল আপনার সাথে বামপন্থার বর্তমান নিয়ে যে কথোপকথন হয়েছিল, সেটা বহু বহুদিন পর গুরুতে করা সাবস্ট্যান্টিভ পলিটিকাল তক্ক। মনে হল যে এইরকম তক্ক করে লাভ আছে, কারণ অনেক কিছু জানা যায়, নতুন মত শোনা যায় ইত্যাদি।
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ২১:৩৬424706
  • সেরেচে! সন্ধেবেলা লেখা কিছু কথা নিয়ে এখনও চায়ে পে চর্চা করছেন আপনারা? এলেবেলের কথা নিয়ে? ক্ষীইই সৌজন্য! এবং যথারীতি খঞ্জনিবাদকটি জুটে গেছেন!

    @খ, প্রথমেই বলি আপনাকে এবং পিটিকে সিপিএম মনেই করি না। আপনি এই সময়ে পোবোন্দো লেখেন এবং যেহেতু সেটা চটিপিসির নীতিকে সমর্থন করে বলে পিটির 'ধারণা', তাই তিনি আপনাকেও দু-চার কথা শোনানোর হকদার! কাজেই আফনে বাদ।

    পিটিও লিখিতভাবে বলেছেন সিপিএমকে তিনি জীবনে ভোট দেননি। সম্ভবত পড়াশোনা করা পুরনো সিপিআই-এর ট্র্যাডিশন ধরে রেখেছেন শিবরাত্রির সলতের মতো। তাই উনিও বাদ।

    অরিজিত, ব্ল্যাংকিকে চিনি না কারণ সম্প্রতি ওঁরা লেখালেখি করেন তেমনটা দেখিনি। বড়েস, অমিত, মানিককেও চিনি না এবং তাঁরা সিপিএম না লিজ্জত পাঁপড় সে নিয়ে আদৌ চিন্তিত নই।

    কিন্তু বিশ্বাস করুন কাল চতুর্দিকে দুর্দণ্ড বাজনার মাঝেও পিটি, অমিত এবং বড়েসের সঙ্গে কথোপকথন চালাচ্ছিলাম। মাঝখানে কেউ এসে ডিসটার্ব অবধি করেননি। তো সেখানে স্পষ্ট লিখি --- বাংলা-বিহার-ঝাড়খণ্ড-ছত্তিশগঢ়-তেলেঙ্গানা-অন্ধ্রপ্রদেশ-উড়িষ্যার যে বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চল যেখানে একদা বামশক্তি ছিল এবং যে শক্তি এখন স্তিমিত অবস্থায়, প্রথম টার্গেট সেইটা হোক।

    অথচ এর পরেও পিটি বুড়ির গপ্পো যদি আউড়ে চলেন আমার সম্পক্কে তাহলে তো মুশকিল!

    'এখন সব ই বিজেপি কে ঠ্যাকানোর পারস্পেকটিভে দ্যাখা দরকার' - এটাতে সামান্য আপত্তি থাকল। সব আলোচনা অত সিঙ্গল পয়েন্টেড হলে মুশকিল। কিংবা কিছু নিয়ে বলতে গেলেই এহে এতে কিন্তু পরোক্ষভাবে বিজেপিকে সুবিধেই করে দেওয়া হবে - এটা খুব জোরালো লজিক বলে মনে হয় না আমার। আর হ্যাঁ, আপনাকে বলি বিজেপি এবং তিনোকে তুলোধনা করে আমার একাধিক উত্তর-সম্পাদকীয় আরেকটি সর্বভারতীয় বাংলা দৈনিকে প্রকাশিত হয়ে থাকে। তবে আপনি যেহেতু খ তাই সেটা চারের পাতায় থাকে এবং আমি যেহেতু এলেবেলে তাই ...। আমরা সবাই আমাদের সীমিত ক্ষমতায় চেষ্টা করে চলেছি, শুধুই এই মায়াপাতায় টাইম পাস ও খিল্লি মোডে না থেকে।

    আর আমি আদৌ সিরিয়াস মুডে বিচরণ করি না ভাটিয়ালিতে। রঞ্জনবাবু, আতোজ এবং অর্জুনের সঙ্গে যথেষ্ট হাসিঠাট্টা করে থাকি। কাজেই অযথা চিন্তা করবেন না।

    @কে GB?
    'এগুলো অতিচর্চিত'। তো কী ভেবেছিলেন? এলেবেলে এমন কিছু লিখবে যাতে আপনি চমকে চৌতিরিশ হয়ে যাবেন? ও আশা এ জীবনে করবেন না। কারণ অ্যাদ্দিনে আপনারা অলরেডি যা যা পড়ে ফেলেছেন, শুনে ফেলেছেন, শিখে ফেলেছেন - এ অধম বুড়ো বয়সে সেসব চেষ্টা করছে। মানে আপনাদের অক্ষম অনুকরণের। শুধু পরিচিত নিকটাতেই লিখছে এই যা। মানে মেঘের আড়ালে থেকে নাদ করছে না এটাই যা ফারাক।

    @b, একদম। তুই করিসনি তোর বাবা করেছে। ওই আপনার প্রফের তাড়ি টেস্ট করে অচৈতন্য অবস্থায় বাড়ি ঢোকার মতো!
  • sm | ১৩ নভেম্বর ২০১৯ ২১:৩৪424705
  • জনদরদী বাম ফ্রন্ট সরকার রাজার হাটে কয়েক হাজার টাকা কাঠা দিয়ে জমি অধিগ্রহণ করেছিল।প্রচুর জমি বড় বড় বিল্ডার দের স্বল্পমূল্যে দিয়ে দেওয়া হয়েছে।
    বর্তমানে নিউটাউন এলাকায় কাঠার মূল্য প্রায় চল্লিশ - পঞ্চাশ লাখ টাকা!মাত্র পঁচিশ বছরের ব্যবধান!
    ওই ফর্মুলা সিঙ্গুর, নন্দীগ্রামে চালাতে গিয়ে খেয়েচে কোর্টের থাপ্পড়।
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ২১:০০424704
  • এর থেকে বেশি দেশপ্রেমের কাজ আচ্ছে দিন আসার পর কাউকে করতে দেখিনি।

    Uttar Pradesh Sunni Central Waqf Board chairperson Zafar Farooqui remains firm in his decision to not pursue the matter anymore.

    "There are two reasons for our decision. First, it had been our clear stand from day one that we would abide by the Supreme Court's verdict - whatever it may be. Second, this issue has created a deep divide in our society over the years. Going for a review could have meant vitiating the atmosphere again,"

    https://www.ndtv.com/india-news/top-muslim-leader-zafar-farooqui-on-ayodhya-verdict-2-reasons-we-didnt-seek-review-2131996?pfrom=home-livetv
  • T | ১৩ নভেম্বর ২০১৯ ২০:৫৭424702
  • গগৈ বাবু কাল কী খেল দেখাবেন কে জানে। আচ্ছা, এরপর কোথাও রাজ্যপাল হচ্চেন নাকি!
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ২০:৫৭424703
  • হ্যাঁ একটা ফাইনাল লিস্টি হোক। কে সোশালিস্ট? কে লিবারেল? কে কমিউনিস্ট? কে সিপিএম? কে জোতদার? কে ছাগল? কে চাড্ডী? কে নোটা?
  • T | ১৩ নভেম্বর ২০১৯ ২০:৪৭424701
  • (আর) তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হুলো?

    :)))
  • | ১৩ নভেম্বর ২০১৯ ২০:২৪424700

  • মুসলমান, আদিবাসী, এল জি বি টি, দলিত, কাশ্মীরি, মনিপুরী কোন কিছু হিসেবেই তো বড় হই নি, তাই অ্যালিয়েনেশন প্রোফাউন্ড লাইফ এক্সপেরিয়েন্স কিছু নেই। আমি ধরেন যখন ছাত্র আন্দোলন করেছি, তখন ছাত্র পরিষদ কংগ্রেস এর হাতে ক্যাল ফ্যাল খেয়েছি বটে, কিন্তু ঘটনা হল আশির দশকে লেফ্ট রাজ্যের ক্ষমতায়।

    এখন এন আর সি হওয়াতে বাঙালি হিসেবে মার্জিনালাইজ্ড বোধ করছি, বিজেপির বদান্যতায়।

    এখন একটা ব্যাপার কিন্তু আছে। আমি কিন্তু মনে করিনা, প্রোফাউন্ড কিছু লিখতে গেলে, প্রোফাউন্ড লাইফ এক্সপেরিয়েন্স সব সময়ে জরুরী। আউটসাইডার্স ভিউ বা যেটাকে বলে ডিসইন্টারেস্টেড ইনকোয়ারি র, তার স্ট্রং ট্র্যাডিশন রয়েছে। শুধু আকাডেমিয়ায় নয়। আমি সাউথ আফ্রিকান নই বলে বা আলাবামা মিসিসিপি র কালো নই বলে, আপারথাইড এর বা সেগ্রিগেশন এর বিরোধিতা করতে পারবো না, এটা তো ইল্লি না, রোহিঙ্গা দের প্লাইটে বিমর্ষ হতে গেলে রোহিংগা হতেই হবে এমন কোন কথা নাই।

    আমার জাস্ট বক্তব্য হল, ভাটের স্পিরিট টা লাইট, রেগে গেলেও মজা কইরা রাগেন প্লিজ ঃ-)))
  • | ১৩ নভেম্বর ২০১৯ ২০:০৮424699
  • বিরোধী দল, বিরোধীএ ঐক্য, জাতি সত্ত্বা, এথিস্ট, যুক্তিবাদী, সোশালিস্ট, কমিউনিস্ট, সিপিআই সিপিএম নকু মাকু থিয়োরি প্র্যাকটিস, প্র্যাকসিস ইত্যাদি কায়দা বাজী এই গুলো এখন সব ই বিজেপি কে ঠ্যাকানোর পারস্পেকটিভে দ্যাখা দরকার। নির্বাচনে এবং সমাজে। দুটো এক না। এই বার এলেবেলে একটা এই বিষয়ে কিছু বলেন।

    আমার ও এলেবেলের লেখা ভালো লাগে। মেন কারণ হল, একটা সিরিয়াস এনগেজমেন্ট না করে কথা বলেন না। সেটা আমার খুব ই ভালো লাগে।

    কিন্তু আমরা বেসির ভাগ ই খিল্লি পার্টি, বেশি সিরিয়াস হবেন না। নইলে দিনের পর দিন কেউ সিপিএম তৃণমূল নিয়ে আলোচনা করে? এদিকে দেশ জলে গেল। আমাদের যে টা সম্পূর্ণ বাজে ব্যাপার। সেটা হল আমাদের মধ্যে যারা এল জি বি টি, বা সেকসুয়াল আইডেন্টিটি নিয়েই সমস্যায় আছি, বা ধরেন ডিরেকটলি অ্যাফেকটেড বাই এন আর সি, বা জেনেরালি ঝামেলার অভিবাসন বা পার্সোনাল রিলেশন এ ঝুলে আছি, ধরেন প্রচন্ড গরীব ছিলাম বা হয়ে গেছি, দেশ ছাড়া, চামরা বা ভাষার কারণে ক্যাল খেয়েছি, কোন ধরণের প্রোফাউন্ড লাইফ এক্সপেরিয়েন্স আছে, তারা ছাড়া পোলিটিকাল অলিয়েনেশন এর কোন এক্সপেরিয়েন্স অনেকের ই নেই। তো সেই জন্যে বিষয় গুলো, বড় ইম্প্লিকেশন ওয়ালা বিষয় গুলো নিয়েও একটা জাস্ট আর্গুমেন্ট জেতার নেশায় হয়তো কথা বলে যাই। এগুলো কে খুব সিরিয়াসলি নেবেন না। মেনি অফ আস প্রোবাবলি হ্যাড ইট টু গুড সিন্স দ্য ব্রিটিশ হপ্প্ড ওভার, বারিং অ ডিকেড অর টু ইন বিটুইন।

    আর ঐ, কে কি সেটা নিয়ে দুশ্চিন্তা না করে, বা তাই দিয়ে বড় কোন পোলিটিকাল অ্যালাইনমেন্ট ধরে না নিয়ে প্রকাশিত বক্তব্যের বিরোধিতা করেন, নইলে ঐ আর কি জমবে না। একট উ গায়ে পড়ে গ্যান দিলাম, রাগ করবেন না। আমার নিজের কোন প্রোফাউন্ড লাইফ এক্সপেরিয়েন্স নেই। মানে যেগুলো কে প্রোফাউন্ড ভাবি, তারা সত্যিকারের প্যাচে পড়া লোকের কাছে হাস্যকর।
    আমার কিরকম মনে হচ্ছে আপনি এই ভাট কে খুব সিরিয়াসলি দেখছেন। খ
  • | ১৩ নভেম্বর ২০১৯ ১৯:৪৭424697
  • এস এম দা র মতে আমরা সবাই সিপিএম।
    কিন্তু আমরা মা শীতলা ভ্যারাইটিজ স্টোর্স। বলতে নেই। এলেবেলে ফালটু টেনসন নিচ্ছেন।

    কে কি দিয়ে কি হবে, লিখিত বক্তব্যের বিরোধিতা বা সমর্থন করে বাকিটা আল্লার নামে ছেড়ে দ্যান।



    ঃ-))))
  • PT | ১৩ নভেম্বর ২০১৯ ১৯:৪৭424698
  • "তাই ত্যানা পাঁচানো"
    এখন কে প্যাঁচায় ত্যানা? নাম গুলো লিখে ফেলতে এত কষ্ট কিসের?
    (সেই মায়ের মৃত্যুকালে ছেলে বলছে "মা একবার হরি বলো"। মা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে, "ওরে বাবা হরি বোলতে পারছি না, বুকে বড় বেদনা"!!)
  • কে GB? | ১৩ নভেম্বর ২০১৯ ১৯:৪৪424696
  • প্রথমেই বলি, আমি এলেবেলের ফ্যান। তাঁর লিখন মনন ও চিন্তনের।

    তথাপি...

    এলেবেলে যেভাবে সিপিএমকে ও বগলের তলায় থাকা সিপিআইকে নিয়ে যেসব জ্বালাময়ী নামালেন পড়ে ভালোই লাগল তবে কিনা এগুলো অতিচর্চিত। নতুন কিছু পেলাম না।

    তাছাড়া খিল্লিতে খার জুড়লে খিল্লির মনোরম উপভোগ্যতা মার খায়। ফলে, যা পেলাম তা একটা সেমি-প্রবন্ধ।

    এলেবেলের উদ্দেশে দু একটা নিতান্ত তথ্য তুলে ধরি।

    1. গোবিন্দ পানসারে সম্বন্ধে এলেবেলে আমার চে আশা করি বেশি জানেন। উনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? বিজেপির বিরুদ্ধে ফাইট দেননি?

    2. কানহাইয়া কুমার কোন দল থেকে দাঁড়িয়েছেন সেটা বড় কথা নয়। কানহাইয়ার লাস্ট পাঁচ বছরে বিজেপির বিরুদ্ধে কোনো কন্ট্রিবিউশন আছে কি? যদি বলেন- না নেই, সকল ল্যাঠা চুকে যায়।

    3. কোন দলটি ও তার শাখা সংগঠন সারা ভারত জুড়ে যতগুলো কৃষক বিক্ষোভ ও লং মার্চ ইত্যাদি হয়েছে তার মূল উদ্যোক্তা?

    যদি বামেদের ভোট না পাওয়ার জন্য সার্বিক ভাবে ইয়েচুরি দায়ী হন, তাহলে লং মার্চ বা অন্যান্য আন্দোলনে তার কিছু কৃতিত্বও তো প্রাপ্য।

    তবে, এলেবেলের দীর্ঘ রচনা পড়ে মনে হলো, বামেরা এখনো প্রাসঙ্গিক আছে। নাহলে তাঁর সুচিন্তিত খিল্লি এতটা জায়গা নেয়? ১) ২) করে পাঁচ দফা পয়েন্ট নামালেন !!

    নিজের চাহিদা বলি। আমি চাই ভারতবর্ষের নানা কিসিমের বাম ও বাম মতাবলম্বী দল যতটা শক্তি নিয়ে পারে থাকুক। তারাই বিজেপিকে ফাইট দিতে পারে।

    খিল্লি চলুক। দুয়ো দিন, প্যাঁক দিন, এরপরেও চাইব।

    @এলেবেলে, ব্যক্তিগত ভাবে নেবেন না। আমি আপনাকে ফলো করি, নিয়মিত।
  • | ১৩ নভেম্বর ২০১৯ ১৯:৪১424695
  • কিন্তু অমিত সিপিএম শুনে আমি খুব দুঃখ পেলাম। আমার ধারণা ছিল আমি, অরিজিত, ব্ল্যাংকি, আর পিটি সিপিএম, অমিত লিবেরেল মাত্র।

    একটা চাপা কান্না বুকে নিয়ে চা খেতে গেলাম।

  • b | ১৩ নভেম্বর ২০১৯ ১৯:১৩424694
  • অ। বুইচি। তুই করিস নাই তোর বাবা করিয়াছিলো, একই কথা। কথামালা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। সংস্কৃত প্রেস, কলিকাতা, ১৮৬৪ খ্রীঃ
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ১৮:৪৪424693
  • সিপিআই ছেল এবং এখন সিপিএমের বগলের তলায় দিব্যি আছে। না বোঝার কী হল?
  • Kaju | ১৩ নভেম্বর ২০১৯ ১৮:৩৭424692
  • Date:13 Nov 2019 -- 04:08 PM জেন্টিল রিমাইন্ডার। এত জানেন আপনারা আর এইটুকুতে আলোকপাত নেই? অবশ্য বাঙালি চায়ে পুরনো কাসুন্দি মিশিয়ে খায় তা ঠিক।
  • b | ১৩ নভেম্বর ২০১৯ ১৮:২৯424691
  • "তাই অধিকারী থিসিস, তাই জনযুদ্ধ লাইন, তাই ইয়ে আজাদি ঝুঠা হ্যায় ..."
    তখন কি সি পি এম ছেলো? পিওর খিল্লাইলে অবশ্য আলাদা কথা।
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ১৮:২৮424690
  • বিজেপি বিরোধী alternative combination = কং+সিপিএম এবং সিপিএম+কং। হুবহু হীরক রাজার দেশে-র ওর সঙ্গে আমি আর আমার সঙ্গে ও।

    আর কেউ নেই, কোথাও নেই, হতেও পারে না। কারণ ইয়েচুরি বলে দিয়েছেন অন্য কিছু ভাবতে মানা। তাই ত্যানা পাঁচানো, বাকিরা কারা? তারা কি আসবে? তারা কোথায়? মায়োপিক ভিউ হলে ওই দশাই হবে। ফাউ ছড়ি ঘোরানোর আশা থাকলেও।
  • PM | ১৩ নভেম্বর ২০১৯ ১৮:২১424689
  • যাক, এলেবেলে খিল্লি করলেন অবশেষে। ঃ বঃ আর ভারতের সব সমস্যার সমধান। ভারত্র্র জিডিপি আবার ইউপিয়ে ১ আমলের মতো হবে। পঃ বঃ এ সারদা নারদার টাকা সবাই ফেরত পাবে। চোরেরা শাস্তি পাবে, পুলিশ কমিসনার আর পালিয়ে বেড়াবে না, সোসাল মিডিয়ার কমেন্ট এর জন্য কাউকে কেলানো তো হভেই না।।উল্টে হামি দেওয়া হবে
  • PT | ১৩ নভেম্বর ২০১৯ ১৮:১৭424688
  • সিপিএমের বারোটা তো সেই কব্বে বেজে গিয়েছে। ওটাকে নিয়ে সময় নষ্ট করে কি লাভ? আমরা অনেকেই আপনার বিজেপি বিরোধী alternative combination-এর দলের নামের তালিকার জন্য অপেক্ষা করে আছি।
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ১৭:৪২424687
  • //আমি তো নিজে পাতি খিল্লি আর টাইম পাস করতে আসি এখানে//

    চমৎকার, করা যাক দু-একটা খিল্লি এবার @অমিত।

    ১) সিপিএম হচ্ছে সতী দ্য গ্রেট। তারা যখন লালুকে ধরবে, মায়াবতীকে ধরবে, জয়ললিতাকে ধরবে এবং কং-কে ধরবে তারাও সতীর প্রভাবে সতী না হয়ে যাবে না। ছাড়াছাড়ি হলেই অসতী হবে। এমনকি আমার জীবনের যেটা শেষ ইচ্ছে মানে সিপিএম-তিনো ভাই-ভাই হল কোনও দিন, তবে খেঁচো কমরেডগুলো আবারও ধেই নেত্য করে বলতে শুরু করবে আমরা দু'জন সতী আমাদেরই সতীর রাজত্বে।

    ২) সিপিএম হচ্ছে সবজান্তা দ্য গ্রেট। কাজেই যেটা তারা একবার ভেবে নিয়েছে তার বাইরে কেউ অন্য রকম ভাবলেই বলা হবে নাঃ মশাই ওই থিওরির বাইরে বেরোতে পারলেন না! আদতে নিজেরা বেরোব না। কারণ আমরা যা জানি বা যা যা জানি ভূ-ভারতে তো ছাড়, গোটা বিশ্বে আর কেউ তা জানে না। মানে জানতেই পারে না।

    ৩) সিপিএম হচ্ছে ধান্দাবাজ দ্য গ্রেট। যেমন বেণী তেমনি রবে চুল ভেজাব না-তে এক্ষপার্ট টু দ্য পাওয়ার এন। তাই গত আট বছরে কুইন্টাল কুইন্টাল খই ভাজা সিপিআই-আরএসপি-ফব-গেঁড়িগুগলি একমাত্র সাথী আর ততোধিক খই ভাজা কং একমাত্র সঙ্গী। ওই কারণে মানস এমপি, সূর্য আঁটি চুষছে। একই কারণে মান্নান বিরোধী দলনেতা, পাশে ফেউ সুজন চক্কোত্তি।

    ৪) সিপিএম হচ্ছে ঘুরিয়ে পরিবারতন্ত্র কায়েম করার ব্যাপারে দ্য গ্রেট। তাই জ্যোতির দয়ায় সোমনাথ, বুদ্ধের দয়ায় ঋতব্রত, শ্যামলের দয়ায় শতরূপ এবং ওইভাবেই বৃন্দা কারাত। সেখানে কোনও হান্নান মোল্লা বা হেমব্রমের চান্স নেই। আগাগোড়া ব্রাহ্মণ্যবাদী কিন্তু মুখে দুনিয়ার মজদুর চাঁদা দাও।

    ৫) সিপিএম হচ্ছে মেরুদণ্ডহীন দ্য গ্রেট। বাবা স্ট্যালিন আর শ্বশুর কমিনটার্ন অনুযায়ী টার্ন নেওয়ার ক্ষমতা এদের মজ্জাগত। তাই কংগ্রেসে ঢুকে যাওয়া, তাই অধিকারী থিসিস, তাই জনযুদ্ধ লাইন, তাই ইয়ে আজাদি ঝুটা হ্যায়, তাই সিপিআই ভেঙে বাঙি ফাটানোর সময় পুরনো কমরেডদের যাচ্ছেতাই গালাগালি, তাই নকশালবাড়িতে গুলি চালানো, তাই পুলিশের বন্দুকে নীরোধ লাগানো আছে নাকি, তাই দিনহাটায় গুলি, তাই আজীবন এম এন রায়কে অবৈধ সন্তান বলে গালাগালি করে টুক করে বড়মা স্টাইলে শতবর্ষ পালন।

    অনেক আগে বলেছিলাম সিপিএম বিজেপিতে ব্লক ভোট দিচ্ছে এবার। গুরুর টাইম পাস করা পণ্ডিতদের সে কী তাচ্ছিল্য! যদি ভুল না করি, আপনি বোধহয় একমাত্র লোক, যিনি স্বীকার করেছিলেন এ ব্যাপারে একমাত্র এই অধম ঠিক পালস ধরতে পেরেছিল।

    এই হারে চললে সাত শতাংশ ধরে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে ভাবুন আগে। এলেবেলের বিকল্প ভেবে কী লাভ? ইয়েচুরি যা বলবেন তাই যখন আপনারা আজ্ঞাবহ ভৃত্যের মতো পালন করতে অভ্যস্ত।
  • Kaju | ১৩ নভেম্বর ২০১৯ ১৬:০৮424685
  • https://timesofindia.indiatimes.com/business/india-business/vodafones-india-ops-headed-for-liquidation-global-ceo/articleshow/72030974.cms

    ভোডাফোন ইন্ডিয়ার লিকুইডেশন হলে সাবস্ক্রাইবারদের এক্সিসটিং প্ল্যানের বা ব্যালেন্সের কী হবে বলে মনে হয়? কারুর যদি ১ বছরের প্ল্যান থেকে থাকে, সেটিও কি ভোগে যাবে? সবাই তো আর ২৮ দিনের প্ল্যানে চলে না। ১ বছরের প্ল্যান-টাও বহু লোক ব্যবহার করে।
  • অর্জুন | ১৩ নভেম্বর ২০১৯ ১৪:১৫424684
  • এটা বলতে গিয়ে মনে পড়ল, একবার পুনে থেকে হাওড়া ফিরছি, আজাদ- হিন্দ এক্সপ্রেস। তখন ৩ ৪৫ এ ট্রেন ছাড়ত। ট্রেন আসতেই উঠে দেখি লোয়ার বার্থে এক বয়স্ক দম্পতি বসে আছে। মহিলা স্বামীকে চোখ পাকিয়ে পাকিয়ে বলছে 'খবরদার, যদি কারো অনুরোধে বার্থ চেঞ্জ করো। এটা সবচেয়ে ভাল জায়গা। আমি কিছুতেই উঠব বা বলে দিলাম। তুমি তো আমি যা বলছি সারাজীবন তার অ্যাগেনস্টে কাজ করো।' ভদ্রলোক নির্বিকার হয়ে বসে আছেন। ঃ-) ঃ-)
  • অর্জুন | ১৩ নভেম্বর ২০১৯ ১৪:১০424683
  • অমিত বাবু, এতো সব বাড়িতে। আমার বাবা, মা'র ৪৩ বছর বিয়ে হয়েছে। ঝগড়া লাগলেই দুজনেই, দুজনকে বলে 'তোমায় বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেছে।' ঃ-) ঃ-) ঃ-)
  • PT | ১৩ নভেম্বর ২০১৯ ১৩:৪১424682
  • "পঞ্চাশ বা ষাট বিঘে জমির মালিককে কি জমিদার বা জোতদার বলা যায়?.......শহুরে বাবু দের কলকাতা শহরে একটি বাড়ির মূল্য দু কোটি টাকা।"

    দুটি তথ্যের মধ্যে প্রায় ৪০ বছরের ব্যবধান।
  • sm | ১৩ নভেম্বর ২০১৯ ১২:৫০424681
  • এবার সাধারণ মানুষের ডিপোজিট এর ওপর হাত পড়বে। দশ লাখ এর ওপর জমা থাকলেই তাকে জোতদার থুড়ি টাকাদার বলে ডাকা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত