এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৪ নভেম্বর ২০১৯ ০০:১২424740
  • হিন্দু সেন্টিমেন্ট মর্যাদা পায়নি, সেটাই তো বললাম। শুধু সেন্টিমেন্ট নয়, হিন্দু আইডেন্টিটি কেও শুধু পাত্তা না দেওয়া নয়, বেশ ইগ্নোর করা হয়েছিল। সেটা সাংঘাতিক সাপ্রেসড হয়েছিল। '৯২ এএ ডিসেম্বরে আমার বারো বছর বয়েস। আমার এখনো মনে আছে ছিঃ ছিঃ কারের চাইতে জয়োল্লাস বেশী কানে এসেছে, চাপা হলেও, সজোরে হলেও।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০০:১০424739
  • ফেবু যুগে মশাই, যত না পাঠক, তার তিনগুণ লেখক। সবাই মিলে কাঁইকিচির কাঁইকিচির করে যাচ্ছে "টাকতলাতে বেল", "টাকতলাতে বেল" করে। ঃ-)
  • অর্জুন | ১৪ নভেম্বর ২০১৯ ০০:০৬424738
  • করণ থাপার তার মেমোয়ার রিলিজ হবার আগে নাকি দারুণ মার্কেটিং করেছিলেন। টুইটারে বিতর্ক শুরু করেন, সেটা খুব পপুলার হয়। তারপর তার বুক রিলিজ অ্যানাউন্সমেন্ট করেন। রিলিজের দিন লোক ভেঙে পড়ে।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০০:০৩424737
  • চারিদিক দেখে মনে হচ্ছে ভীষণ সাপ্রেসড হয়ে ছিল হিন্দু সেন্টিমেন্ট। সেটাকেই কাজে লাগাচ্ছে সাম্প্রদায়িক পার্টি।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০০:০১424736
  • চিরকালই একটা সন্দেহ ছিল আমি কি মানুষ না অমানুষ? এইবারে হয়তো ফয়সালা হয়ে যাবে এই প্রশ্নের। ঃ-)
  • :-I | ১৩ নভেম্বর ২০১৯ ২৩:৩৮424735
  • এলেবেলে নিজের লেখার বিজ্ঞাপনটি গুছিয়ে করে। প্রথমে টিজার। এই অমুক বছরে তুসুকদিনে এত শব্দের লেখা লিখব... লিখতে চলেছি... লিখলাম... লিকেই ফেললাম। তারপর লকজনমে ঠেলেধাক্কিয়ে সেটা পড়তে পাঠানো। তারপরে কমেন্ট কমেন্ট কমেন্ট করেননি কেন করে তাগাদা।
    উদ্যোগী মানুষ।
  • | ১৩ নভেম্বর ২০১৯ ২৩:৩১424734
  • ডিসি কিন্তু মাইরি আন ক‍্যারেকটারিস্টিক গালমন্দ করে ছে পিটি কে, ট ই তে। এবং সেটা ঠিক না, ডিসি একবার আ্যপোলোজাইস করে দিও।
  • :-/ | ১৩ নভেম্বর ২০১৯ ২৩:২০424732
  • *কিভাবে
  • :-/ | ১৩ নভেম্বর ২০১৯ ২৩:২০424733
  • ওবাবা, এলেবেলে মহায় দেকচি লোকশিক্ষের জন্য ভাটে ল্যাকেন! ডিসিকে কিভাব আলোচনা করিতে হইবে শেকাবার নিমিত্ত বড়েসের সঙ্গে ভাট বকেচেন?
    লোকশিক্ষের পোতি এই ডেডিকেসন দেখে চোকের জল সামালতে লাইরলাম!
  • T | ১৩ নভেম্বর ২০১৯ ২৩:১৩424731
  • এই নিয়ে স্বর্ণেন্দুর একটা টই ছিল না? বছর চারেক আগে বোধহয়।
  • b | ১৩ নভেম্বর ২০১৯ ২৩:১০424730
  • ই পি ডব্লু-র আর্টিকল।
    তবে হিউমান জিনোটাইপ, তার নানাভাবে মিশে যাওয়া, এসব নিয়ে অনেকদিন গবেষণা চলছে, অনেক কারণে। আফ্রিকা থেকে বেরিয়ে এসে মানুষের কোন দিকে, কি ভাবে মাইগ্রেশন হয়েছিলো, এটা জেনেটিক্সের লোকেরা বলতে পারবেন আরো ভালো। অ্যানথ্রোপলজি তো বটেই, আমার চেনা এক লিঙ্গুইস্টিক্সের লোকও এই নিয়ে উৎসাহী।
  • অর্জুন | ১৩ নভেম্বর ২০১৯ ২৩:০৮424729
  • ফেবুতে অযোধ্যা, কাশ্মীর নিয়ে কিছু পোস্ট দিলেই ট্রোলড হতে হচ্ছে। কি অদ্ভুত সব মন্তব্য আসে। এদের কমেন্ট পড়ে মনে হয় স্কুলে সাহিত্য, ইতিহাস এসব নামকা ওয়াস্তে পড়ানো হয়েছে।

    মহাকাব্যের ঐতিহাসিক গুরুত্ব থাকতে পারে কিন্তু ইতিহাস হতে পারেনা।

    আমার আরেকটা কথাও মনে হয় দেশে বহুকাল একটা হিন্দু সেন্টিমেন্ট ছিল যা বোধহয় মর্যাদা পায়নি। সেই ক্ষোভ এখন উগড়ে বেরুচ্ছে।
  • S | ১৩ নভেম্বর ২০১৯ ২৩:০৫424728
  • আমি কি বাংলা মিডিয়ামে পড়িনি তাইলে?

    বুল্লা কি জানা ম্যায় কউন?
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ২৩:০৩424727
  • "চলচপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ", চ এর অনুপ্রাস। একই ধ্বনি ঘুরে ঘুরে আসা।
  • অর্জুন | ১৩ নভেম্বর ২০১৯ ২৩:০০424725
  • 'অনুপ্রাস' র অর্থ কি? চবনপ্রাস তো খাই।
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৫৯424724
  • ওদিকে আবার কে যেন বলেছে বাংলা মিডিয়ামে পড়ে অমানুষ হয়, মানুষ হতে গেলে ইংলিশ মিডিয়াম ছাড়া উপায় নেই।
    এই লোকটাই কি কদিন আগে বিদেশী বিয়ে করে নোবেল পাবার কথা বলছিল?
    এদের ন্যাড়া করে বেলতলায় বেঁধে রাখা উচিত।
  • | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৫৬424723
  • তাইলে ভালো নাম সার্চ কমিটি কিছু করুক।
  • @কে GB? | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৫৫424722
  • "কারণ অ্যাদ্দিনে আপনারা অলরেডি যা যা পড়ে ফেলেছেন, শুনে ফেলেছেন, শিখে ফেলেছেন - এ অধম বুড়ো বয়সে সেসব চেষ্টা করছে।"

    এলেবেলে স্যার, বহুবচনে গৌরবান্বিত করবেন না। যা অপবাদ দিচ্ছেন দ্যান, একাই মাথা পেতে নেব। ভাগ দেব না কাউকে।

    "শুধু পরিচিত নিকটাতেই লিখছে এই যা। মানে মেঘের আড়ালে থেকে নাদ করছে না এটাই যা ফারাক।"

    ক, খ, গ, ঘ, ঙ, সবাই তো দেখছি মেঘের আড়ালে। এক্ষেত্রেও কাকেই বা চিনি? কেউ নাদ করলো না, আমার বেলাতেই আপনার মাইকেল মনে পড়লো?

    তাছাড়া, ভাটে প্রত্যক্ষ অংশ নেয় যদি কোনো টাইম ইন্টারভ্যালে দশজন, পরোক্ষ ভাবে সেটাকে ফলো করে অনেকেই অনেক গুণ। সেভাবেই দেখে লিখলাম। প্রগাঢ় অন্যায় করেছি, আপনার প্রতিক্রিয়া থেকে বুঝেছি।

    যাকগে, ঘাট হয়েছে মশায়। কান মুলছি। আর কোনোদিন আপনার কথার ওপর কথা বলবো না।

    শুভেচ্ছা।
  • | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৫৪424721
  • প্রশ্ন টা হল কে কত বিশুদ্ধ
  • T | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৫২424720
  • ওদিকে দিলুবাবু এইবার বাংলা ও ইংলিশ মিডিয়াম নিয়ে বাণী দিয়েচেন। ঃ)
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৪৭424719
  • বাঙালির জন্য আমার একটি গর্ব থাকবেই আর সব গেলেও। বাঙালির অনুপ্রাস সচেতনতা। উফ্ফ্ফ, ভয়ংকর উত্তেজিত হয়ে গালাগাল দেবার সময়ও কী অনুপ্রাস!!!! মশাই, চ্যবনপ্রাশকে হার মানায়। ঃ-)
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৪৩424718
  • রিপ্লেস ঝ বাই ... ঃ-)
  • b | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৪১424717
  • বাম, কিন্তু ঝান্ডু নয়।
    (প্রাচীন অরণ্যের প্রবাদ)
  • এলেবেলে | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৩৬424715
  • আমার ডাকনাম এলেবেলে, ভালো নাম এবড়োখেবড়ো। ইয়ে, এখানে কেউই সেসবের লিং এখানে দেননি। আর আমার দেওয়ার প্রশ্নই নেই!
  • T | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৩৬424716
  • না না, আসল বাম কে সেই নিয়েই যত বিরোধ ঃ)))
  • PT | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৩৪424714
  • আমি নাকি সিপিআই!
    এখন কোথায় যাই?
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ২২:৩১424713
  • অনেকেই দেখা যায় বামবিরোধী, কিন্তু মুখে বাম ছাড়া কথা নেই। একেই কি বলে "শত্রুভাবে ভজনা" করা? ঃ-)
  • | ১৩ নভেম্বর ২০১৯ ২২:২৫424712
  • এ বাবা
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৯ ২২:২৪424711
  • টইতে তিনটে বট ঢুকেছে। সিভি রামনের টইতে। হয়তো একটাই বট, তিনবার পোস্টিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত