এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৪ নভেম্বর ২০১৯ ০৭:২৫424770
  • সৃজিত নিজেই তো হতে পারতেন। এইবারে দুয়েকটা ফিলিম অপেক্ষা করুন, ফেলুদার একটা বিশ্বন্যাকা বান্ধবীও জুটবে।
  • চারুবাবু | ১৪ নভেম্বর ২০১৯ ০৭:১৮424768
  • আসলে যারা কমোডে হাগে, তাদের সামূহিক পাছু (যেটা মেটাফরিক্যালি স্পিকিং, প্রতিক্রিয়াশীলতার সদরদপ্তর ছিল ও আছে) সেই ষাটের দশকেই তোপ দেগে উড়িয়ে দিলে আর এসব বার্ধক্যপ্রপীড়িত, ব্যাধিগ্রস্থ বুর্জোয়া বামেদের ব্যতিক্রান্ত বাতেলা শুনতে হতো না। আমরা সে কাজে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম কিন্তু জ্যোতিবসুর মতো শ্রেণীশত্রুরা আর প্রমোদের মতো লুম্পেনরা খুনে সিধুর রোটান্ডা বৈঠকের পর মিলে আমাদের বিপ্লবী বারুদে জল ঢেলে দিল! ইতিহাস কখনো এদের ক্ষমা করবে না!!
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০৭:১০424767
  • বড়েস,
    লাইব্রেরীর কার্ড দিলে খুব ভালো ব্যাপার। যত বড় শয়তানই হোক, কোনো শয়তানের শয়তানির বইই গোটা লাইব্রেরী ভরতে পারে না। এদিক সেদিক থেকে অন্য বইও ঢুকে পড়ে। টুক টুক করে সেগুলো পড়ে ফেলা যাবে। ঃ-)
  • :-? | ১৪ নভেম্বর ২০১৯ ০৬:৫০424766
  • এসেমের কাছে কোশ্নোঃ

    “IP Address : 124512.101.780112.251 (*) Date:13 Nov 2019 -- 12:50 PM
    এবার সাধারণ মানুষের ডিপোজিট এর ওপর হাত পড়বে। দশ লাখ এর ওপর জমা থাকলেই তাকে জোতদার থুড়ি টাকাদার বলে ডাকা হবে” — তার ফল কী কী হবে, নিয়ে কোনও লিং আছে? ঘোষনাটির লিং পেলেও ভালো।
  • S | ১৪ নভেম্বর ২০১৯ ০৬:৪৮424765
  • তা হতে পারে। তাইলে সেইসব ভলুম ভলুম গাব্দা গাব্দা বই যে লাইব্রেরীতে রয়েছে, তার মেম্বারশীপ হয়ত।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০৬:৪৫424764
  • উফ্ফ কী জিনিস !!! রক্তের রক্তকরবী। হাসি আর খুশি দুই বোন। সন্ধ্যামালতীর সন্ধ্যাস্নান। উফ্ফ্ফ। ঃ-)
  • ;-8 | ১৪ নভেম্বর ২০১৯ ০৬:৪৩424763
  • অনুপ্রাসের কথা যদি বলেন, তবে দিদির ‘রক্তের রক্তকরবীর’ ধারে কাছে কেউ আসে না।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০৬:৪২424762
  • সে বিবরণ কি আর কার্ডে ধরবে? উপচে পড়বে। ও জিনিস কার্ডের না। তার জন্য ভলুম ভলুম গাব্দা গাব্দা বই লাগবে।
  • | ১৪ নভেম্বর ২০১৯ ০৬:৪১424760
  • তা অবশ্য ঠিক কর্ণ-কুন্তী সংবাদ থাকা একটু কঠিন ঃ-))

  • T | ১৪ নভেম্বর ২০১৯ ০৬:৪১424761
  • অনধিক পঞ্চাশ শব্দে। :))
  • S | ১৪ নভেম্বর ২০১৯ ০৬:৩৩424759
  • স্তালিনের শয়তানির বিবরণ।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০৫:০৫424758
  • আচ্ছা, যাঁরা সক্রিয় সদস্য, তাঁদের কি কোনো কার্ড দেয়? কী থাকে সেই কার্ডে?
  • Amit | ১৪ নভেম্বর ২০১৯ ০৫:০০424757
  • এলেবেলে আমাকে ঘোরতর সিপিএম ঠাউরেছেন দেখে কালকে বেশ ঘাবড়ে গেলুম প্রথমে। পরে ভাবলাম আবার, হলেই বা খারাপ কি ? নিজেকে সামান্য বামমনস্ক নিশ্চয় ভাবি একটু আধটু। জাত-পাত, ধর্ম টর্ম - ভগবান- টগবান কিস্যু মানি না, যদিও ভূত মানি অন্ধকার হলেই। জাত বা ধর্মের বা পেশার বেসিসে সোশ্যাল ডিসক্রিমিনেশন হওয়া নিশ্চয় অত্যন্ত অন্যায় মনে করি। এটাও মনে করি আদানি-আম্বানির হাতে সব যাওয়া উচিত নয়, যে চাষা গুলো মরছে, তাদের হাতে দুটো পয়সা এলে তারা বাঁচলেও হয়তো ভালোই হতো।

    ও হ্যা, এটাও মনে করি ৭২-৭৭ এর পিরিয়ড এর হিংসার পরে (মানে যতটা শুনেছি আর কি, নিজের চোখে দেখা হয়নি ), বা 2011 এর পর থেকে দিদির দামাল ভাই দের কীর্তি কলাপ যা দেখছি, তার তুলনায় মনে হয় মাঝের বাম রাজত্বের ৩৪ বছর অতটাও খারাপ ছিল না, মোটামুটি পাতে দেওয়া যায়। আর হ্যা, বুদ্ধবাবু কে ভালো মুখ্যমন্ত্রী মনে করি যে উনি একটা কিছু ভালো করার চেষ্টা করেছিলেন আন্তরিক ভাবে, কিন্তু যথারীতি মমব্যান এবং বহু তথাকথিত বুদ্ধিজীবীগণ সেগুলোর পেছনে সুন্দর ভাবে কাঠি দিয়েছেন।

    ওদিকে আবার এটাও মাঝে সাঝে ভাবি যে কন্যাশ্রী টা কিন্তু প্রকল্প হিসেবে খুব খারাপ নয়, বেশি কিছু বিশাল কাজ না হোক, কিন্তু কয়েকটা মেয়ে তো স্কুল-এ যেতে পারছে। পুরো কনফুসিং কেস। মাঝে সাঝে এইসব উদ্ভুতূড়ে ভাবনা নিয়ে নেট এ ভাট ও মেরে যাই যখন হাতে ফালতু সময় থাকে (ওটা অবশ্য প্রচুর আছে, আমি একেবারেই অকাজের লোক)। ব্যাস, এতো টাই আমার দৌড়, মায়াপাতায় শুরু, মায়াপাতায় শেষ। রাস্তায় নামতে হলেই চাচা আপন প্রাণ বাঁচা। :) :)

    তো এসব মনে করলেই কি আজকাল এক্কেবারে মার্কামারা সিপিএম পার্টি মেম্বার হওয়া যাচ্ছে নাকি-? বড়ো আনন্দ পেলুম জেনে। থ্যাংকু। থ্যাংকু।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০৪:১৮424756
  • কুমীর নিয়ে একটা টেকনিকাল প্রশ্ন ছিল। কিন্তু করা যাবে না, সেন্সরে আটকাবে। ঃ-)
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০৩:৫৬424755
  • এবারে মুর্শিদাবাদ নিয়ে দেখলাম ক্ষেপে উঠেছে গ্রুপে গ্রুপে।
  • অর্জুন | ১৪ নভেম্বর ২০১৯ ০০:৪৭424753
  • নবদ্বীপ অর্থাৎ কৃষ্ণনগর ও মায়াপুরে একবারই গেছি। পাঁচ বছর বয়েসে।
  • * | ১৪ নভেম্বর ২০১৯ ০০:৪৭424754
  • নিহিতার্থ
  • এলেবেলে | ১৪ নভেম্বর ২০১৯ ০০:৪৫424752
  • তার আগে হাত তুলুন কে কে নবদ্বীপের রাস দেখেছেন? অন্য কোনো নিহিতার্হ নেই, যেহেতু এই রাস মূর্তিকেন্দ্রিক এবং ভক্তিকেন্দ্রিক নয়; তাই সেসব মূর্তি প্রত্যক্ষ না করলে রাসের রস থেকে বঞ্চিত থাকবেন। ছবি আমি দিতেই পারি, কিন্তু তা দুধের বদলে পিটুলিগোলা হবে।
  • অর্জুন | ১৪ নভেম্বর ২০১৯ ০০:৪২424751
  • কথাটা ঠিক আবার ঠিক নয়।

    ঠিক টা হল, মোদী- শাহ, রাহুল গান্ধী সবাই mainstream রাজনৈতিক নেতা। অর্থাৎ তিন জনেই এক লেভেলে।

    আমি নিজেকে ইন্টেলেকচ্যুয়াল মনে হয়ত করিনা (টার্মটা একটু গণ্ডগোলে তাই) কিন্তু ইন্টেলেকচ্যুয়াল চর্চায় সবিশেষ উৎসাহী। সেখানে মার্ক্সিস্ট, কমিউনিস্ট বা অন্যান্য ইন্টেলেকচ্যুয়ালরা আমার মনন সঙ্গী।

    ঠিক উদাহরণ নয় কোথায়! রাজনীতিবিদদের পারস্পারিক সম্পর্কটা স্বার্থের।

    আমার মনন সঙ্গীদের সঙ্গে আমার স্বার্থের সম্পর্ক নেই।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০০:৩৪424750
  • এদিকে কাজের কথাটা ভুলেই যাচ্ছিলাম। এলেবেলে, আপনাকে একটি অনুরোধ। এই শাক্ত বৈষ্ণবের মিলনমেলা রাসলীলাটি নিয়ে বিস্তারিত লিখুন। কৃষ্ণানন্দ আগমবাগীশকে নিয়ে প্রায় কিছুই জানি না। সাধারণ্যে চৈতন্য অনেক বেশি পরিচিত, তাও তাঁর সম্পর্কেও অনেক কিছুই জানি না। আপনি লিখুন। আমরা শিখতে থাকি, জানতে থাকি। টই খুলে লিখুন।
  • S | ১৪ নভেম্বর ২০১৯ ০০:৩২424749
  • সে গান্ধী পরিবারের কথা মোদি-শাহ যত বলে, তত কঙ্গের লোকেরাও বলেনা। মোদি-শাহ না মনে করিয়ে দিলে রাহুলও মাঝে মাঝে ভুলে যায়।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০০:২৬424748
  • এলেবেলে, অনুপ্রাস-প্রীতি সইত্যই কাঁঠালের আঠা( এখানেও অনুপ্রাস ঃ-) )
  • অর্জুন | ১৪ নভেম্বর ২০১৯ ০০:২৫424747
  • এখানে আমি কমিউনিস্ট বিরোধী বলে স্বেচ্ছায় পরিচিত কিন্তু মার্ক্সিস্ট ও কমিউনিস্ট ইন্টেলেকচ্যুয়ালদের নাম আমিই সবচেয়ে বেশী করি। ঃ-)
  • অর্জুন | ১৪ নভেম্বর ২০১৯ ০০:২২424745
  • আমি '৮৯ র পরের কথা বলছি না। '৪৭ থেকে '৯০ ই যদি ধরি।

    আর এস এস কোথায় প্রভাবশালী ছিল জানিনা। আর এস এস সঙ্গ কারো থাকলে তাকে যথেষ্ট তুচ্ছ তাচ্ছিল্য করা হত। আরভাব স্পিয়ারে হিন্দু সংঘটন গুলো পাত্তাই পেত না। পাত্তা দেওয়ার মতও হয়ত নেই।

    কিন্তু এই সাডেন আপহিভেলের পিছনে কারণ তো আছেই।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৯ ০০:২২424746
  • দু দি, এই সেন্টিমেন্ট তো শুধু সেই সেন্টিমেন্ট না। এ বহুকালের ব্যাপার। পদ্মিনীকে বিজয়িনী হতে দেখে, শত্রুসংহার করতে দেখে, তবে তো এর ফয়সালা। নবদ্বীপে সপ্তদশ অশ্বারোহীকে পরাজিত করে তবে তো এর ফয়সালা। "বহুবলধারিণীং নমামি তারিণীং রিপুদলবারিণীং মাতরম্‌", মা যা হইবেন।
  • এলেবেলে | ১৪ নভেম্বর ২০১৯ ০০:২১424744
  • @কে GB?, এরম করলে খেলব না মাইরি! আসলে ভাটিয়ালির ভাটুরের চিনি। খ, পিটি, আতোজ, বড়েস, অমিত, অর্জুন, এসেম এঁরা বরাবর এই নামে লেখেন। আপনার নিকটি নতুন। এখন আপনি অন্য ফক্কুরেদের মতো নিক বদলের খেলায় মাতেন কিনা তা তো জানিনা। তাই একটু মাইকেল। নাহলে আমি অমায়িক, আমি সাইকেল। তার ওপরে আপনি কিনা আমায় ফলো করেন। একি চাড্ডিখানি কথা মশাই? এত ভক্তিশ্রদ্ধা চাড্ডিদেরও থাকে না।

    @আতোজ, অনুপ্রাসের অভ্যেস হচ্ছে কাঁঠালের আঠার মতো। দেখলেন তো!

    @:-/, লোকশিক্ষে বলে লোকশিক্ষে। একমাত্র এই লোকটি পিটি এবং ডিসি - দু'জনকেই সংযত হতে অনুরোধ করেছে। বাকিরা গ্যালারিতে বাদাম ভাজা নিয়ে তারিয়ে তারিয়ে উপভোগের অপেক্ষায় ছিল। এই লোকশিক্ষে বিতরণের জন্য তাদের বড্ড রাগ আমার ওপরে! এই লোকশিক্ষে থেকেই আপনাকেও বলি আগে 'কিভাবে' ও 'কীভাবে-র ফারাক বুঝতে শিখুন, অতঃপর লেঙ্গি মারতে থাকুন।

    @:-I, তা যা বলেছেন! মানে আপনারা চোঁয়া ঢেঁকুর তুলবেন বলেই কিনা অত কষ্ট করে নেকা। এবং অগ্রাহ্য করবেন বলেও। মনে যে কী পরিমাণ দুক্কু হয় আপনাদের মারাত্মক মন্তব্যসমূহ না পেয়ে তা যদি বুঝতেন। গরিব আদমি, আমেরিকায় যখন জল কিনতে গেছনু, কিংবা যদুপুরে যখন পড়তাম, বা ধরুন আমি যখন ইন দ্য ইয়ার ... এসব কিছু বলারই মুরোদ কিংবা ধক নেই। তাই লোককে লেখার বিজ্ঞাপন করে বাইসেপ ফোলানোর চেষ্টা করি। সর্বহারার এ সাধে বাদ সাধবেন না মাইরি।

    @আতোজ, অনুপ্রাস। আবারও!
  • S | ১৪ নভেম্বর ২০১৯ ০০:১৯424743
  • আচ্ছা আমার মতন লিজ্জত পাঁপড়রাও কি মানুষ?
  • অর্জুন | ১৪ নভেম্বর ২০১৯ ০০:১৮424742
  • কাল Eric Hobsbawm র কথা বললাম। উনি ২০০০ সালেই বলেছিলেন একুশ শতাব্দী হবে return to barbarism।

    Hobsbawm কে নিয়ে এখানে কেউ আলোচনা করতে পারেন।

    @খননেন্দ্রনাথ বাবু শুরু করুন।
  • Du | ১৪ নভেম্বর ২০১৯ ০০:১৪424741
  • সাপ্রেসড ঃ)))) অন্তত ৩০ বছর ধরে তো রাম, কৃষ্ণ ভগবান, গণেশ, পুজা, সতী, তারামা, জাতপাত, ভারতমাতা এই ই দেখে আসলাম। সাপ্রেসড না হতে হলে কি দেখতে হত কে জানে। রাএসেসকে ৭০ ব্ছর ধরে পয়সা দিয়ে গেল যারা বিদেশে থাকার ফলে তাদের হিন্দু সেন্টিমেন্ট হয়তো একটু সাপ্রেসড ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত