এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৫ নভেম্বর ২০১৯ ২৩:০৪424890
  • @এলেবেলে আর @খ র মন্তব্য পড়ে মনে হল পাকিস্তানী সমাজ বিজ্ঞানী ও লেখক'দের গান্ধী সম্পর্কিত অ্যানালিসিস একেবারেই জানিনা। আয়েষা জালাল গান্ধীকে আলাদা করে কাজ করেননি।
  • অর্জুন | ১৫ নভেম্বর ২০১৯ ২২:৫৮424889
  • আজকের রবীন্দ্রসদনের শেষ ছবি ছিল। Mai Ghat Crime no. 103/2005। একটি অসাধারণ ছবি।
  • Du | ১৫ নভেম্বর ২০১৯ ২২:৪৯424888
  • এলেবেলেকে ধন্যবাদ লিখছেন বলে। কেউই কিছু নন সেটা নয়, আমার বক্তব্য শুধু যারা পারেন নিজের মত করে চেষ্টা করুন।
  • Du | ১৫ নভেম্বর ২০১৯ ২২:২৫424887

  • আমার এখনো খারাপ লাগা রয়েছে ইন্দোর লেখা থেমে যাওয়ায়। এই সময় তো সাধারন একটা সময় নয়। সিনেমা ওয়াটস্যাপ ফেবুতে সহজলভ্য করে 'আসল' ইতিহাস ছড়ানো হচ্ছে নির্বিচারে এখন কি এইসেই কারনে কারনে একটা সুস্থ ইতিহাস যেটার মানবিক আবেদন রয়েছে এবং এত সুন্দর লেখার স্টাইল সেটাজে তর্ক তুলে রুদ্ধ করে দেবার সময়। তর্ক হোক অন্য সুতোয় নিশ্চয়ই, এমনকি যেমন লেখা চাও তেমন লিখতেও শুরু করো খুবই ভালো কিন্তু এখন আমাদের মতন সাধারন মানুষকে ইতিহাস জানানোর সময়, এমনকি কমিক্সে বা সহজ গল্পে শিশুদেরকে ইতিহাস জানানোর সময় শুধু ভবিষ্য়্তের আগ্রহীদের জন্য সম্পুর্ন ইতিহাসচর্চার শর্ত মেনে প্রবন্ধ লেখার সময় নয়।
  • | ১৫ নভেম্বর ২০১৯ ১৯:৩৫424886


  • আপনাকে ধন্যবাদ। তবে বিনয় করবেন না, আমি একেবারেই একেবারে খারাপ কথা ঃ-))))

    ইশান কল করেছে, আমরা ভাট বকি, আর অবসরে নিজেদের গুরুত্ত্বপূর্ণ মনে করে শান্তি পাই ;-))) এমনিতে তো আপিসে তথা গৃহে সম্পূর্ণ ইয়ে। অবশ্য এটাকে সৃজনশীল বিচরণ ক্ষেত্র মনে করার কিসু নাই। অবশ্য আমরা যে কেউ ই কিসু নন, সেটি নিয়মিত পরিশ্রম করে মনে করানোর লোকেরাও রয়েছেন এখানে ঃ-))))) সৃজন ও প্রতিযোগিতা বা অন্তত একটু ব্যান্টার are not strange bedfellows ;-)))

    আমি ঠিক বিনাইন 'আগ্রহী পাঠক' দের কথা বলিনি, ধরে নিচ্ছি চান বা না চান দেশের যা অবস্থা আর আপনার যা টপিক, আপনি তো আর বকুল বিজন পথে ইত্যাদি লিখছেন না, আপনি একটা মহা শক্তিশালী প্রোপাগান্ডা মেশিনারি র সঙ্গে লড়াই শুধু করছেন তা না, অবজেক্টিভিটি জিনিস টা যে উঠে গেল, সেটাতেও ইনটারভেন করার চেষ্টা করছেন। মানে দ্যাট ইজ দ্য ফাইট অফ দ্য ডে। অন্য দিকে বিংশ শতকীয় ইতিহাসে, গভরনেন্স বা ন্যাশনালিজম এর বিবর্তনের ইতিহাসে সিরিয়াস হিস্টরিয়ান দের মনোযোগ ফেরানোর কাজ ও করছেন, প্লাস আমাদের স্বাধীনতা উত্তর সত্তর পরবর্তী প্রজন্ম কে টেক্সট বইয়ের বাইরে, ইতিহাস পড়তে উৎসাহিত করছেন, এবং স্বাধীনতা পরবর্তী নানা ক্যাচাল ও দেখতে বলছেন ন্যাশনালিজম এর বাইরে গিয়ে, অতএব সোর্সিং ইজ এভরিথিং, নইলে বাণী দিয়ে লোকে শ্লা আপনার পরিশ্রম কে ম্যানেজ দিয়ে দেবে।
    এই যে ধরুন আপনি প্রথম কাশ্মীর এর যুদ্ধের সময় কার পরিস্থিতি টার কথা বলেছেন, সেটাই ইতিহাস, কিন্তু রেটোরিক টা কে স্পিন করা হয়। তো আপনার সঙ্গে নাগপুর ও নাই, হোয়াট্সায়াপ ও নাই, অতএব রেফারেন্স ই অস্ত্র। ব্যবহার করেন আর কি করবেন ;-) এবং চপ মুড়ি ঃ-))))))

    প্রচুর লিখুন। হ্যাঁ গুগল বুক্স এর সাহায্য নিন। এটা ভালো বলেছেন।
  • PT | ১৫ নভেম্বর ২০১৯ ১৯:৩১424885
  • এত জটিল লেখা-পড়ার মাঝে প্রেসিডেন্সির ছোট্ট খবরটা হারিয়ে গেল নাকি?
  • এলেবেলে | ১৫ নভেম্বর ২০১৯ ১৮:২৭424884
  • @খ, আমার মতো নেহাতই এক না-লেখককে যে যে পরামর্শ আপনি দিয়েছেন তা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করলাম।

    আসলে আমার ধারাবাহিক লেখাটা বেরোচ্ছে ওয়েবে, অর্থাৎ এখানে পাঠক-লেখকের প্রশ্নোত্তরের একটা সুযোগ আছে। মানে পাঠক যদি লেখাটার কোনও অংশ নিয়ে সংশয় প্রকাশ করেন বা সেই সম্পর্কিত রেফারেন্স চান - সেই স্পেসটা আমি ইচ্ছে করেই রেখেছি। আগে থেকেই লেখার ফাঁকে ফাঁকে রেফারেন্স গুঁজে দিয়ে বা [১], [২] ইত্যাদি মার্কা মেরে দিয়ে পাঠকের আগ্রহকে দমিয়ে দিতে চাইনি। আমার ধারণা, লেখকের পরিশ্রমের অন্তত দশ বা পাঁচ শতাংশ পরিশ্রম পাঠকও করুন। এ লেখা বই হয়ে বেরোবে সে আশা আমি করছি না, কারণ এটা আদৌ বই হওয়ার মতো হচ্ছে কি না তা-ই জানা নেই। কাজেই ও পথ সচেতন ভাবেই পরিহার করেছি।

    "বাংলাদেশী, পাকিস্তানি সোর্স ও ইউজ করুন কাজে, যদি কাজ ৩০স এর দশক অন ওয়োয়ার্ড্স প্রসঙ্গে হয়।"

    থাকবে বিশেষত গান্ধী-জিন্না ডিসকোর্সে।

    "কোথাও রেফারেন্স দিয়ে বিবলিও গ্রাফি দিয়ে লেখা পাঠালেন, আর সম্পাদনা করে কমিয়ে দিল, তখন অরিজিনাল টা হারাবেন না"

    না, হারাচ্ছি না। এখানেও লেখার একদম শেষে একটা বিস্তারিত বিবলিওগ্রাফি থাকবে।

    "সেকেন্ডারি সোর্সের রেফারেন্স কমিয়ে প্রাইমারি সোর্সের রেফারেন্স বাড়ান"

    সেই চেষ্টা জারি আছে এবং যতদূর সম্ভব প্রাইমারি সোর্সের উল্লেখ করছি। এখন যেহেতু সমস্ত বই পাওয়া ও পড়া সম্ভব নয়, সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য লেখকদের বইতে থাকা দু-একটা উদ্ধৃতি ব্যবহার করছি। গুগলের কল্যাণে প্রাইমারি সোর্সটা খুঁজে নিয়ে মিলিয়েও নিচ্ছি।

    "লেখার পরে, বিশেষতঃ ওয়েবে, এমনকি প্রশ্নোত্তর এর সময়েও, ব্রড জেনেরালাইজেশন বা ল্যাম্পুনিং থেকে বিরত থাকউন।"

    এইটা খুব প্রয়োজনীয় পরামর্শ। মাথায় রাখছি।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একবার।
  • | ১৫ নভেম্বর ২০১৯ ১৭:৪৭424883
  • অরন্য র রাজনৈতিক লেখা ছাপা সম্পর্কে জেনেরালি একমত। কিন্তু ঐ আর কি, কিছু মায়া ও কিন্তু আছে ঃ-))))

  • অর্জুন | ১৫ নভেম্বর ২০১৯ ১২:০৮424881
  • লেখক আতীশ তাসিরকে ভারতে আসার অনুমতি দেওয়া হল না, বিলেতের সংবাদ পত্রে দেশের শাসক দলের নিন্দা করায়। অবাক হলাম মা তভলিন সিং তো '১৪ থেকেই বিজেপির স্বঘোষিত সমর্থক। আতিশের বই পড়েছেন কেউ? আমার 'টেম্পল গোয়ার্স' ভাল লেগেছে। আর্টিকেল ও ভাল লাগে।

    এদিকে ইংল্যান্ডে বিজেপি সমর্থক ভারতীয়রা ক্যাম্পেন শুরু করেছে লেবার পার্টিকে যেন কোনো ভারতীয় ভোট না দেয় কারণ তারা ভারত বিদ্বেষী। ভারত বিদ্বেষ আর বিজেপি বিদ্বেষ এক হয়ে গেছে।
  • :-? | ১৫ নভেম্বর ২০১৯ ১০:৫৪424880
  • ‘রসুই ঘর’ স্ত্রী লিঙ্গ?
  • S | ১৫ নভেম্বর ২০১৯ ১০:৫০424879
  • সীতা কে তো অনেকদিন পর দেখলাম ইয়ামি গৌতমের মায়ের রোলে।
  • অর্জুন | ১৫ নভেম্বর ২০১৯ ১০:২৩424878
  • 'সীতা কি রসুই ঘর' নিয়েও অনেক দাবী দাওয়া ছিল। পরে এই টার্মটা ফেমিনিস্ট'রা নিয়ে নেন।

    হিন্দিতে নারীবাদী লেখিকাদের একটা সংকলনের নাম ' 'সীতা কি রসুই ঘর'।
  • অর্জুন | ১৫ নভেম্বর ২০১৯ ১০:১৯424877
  • @দেব, নন্দনে থ্রি পিএমে কোন শো'র কথা বলছেন ?

    Adults In The Room ? না Who Killed Lady Winsley?
  • Amit | ১৫ নভেম্বর ২০১৯ ০৯:০৮424876
  • অটোজ, এই তো কালকের কাগজে ই এলো দিল্লি তে ইন্দ্রপ্রস্থ খুঁজে পেয়েছে। এর পর হয়তো কুম্ভকর্ণের ফসিল খুঁজে পাবে শ্রীলংকা র পাহাড়ে। ওখানে শ্রীলঙ্কান বুদ্ধিস্ট রা ক্ষমতায় না থেকে হিন্দু তামিলরা থাকলে মনে হয় এদ্দিনে পেয়েই যেত :) :)
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৯ ০৯:০৭424875
  • তার উপরে এগারোর উপরে সোয়া এগারো আছেন পাখিবাবুরা। ট্রিং ট্রিং করে বেতালের মতন এসে সবাইকে টারজান বানিয়ে ছেড়ে দেবেন। সবাই কৌপীন পরে লতা ধরে ঝুলুন, টেকনোলজি আউট পতঞ্জলি ইন। ঃ-)
  • Amit | ১৫ নভেম্বর ২০১৯ ০৯:০৫424874
  • b, না না, সিরিয়াস না, বেশ ঘাবড়ে গেসলুম আসলে আই আই টি র খবর শুনে। আজকাল যা দিনকাল চলছে, তাতে রসিকতাকেই সত্যি বলে মনে হয়।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৯ ০৯:০৩424873
  • আহা, সুভাষ কাক সাহেবরা পি এন ওক সাহেবেরা থাকতে এত খাটার আছেই বা কী? পায়ের উপর পা তুলে চপ-মুড়ি খেতে খেতে দেখবো প্রাচীন বেদে আলোর গতি পাওয়া গেছে, তাজমহলে শিব্মন্দির। হি হি হি হি ঃ-)
  • | ১৫ নভেম্বর ২০১৯ ০৮:৫৩424872
  • শুধু প্রশ্ন জেগে লাভ নেই একটু খেটে খেতে হবে।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৯ ০৮:৫০424871
  • নাজিদের এভিডেন্সগুলোর ব্যাপারেও মাঝে মাঝে প্রশ্ন জাগে। এইসব রেকর্ড ওরা রাখল কেন? এগুলো তো ইনস্ট্যান্ট ভ্যানিশ করে দেবার কথা! খেল খতম, মাদুর গোটাও, যাত্রাপালা শেষ, বাড়ি যাও।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৯ ০৮:৪০424870
  • কন কী মশয়? আমোগো পিসিও ? ফাইলও ভ্যানিশ ???? ইভিএম ভ্যানিশ তো জানতাম। ঃ-)
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৯ ০৮:৩৭424869
  • ষিঢ়িয়ষ !!!!!
    এ তো উচ্চারণ করাই শিড়িয়শ ব্যাপার। ঃ-)
  • S | ১৫ নভেম্বর ২০১৯ ০৮:৩৬424868
  • নিজের দুষ্কর্মের ফাইল ভ্যানিশ করাতে আমাগো পিসির পেটেন্ট আছে, অত সোজা কাজ নয় ডহর মশায়।
  • S | ১৫ নভেম্বর ২০১৯ ০৮:৩৫424867
  • অ্যাহ বি এত ভালো ডায়ালগটা স্যাষে বাংলায় কইলেন? কনঃ

    "হোয়াই শো ষিঢ়িয়ষ"
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৯ ০৮:১৯424866
  • খুনের হুকুমের ফাইলগুলো স্তালিনরা রেখেছিল কেন? এসব তো ওদের নিজেদেরই ভ্যানিশ করে ফেলার কথা অথবা রেকর্ড রাখারই কথা না। আপদ বালাই দূর করেছে, তার আবার রেকর্ড কীসের?
  • b | ১৫ নভেম্বর ২০১৯ ০৮:১৫424865
  • @amit, 7:43, আপনি এতো সিরিয়াস কেন?
  • | ১৫ নভেম্বর ২০১৯ ০৮:০৫424864
  • ও ফাইনালি হল, বাংলাদেশী, পাকিস্তানি সোর্স ও ইউজ করুন কাজে, যদি কাজ ৩০স এর দশক অন ওয়োয়ার্ড্স প্রসঙ্গে হয়। তাইলে সাউথ এশিয়ান অ্যামবিট টা বাড়ে, আর ন্যাচারালি শুধুই কারেকশনাল অ্যাপ্রোচ কে জাস্টিফাই করার জন্য যারা ইতিহাস বানায়, তারা ফ্যাক্ট এর একটা চ্যালেঞ্জ পাবে।
    সেটা অব্শ্য এই দুটো লেখার ক্ষেত্রে হয়তো খুব রেলিভ্যান্ট ছিল না।
    একজ্যাক্ট এক ই কথা আমি ইন্দো আর ইশান এর রিসেন্ট ইতিহাস নিয়ে লেখা প্রসঙ্গে বলেছি। অনেকে বিরক্ত হয়ে কমেন্ট করেছিল, আমি ক্রিটিক করে ইন্দোর লেখার ফ্লো নষ্ট করছি, লেখকেরা নিজেরা পাত্তা দিয়েছে কিনা জানি না, কিন্তু আমার মনে হয় এগুলো জরুরী। মানে বিংশ শতকের যদি ইতিহাস করতেই হয়।
  • | ১৫ নভেম্বর ২০১৯ ০৭:৫৬424863
  • *তথ্য গুলো (গুল না)



    ও আরেকটা ব্যাপার, কোথাও রেফারেন্স দিয়ে বিবলিও গ্রাফি দিয়ে লেখা পাঠালেন, আর সম্পাদনা করে কমিয়ে দিল, তখন অরিজিনাল টা হারাবেন না, কোশ্চেন আন্সার রিজয়েন্ডার লিখতে গেলে ব্যবহার করুন, বা পরে যখন বই করবেন, তখন গোটা ডিটেল টাই ইউজ করুন। এগুলো কিন্তু দাদা ইম্পর্টান্ট।

    এ যা দিন আশছে, আর্কাইভস পুড়িয়ে কেউ বল্লো রামলালার নতুন আর্কাইভ হবে, ডেটা রাখা ভালো ;-)
  • | ১৫ নভেম্বর ২০১৯ ০৭:৫১424862


  • ক - যাঁরা সিনেমা ইত্যাদি দ্যাখলেন তারা দু পয়হা পোবোন্দো/রিভিউ লিখলে ভালো হয়।
    খ - কাল দুটো লেখা পড়ার পরে এলেবেলে কে বলবো ভেবেছিলাম কয়েকটা কথা, সেটা এখন বলছি। গোটাটাই সাজেশন, গ্রহণ বর্জন সম্পূর্ণ ভলান্টারি।

    যেহেতু বিজেপির স্ট্র্যাটেজি হল সেকুলার এমনকি মেনস্ট্রীম এমনকি ন্যাশনালিস্ট হিস্টরিয়ান দের মধ্যেও, সিরিয়াস হিস্টরিয়ান দের কে ল্যাম্পুন করা, তাই আমার সাজেশন হল, সেকেন্ডারি সোর্সের রেফারেন্স কমিয়ে প্রাইমারি সোর্সের রেফারেন্স বাড়ান। ধরুন প্যাটেল এর একটা চিঠির উল্লেখ করছেন। তো আর্কাইভ্স এর ফাইল নাম্বারটা ই দিয়ে দিন, এ জি নুরানি সোর্স না করে। যদি আর্কাইভ্স এর ডেটা না পান, তাহলে অন্তত কংগ্রেস পেপার্স এর ডেটা দেখুন, অক্সফোর্ড বের করেছে, গোদা গোদা ভলিউম আছে কোন বড় লাইব্রেরি তে নিশ্চয়-ই পাবেন। আপনি নুরানি কে কোট করলে, আপনার একটা প্যাঁক খাবার সম্ভাবনা থাকছে, কারণ বড় অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্টরিয়ান হওয়া সত্ত্বেও, উনি কনস্টিটিউশনালিস্ট পজিশন থেকে অ্যাক্টিভিজম ও করেছেন।

    এই টেকনিক টা আমি কার কাছ থেকে শিখেছি সেটাও বলছি, অরিজিনাল কিছু না। শীলা ফিট্জপ্যাট্রিক নামে একজন 'সোভিয়েত' হিস্টরিয়ান আছেন। একেবারেই সোভিয়েত পন্থী নন, 'সোভিয়েত' আমল প্রসঙ্গে রাশিয়ান ইতিহাস নিয়ে ওনার কাজ। একেবারেই স্তালিন বিরোধী, যেকোনো সেন্সিবল লোকের মতেই, কিন্তু ক্লিয়ারলি ওয়েস্টার্ন প্রোপাগান্ডার বাইরের লোক। এঁদের একটা ঐতিহাসিক দের গ্রুপ আছে।
    ওঁরা প্রথম দিক টায়, 60s-70s এ, সোভিএট স্টাডিজ নাম দিয়ে বিষয়টা করতেন, কাজ কর্ম করে বুঝতে পারছেন, ডিপ্লোম্যাট আর কোল্ড ওয়ার পন্থী রা ওঁদের কাজ ব্যবহার করছেন, কিন্তু ১৯৭৪ নাগাদ ওঁরা একটা সিদ্ধান্ত ন্যান, যে ডিক্টেটরশিপের মধ্যে থাকলেও, শুধুই সরকারী পলিসি আর অ্যাত্রোসিটির খবর অ্যাকুমুলেট করে, একটা দেশের একটা আমলের ইতিহাস লেখা যাচ্ছে না। অসম্পূর্ণ থাকছে। তো ওনারা সোভিয়েট হিস্টরি নাম দিয়ে একটা সাব জঁর তৈরী করে তাতে সোসাইটি ইত্যাদি নিয়ে লিখতে শুরু করেন, আয়রন কার্টেন এর ওদিক থেকে যতটুকু খবর আসে। বুঝতেই পারছেন এটা ইম্পরটান্ট শিফ্ট। এবার ১৯৯২ নাগাদ রাশিয়ান আর্কাইভ্স খোলার পর থেকে ওঁরা যেটা করছেন একদম ফাইল নাম্বার ইউজ করছেন। ধরেন স্টালিন ব্যক্তিগত ভাবে কজনের হত্যার অর্ডার দিয়েছেন, এই এস্টিমেশন নানা ধরণের ওয়াইল্ড এস্টিমেট, ঢাকাঢুকি এস্টিমেট ইত্যাদি হয়েছে, কিন্তু ওঁরা ফাইল নাম্বার গুলো উল্লেখ করে, ১৪৪০ বোধ হয় একটা নামবার, দেখাচ্ছেন, যে সংখ্যাটা মোটামুটি একটা জায়গায়। ইত্যাদি। এবং এটা কিউরেট করছেন, পরে এরকম আরো ফাইল পেলে বা রেফারেন্স পেলে সেটা বলে রাখছেন। ইত্যাদি।

    দুই - একই পদ্ধতিতে, আপনার সেন্ট্রাল আর্গুমেন্টের পক্ষে যে মেন তথ্য গুল, এই যে বলছেন, পঁচিশ জন মুসলমান কে দেশবন্ধু নিয়োগ করেছেন তো তার সোর্স টা দিন। এবং পারলে প্রাইমারি সোর্স।

    তিন - লেখার পরে, বিশেষতঃ ওয়েবে, এমনকি প্রশ্নোত্তর এর সময়েও, ব্রড জেনেরালাইজেশন বা ল্যাম্পুনিং থেকে বিরত থাকউন। মানে গান্ধী সম্পর্কে আপনার রাগ থাকতেই পারে, বা সুগত বোস সম্পর্কে, কিন্তু সুইপিং কমেন্ট করবেন না। হতেই পারে, প্রফেসনাল হিস্টরিয়ান দের কে চ্যালেঞ্জ করে আরো বড় করে কাজ করতে গিয়ে পরে একটা কমেন্ট রিগ্রেট করলেন, বা আপনার একটা মন্তব্য পরে কোট হল।

    ৪- আকাডেমিক হিস্টরির বাইরে থেকেও যাঁরা ভারতবর্ষের রাজনীতির গতি প্রকৃতি তে বিচলিত হয়ে নতুন করে বিংশ শতকের আমাদের দেশের ইতিহাস লিখছেন, বা আলোচনা করছেন, তাঁদের দু একটা বিষয় খ্যাল করতে হবে। একটা হল, অ্যাড্মিনিস্ট্রেটিভ ইতিহাসে 'সব কাজ হয়ে গেছে' বলে এক টা বড় ট্যালেন্টেড ইয়াং হিস্টরিয়ান জেনারেশন সোশাল হিস্টরি তে বা মেডিয়েভাল হিস্টরি তে সরে গেছে। এটা ইউরোপ, আমেরিকা, আমাদের দেশ সর্বত্রই হয়েছে। এবার তাদের কে নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্টরি করতে উৎসাহিত করা টাও কিন্তু আকাডেমিয়ার বাইরের ঐতিহাসিক দের কাজ।ধরুন অলমোস্ট লাইক ডু ইং আ বিট অফ তারাপদ সাঁতরা, সো টু স্পিক। অতএব শুধুই চিঠি চাপাটি উল্লেখ না করে (নুরানি টেকনিক), সামাজিক ইতিহাস রচনার টেকনিক গুলো ও ব্যবহার করুন। ধরুন এই যে জেলায় বেংগল প্যাক্ট এর কোন এভিডেন্স পাওয়া যাচ্ছে না, এটা পারলে জেলার সোর্স ই দিন।

    একটা জিনিস একটু খ্যাল করলে দেখবেন, 40s এ রাইট উইংগার দের লোকেল ফর কম্ব্যাটিভ হিস্টরিকাল রেফারেন্স ছিল মধ্যযুগ। গ্লোরিফিকেশন এর লোকেল ছিল ফোর্থ সেঞ্চুরি, আর এখনকার বিজেপি কে সরকার চালাতে গিয়ে, কিন্তু বিংশ শতকীয়, ইতিহাসের রেফারেন্স টানতে হবে, করেকশনাল কাজ করছে এটা বোঝাতে গিয়ে, তাই যাঁরা দেশে সেকুলারিজম শুধু না, সংখ্যা লঘুর অধিকারের পক্ষে, তাঁদের কে সোর্সিং এর ব্যাপারে আরেকটু খ্যাল করে ভাবতে হতে পারে। ইত্যাদি।

    সকাল সকাল দু পয়হা দিলাম, খচে যাবে না কেউ আশা করি।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৯ ০৭:৪৬424861
  • আরে ঐ যে মাল্যরা টাকা নিয়ে পালায়, ধরা পড়ার উপক্রম হলেই টাইম মেশিনে ফান্ডিং দ্যায় মনে হয়। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত