এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৬ নভেম্বর ২০১৯ ১১:৩০424920
  • ইনফ্যাক্ট বলা ভালো যে ভারত এই প্রথম খেলবে গোলাপী বলে।
  • PM | ১৬ নভেম্বর ২০১৯ ১১:২৯424919
  • নেহেরুর তৈরী জাতীয় সম্পত্তি বেচেই, নিজেদের তুঘলকীয় অর্থনৈতিক সিদ্ধান্তের গুনাগার দেবার প্ল্যান করছে সরকার
  • :-? | ১৬ নভেম্বর ২০১৯ ১১:২৮424917
  • গোলাপী বলের কারণ কি? ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়্যারনেস?
  • S | ১৬ নভেম্বর ২০১৯ ১১:২৮424918
  • ভারতে প্রথম।
  • b | ১৬ নভেম্বর ২০১৯ ১১:২১424916
  • "ইন্টারেস্টিং হল এতদিন সাদা আর লাল বলের পর এইবারে আমরা দেখবো গোলাপী বলে ক্রিকেট খেলা।"
    এ কি আবাপ-র কথা? এর আগেও তো হয়েছে। সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যদ্দুর মনে পড়ে।
  • অর্জুন | ১৬ নভেম্বর ২০১৯ ১১:১৭424915
  • অক্টোবর- ডিসেম্বর 'বইয়ের দেশ' সংখ্যায় দীপেশ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন চিন্ময় গুহ।

    নেহেরু'কে নিয়ে কিছুদিন আগে এখানে আলোচনা চলছিল। নেহেরু সম্পর্কে দীপেশ বাবুর কিছু বক্তব্য নীচে তুলে দিলাম।

    প্রঃ কিন্তু হিউম্যানিটিজ আপনাকে ডেকে নিল।

    ঊঃ আমি এখন ভাবি ভারত একটা দেশ যার সভ্যতা জুড়ে আছে হিউম্যানিটিজ। সেখানে রসশাস্ত্র, তর্কশাস্ত্র, দর্শন নিয়ে চর্চা হয়েছে। শুধু সংস্কৃত নয়, আরবি ভাষাতেও হয়েছে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন, তিনি যে মনে প্রাণে হিউম্যানিটিজের লোক ছিলেন তা তাঁর লেখা পড়লেই বোঝা যায়। কিন্তু তিনি বুদ্ধি দিয়ে স্থির করেছিলেন, দেশটাকে আধুনিক করতে হবে। আর তা কবি, সাহিত্যিক দিয়ে হবেনা, ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার তৈরি করতে হবে, ম্যানেজার তৈরি করতে হবে।

    প্রঃ আই আইএম-এ বরুণ দে, সব্যসাচী ভট্টাচার্য এবং হিতেশ সান্যাল- তিন ইতিহাসবিদের সঙ্গে যখন আপনার দেখা হচ্ছে, সেটা একটা ক্রমবিবর্তমান সময়।

    ঊঃ তা তো বটেই। এখন তো একটা হিড়িক হয়েছে- নেহরু খুব খারাপ, পটেল খুব ভাল। কিন্তু আসলে নেহরু ছাড়া আমরা, আমরা হতাম না। মধ্যবিত্ত বাড়ির ছেলেদের ইঞ্জিনিয়ারিং হওয়া বা বিলেতে না- গিয়ে ভাল মাইনের কাজ পাওয়া, এগুলো হত না। বাঙালি- বাড়ি থেকে বিদেশে যেত সম্পন্ন বাড়ির ছেলের। এখন ভাবি যে, প্রেসিডেন্সিতে পড়া হোক, আইআইএম- এ হোক বা আই আই টি- তে হোক, সরকার সাবসিডাইজ করত সবসময়। আমাদের পড়াশোনার নব্বই ভাগ পয়সা করদাতারা দিতেন। সেই ব্যবস্থাটা যদি নেহরু না তৈরি করে দিতেন, কী হত ? আজ তা- ই ভাঙিয়ে খাচ্ছি। আমার মুখে যেমন নেহরুর নিন্দে ওভাবে আসেনা। আমার অবাক লাগে দেখে যে, আমার আই আই এম- এর সহপাঠীরা অনেক পয়সা করেছেন, তাঁরা উঁচু গলায় নেহরুর নিন্দে করেন।
  • S | ১৬ নভেম্বর ২০১৯ ১১:০৯424914
  • শামী আবার সেকেন্ড ইনিঙ্গসে আগুন ঝড়াচ্ছে। স্লিপে কি আর কেউ ক্যাচ ধরবে না ঠিক করেছে?
  • | ১৬ নভেম্বর ২০১৯ ০৯:৪১424913
  • Du mail: country:

    IP Address : 237812.69.1278.61 (*) Date:15 Nov 2019 -- 10:25 PM

    দু তোমার এই সময়ে করা মন্তব্য টা পড়েছি। আমার আপত্তি গুলো এই।

    - শুধু ইন্দো র এই লেখাটা না, গুরুচন্ডালি তে অদ্যাবধি যত লেখা বা টই য়ে কমেন্ট করেছি, সেটা লেখা থামানোর জন্য করিনি এটুকু দাবী করার মত ক্রেডিবিলিটি আমার সম্ভবত তৈরী হয়েছে ১৫ বছরে। এখন লিংক খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার যতদূর মনে হয়, ইন্দো আমার মন্তব্যের পরেও লিখেছে। কন্টিনিউ করার স্পেসিফিক অনুরোধ অনেকের মত আমিও করেছিলাম।
    - এই 'সাধারণ মানুষ' কথাটা খুব অদ্ভুত অজুহাত। তর মেন কারণ যারা লিখচ্চে বা মন্তব্য করছে কেউ ই অসাধারণ কোন মানুষ না বা সকলেই অসাধারণ। একটা ন্যারেটিভ লেখা হলে, তার ব্যাপারে নানাবিধ মন্তব্য আসবে, এটাই বই এর সঙ্গে ডিজিটাল লেখার পার্থক্য। আরেকটা দিক হল, ভেবে দেখো তোমার ইন্দো বা সৈকত (ইশান) বা শিবাংশু দা বা এলেবেলে র প্রবন্ধ গুলো একটা ইতিহাস বা সংস্কৃতি চর্চার টেক্স্ট বইয়ের তুলনায় ঠিক কেন ভালো লাগে। ক- হায়েস্ট লেভেল অফ লার্নিং, লেটেস্ট স্কলাস্টিক ডিসকাসন সবটাই আসছে একটা বিষয়ের একেবারে ফার্স্ট প্রিন্সিপল থেকে বা একটা বিষয়ে চালু উইসডম থেকে, কখনো সেটা কে রিফিউট করে কখনো সেটাকে পরীক্ষার মধ্যে ফেলে। এবং যাতায়াত টা অনায়াস হচ্ছে।
    --একদম লাইন তুলে উদা দেওয়া সম্ভব এমনকি কংগ্রেস পক্ষের ন্যাশনালিস্ট হিস্টরিয়ান দের লেখা, বা তার ডেরিভেশনের ইতিহাসের টেক্স্ট বই এর তুলনায় গুরুচন্ডালি বা অন্যত্র প্রকাশিত একটা আর্টিকল ভাষার অ্যাকসেসিবিলিটির কারণে শুধু না (নিমাই সাধনের ভাষ কিসু কঠিন না), আর্গুমেন্টের সোফিস্টিকেশনের কারণে তোমার ভালো লাগছে, অথবা, ব্রডলি তোমার জীবনে বা দেশের একটা সময়ে (এটা তুমি ই স্বীকার করছো), পাঠক হিসেবে তোম্মার অ্যাওয়ারনেস বা ম্যাচিওরিটি বাড়ছে বলে। বছর ১৪-১৫ র দু যখন পরীক্ষা পাশ করার উদ্দেশ্যে ইতিহাস পড়ছে, আর এখনকার দু এর মধ্যে যে পার্থক্য সেটা ঠিক অর্থে দেশপ্রেমী সকলের ই হচ্ছে। কন্ট্রভেন্শন যদি দেখো, ১৯৪৫ এর পরে ইউরোপীয়ন স্টেবিলিটি বেশ অনেক দশক টিকে গেছিলো বলে, ইতিহাসের অ্যাওয়ারনেস হয়তো মানুষের কমে গেছে, তাই গত দু আড়াই দশকে, যে সব দেশে মানুষ প্রান দিয়েছে অতি দক্ষিন পন্থার হাতে, সেখানে আবার নতুন করে অতি দক্ষিন পন্থা চাড়া দিচ্ছে। অর্থাৎঅ ঠ্যাকায় পড়লে মানুষ নতুন করে ইতিহাস পরে, নইলে সেই চর্চা স্টেল হয়ে যায়। অতএব ভাষা র কে কতটা সাধারণ সেটা ইসু না।
    --ইতিহাসের বিষয়ে আমি ঠিক 'ছোটোদের লেনিন' পন্থা বা 'বামপন্থী অমর চিত্রকথা' র পক্ষে নই। তার মানে এই নয় আমি পপুলার ইতিহাস চর্চা র বিরুদ্ধে। আসলে প্রোপাগান্ডা ধর্মী লেখায়, হয়তো একদা বামপন্থী কর্মী হিসেবেই আমি ক্লান্ত। তথ্যপূর্ণ ছোটো ডিসকাসন অনেক বেশি একাধারে সত্যনিষ্ঠ ও পপুলার হতে পারে। স্ক্রোল বা ওয়ার বা যে কোনো বড় মেডিয়ার ছোটো ১ মিনিটের ফিল্ম বা ফ্যাক্ট চেকার দের আর্টিকল এর সঙ্গে নিশ্চয়ী তুমি পরিচিত। আমার মতে আমরা যেটা কে কাউন্টার করছি, বা আসামের লোক হবার কারণে তুমি হয়তো আমাদের থেকে ঢের বেশি কাউন্টার করছো, সেটা হল ন্যারেটিভ এর সারল্য যেটা আসলে অসম্পূর্ণতার মুখোশ মাত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং তুমি ভার্নাকুলার টেক্সট বই এর থেকে এন সি আর টি র টেক্সট বই গুলো দেখলেই বুঝবে তাদের কোয়ালিটি র যে মেন পার্থক্য সেটা হল ফ্যাক্ট এর বেস টা বাড়ানো।
    আমি যে কটা কথা এলেবেলে বা ইশান বা ইন্দো কে বলেছিলাম, তার মূল জিনিস গুলো ছিল কনটেন্শাস বিষয়ে প্রাইমারি সোর্সের উপরে নির্ভরতা বাড়ানো। কারণ হিন্দুত্ত্ব পন্থী রা ঠিক এইটাই করে না, তাদের নির্মিত কাহিনী গুলি র এইটেই প্রধান দুর্বলতা। আর বলেছিলাম একটা পপুলিস্ট ট্রোপ হল পার্সোনালিটি ক্ল্যাশের ভিত্তিতে স্বাধীনতা আন্দোলন বা ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশন কে দেখা। সেটা সমাজে বিভেদ বাড়ায় মাত্র। একটা দেশের ইন্টেলেকচুয়াল হিস্টরি কে একটা রোড শো হিসেবে দেখতে শেখায়, আমি এই দর্শনের বিরুদ্ধে।
    -- গুরুচন্ডালি যখন থেকে শুরু হয়েছে, আমি চেষ্টা করেছি আলোচনার স্পিরিট টাকে রাখতে, সেটা যে পাঠে বা লেখায় অসুবিধে করে এটা সত্যি ই খেয়া করিনি, কারণ আলোচনা করতে চেয়ে আলোচনা করেছি। বহু মন্তব্য করা হয় আলোচনা ছাড়া আর প্রায় সব উদ্দেশ্যে। যাই হোক। অনেক ভালো লেখা তেই, তো তাতে লোকে খুব বেশি বিচলিত হয়েছে দেখি নি। কারণ কিছু ক্যারাকটার এর বা নতুন নতুন নিকের এইটেই অভ্যেস বলে লোকে ধরে নিয়েছে, প্রযুক্তি গত ভাবে আটকানোর উপায় থাকলেও উচিত ও না। আশাকরি ইন্দোর লেখায় আমার করা কমেন্ট গুলো তার থেকে অন্তত 'অসাধারণ' ঃ-)
    --ইশান একটা আপত্তি করেছিল, ইন্দো র লেখায় আমার কমেন্ট সম্পর্কে, সেটা হল, একটা দেশ ভাগে র ভিক্টিম পরিবারের একটা প্রেক্ষন থাকায় ইন্দোর লেখায় একটা যন্ত্রনা আছে, অতীত কে জানার ইচ্ছের শুরু হিসেবে, সেটা হয়তো আমি নষ্ট করছি, বেশি অবজেক্টিভিটি আশা করে। তো আমার স্ট্যান্ড ছিল ও আছে, যে এমনকি গভের বেদনা যদি ইতিহাস রচনার মূল মোটিভেষন হয় তাও একটা ডিস্টান্সিং লাগে। নইলে ভিক্টিমহুডের ট্রেডিং এ পড়তে হয় এবং ইন্ডিপেন্ডেন্ট আর্বিট্রেটর এর প্রয়োজন হয়ে পড়ে। কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেসনাল হিয়ারিং একটা উদা মাত্র।

    এনি ওয়ে ইন্দো এবং ইন্দো র পাঠক দের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করে গেলাম। তবে তর্ক বিতর্ক জিনিস্টা সোশাল সায়েন্স আলোচনার একটা পার্ট।

  • S | ১৬ নভেম্বর ২০১৯ ০৯:২৫424912
  • ২২শে নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত প্রথম দিন-রাত টেস্ট খেলবে বাংলাদেশের সঙ্গে। ইন্টারেস্টিং হল এতদিন সাদা আর লাল বলের পর এইবারে আমরা দেখবো গোলাপী বলে ক্রিকেট খেলা।
  • অর্জুন | ১৬ নভেম্বর ২০১৯ ০৯:০৭424911
  • ঘুম থেকে উঠতে না উঠতেই এসব খাবার দেখে মন ভাল আর খারাপ দুইই হচ্ছে।

    পুরানা কিলা নিয়ে দাবী দাওয়া অনেক। ওখানে নাকি মহাভারতের ইন্দ্রপ্রস্থ ছিল।
  • :( | ১৬ নভেম্বর ২০১৯ ০৭:৫০424910
  • শেষ পাতে যেন কেঁদে না ফেরে শেয়ালে
  • Atoz | ১৬ নভেম্বর ২০১৯ ০৭:৩১424909
  • এঁচোড় অতি সুখাদ্য। এঁচোড় হিসেবেই সব কাঁঠাল খেয়ে ফেলা ভালো। একটা-দুটো শেয়ালের জন্য রেখে দিলেই হবে। ঃ-)
  • lcm | ১৬ নভেম্বর ২০১৯ ০৭:১৯424908
  • আজ এক জিনিস খেলাম, এঁচোড়ের বার্বিকিউ - স্টিম্‌ড্‌ ব্রকোলি, ম্যাকারোনি+চিজ, এদের মাঝখানে এঁচোড়, বার্বিকিউ সসে মাখোমাখো - - ভালো খেতে -
  • Atoz | ১৬ নভেম্বর ২০১৯ ০১:২৮424907
  • আর শ্রীলঙ্কায় জাম্বুবান কেন শুধু, বিজয়সিংহের বংশলতিকা পেলে বাঙালিদের অনেক সুবিধে হবে। ঃ-) কারণ কে না জানে "বাংলার ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়া জয়/ সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়" ঃ-)
  • Atoz | ১৬ নভেম্বর ২০১৯ ০১:১৮424906
  • আরে অমিত, শুধু জাম্বুবানে আর কীই বা হবে? কোন্‌দিন দেখবেন ঘটোৎকচের সমাধি পেয়ে যাবে। ঃ-)
  • Atoz | ১৬ নভেম্বর ২০১৯ ০০:৪৭424905
  • আচ্ছা, সেই রোজাভা আন্দোলনের কী হল? এক ভদ্রলোক আগে লিখতেন। তিনিই বা গেলেন কোথা?
  • ? | ১৬ নভেম্বর ২০১৯ ০০:২১424904
  • রবীন্দ্রসদনে, সাড়ে সাতটায়।
  • ? | ১৬ নভেম্বর ২০১৯ ০০:১৫424903
  • অনন্ত মহাদেবনের বইটা তো? হ্যাঁ দেখে নিয়েছি। সারা ফিল্ম ফেস্টে এই একটাই দেখলাম। ইন্ডিয়ান উইনার অফ দ্য কম্পিটিশন। অফিস থেকে বেরিয়ে কলিগের বাইকে করে পৌঁছে, টিকিট পাস বিতরণ শেষ হয়ে যাওয়ায় দেখতে পাব না নিশ্চিত জেনেও হলে ঢুকে পড়ে এমনকি বসার জায়াগাও পেয়ে দুজনে একদম শুরু থেকেই দেখে যে ফেলতে পারলাম সেটাই অনেক।
    একটা মাত্র সীনই একদম প্রক্ষিপ্ত লেগেছে। হঠাৎ বৃষ্টিতে ভেজার দৃশ্যটা, সেটা যে কেন দেখাতে হয়েছে সেটাও বুঝতে অসুবিধে হয় নি।
  • দেব | ১৬ নভেম্বর ২০১৯ ০০:০৭424901
  • শুনলাম এবার দুটো থ্রি ডি ছবি ছিল। প্রিয়া ওফ বিজলী তে শো হয়েছে। কিন্তু কথা হল এত চশমা কি সাপ্লাই দিতে পেরেছিল?
  • অর্জুন | ১৫ নভেম্বর ২০১৯ ২৩:৫৭424900
  • গেটের পুলিশ বুথের সামনে ঘেরাও করে খুব চেঁচামেচি, হইচই দেখেছিলাম। পুলিশ গাড়িতে তুলে কয়েকজনকে নিয়েও গেল। নন্দনের পাস বেশী টের পেলাম না। কাউন্টার খুলতে না খুলতেই শেষ।
  • দেব | ১৫ নভেম্বর ২০১৯ ২৩:৫৫424899
  • এবারে নন্দন প্রচুর ফ্রি পাস বিলি করেছে। যার ফলে ডেলিগেটদের আসন দখল করেছে বিনামূল্যের দর্শকরা। প্রথমে তো ফ্রি পাসের মালিকদের আলাদা লাইন করে দেরিতে ছাড়ছিল। পরে সব এক হয়ে গেছে। কাল নন্দনে আসন দখল নিয়ে মারামারি হয়েছিল। এক সাংবাদিকের মেরে নাক ভেঙ্গে দিয়েছিল। রাজ চক্রবর্তী আর হরনাথকে দেখলাম ব্যপারটায় হস্তক্ষেপ করতে।
  • অর্জুন | ১৫ নভেম্বর ২০১৯ ২৩:৪৯424898
  • 'মেট্রোপলিস' আর 'ডিপ্লোম্যাসি' দেখার ইচ্ছে ছিল। হল না।
  • দেব | ১৫ নভেম্বর ২০১৯ ২৩:৪৪424897
  • নন্দনে ফ্রান্সের ছবি "অডাল্ট ইন দা রুম " দেখলাম। রাজনৈতিক পটভূমিকায় অসাধারণ ছবি। পরে ব্রাজিলের ছবিটা দেখা হল না। আসন তো দূরের কথা। দাড়াবার জায়গা ছিল না। আজ শেষ দিন বলে হয়ত।
  • PM | ১৫ নভেম্বর ২০১৯ ২৩:৪২424895
  • আমার এবর লুচি পোরোটা কিছুই দেখা হোলো না ☹
  • অর্জুন | ১৫ নভেম্বর ২০১৯ ২৩:৪২424896
  • 'মাই ঘাট ক্রাইম ১০৩/২০০৫' আজ রবীন্দ্রসদনে দেখলাম।
    ঊষা যাদবের মন ছুঁয়ে যাবার মত অভিনয়। ইয়ং অ্যাকট্রেস।
  • দেব | ১৫ নভেম্বর ২০১৯ ২৩:৩৭424894
  • ক্রাইম নম্বর ১০৩-২০০৫ নন্দন ২ তে ছিল, মিস হয়ে গেছে। ছোট হল, তাড়াতাড়ি আসন দখল হয়ে যায়।
    শিশির মন্চে বার্তালুচির " দা ড্রিমার " দেখলাম।
  • S | ১৫ নভেম্বর ২০১৯ ২৩:২৮424893
  • ফেকু-শাহ ক্রোনি ক্যাপিটালিজমেও ফেইল করছে।
  • PM | ১৫ নভেম্বর ২০১৯ ২৩:২৫424892

  • Vodafone Idea posts India’s biggest ever quarterly loss at Rs 50,921 crore on AGR hit

    Vodafone CEO Says India Operation Is at Risk of Collapse
    https://gadgets.ndtv.com/telecom/news/vodafone-ceo-says-india-operation-is-at-risk-of-collapse-2131643

    AGR hit: RCom posts India’s second biggest loss at Rs 30,142 crore

    Bharti Airtel Q2 net loss balloons to ₹23,045 crore

    ৩ টে টেলিকম কম্পানী মিলে ১ লক্ষ কোটির ওপোর লস ১ টা কোয়ার্টারে। পুরোটাই সরকারী পলিসি র জন্য। যেটা বানানো হয়েছে জিও কে শক্ত জমি তে দাড় করানোর জন্য, বাকি কম্পানী গুলোর স্টেবিলিটির বিনিময়ে

    আপনি বলতে পারেন, ৩ টে প্রাইভেট কম্পানী ডুবলে আমার কি?

    বহু সমস্যা-

    ১। এর লিকুইডেসনে গেলে প্রায় ল ৮০ হাজার কোটি টাকার লোন দেফল্ট হবে। বেশী টাই সরকারী ব্যান্ক থেকে ধার নেওয়া "The total amount the companies owe approaches $13 billion. Vodafone Idea owes $4 billion of that, Bharti Airtel around $3 billion " আবার সাকার আরবিআই এর কাছ থেকে টাকা নিয়ে বা আমাদের ট্যাক্স এর টাকা নিয়ে ব্যান্ক গুলো কে রিক্যাপিটালাইস করবে

    ২। বাজারে যদি জিও র মনোপলি হয়, তো ওরা ইছে মত দাম বাড়িয়ে, বিনি পয়্সায় কথা বলা সুদে আসলে ওঠাবে
  • PM | ১৫ নভেম্বর ২০১৯ ২৩:০৬424891
  • Govt mulling cutting stake in IOC to below 51%

    Read more at:
    //economictimes.indiatimes.com/articleshow/72054385.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

    Strategic disinvestment of both HPCL, BPCL this year?

    Read more at:
    //economictimes.indiatimes.com/articleshow/71674018.cms?from=mdr&utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

    সারা ভারতের ৭০ বছরের ট্যাক্স এর টাকা দিয়ে তৈরী জাতীয় অ্যাসেট বেচে গুজরাটি বেওসায়ী দের অ্যাকাউন্ট এ ট্রান্সফার করা হচ্ছে

    আর সমারস্ত্র কিনে কাট মানি নেওয়াও হচ্ছে অবশ্য
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত