এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ২২ নভেম্বর ২০১৯ ০৯:১১425099
  • মাশাল্লা নাম ইরানীদের মধ্যেও খুব কমন নয়। জন্মের পরে এত ভুগছিলে মাশাল্লা যে বাঁচবার কথা নয়। তখন তেহরানে থাকত ওরা। ওর দিদা আল্লার কাছে দুয়া করেন নাতির জন্যে। আসতে, আসতে সুস্থ হয়ে ওঠে সে। মাশাল্লার অর্থ অনেকটা 'আল্লারাখা' মত।

    মাশাল্লার মত সুভদ্র, অমায়িক, রুচিবান মানুষ খুব কম দেখেছি। তেহেরানে জন্ম, ট্রুশিয়াল স্টেটসে (ইউ এ ই) বড় হয়েছেন। তখন সেখানে মধ্যযুগ। অনেক গল্প শুনেছি।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৯ ০৯:১১425100
  • আরে আশির দশকের শেষদিকে বইমেলায় গিয়ে আমার এক বন্ধুনি শুধু জিগ্গেস করত, সোভিয়েত বইয়ের স্টলগুলো কোন্‌ দিকে? ব্যস, ওটা জানলেই ওর চলত। ঃ-)
    রাদুগা, প্রগতি ---ভালো ভালো প্রকাশনীর চমৎকার চমৎকার সব বই। যেমন লেখা, তেমনি ছবি, অপূর্ব!
  • অর্জুন | ২২ নভেম্বর ২০১৯ ০৮:৫৯425098
  • আমার ছোটবেলা জুড়ে রাশিয়ান বই। সুন্দর, সুন্দর ছবি সমেত সেসব বই। আমি প্রতি বছর বাবা, মা, কাকিমনির কাছ থেকে গিফট পেতাম। বইগুলোর দাম হত নামমাত্র। বাবা বলেন ওইরকম লোক দেখিয়ে সস্তায় সোশ্যালিজম দেখাতে গিয়ে দেশটা দেউলিয়া হয়ে গেল।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৯ ০৮:৫৭425097
  • মাঝখান থেকে ইনোসেন্ট ছেলেমেয়েগুলো মরে যাচ্ছে। এই মাত্র কয়েকটা দিন আগে নার্সিং পাঠরতা একটি মেয়ে আত্মহত্যা করল। তার কয়েকমাস আগে আরেকটি ছেলেও এরকম প্রায় একই অবস্থায় ---
    এই যারা সংরক্ষণের বিরুদ্ধে বলেন, মেধার ভিত্তিতে সুযোগ পাওয়া নিয়ে নীতিগত অবস্থান নেন, তাঁরা এইভাবে টাকা দিয়ে সুযোগ কেনা বাধ্যতামূলক হয়ে পড়া, এই নিয়ে উদ্বিঘ্ন হন না? একেবারে যেন ফ্যালো কড়ি মাখো তেল বাধ্যতামূলক হয়ে গেল!
  • Atoz | ২২ নভেম্বর ২০১৯ ০৮:৫১425096
  • একেবারেই তাই দু দি। বারোলাখি কোচিং কিনে যারা নিজের ছেলেমেয়েদের বড় বড় জায়গায় ঢোকানোর চেষ্টা করে যাচ্ছে, সেই সার্কলটুকুর বাইরে যারা আছে, তাদের দেখতে পেলেও আসলে দেখতে নেই তো! এইটাকেই নর্ম করে ফেলেছে।
  • র২হ | ২২ নভেম্বর ২০১৯ ০৮:৫০425095
  • হাট্টিমাটিম টিম বাহান্ন লাইনের ছড়া এই মর্মে ফেসবুক ছেয়ে গেছে, আর আমায় কি পোকা কামড়েছে কে জানে সর্বত্র গিয়ে প্রকৃত জ্ঞান বিতরন করে আসার চেষ্টা করছি।
  • Du | ২২ নভেম্বর ২০১৯ ০৮:৪১425094
  • আতোজ নেতা নয়, এখন আমরাই দেখতে পাই না।
    আম্রিগায় দেখো নিজেদের গ্রীন কার্ড নাগরিকত্ব হয়ে গেলে তারপর বর্ডার পার হওয়া লোকেদের জন্য বলা ক্যান্ডিডেট (বেটো) আনইলেক্টেবল মনে হয়।
    এন আরসি নিয়ে তেমনি কোন চিন্তা হয় না কল্কাতায় জন্মানো লোকের। হ্যাঁ তারা হয়তো জানে না যে বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ লাগবে জানলে হয়তো তখন প্রতিবাদ করবে।
    নিজের কিছু ক্ষতি না হলে সে জিনিস নিয়ে মাথা ঘামানো শিখিয়েছিল গত শতাব্দী, এ শতাব্দী তাকে উপহাস করতে শিখিয়েছে।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৯ ০৭:৪৯425093
  • এই যাঃ, নোংরা কুকুরটা ঢুকে পড়েছে। হ্যাট হ্যাট, দূর হ, দূর হ।
  • !&&! | ২২ নভেম্বর ২০১৯ ০৭:৪৬425092
  • খিস্তিট্যান ফিকশান আর রিয়েলিটি শোয়ের তপাত জানে না উদিগে পেটে জিলিপির প্যাঁচ
  • Atoz | ২২ নভেম্বর ২০১৯ ০৭:২৬425091
  • রঞ্জনদা, ওদের রেফারেন্স অব প্রাইমারি সোর্স কি কম নাকি? তিনগুণ। চারগুণ, সাতগুণ। তারও বেশি। ফেকুপাঁড়ের সোর্স, সোজা কথা নাকি? ঃ-)
    আপনার সোর্সকেই বরং নাল অ্যান্ড ভয়েড প্রতিপন্ন করে ছেড়ে দেবে। সেই "ঠাকুরমশায়, একটা কুকুর কাঁধে নিয়ে যাচ্ছেন কেন?" গল্পটা মনে নেই? ঃ-)
  • Atoz | ২২ নভেম্বর ২০১৯ ০৭:২৩425090
  • অমিত,
    গরীব মানুষকে কোনোদিনই কি নেতারা দেখতে পেতেন? সে বিম্বিসার ফিম্বিসার থেকে আরম্ভ করে মোগল বাদশা টাদশা হয়ে এখনকার মহা মহা নেতারা---কেউ কোনোদিন গরীব মানুষ দেখতে পেতেন? খাজনা বাকী পড়লে ধরে এনে বেঁধে পিটিয়ে খাজনা আদায়ের সময় ওদের খোঁজ পড়তো। খাজনা আদায় হয়ে গেলে যে কে সেই। ওরা আর নেই।
  • রঞ্জন | ২২ নভেম্বর ২০১৯ ০৭:১১425089
  • @টি,
    হোয়াটস্যাপ ইউনির মাঠে বড় প্রবন্ধ নামাবো ক্যান? একলাইনে বলব ওদেরই মত জোরগলায়---- ফালতু কপচাস না। ফেক নিউজ ছড়ানো আইনি অপরাধ। এই চেয়ে দেখ আমার তলোয়ার ( রেফারেন্স অফ প্রাইমারি সোর্স)।
    তখন ওরা গালাগালির রাস্তা নেয়, কিন্তু পাঠকেরা বোঝে।
    এটা সেই মহামতি লেনিন কথিত এস্টাব্লিশ সিস্টেমের প্রতি জনগণের মনে 'সযত্নে অনাস্থার সঞ্চার চারিয়ে দেওয়া'র প্রচেষ্টা।
    টি-টোয়েন্টিতে টেস্ট ম্যাচের স্টাইলে খেলার প্রশ্নই নেই।

    @পাই,
    অভিনন্দন। ছত্তিশগড়ে 'ফ্যালসিফোরাম ম্যালেরিয়া'য় লোক মারা যায়। আমার কলিগরাও ভুগেছে। প্রতিষেধক বেরোলে দারুণ হবে।

    @ ওমনাথ ও প্রসেনজিত,
    অনেক সাধুবাদ প্রাপ্য। সেই বারাসাত থেকে এসে প্রতি শনি-রবি বাইকে চড়ে মেশিন কাঁখে নিয়ে কোলকাতায় এসে শীত-গ্রীষ্ম-বর্ষা টইটই করে লোকের বাড়ি বাড়ি গিয়ে সারাদিন কাজ করা--অসাধারণ ডেডিকেশন।
    আমার প্রাপ্তি হারিয়ে যাওয়া তিনটে প্রিয় বই--- আনাতোলি রীবাকোভের "ছোরা", নিকোলাই নোসভের "ভিটিয়ার কান্ড" এবং অন্য কারও " আমাদের পাড়ার টিম"।
  • Amit | ২২ নভেম্বর ২০১৯ ০৭:০৫425088
  • গরিব মানুষ খুঁজতে আবার যন্ত্র লাগে নাকি ? ওদের দিব্যি চোখে দেখা যায় চাদ্দিকে। ওদের আবার টিভিতে দেখালে চ্যানেল এর টিআরপি বাড়ে নাকি ? কি লাভ ? তার থেকে ভুত, মাদুলি, বশীকরণ, নাগপঞ্চমী এসব ঢের ভালো ব্যবসার জন্যে।

    তবে নেতারা গরিব মানুষ দেখতে পান না বিশেষ। এদেশে অভাবে না খেয়ে নাকি কেও একদম মরে না, বা গাছে ঝুলে ও পড়ে না। সবই নাকি কেবল পারিবারিক ঝগড়ায় বিরক্ত হয়ে আত্মহত্যা করে।
  • Du | ২২ নভেম্বর ২০১৯ ০৬:৫২425087
  • লোকে গরীব মানুষের অস্তিত্বেই বিশ্বাস করে না আজকাল। কিন্তু ভুত কে দেখতে পায় যন্ত্র নিয়ে খোঁজে।
  • :-! | ২২ নভেম্বর ২০১৯ ০৬:৪৬425086
  • তবে ভূত বিষয়ে অন্যতম শিক্ষনীয় কাহিনীটি হল, “কালী পুজোর ছুটিতে পল্টুবাবুরা বেড়াতে গেছিলেন। ভূত চতুর্দশীর শেষ বিকালে নদীর ধারে হাঁটতে গিয়ে আলাপ হল লোকাল ঘন্টু বাবুর সঙ্গে। এগপ্প সে গপ্পের পর পল্টুবাবু জানতে চাইলেন, আপনি ভূতে বিশ্বাস করেন। ঘন্টুবাবুর সংক্ষিপ্ত উত্তর, বেঁচে থাকতে করতাম না।”
  • buRo | ২২ নভেম্বর ২০১৯ ০৪:৩৪425085
  • মাশাল্লা কাকে বিয়ে করল ইনশল্লাকে নাকি?
  • Atoz | ২২ নভেম্বর ২০১৯ ০৩:২০425084
  • বেঙ্গালুরুতে যাঁরা ভূতান্বেষী গ্রুপ, তাঁরা ও কি একই সংগঠনের? বলা যায় না, হয়তো অখিল ভারত ভূতান্বেষণ সংস্থা আছে। ঃ-)
  • Atoz | ২২ নভেম্বর ২০১৯ ০৩:০৬425083
  • আহা ওই যুক্তিবাবু তখন ছিলেন না। তখন এখানে কতজন নিজেরা ভূত দেখার কথা লিখতেন। এক ছিল স্কার্ট পরা ভূত, এক ছিল দোলনা চড়া ভূত। এক ছিল চিলেকোঠার ভূত। এক ছিল খুব ঠান্ডার ভূত। বালিতে খেলা করা দুটো ছোটো ছোটো ছেলেমেয়ে ভূত। কাছে গেলেই মিলিয়ে যায়। ঝুমুর ঝুমুর করে নূপুর বাজিয়ে চলতো আরেক ভূত। আরো কত। আর একজন দেখেছিলেন একদম মানুষের মতন এক ভূত। বোঝা গেল কী করে সে ভূত? মানুষও তো হতে পারে? কিন্তু সে যে ছোটোবেলার অন্যের না-জানা নাম বলে দিল। পরে আর তাকে দেখা গেল না। ঃ-)
  • Atoz | ২২ নভেম্বর ২০১৯ ০২:০৬425082
  • রাশিয়ান গল্পগুলোতে খুব সামোভারের উল্লেখ থাকতো। রূপোর তৈরী সামোভার, তুলা শহরের সামোভার---এইসব।
  • অর্জুন | ২২ নভেম্বর ২০১৯ ০১:৪৭425081
  • ইয়েস। এটায় চা ব্রু করা হয়।

    মাশাল্লার (ইরানী বন্ধু) বাড়ির সামোভার উইকির দেওয়া ছবিটার থেকেও একটু বড়। ওদের বিয়ের সময় এটা স্পেশাল গিফট।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৯ ০১:১৭425079
  • সামোভার?
  • অর্জুন | ২১ নভেম্বর ২০১৯ ২৩:৫০425078
  • ইরানী চা ও কাশ্মীরি কাওয়াও দারুণ লাগে খেতে।

    ইরানী চা' বানানো হয় যে পাত্রে, সেটাও নয়নাভিরাম দেখতে। নামটা ভুলে গেছি।
  • | ২১ নভেম্বর ২০১৯ ২২:৫২425077
  • ও মাই ব‍্যাড। আমার প্রথম মনে হয়েছিল কবির ডাব্লিউ ছিল
  • একক | ২১ নভেম্বর ২০১৯ ১৮:৩৬425076
  • ইনি কবি বুকোয়স্কি নন।ইনি ভ্লাদিমির বুকোভস্কি। পুতিনের ঘোর সমালোচক।
  • b | ২১ নভেম্বর ২০১৯ ১৬:৩৮425075
  • এঃ বাইরে থেকে বলে দিলো। ই কি চিটিং বাজি?
  • PM | ২১ নভেম্বর ২০১৯ ১৬:৩৩425074
  • চুচরো র সিনেমা হল। বল্লে হলো ? ঃ)
  • b | ২১ নভেম্বর ২০১৯ ১৬:৩১425073
  • মিলন না করে কৈরী বা রূপালী করলে কেমন হয়?
    (এটা একেবারেই আউট অফ সিলেবাস দিয়েছি, পারবে না)
  • | ২১ নভেম্বর ২০১৯ ১৬:১০425072
  • কৌশিক চক্রবর্তী ওরফে অর্পন দের কেশি দা কচিবেলায় বুকো্স্কি পড়েছিল। খুব ই ভালো কাজ করেছিল। ছোটো থেকেই মুখ খারাপ তার মানে ঃ-))))

  • | ২১ নভেম্বর ২০১৯ ১৬:০৩425071
  • এ বাবা, আমি ভেবেছিলাম, আমি যখন আমেরিকায় যাব, তখন ও উনি থাকবেন, একটা মহান মিলন সম্ভাবনা থেকে পৃথিবী তথা আমেরিকা এবং গুরুচন্ডালি বঞ্চিত হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত