এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৬ নভেম্বর ২০১৯ ০৯:১৩425220
  • খ দা আমায় নিও লিবারল বললেন। যাক আর কি করা যাবে। আমার কাছে গণতন্ত্রের মধ্যে থেকে বামচর্চা করাটা খুবই গুরুত্বপূর্ণ। জনগণ যতই ছাগল হোক, সুস্থ গণতন্ত্র, পিওর সেকুলারিজম, মাল্টি লেভেল কনস্টিটিউশনাল ডেমোক্র্যাসি, আনফিল্টার্ড ফ্রিডম অব স্পীচ, নিরপেক্ষ নির্বাচন কমিশন আর সুপ্রীম কোর্ট ইত্যাদি খুবই প্রিয় এবং প্রয়োজনীয়। সোশালিজম বলতে আমি বড়লোক আর কর্পোরেটদের উপর যথেষ্ট ট্যাক্স বসিয়ে গরীবদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের ব্যবস্থা করা বুঝি। কবে লাল সুয্যি উঠবে সেই আশায় গালে হাত দিয়ে বসে না থেকে এখনকার ফ্রেমওয়ার্কেই অনেক কাজ করা যায়। লাল সুয্যির ফলে যে রাশিয়ায় বহু লোকের গায়ে ফোস্কা পরেছিলো, সেতো আমরা এখন সকলেই জানি। তাই ঐসব ঢপের চপ ভাজতে চাইনা, যেটাকে খ দা চলেনা গোছের বলেছেন।

    তারপরে আমায় ম্যানেজমেন্ট ইত্যাদি বলে আওয়াজ দিয়েছেন। তা খ দা যে লেভেলের ম্যান্জার, আমি কোনওদিন ছিলামও না, হবও না (এখানে একটু হিংসা দিলাম বটে)। পার্সোনালি আমি আমার পড়াশুনার কাজটাকে অবজেক্টিভলি নিই বা নেওয়ার চেস্টা করি। আপনি যদি দায়িত্ব দেন যে কি করিলে আপনার পোর্টফোলিও ফুলে ফেঁপে উঠবে, তাইলে যতদুর জানি সেইসব মেথড ব্যবহার করে সেটা করার চেস্টা করবো, তখন সমাজের কি হইবে টাইপের চিন্তা করিনা। বিরাট যখন ব্যাটিং করছে তখন সে সেন্চুরি করলে বাংলাদেশের আপামর জনগণের কি অবস্থা হবে সেটা ভাবলে চলেনা। আমি সরকারি প্রতিষ্ঠানে পড়াশুনা করেছি, এখনও সেখানেই পড়াই। পাবলিক এডুকেশনের মুল্য বুঝি। আর অন্তত আমার লাইনে যেটুকু পড়াশুনা করেছি, তাতে ক্যাপিটালিজম ইজ গুড এরকম কোনও সহজ সরল কনক্লুশান পাইনি। বরন্চ ক্যাপিটালিজমের বিভিন্ন এলিমেন্টগুলো নিয়ে অবজেক্টিভ আলোচনাই দেখেছি। এমনকি একটা বিশাল বড় লিটারেচার রয়েছে যেটা প্রমাণ করে যে ম্যান্জাররা অতি খচ্চর একটা জাত। আর এমবিএ কেন রয়েছে, সেটার অনেক বড় এক্সপ্লানেশান রয়েছে। অত লিখতে পারবোনা।
  • | ২৬ নভেম্বর ২০১৯ ০৮:৪৯425219
  • বৃন্দা কারাত এস এম দার জন্য একটা লেখা লিখেছেন,
  • sm | ২৬ নভেম্বর ২০১৯ ০৮:৪৬425218
  • ভালো গান শুনুন। মনটা তরতাজা হয়ে যাবে। খালি তারিফ আর তারিফ।
    এই নিন।
  • বলেন দিকি | ২৬ নভেম্বর ২০১৯ ০৮:৪১425217
  • বিজেপি নাথি খাওয়ায় এখেনে সবচে ব্যথা নেগেচে কার? হিহিহি।
  • | ২৬ নভেম্বর ২০১৯ ০৮:৩৯425216
  • **সোশাল সায়েন্স হিসেবেই দেখছে ...('দেখছি' না)

  • | ২৬ নভেম্বর ২০১৯ ০৮:৩৮425215
  • গুড এস এম দা ইজ ব্যাক। ওয়াজ মিসিং হিম। খ
  • | ২৬ নভেম্বর ২০১৯ ০৮:৩৫425214
  • S এই ভাবে সিপিএম হয়ে গেল, ভাবা যায় নাঃ-)))) আমি পুরোনো সিপিএম পজিশন থেকে কত তর্ক করলাম এম বি এ নিয়ে, নতুন লিবেরেল রা মাইরি, ডেমোক্রাট ও হবে, সিপিএম ও হবে, ম্যানেজমেন্ট এর গবেষক অধ্যাপক ও হবে কি ইল্লী মাইরি। আমি ভেবেছিলাম, আমি আর পিটি সিপিএম। আমি একটু পুরোনো গোছের, আর পিটি একটু 'রাজ্য' পন্থী, কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক।
    মজাটা হল, আমার পজিশন টা, ৬০-৭০ এর দশকে আর্টিকুলেটেড, আমাদের ছাত্র সংগঠনের উত্তরাধিকার সূত্রে পাওয়া। প্লাস আমি আবার সরকার পন্থী না, মানে আমার মনে হয় গণতন্ত্রে সরকারে বামপন্থী দের থাকার কোন মানে হয় না, বিরোধী হিসেবেই মূলত থাকা উচিত, অ্যাজিতপ্রপ মোডে পারমানেন্টলি, যে রোল টা আমাদের সময়ে এন জি ও আর সিংগল ইসু (পরিবেশ, অঞ্চল, জাতি) পার্টি রা দখল করছিল।
    গোটাটাই সময়ের ব্যাপার। পিটি ওয়েলফেয়ার স্টেট ইত্যাদি তে চাকরি পড়াশুনো করে এসেছে, সম্ভবত বার্লিন ওয়াল পতনের পরেকার অভিজ্ঞতা, তাই স্টেট ইনটারভেনশন এবং সেন্টার লেফ্ট কম্বাইন গুলো ও পিটির কাছে অলটারনেটিভ।
    এবং অবশেষে এস। ম্যানেজমেন্ট কে কর্পোরেট ক্ষমতার তত্ত্বায়ন হিসেবে না দেখে আর পাঁচটা সোশাল সায়েন্স হিসেবেই দেখছি। আমাদের আমলের ভাষায় এস হল, নিও লিবেরেল, আর এস দের আমলের ভাষা আমরা হলাম, পুরোনো চলেনা গোছের পাড়ার জেঠু বামপন্থী, যাদের বিশেষ ক্রেডিবিলিটি নাই, কারণ যৌবনের নকু মতন ব্যাপারটাও আমাদের নাই। পিটি মধ্যে খান থেকে আমাকে মাইরি তৃণমূল এর লেজিটিমাইজার ভাবে, সেটা আমার বেশ ভালো লাগে। তাও কিনা কাগজে লেখা বেরোনোর জন্য। এ মানে টোটালঃ-))
    তবে পিটি কে যারা বিজেপি ভাবেন, তারা ভুল। লিখিত বক্তব্যে পিটি কে সাম্প্রদায়িক রাজনীতির সমর্থক জিন্দেগী তে বলা যাবে না। কিন্তু সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে পিটির সচেতনতা কম, এবং সংখ্যালঘুর অ্যাপিজমেন্ট এর মন গড়া তত্ত্বে একটা অ্যাপ্রুভাল এসে যায় মাঝে মাঝে, সেটা তে খেয়াল করলেই হবে, আমাদের যত খুশি গাল দিক, চাপ নেই।
    ডিসি কে একটু মিস করছি।

  • sm | ২৬ নভেম্বর ২০১৯ ০৮:৩৪425213
  • কংগ্রেস বঙ্গ (? রঙ্গ) মঞ্চে তি নো দের সঙ্গে মিশবেই। এবারের ভোটই মান্নান বাবু খুল্লাম খুল্লা,সাপোর্ট দিতে বলেছিলেন।
    বামেদের সঙ্গে জোট করা মানে তো বিজেপির হাত শক্ত করা।
    বিজেপি তো আর পুরোনো বামফ্রন্ট নয়, যে সরকার দরকারে কিছু কিছু প্রাপ্তি যোগ থাকবে?
    এরা অনেক শক্ত মাটি।
    দেখছেন না কতো লোকজন এর বিদায়ী হলো আবার ঘর ওয়াপসি হচ্ছে।
  • sm | ২৬ নভেম্বর ২০১৯ ০৮:২৮425212
  • খেলতে হলে পাওয়ার সাহেব (সিনিওর) এর মতন খেলুন।এসব হচ্ছে মেসির ড্রিব্ল।
    তা না,ইয়েচুরি সাহেবের মতন ঘোড়া কেনাবেচা দুটি মুখশুদ্ধি দিয়ে ই জলযোগ সারলে চলবে?!
  • Atoz | ২৬ নভেম্বর ২০১৯ ০৮:২৭425211
  • মুলোরা কংগ্রেসের সঙ্গে মিশবে? ক্যানো? কংগ্রেস ভেঙেই তো মুলোরা বেরিয়েছিল! এখন ব্যাক টু স্কোয়ার ওয়ান করবে ?
  • sm | ২৬ নভেম্বর ২০১৯ ০৮:২৩425210
  • দাঁড়ান, দাঁড়ান।খেলা এখনও অনেক বাকি।কংগ্রেস অচিরেই তিনোদের সঙ্গে মিশে যাবে বা জোট করবে।
    বামেদের হাতে রইলো পেন্সিল।একা একা তো থাকা যায়না।মন খারাপ হয়।এই যুক্তিতে বিজেপির হাত ধরবে।
    বামেরা হবে বিজেপির একান্ত আপন।
  • S | ২৬ নভেম্বর ২০১৯ ০৭:৫৭425209
  • আজকে যারা ক্ষমতাহীন হওয়ার ভয়ে বিজেপির জুজু দেখতে শুরু করেছে, তারাই একদিন বামেদের ক্ষমতাচ্যূত করার জন্য এই বিজেপিরই হাত ধরেছিল। পরেও যে ধরবে, সে কথা হলফ করে বলা যায়। যারা অযোধ্যাকান্ড আর গুজরাত হত্যাকান্ডের পরও বিজেপির ক্ষমতাসঙ্গী ছিল, তাদের মুখে বিজেপির জুজুর গল্প শোভা দেয় না।
  • PT | ২৬ নভেম্বর ২০১৯ ০৭:৪৮425208
  • ৩৪ নিয়ে খিল্লি করে কি লাভ? বিজেপি যে একটি "বর্বর" দল সে তো ঐ ৩৪-এর-ই সাহসী উচ্চারণ। বাকিরা তো আসা যাওয়ার পথের ধারে বসে আছে।
  • @PT | ২৬ নভেম্বর ২০১৯ ০৭:২৩425207
  • বয়স=<৩৪? না >৩৪?

    এটা কী আপনার হাইপোথিসিস না কনজেকচার? এ আপুনি বার্থ সাট্টিফিকেট ধরে বলছেন?
  • PT | ২৬ নভেম্বর ২০১৯ ০৭:১৫425206
  • "আজ যারা জয়প্রকাশ মজুমদারকে মেরেছে, তারাই সিপিএম-এর ক্যাডার হিসেবে বাম আমলে কং আর তিনোকে বেদম মেরেছে।"
    যে লোকটা লাথি মেরেছিল তার বয়সটা একটু মেপে নেবেন স্যার। ওর বাবা মেরেছিল যদি বলেন তো আপনার ক্ল্পনাশক্তির প্রশংসা করেও তক্কের খাতিরে মেনে নেব।
  • Atoz | ২৬ নভেম্বর ২০১৯ ০৬:৫৪425205
  • সবচেয়ে বেশি মিস করি ডিডিকে। উনি থাকলে সবকিছুই একটা নতুন মাত্রা পায়।
  • Atoz | ২৬ নভেম্বর ২০১৯ ০৬:৪৫425204
  • @অর্জুন,
    হ্যাঁ, শুরু করুন তো দেখি মশাই একটা নির্মোহ ব। মাকু নকু বাকু দের নির্মোহ ব। তেড়ে তেড়ে লোকে আলোচনায় অংশগ্রহণ করবেন।
    ঃ-)
  • Atoz | ২৬ নভেম্বর ২০১৯ ০৬:৪২425203
  • হয়তো দু'পক্ষই পেঁয়াজী করেছে। ঃ-)
  • | ২৬ নভেম্বর ২০১৯ ০৬:৩৩425202
  • আকার সি ই ও গোছের পোস্টের সমস্যা হলো, আমার পোস্টে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার কথাটা ব্যবহার করা হয়েছে, যে টার্ম টা সাধারণ সমস্ত সিকিউইরিটি এজেন্সি কে এক সঙ্গে বোঝাতে ব্যবহার করা হয় (সাধারণত গৌরবার্থে তবে সব সময় না)। পেঁয়াজের দাম কমাতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আর এনফোর্সমেন্ট ডিরেকটরেট আর র কে ডাকার কি অর্থ বোঝা যায় নি বলেই কমেন্ট করা হয়েছে। খবরটার মধ্যেও খুব পরিষ্কার করে কিসু নেই।

    তো সেটা কে শুধু 'ইনফ্রা' পড়ে, তদুপরি চমকপ্রদ তথা বুদ্ধিদীপ্ত তথা অথেন্টিক ওয়ানলাইনার দিতে গিয়ে, আকা দেখা যাচ্ছে, একটু বুঝুম্ভুল করে ফেলেছে। একে সি ই ও, তায় বন্ধু লোক, তাই আপাতত গৌরবার্থে এগ্রি করে গেলাম ঃ-)

  • Atoz | ২৬ নভেম্বর ২০১৯ ০১:০২425201
  • সেই পরমভক্তবাবুর লেখা গল্পের ফুটবলের মতন। একটি ডাকাবুকো ছেলেকে ভাড়া করে আনা হয়েছিল, সে প্রথমার্ধে একদলের হয়ে খেলল, দ্বিতীয়ার্ধে বিরুদ্ধদলের হয়ে খেলল। দুই দল থেকেই পারিশ্রমিক পেল। ঃ-)
  • এলেবেলে | ২৬ নভেম্বর ২০১৯ ০০:৫৭425200
  • *গণতন্ত্রের
  • এলেবেলে | ২৬ নভেম্বর ২০১৯ ০০:৫৬425199
  • আজ যারা জয়প্রকাশ মজুমদারকে মেরেছে, তারাই সিপিএম-এর ক্যাডার হিসেবে বাম আমলে কং আর তিনোকে বেদম মেরেছে।

    এরা এখন তিনোর হয়ে বিজেপিকে মারছে, এরপর গদি উল্টালে বিজেপির হয়ে তিনোকে মারবে।

    শুধু যে দল যখন মার খায়, সেই তখন গনতন্ত্রের অনুপস্থিতিতে হাহাকার করে।

    আজ জয়প্রকাশ মজুমদার করছে, আগামীতে জ্যোতিপ্রিয় করতে পারে।

    এই মুখগুলো কেবল একই থেকে যাবে।
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৯ ২৩:৫৩425198
  • ইনফ্রারেডে সব হলে আল্ট্রাভায়োলেট দিয়ে করবোটা কী? ঃ-)
  • aka | ২৫ নভেম্বর ২০১৯ ২৩:৪৫425197
  • খ নাদান। পৃথিবীর সব সমস্যাই তৈরী হবে ক্রমশঃ ই-তে। সব সমস্যার সমাধানও হবে ই-তে। আর ই- ঠিক রাখতে হলে ইনফ্রাস্ট্রাকচারই অস্ত্র। হেন্স প্রুভড যে সব সমস্যার সমাধান ইনফ্রাতে।
  • অর্জুন | ২৫ নভেম্বর ২০১৯ ২২:৩৯425195
  • কমিউনিস্ট পার্টির শতবর্ষ নিয়ে এখানে কোনো লেখালেখি বা নির্মোহ ব হবেনা?

    ইতিহাসটা জানতে চাই, জানতে চাই আর্লি কমিউনিস্টদের কথা।
  • state | ২৫ নভেম্বর ২০১৯ ২২:০৯425194
  • Ensure timely approval of Majherhat Bridge: CM

    Times of India, 25 November 2019

    KOLKATA: West Bengal chief minister Mamata Banerjee on Monday urged the railways to grant necessary approvals for completion of the city's new Majherhat Bridge by December after the state government failed to meet its earlier deadline due to "lack of timely clearance". In a letter to railway minister Piyush Goyal, Banerjee sought his personal intervention to ensure prompt approvals so that construction work of the bridge can be completed by next month, after missing the September target. "I would request for your personal intervention and to kindly issue an instruction to railway authorities concerned for prompt approval of launching schemes and Commissioner of Railway Safety (CRS) clearance," she said. A section of the over 50-year-old bridge on the arterial Diamond Harbour Road in south Kolkata had collapsed on September 4 last year, claiming the lives of three people.
  • | ২৫ নভেম্বর ২০১৯ ১৭:৩৫425192
  • প্রার্থী মার খেয়েছেন এটা কোন কাজের কথা না। ধনখড় ইসু পেলেন। খ
  • | ২৫ নভেম্বর ২০১৯ ১৭:৩৩425190
  • পেঁয়াজ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত