এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৯ ০১:০৬425400
  • হুঁ আছি ব্রতীন। সেদিন তোমাদের কলেজের খবরটা দেখছিলাম। ভালো লাগল। লিংকও দিয়েছিলাম।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৯ ০১:০৫425399
  • "লালু বন গয়া জেন্টলম্যান" ---কারা নাকি সিনেমাও করে ফেলছিল। লালুচালিশা (হনুমান চালিশার মত) লেখা হয়ে গেছিল। লোকে পাঠ করত। স্কুলের ইতিহাস বইতে লালু জীবনীর সংক্ষিপ্তসার ঢোকানো হয়েছিল বিহারে। আমাদের অরুণাচলবাবু লিখেছিলেন, "আদম ও ইভ, পার্বতী শিব, লালু রাবড়ির জয়" ঃ-)
  • | ২৯ নভেম্বর ২০১৯ ০১:০৪425398
  • আটোজ আছো?
  • এলেবেলে | ২৯ নভেম্বর ২০১৯ ০০:৫৯425397
  • *শ্রীকৃষ্ণ কমিশন

    @অর্জুন, চটিপিসিকে নিয়ে আপনি এত উলুতপুলুত কেন? সিপিএমকে তাড়িয়েছে বলে নাকি অন্য আরও কারণ আছে?
  • S | ২৯ নভেম্বর ২০১৯ ০০:৫৬425396
  • লালু যাদবকে নিয়েও এরকম মাতামাতি হত। মারাত্মক মাস অ্যাপিল।
  • অর্জুন | ২৯ নভেম্বর ২০১৯ ০০:৫১425395
  • মমতার এই ইমেজ নিয়ে শর্মিলা বসুর একটা চমৎকার আর্টিকেল আছে।

    পুনেতে মমতা এসেছেন। শিবাজী নগরের কাছে একটি ওপেন গ্রাউন্ডে। মঞ্চে শরদ পাওয়ার, সুরেশ কালমাডি। তখনও অতটা 'দিদি' ইমেজ হয়নি। কিন্তু পুনেবাসীর মমতাকে নিয়ে উৎসাহের শেষ নেই। পরের দিন টি ও আই, ইণ্ডিয়ান এক্সপ্রেসে মমতাকে নিয়ে খবর। এটার কারণ আমি জানিনা। মহিলা সেভাবে কি খুব ইম্প্রেসিভ? ভুল হিন্দি ও ইংরেজি বলেন সবসময়। বেখাপ্পা মন্তব্য করেন। দিস ইজ এক্স ফ্যাক্টর।

    @sm আপনার মন্তব্যে একটা জোরে ক্ল্যাপ। ঃ))
  • এলেবেলে | ২৯ নভেম্বর ২০১৯ ০০:৪৯425394
  • মাননীয় পিটিসাহেব, আজ যখন সবই ডকুমেন্টেড হচ্ছে তখন আমার তরফ থেকে এটাও ডকুমেন্টেড থাকুক - বিজেপি একটি জঘন্যতম দল, তিনোও তাই। কিন্তু আপাতত বাংলার মানুষের কাছে তৃতীয় কোনও বিকল্প নেই। হয় তিনো নয় বিজেপি। কতদিন এই অবস্থা চলবে তা বলতে পারছি না।

    তবে মাজাভাঙা কংকে নিয়ে সিপিএমের কী সুবিধে তা বুঝতে পারছি না। কং-শিবসেনা জোটকেও দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করছি কারণ ৯২ সালের দাঙ্গায় শ্রীকৃষ্ণ কমিটির রিপোর্ট ভুলিনি।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৯ ০০:৪৮425393
  • সকালে উঠে স্মরণ করুন নেহরুকে। বলুন "জয় বাবা জহরলাল/ কুমীর আনো কাটিয়া খাল" ঃ-)
  • sm | ২৯ নভেম্বর ২০১৯ ০০:৪৪425392
  • প ব কে ক দশক পিছিয়ে দেবার জন্য জ্যোতি বসুর নাম রোজ সকালে স্মরণ করা যেতেই পারে।
    এমন দাম্ভিক নেতা তো আর দেখাই যায় না।ওঁর লেগ্যাসি পরবর্তী কালে বুদ্ধ বাবু কিছুটা বহন করেছিলেন।ওরা ছত্রিশ আমরা দুশো ছত্রিশ।বা,আমাদের কাছে ওদের প্রান ভোমরা আছে।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৯ ০০:৪২425391
  • হে হে হে হি হি হি দিদিপিসি!!!!! কিসের সঙ্গে কিসে!
  • অর্জুন | ২৯ নভেম্বর ২০১৯ ০০:৪০425390
  • কিছু নেতা, নেত্রীর পলিটিক্যাল ইমেজ অসম্ভব ক্যারিশম্যাটিক হয়। ইন্দিরা গান্ধীর ছিল। জ্যোতি বসুর সম্মান ছিল কিন্তু সব মানুষের মধ্যে এপিলিং ছিলেন কিনা জানিনা।

    মমতা ব্যনার্জি'র পূর্ণ মাত্রায় আছে। এটার প্রায় পুরোটাই রাজনৈতিক হলেও তার বাইরে একটা এক্স ফ্যাক্টর কাজ করে। আমজনতা আবাল বৃদ্ধ বনিতা মনে করে 'শি রিপ্রেজেন্টস আস'। মমতার মধ্যে সেটা আছে। তাই তার অতি বিরোধীরাও তাকে এ ব্যাপারে ভয় পায়।
  • S | ২৯ নভেম্বর ২০১৯ ০০:৩৭425389
  • ৮০-৯০তে সারা ভারতে স্টেটসম্যান হিসাবে জ্যোতি বাবুর যে স্টেটাস ছিল, সেটা তারপরে অন্য কোনও বাঙালী নেতা অর্জন করতে পারেননি। প্রণব মুখার্জীও না।
  • S | ২৯ নভেম্বর ২০১৯ ০০:৩৫425388
  • @অর্জুন, আপনার কথায় তো মারাত্মক ফ্যালাসি থেকে যাচ্ছে। বলা হয়েছে যে একসময় কাশ্মীরিরা জ্যোতি বাবুকে নিয়েও আপ্লুত ছিল। আপনি বললেন এখন তাদের মধ্যে ফারুক আবদুল্লার কোনও দাম নেই। আপনার কথা শুনে মনে হচ্ছে যে ২০১১ সালের আগের সব রাজনীতিকেই আপনি ইগনোর করতে চান। সে ঠিক আছে। কিন্তু তাতে ফ্যাক্ট বদলাচ্ছে না।
  • খিক | ২৯ নভেম্বর ২০১৯ ০০:২৮425387
  • আলিমুদ্দিনের সবজান্তা রামছাগলরা কী কমেন্ট দিল, কার ভোট কোথায় গেল সেসব নিয়ে আর নিজের পকেটে ভোট কবে আসবে সে নিয়ে ? হিসেবের কড়ি তো চ্যালারা গাপ করে দিল।
  • অর্জুন | ২৯ নভেম্বর ২০১৯ ০০:২৩425386
  • *নয়া= না
  • baajepiti | ২৯ নভেম্বর ২০১৯ ০০:২২425384
  • ডাহা মিথ্যা, কাশ্মিরীরা কোনোকালেই আপ্লুত ছিলেন না, ফারুক আবদুল্লা একসময় একটি কমেন্ট করেছিল। চারদিকে এত ঢপ, মিথ্যেবাজি। নির্লজ্জের মতন মিথ্যে।
  • অর্জুন | ২৯ নভেম্বর ২০১৯ ০০:২২425385
  • পিটি, আপনার সঙ্গে তর্কে কেন, আলোচনা বা নিতান্ত গল্প করাও মুস্কিলের হয় দাঁড়ায়। আপনি অদ্ভুত ভাবে বেসামাল হয়ে পড়েন। আপনার শব্দ ব্যবহার আর ইচ্ছে করে ব্যক্তি আক্রমণে সেটা বেরিয়ে পড়ে।

    ফারুক আব্দুল্লাকে নিয়ে কাশ্মীরীদের কোনো মাথা ব্যথা নেই। পারলে ঘুরে আসুন কাশ্মীর একটু সাহস নিয়ে। যেমন আমি গেলাম তাও জম্মু থেকে সড়ক পথে। মাঝরাতে রক্তচক্ষু সামরিক বাহিনী দশবার সার্চ করেছিল আমাকে। ভাবিনি শ্রীনগর পৌঁছব। আমার বাড়ির কেউ জানতও নয়া এই ভ্রমণের কথা তখন।

    আব্দুল্লা ও মুফতি পরিবার চরম কনঠাসা কাশ্মীরে। ফারুক আব্দুল্লা সম্পর্কে ওদের বক্তব্য 'উসকা বাপ বেচ দিয়া কাশ্মীর কংগ্রাসওয়ালে কে পাস। ইয়ে বেটে ওউর পোতা ইণ্ডিয়া কা পয়সা সে আয়েশ, আরাম করতা হ্যায়'। বিজেপির সঙ্গে চুক্তিতে যাওয়ার দরুন মেহবুবা মুফতিতে ওরা ক্ষমা করবে নয়া কখনো।

    বলতে বাধ্য হলাম, আপনি কাশ্মীরের রাজনীতির কিছু জানেন নয়া।
  • PT | ২৯ নভেম্বর ২০১৯ ০০:১৩425383
  • অর্জুন
    আপনাকে একটা ইন্ফো দিই। একদা কাশ্মীরিরা জ্যোতি বসুকে নিয়েও আপ্লুত ছিল। এমনকি নেতারাওঃ
    "Jyoti Basu was a great support to me in political crisis - Farooq"
    কিন্তু ছাগল কাশ্মিরীদের জিগান নি যে তাদের নেত্রী মুফতি ম্যাডাম কেন বিজেপির সঙ্গে সরকার গড়েছিল?
  • অর্জুন | ২৯ নভেম্বর ২০১৯ ০০:০৯425382
  • আমি বরং উল্টে তৃণ আর দিদির নিন্দে মন্দই করলাম। ওদের কথা 'নাহি, দিদিকা বাত আলাগ হ্যায়। সব ঠিক হো জায়গা।'
  • PT | ২৯ নভেম্বর ২০১৯ ০০:০৮425381
  • এলেবেলে
    পিটিকে নিয়ে চিন্তা কইরেন না। নরম সাম্প্রদায়িকতায় আপ্লুত হয়ে আছেন। আপনাকে এটায় এক্কেবারে মানাইছে না।
    দোদুল্যমান ভোটার আশ্রয় খুঁজছে। আর এইটাই শেষ স্যুইং এমন ভাবার কোন কারণ নেই।
  • অর্জুন | ২৯ নভেম্বর ২০১৯ ০০:০৬425380
  • পিটি'কে, একটা ইনফর্মেশন দেওয়া হয়নি। এবার কাশ্মীরে গিয়ে দেখি সবাই অন্ধ 'দিদি ভক্ত'। ঃ-) সে শিকারা বাহক, কি গুপকর রোডের রেস্টুরেন্টের ম্যানেজর কি নিসাৎ বাগের ফটোগ্রাফার। বিজেপি'র ১৮ টা সিটের জয়ে সবার এক কথা 'অ্যাসে ক্যায়সে হুয়া', 'বাঙ্গাল আলাগ জাগা হ্যায়'। দিদির ওপর সবার ভরসা।
  • PT | ২৯ নভেম্বর ২০১৯ ০০:০০425379
  • *খর্গপুরে তো দেখছি
  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ২৩:৫৬425378
  • "বামের ভোট রামে যাচ্ছে"
    সত্যি? তো এবারে তিনোর ভোট কোথা থেকে এল? লজ্জা করছে না তো "বামেদের ভোট" কুড়িয়ে বাড়িয়ে নিতে? করিমপুরে তো দেখছি "বিজেপির ভোট"-ও তিনোরা পেয়েছে!!!

    বিজেপি (41% --> 34%) খর্গপুর (21%--> 47%) তিনো
    বিজেপি (44% --> 43%) কালিয়া (23% -- 44%) তিনো
    বিজেপি (30% -- 38%) করিম (36% --> 50%) তিনো
  • এলেবেলে | ২৮ নভেম্বর ২০১৯ ২৩:৫৫425377
  • বীভৎস রেজাল্ট হয়েছে কালিয়াগঞ্জে। ২০১৬তে থাকা বাম-কং জোটের ৫২.৬% নেমে এসেছে মাত্র ৮.৬ এ, আর লোকসভায় ৫৬ হাজার ভোটে পিছিয়ে থাকা তিনো এবারে জিতেছে ২৩০০+ ভোটে।

    তবে পিটি স্যারকে ট্রোল করবেন না। এই বাজারে খড়্গপুর সদরে ২০১৯-এর বাম-কং জোটের ভোট ৩.৭ থেকে বেড়ে ১৪.৮ হয়েছে, বিজেপির ভোট কমেছে ৭.৪%। সর্বত্র বামের ভোট রামের যায়নি, বুইলেন?
  • অর্জুন | ২৮ নভেম্বর ২০১৯ ২৩:৪৯425376
  • একদমই। আর অন্যান্য শহরের মত বোম্বাই শহরেরও নানা চরিত্র রয়েছে। Bombay is actually a fascinating city. কলকাতা এবং মাদারজ যেমন এক ধরণের বোম্বাই বেশ অন্যরকম, অনেক বৈচিত্রপূর্ণ। একটা শহরে নরিমন পয়েন্ট, কাফ প্যারেড, ঘাটকোপার এবং ধারাভি এক্সজিস্ট করে ! সাউথ বম্বেতে মরাঠী খুঁজে পাওয়া মুশকিল। যেকজন আছে তারা সাবার্বের মরাঠীদের থেকে কিছুটা অন্যরকম। আমি বম্বে গেলে Nepeansea Road এ উঠি এক মহারাষ্ট্রীয়র বাড়িতেই। সে অঞ্চলে অধিকাংশ পার্সি, ভোরা মুসলিম, ইহুদী এবং সিন্ধি ও গুজরাতি। এছাড়া অস্থায়ী ভাবে অনেক বিদেশীরা থাকে যারা দূতাবাসে কাজ করে বা কোনো ফরেন ব্যাঙ্কে খুব উঁচু পোস্টে।

    ওখানে শিবসেনার অস্তিত্ব পাওয়া মুস্কিল। বান্দ্রা থেকে মরাঠীদের শুরু। কিন্তু বিগত ৩৫-৪০ বছরে মরাঠীরা বান্দ্রার প্রপার্টি বেচে ক্রমশ পিছিয়ে চলেছে। আন্ধেরি তো রীতিমত পশ অঞ্চল। এখন ভিরারে চলে যাচ্ছে।

    কলেজ লাইফ থেকে পায়ে পায়ে বোম্বাই চিনেছি আমি। পুনে থেকে প্রতি দু মাস অন্তরান্তর চলে আসতাম। বোম্বাইয়ে এমন কিছু ইন্টারেস্টিং অঞ্চল জানি যা অনেক বোম্বাই বাসীও জানেনা। খুব কম্পজিট সিটি বোম্বাই।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৯ ২৩:৪৭425375
  • সিভিরামনের টইতে আবার বট।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৯ ২৩:৪৪425374
  • মাসতুতো ভাই। চোরে চোরে।
  • রঞ্জন | ২৮ নভেম্বর ২০১৯ ২৩:৪২425373
  • "আসল প্রশংসা করা উচিত মুসলমান আর দলিত দের। যারা বিজেপি কি ভোট দিচ্ছেন না। বা অন্তত এবার দেন নি। তাদের নিজেদের আলাদা দল নেই, আলাদা দল করলেই তাদের আমরা উচ্চবর্ণ মেজরিটারিয়ান লিবেরেল রা আইডেন্টিটি পলিটিক্স, ইনওয়ার্ড লুকিং বলে গাল দেব, কিন্তু এঁদের ভোটের লোভে মমতা যদি বিজেপি জয়েন না করেন, কৃতিত্ত্ব তাঁদের। ভয়েস বেশি নাই, বেঁচে থাকাটাই রেজিস্টান্স। সবাই কে এখনো অন্তত অমিত শাহ মোদী রা মেরে ফেলতে পারে নি।"
    ---- এই বক্তব্যকে সমর্থন। গোটা দেশ জুড়ে যে অজ্ঞান- কুজ্ঞান -ভয়ের রাজনীতি ঘৃণার বিষ ছড়ানো হচ্ছে, সেখানে এরা যে অপ্রতিরোধ্য নয় এটা প্রমাণ করা খুবই জরুরি ছিল।
    খেয়াল করা দরকার বিজেপি সর্বভারতীয় দল শিবসেনা মুম্বাই ও কিছু শহরাঞ্চলে এবং তিনো বঙ্গে সীমিত। এদের ক্ষতি করবার ক্ষমতা তুলনায় নগণ্য।
    এটা হচ্ছে লেসার বিকল্পের চয়ন।
    বাংলাদেশে কয়েক দশক আগে মুহম্মদ ইউনুস বলতেন ডাকাইতটারে ঠ্য্যাকাইতে চোরেরে ভোট দ্যান।
  • S | ২৮ নভেম্বর ২০১৯ ২৩:২৯425371
  • মুম্বাইতে মারাঠিরা অত্যন্ত কোনঠাসা। প্রায় কোনও ভূমিকাই নেই। এখনও। প্রথমতঃ ওটা আসলে ট্র্যাডিশনালি কোন্কানিদের শহর। চিরকালই গুজরাতি, মারোয়ারি, সিন্ধি, পার্শী, পান্জাবীরা ক্যাপিটাল কুক্ষিগত করে রেখেছে। এছাড়া দিল্লি, বাংলা, দক্ষীন ভারতীয়রা চাকরী বাকরী করেছে। ফিল্ম ইন্ডাস্ট্রি মুলতঃ পান্জাবী আর বাঙালীদের (এখন অনেক কম) দখলে। আন্ডারওয়ার্ল্ড আর ছোট-মাঝারি ব্যবসার একটা বড় অংশ মুসলমানদের দখলে। কায়িক শ্রমের জন্য ইউপি-বিহারিরা রয়েছে। শুধুমাত্র সরকারি অফিসে কিছু মারাঠিদের দেখতে পাওয়া যায়। সেই থেকেই অসন্তোষ। তবে মুল মুম্বাইতে রাজ ঠাকরেও খাপ খুলতে ভরসা পায় না। ওর যত লম্ফ ঝম্ফ মুম্বাই থেকে দূরের সাবার্ব গুলোতে। আমি মুম্বাইতে মারাঠিদের একদম দাদরে অনেকদিন যাতায়াত করেছি, একদম রাজের বাড়ির সামনে দিয়েও হেঁটে গেছি। সব পুরো শান্ত।
  • অর্জুন | ২৮ নভেম্বর ২০১৯ ২৩:২৯425372
  • খননেন্দ্রবাবুর সঙ্গে সম্পূর্ণ একমত। শিবসেনার মত এত খারাপ পলিটিক্যাল পার্টি আর নেই।

    বাল ঠাকরের মত কাপুরুষ খুব কম আছে। ইমারজেন্সির সময় বাল ঠাকরেকে অ্যারেস্ট করা হয়। এক মরাঠীর কাছে গল্প শুনেছি তার পরিচিত এক পুলিশ অফিসর নিজের চোখে দেখেছে বাল ঠাকরে সঞ্জয় গান্ধীর পা জড়িয়ে মুক্তি পাওয়ার জন্যে আকুতি জানাচ্ছে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত