এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৩425670
  • দক্ষিণা হাওয়া আর বৃষ্টির জল। ঃ-)
  • Arin Basu | ০২ ডিসেম্বর ২০১৯ ০৮:৪২425669
  • ল্যাম্ব (প্রায় কাঁচা (rare) থেকে শুরু করে তুলতুলে করে রান্না করা), আর স্যামন মাছ (বেশীর ভাগটাই কাঁচা, সাশিমি করা, স্মোকড, বেকড, ভাপা, হালকা করে ভাজা...) প্রচুর চেখেছি। এতটা হয়ে গেছে, এখন সত্যি আর ভাল লাগে না। কটা দিন যাক।
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৫425668
  • 'ভেগান, আর খাবারের তালিকা থেকে ভাত/আলু/চিনি/মধু/ বাদ' - অরিন, তাহলে কি খান? চয়েস তো খুবই কম
  • :( | ০২ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৪425667
  • নিউজিল্যান্ডে থাকেন, ল্যাম্ব চাখেন না? তালে রইল কী জেবনে!
  • Arin Basu | ০২ ডিসেম্বর ২০১৯ ০৮:২৯425666
  • আরো আছে। নারকোলের দুধের দই। সে সাংঘাতিক জিনিস।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০৮:১৯425665
  • করোলা সেদ্ধ। কাঁটা-চামচ দিয়ে। ঃ-)
  • Arin Basu | ০২ ডিসেম্বর ২০১৯ ০৮:১৩425664
  • @ব্রতীন: "আমরা বোধহয় সুযোগ পেলেই (মাংস) খাই অরিন দা।"

    আরে খাবেন বৈকি। আপনার তো আর আমার কেস নয় (ভেগান, আর খাবারের তালিকা থেকে ভাত/আলু/চিনি/মধু/ বাদ), যে আপনার এলাহী ভূরিভোজের আইটেমগুলোর মধ্যে ডাল, শাক, ও পান বাদে আর একটাও খাওয়া যাবে না। এর মধ্যে ডালে যদি ঘি পড়ে আর মাছের মাথা দিয়ে ডাল রান্না করে থাকেন তো আর বলার কিছু নেই, শাকেও যদি কুচো চিংড়ি থাকে, ও দুটোও গেল। হাতে রইল পান, ইয়ে, সেটাতে মিষ্টি সুপুরি দেওয়া ছিল না নিশ্চয়ই ... :-)
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০৮:১২425663
  • বিভীষণরত্ন ঃ-)
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ০৮:১১425662
  • শুধুই পদ্মশ্রী ? এরকম কীর্তিমান কে তো পদ্ম বিভূষণ বা ভারত রত্ন দেওয়া উচিত।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০৭:৪৬425661
  • উনি পদ্মশ্রী!!!!! সেটা ভুলবেন না!
    উনি বলবেন, 'পদ্ম হয়ে যা!" ব্যস, আর দেখতে হবে না! ঃ-) সবাই পদ্মফুল হয়ে জলে মুখ ভাসিয়ে দাঁড়িয়ে আর উনি কা কা করে ডাকতে ডাকতে উড়ছেন। ঃ-)
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ০৭:৪০425660
  • সুভাষ কাক কে বলা উচিত,কিছু জিনিষ ব্যদে বা রামায়ণ ও মহাভারত এগুলোতে আছে,যেগুলো করে ওঠা সম্ভব হয়নি, এখনও।
    যেমন হনুমান,কখনো প্রকাণ্ড বা কখনো ক্ষুদ্র হয়ে যেতে পারতো।
    মৃত সঞ্জীবনী মন্ত্র পড়ে মৃত লোকের জীবন দান করা যেতো।এই মৃত সঞ্জীবনী মন্ত্র কিন্তু ইউটিউব এ শোনা যায়।
    মুনি ঋষিরা সাপ হয়ে যা,গরু হয়ে যা এসব অভিশাপ দিলেই ফলে যেতো।
    এসব গুলোর একটাও হাতে কলমে করে দেখাতে।
    না পারলে হাটুরে মার।
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৭425659
  • দ্যাখেন, বাংলাদেশ থেকে যারা এসেছেন, তাদের নিয়ে ঠাট্টা নিশ্চয় করা যায়, তবে অনেক সময় ওগুলো আর ঠাট্টার পর্যায়ে থাকে না, বেশ সিরিয়াস হয়ে যায়। যারা এসেছেন, অনেকেই হয়তো দেশের কথা বিশাল বাড়িয়ে বলতেন, সবাই যে জমিদার ছিলেন তা তো নয়। তবে দেশ, ঘর বাড়ি ছেড়ে যাদের আসতে হয়েছিল, তারা নিজের ইচ্ছেয় তো আসেন নি, না এলে হয়তো গলা কাটা পড়তো। আমারি পরিচিত কয়েকজন আছেন, যারা নিজের চোখে আত্মীয় স্বজন কে খুন হতে দেখেছেন। একজনের সাথে আলাপ হয়েছিল যখন মিডল ইস্ট এ চাকরি সূত্রে থাকি, ওনার কথা শুনে গায়ে কাটা দিয়ে উঠেছিল। মারাত্মক অভিজ্ঞতা ওনার নিজের, কোনোমতে নিজে প্রাণে বেঁচে পালাতে পেরেছিলেন, বাড়ির বাকিরা শেষ।

    এবার একটা অজানা দেশে আসার পরে তাদেরকে তো আর খুব ওয়েলকাম করা হয়নি, না সরকার থেকে, না বাকি ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের থেকে। যারা ধর্মের বেসিস এ দেশ ভাঙলেন, তাদের কোনো মাথা ব্যাথা ছিল না যারা এলো তারা কি ভাবে থাকবে, কি ভাবে বাঁচবে। অন্তত ডেভেলপেড দেশ গুলোতে যারা পলিটিকাল ইমিগ্র্যান্ট হয়ে আসেন, তাদেরকে এখানে সরকার কিছুটা হলেও সাহায্য করে। রেসিয়াল বা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন থাকেই, দুনিয়ার সব জায়গায় আছে, থাকবেও চিরকাল। ইন্ডিয়া তে কি নেই? কিন্তু এসব দেশের সরকার থেকে একটা মিনিমাম ফিনান্সিয়াল সাপোর্ট দেয় যাতে লোক গুলো অন্তত না খেয়ে না মরে, আর মাথা গোজার একটা ঠাই পায়। সেসব আর ইন্ডিয়াতে বা পাকিস্তান, বাংলাদেশ এ হলো কোথায় ? পাকিস্তানেও তো যারা এদিক থেকে গেলো, তাদেরকে মোহাজির বলে ফেলে রাখে। ইসরায়েল প্যালেসটিন এ বোমা ফেললে যারা কান্না কাটি করেন, নিজের দেশে রেফিউজি এলে তখন তাদের ও কোনো ব্রাদারহুড কাজে আসে না। এটাও নিজের মুখে শোনা বেশ কজন পাকিস্তানী ছেলের থেকে যাদের ফ্যামিলি ৪৭ এর পরে পাকিস্তানে মুভ করেছিলেন ইন্ডিয়া থেকে।

    রঞ্জন দা সুন্দর লিখেছেন নিজের বিলাসপুরের অভিজ্ঞতা ওই অবধের টোয়ি টাতে। আমরা আমাদের কিছুটা প্রিভিলেজেড ব্যাকগ্রাউন্ড, কিছুটা শান্তিতে জীবন কাটানোর অভিজ্ঞতা থেকে যেভাবে ভাবতে শিখি, যে সব কিছু আইনের মধ্যে হলে কেয়মন ঠিক ঠাক হয়। এবার একটা মেজর যুদ্ধ হোক, বা রায়ট, বা নিজের পরিবারে একটা বাজে অভিজ্ঞতা- সেই সব গড়ে ওঠা ধারণা কে চুরমার করে দিতে পারে। তখন জাস্ট কোনোমতে সুরভিভ করা টাই মুখ্য হয়ে দাঁড়াতে পারে।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৫425658
  • অমিত, পড়লেন লিংকটা? বসু বিজ্ঞান মন্দিরে সুভাষ কাকের বক্তৃতার খবরটা?
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ০৭:৩১425657
  • একটা ইতিহাসের চালু জোক ছিল।

    টিচার পড়াচ্ছেন :- শের শাহ প্রথম ভারতে ঘোড়ার ডাকের প্রচলন করেছিলেন।

    তো ছাত্র শুধোল তার আগে কি ঘোড়ারা ডাকতো না ?
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০৭:০২425656
  • সেতো হৃষ্টপটলের আমলেও( এমনকি বাবা আদমের আমলেও) আপেল ছিল, গাছ থেকে টুপ টুপ করে খসেও পড়ত। কিন্তু তখন নিউটন ছিল না। ঃ-)
  • :) | ০২ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৮425655
  • আতোজ কী বলতে চায় প্রাচীন ভারতে আলো ছিল না? আলো থাকলে নিঃসন্দেহে গতিও ছিল!
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০৫:৩০425653
  • সাধে কি আর গোলাভরা ধান আর গোয়ালভরা গরুর সঙ্গে "মাথাভরা পাগলামি" যোগ করেছিল আমার বন্ধুনি? ঃ-)
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ০৫:২৬425652
  • ওদিকে কোন এক কং নেতা প্রিয়ান্কা চোপরার নামে জয়ধ্বনি দিয়ে বসেছে।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ০৪:৪৮425651
  • তাইতো তখনকার লোকেরা গায় "আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম"। ঘন ঘন মাছ আর বড় বড় দুধ খেত কিনা।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০৪:৪২425650
  • শিবের বাবা নেই। শিব স্বয়ম্ভূ। ঃ-)
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ০৩:০৯425649
  • তোমার সাথে কথায় পারা শিবের বাপের ও অসাধ্যি
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ০৩:০৭425648
  • এক যে ছিল বেড়াল
    সে গাইতো শুধু খেয়াল,
    খেয়াল শুনে শেষে
    হুলো গেল অন্য দেশে!!
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০২:৫২425647
  • ব্রতীন, তাঁরা গোটা সমতট বঙ্গ রাঢ় বরেন্দ্রভূমির বাঙালি লোক, শোনা যায় গোলাভরা ধান গোয়ালভরা গরু পুকুরভরা মাছ(আমাদের এক বন্ধুনির সংযোজন, "মাথাভরা পাগলামি" ঃ-) ), এসব তাঁদের ছিল। শুধু এই বা কেন, গোটা অঙ্গবঙ্গকলিঙ্গেই নাকি এমন সুখের ছিল, রাজাপ্রজানির্বিশেষে।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০২:৪৮425646
  • দুনম্বরটাই শোনাও ব্রতীন। দেশের মুদ্রাস্ফীতি নিয়ে তো রোজই কাগজে টিভিতে এদিকে ওদিকে মারমার কাটকাট হয়েই চলেছে। কিন্তু এ জিনিস প্রসারণশীল মহাবিশ্বের কেসের মতন অথবা বয়সের মতন, কমবে না, বাড়তেই থাকবে। যদিও হযবরল র বুড়োর তাতে আপত্তি আছে, তিনি বলেন, "বাড়তি না কমতি? বয়সটা কি বাড়ছে না কমছে? " ঃ-)
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ০২:৪৫425645
  • আটোজ "তারা" কি বাংলাদেশ থেকে আসা জমিদার??
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ০২:৪৪425644
  • আটোজ আমি
    প্রচুর বুদ্ধি খরচা করে দুটো পদ্দো লিখেছি।

    ১। দেশের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীত নিয়ে

    ২৷ রোমান্স + দুঃখবিলাস

    কোনটা শুনবে??
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৯ ০২:৪২425643
  • পুকুরের মাছ, পুকুরের চিংড়ি, মাঠের মাটন। আগেকার দিনে ছিল। শুধু জমিদাররাই না, গৃহস্থরাও "গোলাভরা ধান, পুকুরভরা মাছ, গোয়ালভরা গরু, ক্ষেতভরা শাক, ডাল, সব্জি " ইত্যাদির মালিক ছিলেন। সব ফ্রী। ঃ-)
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ০২:৩৯425642
  • কী কী মাছ?
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ০১:৪২425641
  • আজ একটি নিয়ম ভঙ্গের নিমন্ত্রণ ছিল। তিন রকম মাছ খেলাম। তবুও @ব র খাবারের লিস্ট শুনে খিদে পেয়ে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত