এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:৫৮425700
  • না বাতুলতা নয়। কালার ডিস্ক্রিমিনেশন ভয়ন্কর আছে।

    পার্থক্য টা হল একজন ট্যামব্র্যাম ছেলে, একটি কালো ব্রাহ্মন মেয়েকে, একটি ফর্সা কিন্তু ণন ট্যাম ব্র্যাম, ণন ব্রাহ্মিন ফর্সা মেয়ের তুলনায় বেশি অগ্রাধিকার দেবে।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:৫৫425699
  • ফেয়ারনেস ক্রিম আর ব্লিচিংএর যা মার্কেট - তাতে অন্য কথাই বলে।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:৫৩425697
  • কয়েক মাস আগে একটা ধার্মিক হিন্দি সিরিয়ালের অ্যাড দেখছিলাম। সেখানে দেখি কৃষ্ণকে ধবধবে ফরসা বানিয়েছে।
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:৫৩425698
  • ইন্ডিয়া তে বেশির্ভাগ উচ্চ বর্ন তো কালো বা গাঢ় বাদামি। তাই, এখানে বর্ণের ভিত্তিতে ডিস্ক্রিমিনেশন বেশি। বর্ণের ভিত্তি তে নয়
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:৫২425696
  • ভারতীয় কালো মেয়েদের জিগালে বোঝা যাবে কোনটা বাতুলতা।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:৪৯425695
  • ইন্ডিয়ার ফর্সা কালো আর আম্রিকার সাদা কালোর হেট্রেড এর তুলনা করা চরম বাতুলতা!
    আর ভারতে অধিবাসীদের অত্যাচার এর সঙ্গে বিদেশে স্থানীয় নেটিভ দের অত্যাচার এর তুলনাও টানা যেতে পারে।
    অস্ট্রেলিয়া, নিউজি তে এবঅরিজিন, মাওরি দের প্রায় হাপিশ করে চিড়িয়াখানার স্পিসিস করে রাখা হয়েছে।
    আর রেড ইন্ডিয়ান দের কথা সূর্য দেবতাই বলতে পারবে।
    হিস্ট্রি বড় কঠিন জিনিষ দাদা!
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:৩৭425694
  • ইন্ডিয়াতেও ফর্সা-কালোর ডিসক্রিমিনেশান আছে।
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:৩৬425693
  • ইয়ে ব, আমাকে প্লিস দাদা বলবেন না। এখানে সবাই বন্ধু, দাদা বললে অস্সস্তি হয়, নিজেকে একটু বুড়ো ও লাগে :)
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:৩৪425692
  • সব দেশেই ভালো খারাপ মেশানো লোক থাকে। ব্লাঙ্কেট কাওকেই ভালো বা খারাপ বলা যায়না বা উচিত নয়। সেটা বলা মানেই নিজে প্রেজুডিসড হয়ে যাওয়া। আমার সাথে যে অস্ট্রেলিয়ান রা কাজ করে তাদের মধ্যে অনেকেই তাদের কলোনিয়াল হিস্ট্রি বা আবরিজিন্স দেড় ওপর অত্যাচার নিয়ে লজ্জিত। সেটা র ওপেনলি নিন্দে করে। এবার সে এক্টিং করছে কি না, অথবা নিজের বাড়িতে নিজের ফ্যামিলি উল্টো বলছে কিনা সেটা তো আমার জানা সম্ভব নয়, আমার সাথে যেটুকু আলাপ, আমি সেটুকুই নেবো।

    সাদা কালোর ডিসক্রিমিনেশন তো খারাপ নিশ্চয়, সেটা বাস্তব। কিন্তু ইন্ডিয়া তে দলিত দের ওপর ব্রাহ্মণ বা রাজপূত দের অত্যাচার ও সেরকম ই বাস্তব। এসবের মাপার কোনো স্কেল আছে বলে জানা নেই।
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:৩১425691
  • তবে মুম্বইতে বলিউড কিন্তু অতটা এফেক্টিভ বলে লাগেনি। এই 'চেহারা, জামা কাপড়' ব্যাপারটা দিল্লীতে বিশেষ করে সাউথ দিল্লীতে সাংঘাতিক। নর্থ ইণ্ডিয়ানদের জন্যে রাজধানী হয়েও দিল্লী কোনোদিন সেভাবে কস্মোপলিটন হয়ে উঠতে পারল না। মুম্বই সে অর্থে অনেকটাই মধ্যবিত্তদের শহর।

    দিল্লীতে দুটো গাড়ির ওভারটেক নিয়ে ফাইট হলে, একজন আরেকজনকে রিভল্বর দেখায়।
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:২৫425690
  • বস, ইউকে কয়েক বার ভেড়া খেয়েছি, পাঁঠার তুলনায় একটু যেন ছিবড়ে ছিবড়ে
    বাট অসাম।

    তবে ফেভ ছিল "রোস্টেড ডাক"

    আমি একটু "ধর্মপ্রাণ" টাইপস (
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:২৩425689
  • মুম্বাইতে ডিসক্রিমিনেশনটা শুধুমাত্র প্রাদেশিক নয়। মনে রাখবেন ওটা বলিউডের শহর। আপনার চেহারা, জামা কাপড় দেখে লোকে আপনাকে সঙ্গে সঙ্গে জাজ করে নিচ্ছে।
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:২১425687
  • মুম্বইয়ে এই ডিসক্রিমিনেশনটা শিবসেনাদের কন্ট্রিবিউশন। DNA যখন প্রথম এল তখন পোষ্টারে দেখেছি I'm from Nagaland. I speak English. So what? I'm also a Mumbaikar.

    তবে বেসরকারী কর্পোরেটে মিলেমিশেও কাজ করে।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:২১425688
  • কলেজে পড়ার সময় আমরা বলতাম যে মেয়েটাকে বীভৎস দেখতে। মানে দারুন দেখতে। এছাড়া ব্যাপক, হেব্বি, গোলা - এসব তো ছিলই। আজকালকার ছেলেপিলেরা দেখি "চরম" ব্যবহার করে।
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:১৯425686
  • অমিত দা, আরেকবটা এরকম আছে।

    শিক্ষক (রোষাকষায়িত নয়নে)

    "কাগজের কল কোথায়আছে?"

    বিস্মিত ছাত্র

    " সে কী স্যার সে তো জল পড়লেই ছিঁড়ে যাবে"
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:১৫425685
  • সেতো স্কটিশ দের সম্পর্কে ইংলিশ রাও অত্যন্ত খারাপ ধারণা পোষণ করে।
    কিন্তু বাস্তবে ইংলিশ রা অনেক বেশি উদার।
    সিমিলারলি অস্ট্রেলিয়ান দের ব্রিটিশরা গরু ছাগল দের ও অধম মনে করে।কিন্তু অস্ট্রেলিয়ানরা খুব উদার মনের, এমন কিন্তু নয়।
    ভারতের বিভিন্ন প্রদেশে এর মধ্যেও এমনি প্রাদেশিকতা, বা অপমান করার প্রবণতা আছে।
    কিন্তু এগুলো কোনভাবেই কালার ডিসক্রিমিনেশন এর সমকক্ষ নয়।
    আই মীন সাদা কালোর মতন খারাপ ব্যাপার নয়। হেট্রেড এসব ক্ষেত্রে অনেক বেশি জোরালো।
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:০৭425684
  • অমিত, অস্ট্রেলিয়ায় ডাক্তারী পড়ুয়ারা ভারত থেকে এমবিবিএস করে যদি পোস্ট ডক জাতীয় কিছু করতে যেতে চায়, সেটার কি প্রসিডিওর জানেন?
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:০৫425683
  • আরেকটি শব্দ আছে। ফ্যাসিনেটিং ঃ))

    ভারতে একটি রাজ্যের লোক আরেকটি রাজ্যের লোকের সম্পর্কে অদ্ভুত সব উটকো ধারণা পোষণ করে। বেশীর ভাগ সময়ে সম্মক পরিচয় ছাড়াই। অনেক সময় এক রাজ্যের ভিতরেই বিভিন্ন জেলার লোকজনদের মধ্যেও তাই। এই ডিসক্রিমিনেশন থেকেই পৃথক রাজ্য ও রাষ্ট্রের দাবী ওঠে।
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ১০:০০425682
  • চলে আসেন এদিকে। জায়গা টা খারাপ নয়। অবশ্য চাকরির বাজারটা একটু ডাউন আজকাল, কিন্তু ঠিক একটা কিছু হয়েই যায়। তবে নিউ জিলান্ড সত্যি ছবির মতো সুন্দর, এদিকটা একটু রুক্ষ সূক্ষ। পারলে আমিও ওখানে গিয়ে থাকতাম, কিন্তু আমার লাইন এ চাকরি বড়োই কম।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৫425681
  • বুঝলাম। পরের বছর ট্রাম্প আবার জিতলে পাততারি গোটাতে হতে পারে। গ্রীন কার্ড তো এজন্মে হবেনা। সেক্ষেত্রে অপশান খুঁজছি। রিটায়ার করে আমি নিউজিল্যান্ডে গিয়ে থাকবো। আপাতত এইটুকুই সিদ্ধান্ত নিয়েছি।

    মুম্বাইতে কাজের জায়্গায় মারাত্মক ডিসক্রিমিনেটেড হয়েছি আমিও। সেখানে লোকজন একাধিক কারণে ডিসক্রিমিনেট করে। ব্যাঙ্গালোরে সেই তুলনায় অনেক বেটার এক্সপিরিয়েন্স। আবারও কাজের জায়্গায়।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ০৯:৫০425680
  • এরকম ই বলেছিলেন ইউ কে র এন হেইচ এস এ কর্মরত একজন ভারতীয় ডিন।
    ওনার বক্তব্য ছিলো ভারতে বিভিন্ন প্রদেশে যে রকম রেসিজম আছে,তার তুলনায় ইউ কে অতি নরম।
    এই সব ব্যক্তিদের কি বিশেষণ দেওয়া যেতে পারে ভেবে পাই নি।
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৭425679
  • মারাত্মক হচ্ছে গে - অসাম, ব্রেথটেকিং
    ইংরিজি না বললে তো তোমরা, আজকালকার ছেলে মেয়েরা আবার বোঝো না :-)
    বাবু-টা বাদ দিতে পার
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ০৯:৪২425678
  • S কে, অস্ট্রেলিয়ার লোকজন বাকি সব দেশের মতন ই :) ভালো খারাপ সব মিলিয়ে। কিন্তু ওভারঅল আমাদের যেটুকু আলাপ আছে এখন কার লোকজনের সাথে, মেনলি সাদা দের কথাই বলছি, বেশির ভাগ ই যথেষ্ট হেল্পফুল, বিশেষ করে নেবার রা বাড়ির কোনো কাজে বেশ হেল্প করে দেয়। ফুর্তিবাজ ও বেশ, প্রচুর বিয়ার খায় আর খাওয়ায়।

    অফিস এ বা বাইরে কাজে কম্মে কি আর অল্প স্বল্প ডিসক্রিমিনেশন হয়না, অবশ্যই হয়। যখন মাস লেভেল এ ছাটাই করে কোম্পানি লসে চললে, তখন একটু এশিয়ান দের ওপর ছাটাই বেশি ই হয়।

    কিন্তু তবুও ইন্ডিয়াতে নিজে সাউথ এ কাজ করার সময় বা মিডল ইস্ট এ কাজ করার সময় যা ধরণের ডিসক্রিমিনেশন দেখেছি, তার থেকে অনেক কম ভিসিবল। ওখানে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিতো যে আমি বহিরাগত। এখানে আড়ালে হয়তো বলতেও পারে, কিন্তু সামনে কোনো দিন কিছু শুনতে হয়নি।

    তবে ইন্ডিয়ান দের ওপর অত্যাচার নিয়ে মাঝে মাঝে যে ইন্ডিয়ান মিডিয়াতে আসে, সেসব বেশির ভাগ ই ঢপ। কয়েকটা ঘটনা চাইলে তুলে দিতে পারি যেখানে ইন্ডিয়ান মিডিয়া তিল কে তাল করে তারপর তালের বড়া বানিয়েছে।
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ০৯:২৫425677
  • পাবদা, চিংড়ি আর রুই। @ ব- দা।

    আচ্ছা, কাল অরণ্য বাবু বললেন মারাত্মক সুন্দর। সুন্দর কি ভাবে মারাত্মক হয়? ঃ))
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৯ ০৯:২১425676
  • আমিও মাছ, মাংস প্রায় কাটিয়ে দিয়েছি, খেতে ইচ্ছে করে না আর।
    ডাল, বেগুন ভাজা, বিভিন্ন শাক, খিচুড়ী এসব ভাল লাগে। ভাত-টা কাটানো কষ্টকর, পারলে ভাল হত
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ০৯:১৩425675
  • অস্ট্রেলিয়ার লোকজন কেমন?
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ০৯:০৭425674
  • হ্যা, আমি অস্ট্রেলিয়া তে আছি।
  • Arin Basu | ০২ ডিসেম্বর ২০১৯ ০৯:০৬425673
  • @Amit: আপনি নিউ জিলান্ড এর কোন দিকে ? নর্থ না সাউথ এ থাকেন ?

    সাউথ, ক্রাইস্টচার্চ থেকে ৭০ কিলোমিটার দূরে শেফিল্ড বলে একটা জায়গায়, সাউদার্ন আল্পসের ছায়ায়। টেকাপোর তুলনা হয়না, যদিও আমার নিজের পুকাকী লেককে অপরূপ লাগে। আপনি কি অস্ট্রেলিয়াতে থাকেন?
  • Arin Basu | ০২ ডিসেম্বর ২০১৯ ০৯:০১425672
  • @অরণ্য: " তাহলে কি খান? চয়েস তো খুবই কম"

    না না, চয়েস প্রচুর আছে। আমাদের সাবেকী ভারতীয় খাবারের মধ্যেই শাক সবজী রান্নার তো অভাব নেই। আমি প্রথম প্রথম সব ছেড়ে দেওয়ার পর ভাবতাম, সব গেল বুঝি। কয়েকটা মাস অভ্যস্ত হবার পর দেখলাম, ব্যাপারটা সেরকম নয়। এখন তো বাজারে নানান রকমের খাবার পাওয়া যায়, যেগুলোর কথা আমি কখনো ভাবিই নি। ইম্পসিবল বার্গার যেমন, মাংসর পুরো স্বাদ না দিতে পারলেও দিব্যি চালানো যায়। আরেকটা খাবার, যার কথা আমি কখনো ভাবিই নি, "quorn" (mycoprotein)। কখনো পেলে ট্রাই করে দেখবেন।

    সায়েব না হয় হালে "ভেগান" হয়েছে, এশিয়া বহুযুগ আগে থেকে এ নিয়ে কোন ঢক্কানিনাদ না করেই শতাব্দীর পর শতাব্দী দিব্যি কাটিয়েছে, বৌদ্ধ সন্ন্যাসীরা রীতিমতন গবেষণা করেছেন। ১০০০ বছর ধরে জাপানী, কোরিয়, বৌদ্ধ সন্ন্যাসীরা সোয়াবিন, seaweed, আর শাকসব্জী দিয়ে যে কতরকম ভাবে মানুষের রসনাকে বিহ্বল করে দিতেন, তার একটা উদাহরণ shojin ryori খাবার (https://savorjapan.com/contents/more-to-savor/shojin-ryori-japans-sophisticated-buddhist-cuisine/) |
  • Amit | ০২ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৭425671
  • ইয়ে অরিন, আপনি নিউ জিলান্ড এর কোন দিকে ? নর্থ না সাউথ এ থাকেন ? আমি ও কাছে ই আছি আপনার। তবে আপনার দেশটা বড্ডো সুন্দর, হিংসে হয়।

    দু বছর আগে বেড়াতে গেসলাম, শুধু সাউথ যদিও। ছবির মতো। জীবনের সেরা নাইট স্কাই দেখেছিলাম লেক টেকপো বলে একটা ছোট্ট জায়গায়, এখনো মনে আছে। ওতো সুন্দর মিল্কি ওয়ে, প্রায় খালি চোখেই দেখা যায়। অসাধারণ। আরো অনেক জায়গা, আবার যাওয়ার ইচ্ছে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত