এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৭:২৯425760
  • এলেবেলে,আমি মিক্সিং এর কথা লিখেছি।ইংলিশ ও স্কটিশ এক দেশ এর অধিবাসী হওয়া সত্বেও এতো মিক্সিং দেখি নি।
    আগে পাত্র পাত্রী বিজ্ঞাপনে পব ও পূ ব এর চাহিদা আলাদা করে মেনশন করা হতো,এখন অনেক কমে গেছে।এমন কি ইন্টার কাস্ট ম্যারেজ এর কথা অনেকে লিখছেন। কাস্ট নো বার মেনশন করে দিচ্ছেন।এগুলো ইতিবাচক দিক তো বটেই।
  • Kaju | ০২ ডিসেম্বর ২০১৯ ১৭:২২425759
  • কিন্তু তাইলে কিউয়ি-দের Guptill বদ্যি কেন? ডিডিদা বলেছিলেন ২০১৫ র বিশ্বকাপে - "বদ্যিরা জিতে গেসে বদ্যিরা জিতে গেসে"।
  • এলেবেলে | ০২ ডিসেম্বর ২০১৯ ১৭:১৯425758
  • @অর্জুন, পব-তে থাকেন অথচ বামুন-কায়েত-বদ্যি জানেন না? স্ট্রেঞ্জ!

    উত্তর ভারতের মতো বাংলার চতুর্বর্ণ নয়। অর্থাৎ উত্তর ভারতের ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বৈশ্য-শূদ্রের বদলে বামুন-কায়েত-বদ্যি-শূদ্র। বাংলার রাজনীতি-সংস্কৃতি পুরোটাই বামুন-কায়েত-বদ্যির কব্জায় দীর্ঘদিন ধরে। তবুও বাঙালি ফুটুনু মারে এখানে নাকি জাতপাত নেই!

    বামুন প্রধানত দু'প্রকার - রাঢ়ি ও বারেন্দ্র। রাঢ়ভূমের ব্রাহ্মণরা রাঢ়ি, পদবি বাঁড়ুজ্যে-মুকুজ্যে-চাটুজ্যে। বরেন্দ্র ভূমের ব্রাহ্মণরা বারিন্দির, পদবি সান্যাল-ভাদুড়ী-বাগচি-মৈত্র-ঘোষাল-সরখেল ইত্যাদি। ভটচাজ আর চক্কোত্তি পাওয়া উপাধি (পদবি নয়) এবং তাঁরা রাঢ়ি বা বারিন্দির - দুই-ই হতে পারেন। রাঢ়ি আর বারিন্দিরে খুব ঝামেলা। এ বলে রাঢ়ি উচ্চ, ও বলে বারিন্দির উচ্চ। আসলে গোটাটাই ছেলেখেলা।

    কায়েত হচ্ছে ৮৪ ঘর, তার মধ্যে কুলীন কায়স্থ ঘোষ-বোস-গুহ-মিত্তির। বাকিরা এলেবেলে।

    বদ্যি হচ্ছেন যাঁরা বংশপরম্পরায় চিকিৎসাশাস্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, পদবি গুপ্ত-দাশগুপ্ত-সেনগুপ্ত।

    এ বিষয়ে খগেন্দ্রনাথ ভৌমিকের লেখা 'আমাদের পদবির উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস' বইটা জোগাড় করে পড়ে ফেলুন।

    @এসেম, ঘটি-বাঙালের অ্যাসিমিলেশন? হে হে, একবার শুধু শ্রীরামপুর-চন্দননগর, নবদ্বীপ-শান্তিপুর আর বর্ধমান-বাঁকুড়া-বীরভূমে ঘুরে আসুন। নিজেই টের পাবেন তার মহিমা!
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৭425757
  • এটাই তো আমার বক্তব্য।কিছু রাজনৈতিক নেতার অবিমৃষ্যকরিতা র ফল ভোগ করেছেন, কয়েক কোটি মানুষ।। পাঞ্জাবে সম্পত্তির এক্সচেঞ্জ হয়েছে,পব তে তাও হয়নি।কারণ?
    উদাসীনতা। বিপুল সংখ্যক লোক এসে যাবার পর, পুনর্বাসনের ব্যবস্থা ও করা হয় নি,সেরকম ভাবে।
    অথচ দুদেশের সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে,কন্ট্রোলড ওয়ে তে করা যেতো।
    অথচ কতো সহজ ভাবে লোকজন বলে দিচ্ছে,এপারের লোকজন খালি লাঞ্ছনা গঞ্জনা করেছে।
  • | ০২ ডিসেম্বর ২০১৯ ১৫:২৭425756
  • এক কথায় যা বুঝলুম "ঘটি - বাঙাল" টই তুলে আনার সময় হয়ে গেছে।

    বস হুতো, প্লিজ হেল্পাও ঝগড়া করি
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ১৫:২৪425755
  • দেশভাগ অধ্যায়টার ম্যাগনিচুড বিশাল। It is a history of the largest mass migration in human history. Around 14 million people were displaced.

    বাঙালী, পঞ্জাবী ও সিন্ধিদের কাছে এই ইতিহাস গুমরে নীরব হয়ে ফসিল হয়ে আছে। কিন্তু একটা sub continental history হিসেবে এর ইগ্নোরেন্স পর্বত প্রমাণ। '৪৭ এ ভারত ভাগ হল, পাকিস্তান নামক দেশের জন্ম হল, ব্যস।

    দেশভাগের ইতিহাস রেকর্ড করা শুরু হল তার প্রায় ৪০ বছর বাদে। তখন প্রথম প্রজন্ম প্রায় শেষ। এই বিষয়টি অ্যাকাডেমিক চর্চার মর্যাদা পেল তারও ১২- ১৪ বছর বাদে। তাই ঐ ভায়লেন্সের সামান্য কিছুই রেকর্ডেড হয়েছে।

    আমি রবীন্দ্রভারতীর পার্টিশন সংক্রান্ত একটি অ্যাকাডেমিক গ্রুপের সঙ্গে আছি। সেখানকার ওয়ার্কশপ গুলোয় অনেক কিছু জানতে পারি। এখন অনেক কাজই হচ্ছে।

    '৪৭ এ যখন দেশভাগ হল তখন অনেকের কাছে বাংলা ভাগটা বিশেষ নজরে পড়েনি। পঞ্জাবকেই ধরে নেওয়া হয়েছিল। সেই সময়ে টাইম ম্যাগাজিনের অ্যামেরিকান চিত্র সাংবাদিক Margaret Bourke-White পার্টিশনের যেসব ছবি তুলেছিলেন সেগুলো সবই পঞ্জাবী শরণার্থীদের। সুনীল জানার হাতে গোনা কটা ছবি আছে বেঙ্গল পার্টিশন নিয়ে। গবেষকদের এ নিয়ে অনেক সমস্যা হচ্ছে এখন। বোম্বাই, মাদ্রাজ, আমেদাবাদের সংবাদ পত্রেও দেশভাগ নিয়ে reporting strikingly কম।

    আর্কাইভের অবস্থাও ভাল নয়।

    দেশভাগ বিষয়টা শুধুই ঘটি- বাঙাল নয়। তবে এই ভয়াবহতার মাঝে একটু কমিক রিলিফ তো বটেই।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৫425754
  • তার মানে এপার বাংলার লোকজন খালি লাঞ্ছনা ও গঞ্জনা করেছে?আপন করে নেয় নি?এপার বাংলার লোকজন হস্টাইল?
    ঘটি বাঙাল বৈবাহিক ও পারিবারিক সূত্রে জড়িয়ে পড়ে নি?এতো ভালো মিক্সিং আর কোথায় হয়েছে?
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১৪:২৮425753
  • @অর্জুন, যারা দেশভাগের শিকার হন তারা আরো অনেক কারণে মুখ খোলেননি। হঠাৎ নিজের ভূখন্ডেই রিফিউজি হওয়ার পর যে মনুষ্যেতর জীবন যাপন করেছেন, সেটা অনেকেই লজ্জায় বলতে চান না। তাছাড়া এপার বাংলার লোকেদের কাছ থেকে যে পরিমাণ অপমান-লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, অনেকে সে কথা আর মনেও রাখতে চান না। দেশের স্বাধীনতার জন্য সবথেকে বড় স্যাক্রিফাইস দিয়েছিলেন এইসব লোকেরা ফর জেনারেশনস। অথচ লোকেরা শুধু মহাপুরুষদের কথাই বইতে পড়লো।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৪:২১425752
  • দেশ ভাগ হয়ে যাঁরা ছিন্নমূল হন,তাদের কষ্ট তারাই বোঝেন।কিন্তু ভারতে, পব তে মোটের ওপর সবাই কে একমডেট করা গেছে।
    একটা সাডেন লার্জ নাম্বার ইনফ্লাকস হলে সমস্যা তো হবেই।
    সেটা যে ভাবেই হোক কাটানো গেছে।এটা ভালো দিক।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৪:১৭425751
  • একটা ভালোছেলে ছিল।তাকে যতবার জিগানো হয় বাড়ি কোথায়?
    বলে, ভূগোল স্যার বলেছে,ভারত রাষ্ট্রের,পশ্চিমবঙ্গ রাজ্যের, বর্ধমান জিলায়,ভাতার অঞ্চলে...
    আরে,থাম থাম।
    প্রশ্ন ছিলো সাদা কালোয় বিবাহ পরিসংখ্যান কেমন?উত্তর এলো ডিফারেন্ট রেস এর শতকরা হিসাব কতো?
    আবার প্রশ্ন হলো,ভারতে কতজন ব্রাহ্মন, এস সি /এস টি বিবাহ করেছেন?
    কিন্তু প্রশ্ন হলো না ইন্টার কাস্ট বা রিলিজিয়াস ম্যারেজ কতো হচ্ছে?মানে,বামুন -কায়েত, কায়েত -বৈশ্য বা হিন্দু -মুসলিম, বা হিন্দু -শিখ এইরকম।
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ১৪:০৪425749
  • দেশভাগের ভয়াবহতা অনেক বছর ধরে অনেকের কাছে পরিষ্কার ছিল না। এখনও নেই। সেই সময়ে মিডিয়ার জন্ম হয়নি। একটা শ্রেণী এতে এফেক্টেড হয়নি। যারা দেশভাগের শিকার হন তারা এতই অসহায় ছিল যে বহুকাল এই বিষয়ে তারা মুখ খোলেনি। খুললেও কেউ শোনেনি। It was buried in silence.

    দেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের দেশভাগ বিষয়টা নিয়ে জিজ্ঞেস করবেন, তাদের ধারণাই নেই বরং এর ফলে উদ্বাস্তু সমস্যা হয়েছে সেটা তাদের কাছে বিরক্তির কারণ।

    অনেক দেরীতে হলেও এখন সোশ্যাল সায়েন্সে দেশভাগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই অনেক গবেষণা হয়েছে, হচ্ছে। এটা এখন একটা লারজার অ্যাকাডেমিক ডিসকোর্স।

    কিন্তু তার জন্যে দেশভাগের ভয়াবহতা মানুষের মন ছুঁয়েছে বলা যায়না। ছুঁলে এন আর সি নিয়ে সারা রাষ্ট্র জুড়ে প্রতিবাদ দেখা যেত। অ্যাকচ্যুয়ালি এফেক্টড তো হয়েছে বাঙালী, পঞ্জাবী আর সিন্ধিরা। এন আর সিতেও তাই। তাই এটা তাদের ব্যাপার।

    People's history of Partition' যতদিন না গ্রহণযোগ্যতা পাবে ততদিন এই অজ্ঞতা থেকেই যাবে।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৪:০৪425750
  • বোঝো।দেশ ভাগ হয়ে গেলো।নতুন দেশ হলো। কয়েক কোটি লোক চলে এলো।
    তার পরেও এতো প্রশ্ন!?
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৪:০১425748
  • অরিন,লিখুন আরো জানতে পারবো।
    আমার জানা ইতিহাস হলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আদিবাসী দের চরম অত্যাচার করে প্রায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।হোম ল্যান্ড ছিনিয়ে নেওয়া হয়েছে।
    তার পর বহুশতক কেটে গেছে।
    অস্ট্রেলিয়া খনিজ এর জোরে ও নিউজিল্যান্ডে খুব কম লোকসংখ্যার সুবাদে ও রানীর আশিব্বাদে আসতে আসতে ভদ্র সভ্য ও ধনী হয়েছে।এর মানে এই নয়,অতীত খুব গর্বের।
    আবার যদি এসব দেশে প্রবল রিসেশন আসে,আবার ডিসক্রিমিনশন শুরু হয়ে যাবে।
    ভারত তো একশ ত্রিশ কোটির দেশ। উপরন্তু গরীব দেশ।এখানে ডিসক্রিমিনেশন থাকবে না, হয় না কি!
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৯425747
  • উইকি থেকেঃ

    U.S. Census Bureau's 2010 American Community Survey found that in 2010: A record 15.1% of all new marriages in the United States were between spouses of a different race or ethnicity from one another. This compares to 8.4% of all current marriages regardless of when they occurred.
  • PM | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৬425746
  • ইউকে /ইউএস এ একজন সাদার একজন কালো বিয়ে করার স্ট্যাট কি?

    ভারতে একজন ব্রাহ্মনের SC/ST বিয়ে করার স্ট্যাট কি?

    এই দুটো ডেটা কমপেয়ার করলেই বর্ণ বিদ্বেষের একটা ইন্ডিলেটিভ আইডিয়া পাওয়া যাবে

    এরকম কোনো ডেটা পাওয়া যায় ?
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৫১425745
  • দেশভাগ কথারই মানে বোঝেনা। এদিকে আলোচনায় পার্ট নেওয়ার খুব শখ।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৯425744
  • নাদান আবার কবে পাগল হলো?
    দেশ ভাগের পর পূর্ব পাকিস্তান ও পাকিস্তান থেকে কয়েক কোটি শরণার্থী ভারতে আসে নি বলছেন?
    এই কয়েক দিন আগেও হাসিনা দিদি স্মরণ করিয়ে দিলেন।
    এছাড়াও শ্রীলঙ্কা থেকে আসা লোকজন এর কথা বাদ ই দিলাম।
    নেপাল,ভুটান থেকে আসা লোকজনের কথা ধরলাম ই না।ওরা টেকনিক্যালি মাইগ্রেন্ট পিপল।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৯425743
  • অনুঅকে গালাগাল দেওয়া ছাড়া আর কোনও ভ্যালিড পয়েন্ট তো পেলাম না।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৮425742
  • ভারত আবার কবে বাইরে থেকে রিফিউজি নিয়েছে? নিজের দেশের লোকেদের রিফিউজি বানিয়েছে বটে।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৭425740
  • যা ব্বাবা।সুনীল গাঙ্গুলী তো একটা বিখ্যাত ব্যক্তি না কী?লোকজনের মধ্যে একটা পরিচিতি তো আছে না কি?
    একটা বাচাল এর কি ধারণা আছে,সে নিয়ে মাথা ব্যাথা করে লাভ আছে?
  • Arin Basu | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৭425741
  • @sm: "অস্ট্রেলিয়া, নিউজি তে এবঅরিজিন, মাওরি দের প্রায় হাপিশ করে চিড়িয়াখানার স্পিসিস করে রাখা হয়েছে।"

    @sm, এটা আপনার ধারণা হতেই পারে, আপনার ব্যক্তিগত ধারণাকে সম্ভ্রম জানিয়েই বলি, যে, যাঁরা অস্ট্রেলিয়া বা নিউজিল্যাণ্ডে থাকেন, তাঁরা যখন আপনাকে বলেন/বলছেন, :-), ব্যাপারটা ঠিক সেরকম নয়, এইটুকু আপনাকে অন্তত বিশ্বাস করতেই হবে।

    অস্ট্রেলিয়ার একটা অতীত আছে, সেটা আমরা অনেকেই জানি। নিউজিল্যাণ্ডের অতীতও খুব গৌরবজনক নয়। তবু এখানে ইংরেজ-মাওরীদের ব্যাপারটা কিন্তু আমেরিকা/কানাডার তুলনায় অন্য রকম (যদিও এখানেও অন্য রকমের টেনশন, মাওরিদের নিজেদের অনেক রকম জাতপাতের/মাওরি ভাষায় ইউয়ির ব্যাপার আছে, সেসব নিয়ে পরে লিখছি)

    জাতপাতের কি বর্ণবিদ্বেষের বিচার করলে, আমি বলব আজকের দিনে দাঁড়িয়ে @Amit কিন্তু একদম ঠিক লিখেছেন, অন্তত আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, আমি দেশে যত রকমের discrimination দেখেছি, শিকার হয়েছি, সহ্য করেছি, সে তুলনায় নিউজিল্যাণ্ড কিছু না বললে কিছুই বলা হয় না, বরং বলা যেতে পারে রীতিমত স্বর্গরাজ্য মশাই! অস্ট্রেলিয়াতেও অজস্রবার যাতায়াতের আর থাকার সুবাদে আমি দেখেছি আধুনিক অস্ট্রেলিয়ানরা কিন্তু বাস্তবিক অর্থে কসমোপলিটান। অস্ট্রেলিয়াতে First Peoples আর Torres Strait Islander-রা কিন্তু আগেকার মত নয়,অনেক assertive।

    আর আমাদের এখানকার (নিউজিল্যাণ্ডের) ব্যাপারটা একদমই অন্যরকমের, শুরু থেকেই। এখানেও ইউরোপিয়ান/ইংরেজ-মাওরির সম্পর্ক নিয়ে নানারকমের ঝামেলা হয়েছে, বহু যুদ্ধবিগ্রহ, বিস্তর লাঠালাঠি হয়েছে, বিশেষ করে ১৮৪০ সালে এ দেশের প্রতিস্থাপনার সময় ওয়াইটাঙ্গি চুক্তির সময় ইংরেজ (ক্রাউন) এর বজ্জাতির আর ভুল ট্রানস্লেশান নিয়ে আজও সারাক্ষণ ঝামেলা হয়, কিন্তু এতত
    সত্তেও সাহেব-মাওরির পারস্পরিক সহাবস্থানের একটা জায়গা আছে, সেটা যেমনই হোক, দু পক্ষ দুপক্ষকে নিয়ে টিকে গেছে।

    তাই বলে কি সব সমান? তা নয়। সাংঘাতিক রকমের সামাজিক অসামঞ্জস্য আছে, সেসব নিয়ে প্রচুর কাজকর্ম, লেখালিখি হয়, মেনে নিয়েও বলতে হয়, একে আপনি আমেরিকা/কানাডায় কি হয়েছিল সেই লেনস দিয়ে দেখলে ব্যাপারটা গুলিয়ে যাবে।

    কেমন জানেন? নিউজিল্যাণ্ডের অন্য নাম আওতেরোয়া (দীর্ঘ শ্বেত মেঘমালার দেশ), এটা দক্ষিণ প্যাসিফিকে প্রচলিত। আমাদের জাতীয় সঙ্গীত ইংরেজী/মাওরি দুভাষায় গাওয়া হয়, এবং সে গান আন্তর্জাতিক মঞ্চে ইংরেজী ভার্সান গাইবার আগে গাওয়া হয়। আপনারা যারা রাগবি দেখেন, হয়ত দেখেছেন নিউজিল্যাণ্ডের রাগবি প্লেয়াররা (সাদা/খয়েরী নির্বিশেষে) খেলার আগে হাকা পরিবেশন করেন। আমাদের লেবার কোয়ালিশানের বড় শরিক দলের নেতা, উপপ্রধানমন্ত্রী নিজে আধা মাওরি।

    মাওরীদের নিজেদের জাতপাতের ব্যাপারটা নিয়ে একটু পরে লিখছি।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৪425737
  • সনীল গাঙ্গুলির লেখার বাইরে লোকে বাঙাল কাউকে পায়নি নাকি? কে যে নাদান আর বাচাল সেতো বোঝাই যাচ্ছে।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৪425738
  • ভারত যতো রিফ্যুজি নিয়েছে,অন্য কোন দেশ নিয়েছে?
    ভাট বকা থেকে একটা আব্বুলিশ নিলে হয় না?
  • র২হ | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৪425739
  • S 01:08 PM - প্রচন্ড ক।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৩২425736
  • আর আমাগো গব্বের ভারত ১৯৫১ বা ১৯৬১ দুটো ইউএন রিফিউজি কনভেনশনের কোনোটারই সিগনেটরি নয়। এনারসি নিয়ে লোকজনের উৎসাহও তো কম নয়।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:৩০425735
  • সুনীল গাঙ্গুলী র লেখা না পড়ে কি বড় এস এর পোস্ত পড়ে বুঝে নেব?
    কিছুক্ষণ আগেই আমেরিকার কালার সমস্যার সঙ্গে ভারতের কালার সমস্যার তুলনা করা হচ্ছিলো!
    এসব কি নাদানি না বাচালতা কি হিসাবে নেবো?
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:২৭425734
  • আর সেইসব অসভ্যতামো চাপা দেওয়ার লোকেরও অভাব যে নেই, সেটা এখানে স্পষ্ট। যে ব্যবস্থার ফলে এরা সবথেকে লাভবান হয়েছে অ্যাট আদার পিপলস কস্ট, সেই ব্যব্স্থার গুণগান তারা করবেই।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:২৪425733
  • যাদের সুনীল গাঙ্গুলীর লেখা পড়ে বাঙালদের সঙ্গে করা অসভ্যতামোর কথা জানতে হয়, তাদের জন্য করুনা।
  • S | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:২২425732
  • নিজের দেশে যারা শুধুমাত্র মেজরিটি নয় একেবারে প্রিভিলেজড ক্রিম ডেলা ক্রিম সোসাইটির সদস্য, তারা যখন অন্য দেশে মাইনরিটি হয়ে গেলে এইধরনের অ্যানালিসিস বেড়োয়।

    উচ্চবর্ণ, ওয়েল এডুকেটেড, ব্লু ব্লাড, দারুন কর্পো চাকরি, নিয়মিত প্রোমোশান পেয়ে উচ্চপদ, প্রচুর মাইনে, প্রপার্টি ওনার, ইংরেজি-কম্পিউটার জানা, মাচো স্ট্রেইট পুরুষরা সবদেশেই বলেন যে আমাগো দেশ গব্ব করতেই পারে।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ১৩:২০425731
  • সত্যি কথা বলতে কি যাদের জ্ঞান গম্যি নাদান টাইপের,তাদের সঙ্গে তর্ক করাই বৃথা।সুনীল গাঙ্গুলী র লেখা পড়লেও তো পারে।দেশ ভাগের পর বিপুল শরণার্থীর চাপ পব এর অর্থনীতির ওপর পরে। কিন্তু বিরাট কোন গন্ডগোল ছাড়াই সেসব অতীত হয়ে গেছে।
    এজন্যই পব কে দৃষ্টান্ত বলা চলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত