এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৩৫425821
  • অর্জুন এসব লিখে বড়েস-এর মনোবেদনা আরও বাড়িয়ে দিচ্চে। অবিরল তুষারপাত খুবি মারাত্মক (এবারে অফুল, অসাম নয়) ব্যাপার
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৩৩425818
  • এলেবেলে, "নগর বাহিরে রে ডোম্বী তোহারি কুড়িয়া"???
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৩৩425819
  • আচ্ছা এই চর্যাপদ নিয়ে কেউ একটু ভালো করে লিখুন তো। তার আগে বাংলাদেশে লোকে কি ভাষায় কথা বলতো। চর্যাপদ থেকে আজকের বাংলা ভাষার বিবর্তন। এইসব নিয়ে। ভাষার ইতিহাস আমার কাছে একটা দারুন ইন্টারেস্টিং ব্যাপার। সমাজ ও অর্থনীতির প্রচুর আইডিয়া পাওয়া যায়। কেউ ভালো আর অথেনটিক বই বলে দিলেও চলবে। বই পড়াতে সমস্যা হল, যত না উত্তর পাই, তার থেকেও বেশি প্রশ্ন আসে মনে।
  • Arin Basu | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৩২425817
  • @aranya: "(তুষারপাত), অবিমিশ্র ভাল তো বলি নি, আর ড্রাইভ করা মুশকিল, তাও লিখেচি"
    বেলচা দিয়ে তুষাররূপী পাথর সরানো বাকি আছে, না হয়ে গেছে? ;-)
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৩০425816
  • কলকাতার ছিঁচকে ঠাণ্ডার চাইতে বরফ পরা ঠাণ্ডা অনেক ভাল। বাড়িতে রুম হিটার চালানো যায়, ফায়ার প্লেসে আগুন আর সঙ্গে 'প্লেন্টি অব ওয়াইন টু ড্রিঙ্ক অ্যান ( অ্যান্ড) ড্রিঙ্ক।'
  • এলেবেলে | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:২৯425815
  • বল্লাল সেনের আগে চর্যাপদ। সেখানে চণ্ডালরা শহরের বাইরে থাকে।
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:২৫425814
  • বল্লাল সেন কিসব বজ্জাতি করেছিল না? কাদের যেন বামুন, আর কাদের যেন প্রামাণিক না কি বনিয়ে দিয়েছিল।
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:২১425813
  • হিটলারের বদলে উত্তম কুমারকে আনা যায়্না?
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:১৯425812
  • তা বুঝেছি
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:১৮425811
  • মজা করে বললাম কিন্তু।
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:১৭425810
  • এস, ভাল-র পরে একটা 'ই' দিলাম যে, অবিমিশ্র ভাল তো বলি নি, আর ড্রাইভ করা মুশকিল, তাও লিখেচি
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:১৪425808
  • অরণ্যবাবুকে খিস্তি মারতে ইচ্ছে করছে। আমার শালা তুষারপাতের চোটে নাজেহাল অবস্থা। ওদিকে উনি কাব্যি দিচ্ছেন।
  • b | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:১৪425809
  • জাতপাতের কথায় একটা গল্প বলি।শ্রীনিবাসবাবু এটা জানলে একেবারে লাফিয়ে উঠতেন। আমাদের পাড়ার নরসুন্দর, পূর্ববঙ্গীয়, উপাধি পরামাণিক। একবার চুল কাটতে গিয়ে বাবা দেখেন উনি খুব চিন্তাক্লিষ্ট মনে বসে আছেন। বাবা জিজ্ঞাসা করাতে উনি বললেন,
    -পোলার বিয়া দিমু, পাত্রী পাইতেসি না।
    -ক্যান?
    -না, জাতের মাইয়া নাই।
    বাবা ভয়ে ভয়ে বললেন, কি জাত, পরামাণিক তো? পাত্রী নাই?
    -না আমরা তো ব্রাহ্মণ-পরামাণিক।
    -????!!!!!
    তখন প্রকাশ পেলো, ওনারা সেযুগে/সেদেশে শু ধু ব্রাহ্মণদের ক্ষৌরী করতেন।তাই হেঁজিপেঁজি পরামাণিকদের সাথে সম্পর্কে আটকায়।
    **
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:১৩425807
  • @b, কেক প্যাস্ট্রির সঙ্গে দোকানের ঐ ভদ্রলোককেও দোকানের শেল্ফে বসতে বলুন।
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:১২425806
  • বছরের প্রথম তুষারপাত। জানালা দিয়ে দেখতে ভালই লাগে, যতক্ষণ না ড্রাইভ করতে হচ্চে
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:০৯425805
  • হিট্লার-কেও আনবেন :-(
    বালক বাবা-কে অনুরোধ, অন্তত হিটু-কে যদি বাদ্দেন। প্রধান সেবক তো রয়েছেন-ই, ছোট হিটু, কালে কালে হয়ত অরিজিনাল-কেও ছাড়িয়ে যাবেন
  • এলেবেলে | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:০৬425804
  • @পিটি, ব্যতিক্রম নিয়মকে প্রতিপন্ন করে।

    @এসেম, যাঁরা পুজোতে বিশ্বাসী তাঁরা ঢাকিকে দিয়ে পুজো করাবেন না। 'ঠাকুর' পাপ দেবেন।

    @অর্জুন, কায়স্থ হল বৈশ্য পিতা ও শূদ্র মাতার সন্তান। বাউনরা যখন আরবি-ফারসিকে 'ম্লেচ্ছ' বলে দূরে সরিয়ে রেখেছিল তখন কায়েতরা সে কাজে এগিয়ে আসে। ওঁরা পেশাগতভাবে কলমকার বা ইঞ্জিরিতে রাইটার।

    @এলসিএম, বাউন-কায়েতকে শুধু পদবি থেকে চেনা দুষ্কর। তবে বদ্যিদের পদবি সীমিত।

    @মানিক, আয়ুর্বেদ পঞ্চম বেদ। একদম ঠিক।
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:০১425803
  • @ ব, তাহলে আপনাকে ইরাবতী কার্ভের মত বিদুষীকে কেলাতে হবে।
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:০০425802
  • কাল কিছুক্ষণের জন্যে একটা নিমন্ত্রণ বাড়ি সেরে বসুশ্রীতে গেছিলাম। তিনটে ছোট শর্ট ফিল্ম আর 'ব্যাল্কনি' ছবিটা দেখলাম। 'ব্যাল্কনি' ভাল ছবি। এত চোখ লেগে আসছিল, উঠে পড়লাম। এবার হল ফাঁকা গড়ের মাঠ। 'মিস ম্যান' সকালে হয়েছে। প্রশংসা শুনলাম।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৫425801
  • ইয়েস মানিক, স্পট অন। এটা আমিও জানি। গুড পয়েন্ট !!
  • মানিক | ০২ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৩425799
  • বদ্যিদের বামুনদের ওপর খুব রাগ। বামুনরা বদ্যিদের ব্রাহ্মণ বলে মানে না, আর আয়ুর্বেদকে বেদ বলে স্বীকার করে না। তাই বদ্যিরা নিজেরাই পৈতে নেয়, আর আয়ুর্বেদকে পঞ্চম বেদ বলে।

    আমার জানার কথা নয়। ট্রেনের কামরায় দুই বদ্যি আর বামুনের কথোপকথন থেকে মনিমুক্তা সংগ্রহ।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৩425800
  • সভ্যাতার এই স্টেজে এসে যারা জাতির কথা তোলে এভিন ফর আকাডেমিক ইন্টারেস্ট তাদের কে পাতি কেলানো উচিত এই হল আমর সুচিন্তিত অভিমত
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৪425798
  • বেশীর ভাগ বদ্দি হাইলি কোয়ালিয়েড হয়, পড়শোনা করা এদের পাশন। যেমন আমার ঊদাহরণে ৩/৩

    ফোন টা মায়ের ভোগে গেছে লাপি থেকে লিখছি তাই মাঝে মাঝে ই বানানের "ইয়ে" হয়ে যাচ্ছে
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১৯ ২৩:৪০425797
  • বদ্দি বোঝার উপায় শেষ ও গুপ্ত থাকবে যেমন সেনগুপ্ত দাশগুপ্ত ইত্যাদি

    আবার অনেক সময় গুপ্ত বাদ দিলেও বদ্দি যেমন সেন
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৭425796
  • আমার এক পুরোনো টিম মেম্বার তার বেশ কিছু নতুন আর পুরোনো বই দান করার জন্য লাইব্রেরী এর সন্ধান দিতে বলছিলো। ও মুভ করবে

    আঅমি বললাম Bengali গুলো আমাকে দে। English গুলো দেখা যাবে

    সেই থেকে "মন টা আমার পেখম তুইলা নাচে "
  • b | ০২ ডিসেম্বর ২০১৯ ২৩:৩১425795
  • এ সব ছাড়ুন।
    আমাদের এখানে একটা দোকান আছে। কেক, মিষ্টি, লজেন্স, চিপস,পাঁউরুটি পতঞ্জলী আর শ্র্রী শ্র্রীর নানা প্রডাক্ট বিক্রি হয়। সেখানে বালক ব্রহ্মচারীর একটা ছবি দেখে জিজ্ঞেস করলামঃ
    -সুখচরে যান?
    -যাই বই কি, বাবা ফিরে আসুন!
    -ফিরে আসুন মানে?
    -উনি শতবর্ষে আবার ফিরবেন। এই তো, দিন হয়ে এলো।
    - সে কি?
    -জানেন না, জ্যোতি বসুর সরকার ওনার সমাধি দেওয়া দেহটা জলে ভাসিয়ে দিয়েছিলো। ওরা তো বস্তুবাদী, তাই সমাধী মানে নি। আর দাহ করেছিলো একটা পচা গলা মেয়ের মড়া। উনি এলে ধর্ম রাজ্য ফিরে আসবে। এই ৮০০ কোটি জনসংখ্যার দেশে অপ্রয়োজনীয় ৬০০ কোটি উবে যাবে। খোদার ভক্তরা সব মরবে। উনি নেতাজী, বাঘাযতীন আর হিটলারকে নিয়ে আসবেন।
    -এসব কি সত্যি?
    -আপনি বস্তুবাদী, তাই বিশ্বাস নাই করতে পারেন। কিন্তু আমরা জানি।
  • lcm | ০২ ডিসেম্বর ২০১৯ ২৩:৩০425794
  • কিন্তু তোমরা বোঝো কী করে? বাঙালি ব্রাহ্মণ না হয় পদবী দেখে বোঝা যায়, যদিও সবসময় নয়। কিন্তু বাকীদের? কীভাবে বোঝো কে ক্ষত্রিয়, কায়স্থ, বদ্যি... এসেট্রা।
  • PT | ০২ ডিসেম্বর ২০১৯ ২৩:২৭425792
  • "বাঙালির 'শ্রেষ্ঠ' উৎসব দুগ্গাপুজোয় একটু বাউন ছাড়া পুজো শুরু করে দেখান না!"
    "Ramprasad Das and Madhusudan Mal may not be Brahmins but they are the officiating priests at the Dakshin Malpara Puja in the Birbhum village of Basw"
    https://www.telegraphindia.com/states/west-bengal/durga-puja-that-slew-caste-demon/cid/1710268
  • অর্জুন | ০২ ডিসেম্বর ২০১৯ ২৩:২৭425793
  • @S বাঙালিদের মধ্যে ক্ষত্রিয়ের কনসেপ্ট পরিষ্কার নয়।

    তবে কায়স্থ কারা এটা নিয়ে নৃতাত্ত্বিক গবেষণা হয়েছে। একটা থিওরি ওয়ার্কশপে আলোচনা হয়েছিল এ নিয়ে মনে আছে। কায়স্থরা সম্ভবত বৈশ্য ও শূদ্রের মিক্সড ব্রিড। কায়স্থ সব রাজ্যে পাওয়ায় যায়না, বাংলা, অসম, উড়িষ্যা, বিহার, উত্তর প্রদেশে আছে।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৯ ২৩:২৬425791
  • বামুন দিয়ে পুজো কি করতেই হবে? নিজেরা পুজো করে নিলেই হয়।
    বামুন দের দিয়ে ঢাক বাজান আর ঢাকি কে দিয়ে পুজো করিয়ে নিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত