এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০২:৪২425850
  • ব্রিটিশরা আসার আগে অবধি বাংলার ইতিহাস খুবই ম্লান আর বড্ড পাতলা। তেমন ত্যাজ নাই।
  • a | ০৩ ডিসেম্বর ২০১৯ ০২:৩৪425849
  • আজকাল বিরাজমান শুন্লেই রামলালা মনে হয়
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০২:৩১425848
  • অরণ্যদা নিজেই তো তাই, তার উপরে ফায়ারপ্লেস পেলে ---- ঃ-)
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০২:২৭425846
  • ওটা আসলে একধরনের রুম হিটার। আসল ফায়ারপ্লেসের চার্ম আলাদা। নিজেকে হঠাত ভটচাজ বামুন ভাবতে শুরু করবেন।
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:৫৫425845
  • অরিন সত্যিই খুব সুন্দর লেখেন
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:৩৪425844
  • চিরবসন্ত বিরাজমান ভাবলেই হয়। কুইটোর মতন। ঃ-)
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:৩৩425843
  • @অরিন বাবু, আপনি কি চমৎকার গুছিয়ে লেখেন। আসলে আমার তো অভিজ্ঞতা নেই। তাই ফ্যান্টাসি রয়ে গেছে। ঃ-(

    কিন্তু কলকাতায় এখন শীতকাল বলতে যেটা বোঝায় তা নেই।
  • lcm | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:২৯425842
  • এই যে অরণ্য যেরকম বলেছে
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:২৬425841
  • অরিন, এখানে অনেক বাড়িতেই এখন গ্যাস ফায়ারপ্লেস, কিছু ফেক কাঠের গুঁড়ি সাজান থাকে। নো পরিশ্রম
  • vusukupada | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:১৭425840
  • বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে পাওয়া গেছিল চর্যাপদ।
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:১৬425839
  • *বেশ কিছু সংখ্যক বাঙালী শরণার্থীদের
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:১৪425838
  • @S আজ সকালে একদম ঠিক কথাই বলেছিলেন দেশভাগের শিকার মানুষদের সম্পর্কে। অনেক সময় দেখা গেছে রিফিউজি পরিচয় দিলে চাকরি বা সাহায্য পাওয়া যেত না। অনেকের ডিগ্রি সার্টিফিকেট মাইগ্রেশনের সময় হারিয়ে গেছিল।

    ওয়ার্কশপে একটা তথ্য নিয়ে আলোচনা হয়েছিল। ৫০ র মাঝামাঝি সময়ে রকারফেলার ফাউন্ডেশন থেকে বাংলা ও পঞ্জাবের মানুষের উদ্দেশ্যে ত্রাণ ও অর্থ সাহায্য এসেছিল। কিন্তু দিল্লী থেকে খুব সামান্য টাকা বাংলায় পাঠানো নয়। বেশীর ভাগটাই গেছিল পঞ্জাবী শরণার্থীদের জন্যে। একটা স্ট্যাটিস্টিকস দেওয়া হয়েছিল, পঞ্জাবী রিফিউজিদের জন্যে যদি মাথাপিছু ১০ টাকা ধার্য হয় তাহলে বাঙালী রিফিউজিদের জন্যে ২ টাকা কি দেড় টাকা। চণ্ডীগড় শহরটার পরিকল্পনাই হয়েছিল রিফিউজি রেহ্যাবের উদ্দেশ্যে। কেন্দ্র থেকে বাংলায় সেরকম কোনো পরিকল্পনা ছিল না।

    পঞ্জাবীরা পঞ্জাব ও দিল্লীর মধ্যে অর্থাৎ নিজেদের পছন্দের জায়গার মধ্যেই ছিলেন। কিন্তু বেশ বাঙালী শরণার্থীদের পাঠানো হয় বাংলা থেকে অনেক দূরে, দণ্ডকারণ্য, আন্দামান, নৈনিতাল ও দিল্লীতে।
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:১১425837
  • চর্যাপদ তো ওভাবেই পাওয়া গেছিল! কোথায় কাদের ঘরের কারে (ঘরের চালের নিচে একটা দ্বিতীয় কাঠের চালা থাকতো, যার উপরে জিনিসপত্র রাখা হত, তাকে বলা হত কার ) পাওয়া গেছিল বান্ডিল বান্ডিল লেখা।
  • Arin Basu | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:১০425836
  • @arjun: "ফায়ার প্লেসে আগুন আর সঙ্গে 'প্লেন্টি অব ওয়াইন টু ড্রিঙ্ক অ্যান ( অ্যান্ড) ড্রিঙ্ক।'"

    কি রোমাণ্টিক শুনতে লাগে না?
    :-)
    হাড় হিম করা ঠাণ্ডায় ফায়ারপ্লেসে আগুন জ্বালানো যে কি জিনিস, যে করেছে সে জানে। প্রথমত, বেশ কিছু পাইন কোন আর কুচো কাঠ স্তুপ করে কিন্ডলিং ধরিয়ে হি হি করে কাঁপতে কাঁপতে ধ্যান করুন, তাঁদের যখন আপনার ওপর করুণা হবে তখন তাঁরা জ্বলবেন, তারপর বড় বড় কাঠগুলো দিয়ে আগুনটাকে তৈরী করুন। এবং এর পর প্রতি পনের কি কুড়ি মিনিট অন্তর বড় ভারি কাঠ এনে ভরতে থাকুন। আমাদের এদিকটাতে বরফ পড়তে থাকলে যখন তখন আলো চলে যায়, তখন চা আর খাবার রান্নার ওই ফায়ারপ্লেস ভরসা। লোহার টিপটে জল ভরে ফোটাতে থাকুন।
    ওয়াইন? ফায়ারপ্লেস চলাকালীন ওসব না করাই ভাল, বরং কড়া কফি কি চকলেট চলতে পারে, আর লম্বা হাতায় কাঠবাদাম, আখরোট, হেজেলনাট, চেস্টনাট, মার্শম্যালো পুড়িয়ে মন ভরে খান।
    গনণন করে কাঠের আগুন জ্বলুক, আগুনের পরশমণি ছোঁয়ান প্রাণে। কারণ এর পর আপনার ছাই ফেলতে একটা কুলো লাগবে, সে জিনিস মেটালিক হলেই ভাল, তাছাড়া ফায়ারপ্লেসের আগুণের গরম ছাই যেখানে সেখানে ফেলতেও পারবেন না।
    এত সব করার পর, খেয়াল রাখবেন যে কাঠ লাগবে। আমাদের এখানে ট্রেলারে করে মাঝারি মাপের কাটা কাঠের গুঁড়ি বাড়ির লনে ফেলে দিয়ে যায়, তারপর সে সব কাঠের ঘরে স্ট্যাক করা। একেকটা কাঠ অনায়াসে চার পাঁচ কিলো ওজনের, সারাদিন ধরে স্ট্যাক করার পর রোববার (কি শনিবার) কখন চলে যাবে টের পাবেন না। তার থেকেও পরিশ্রমসাধ্য কাঠের গুঁড়িগুলোকে একটা সাত-আট কিলোর কুঠার দিয়ে দু-টুকরো করা, সে যে কি কঠিন কাজ (প্রথম প্রথম), কি বলব। কলকাতায় মাংসর দোকানে যে রকম কাঠের গুঁড়ির ওপর মাংস কাটে, ওইরকম একটা বড় কাঠের গুঁড়ির ওপর কাঠগুলোকে রেখে মাথার ওপর দিয়ে একটা মনে করুন আট কিলো ওজনের কুঠার নামিয়ে ঠিক জায়গায় মারতে হবে, না হলে কেলেংকারী। কাঠ তো কাটবেও না, উলটে এদিক ওদিক ছিটকে একশা। প্রথম দিকে সে কাজ করতে জান বেরিয়ে গেছিল। বহু কসরতের পর শিখলাম, ব্যাপারটা হ্যাকে মারার নয়। অনেকটা বড় আয়রন দিয়ে প্রথম হোলের দিকে গল্প বল মারার মতন। গায়ের জোরের ব্যাপার নয়, একটা "রিদম" এর ব্যাপার। যতদিন না হচ্ছে, চালিয়ে যান, আর করার পর দুদিন গায়ের ব্যাথায় কাতর হয়ে থাকুন। ঠাণ্ডা তো আর কমছে না।
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:০৪425835
  • সত্যিই আতজ, দেশভাগের সময়ের নথি, চিঠি পত্র, দলিল, দস্তাবেজ খুঁজে পাওয়া যাচ্ছেনা আর আপনি বল্লাল সেনের সময়ের দিনলিপি!
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:০১425834
  • বলা যায় না, মাঝে মাঝে হয়তো কাশী যেতেন, সেখানে দেখা হত। ঃ-)
  • এলেবেলে | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৫৬425832
  • বল্লাল সেন কর্ণাট ব্রাহ্মণ, দক্ষিণ ভারত। বাঙালি হওনের চান্সই নাই!
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৫৬425833
  • ঐ যে নতুন দেশে এসে বসতি করা তরুণ তরুণীরা, তাঁদের মনের কথা কিছু জানা যায়? পূর্বপুরুষের দিনলিপি কি কিছু পাওয়া যায়? এই পাতায় যাঁরা কুলীন ব্রাহ্মণ, চট্টো বন্দ্যো গঙ্গো ভট্টাচার্য ইত্যাদিরা তাঁরা কেউ কনৌজের সময়ের ও হঠাৎ বাংলায় এসে পড়ে কী অবস্থা --সেইসব সময়ের কোনো স্মৃতিচারণ পান পারিবারিক ইতিহাসে? ভাষা নিয়ে সেই "হাউ মেয়েপ্পু?" ধরণের অসুবিধা, তারপরে জ্বর, তারপরে বাঘ, ঝড়বাদল-- এইসব? কেউ কেউ হয়তো পুরানো বাড়িঘর সঙ্গীসাথী পাড়া সব মিস করছে! আর কোনোদিন যাওয়া হবে না, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে না, সেইসব?
  • এলেবেলে | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৫৫425830
  • এই যে ব্রতীনবাবুর ঘটি নিয়ে এত গব্বো, তো ওই ঘটি শব্দটি এসেছে বন্দ্যঘটি থেকে। রাঢ়ি তার মানে!
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৫৫425831
  • @এলেবেলে, এই রে এটা আমি বলতে পারব নয়া। পড়িনি 'সধবার একাদশী'। সুকুমার সেনের একটা বইতে এই কোটটি দেখেছি মনে আছে।

    বল্লাল সেন নিজেও কি বাঙালী ছিলেন ?
  • এলেবেলে | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৫৩425829
  • *ছ্যা ছ্যা দীনবন্ধু
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৫২425827
  • বরফ সরানোটা সিরিয়াসলি কষ্টকর। কিন্তু কলকাতায় উইন্টার ৭- ১০ দিনের। এবার শুনছি উষ্ণ শীতই থাকবে।

    'প্লেন্টি অব ওয়াইন টু ড্রিঙ্ক অ্যান ( অ্যান্ড) ড্রিঙ্ক।' এটা কোন মুভির ডায়লগ বলতে পারবেন ?
  • এলেবেলে | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৫২425828
  • @আতোজ, হ্যাঁ আপনারটা তো আছেই। সঙ্গে এটাও থাকুক - উঁচা উঁচা পাবত তহি বসই সবরী বালী।

    @বড়েস, চর্যাপদ পড়তে চাইলে শশিভূষণ দাশগুপ্ত - বৌদ্ধধর্ম ও চর্যাগীতি

    @অর্জুন, দত্ত কারও ভৃত্য নয় সঙ্গে এসেছি দিনবন্ধু মিত্রের সধবার একাদশী না?
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৪৮425826
  • রাগ না করলেও, কনৌজের ছেলেরা বা মেয়েরা আসবেই বা কেন জ্বর মশা বাঘ ঠ্যাঙাড়ে ইত্যাদির বাংলায়? এই একদলকেই বলে কত তুতিয়ে পাতিয়ে নানাকিছু দেবো বলে এনেছিল রাজা! ঃ-)
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৪৫425825
  • দত্ত সঙ্গে এসেছিলেন। খুবই অ্যাডভেঞ্চারাস লোক। বল্লালবাবু কাদের কাদের ডাকলেন, সঙ্গে দত্তও এলেন, দেখেই আসি বল্লালের সোনার বাংলা! সেই যে এলেন, আটকে গেলেন। ঃ-)
    এঁরা কি সপরিবারে এসেছিলেন? এই যে চট্টো বন্দ্যো গঙ্গো এরা সব? পরে কি বিনিময় করে করে ছেলেপিলের বিয়ে দিতেন? কারণ কনৌজ থেকে তো আর পাত্র বা পাত্রী আনতে পারতেন না! নাকি অ্যালাউড ছিল? বল্লালবাবু রাগ করতেন না? ঃ-)
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৪০425824
  • মরালঃ পতিবাদ করে কেউ কখনো কুলীন হতে পারেনি।
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৩৭425822
  • বল্লাল সেন তার মন্ত্রী নিযুক্ত করেছিলেন ঘোষ, বসু, মিত্র ও দত্তকে। মন্ত্রিত্বের সঙ্গে কৌলীন্য প্রাপ্তী। 'দত্ত' রুখে বলেছিল 'দত্ত কারো ভৃত্য নয়, সঙ্গে এসেছি মাত্র।' যেমন বলা তেমনি সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব ও কৌলীন্য থেকে বাদ। দত্তদের স্থানে এলেন 'গুহ'।

    * আমি দত্ত বংশোদ্ভূত। ঃ-))))
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৩৭425823
  • অরিন, সবে তো শুরু হল, সে পর্যায় এখনও আসে নি।
    আসবে :-(
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:৩৫425820
  • পলিউশানটা না থাকলে কোলকাতার শীতকাল বেস্ট শীতকাল। বরফ সড়াতে হয়্না। ধুপধাপ পড়তে হয়্না। রাস্তায় গাড়ি আটকে জায়্না। বেলচাগুলোর কি ওজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত