এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৩425880
  • ঘট্স টই টা মর্মপীড় তুলে দিক, তারপরে দেখবে "পলাশীর প্রান্তরে" আমাদের পদে পদে পরাজয়ের ইতিহাস
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৫১425879
  • 'এত সুন্দর পয়েন্ট দিয়ে ঝগড়া করতে পারেন বলে আমি অনেক দিন অবধি এলেবেলে দা কে মেয়ে ভাব্তুম'

    এটা একদম হাইট! ঃ))))

    'কিন্তু ছেলেরা কি ঝগড়া করে মেয়েদের সথে পেরে উঠে!!'

    এটা একদম ভুল কথা। তবে দুজনের ঝগড়া করার স্টাইল একটু আলাদা।

    তবে মৈত্রেয়ী দেবী 'মংপুতে রবীন্দ্রনাথ' বইতে লিখেছেন, রবীন্দ্রনাথ মনে করতেন মেয়েরা একটু বেশী ঝগড়া করে। ঃ-)
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৫০425878
  • ইয়েস, লোকেশ্বর বসু
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৯425877
  • না না এলেবেলে দা তোমার সাথে তো আমার বাটে-বলে হয় ( আবার্র হেল্প) নি।

    তাছাড়া পুরো জন্ততা রা ১২+ এইবার তুমি বুঝে নাও
  • এলেবেলে | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৪425876
  • উফ, এই নিয়ে ব্রতীনবাবু আমার 'নতুনত্ব' নিয়ে সাড়ে সাতাশ বার খোঁচা দিলেন! এখানে ঠিক কত বছর বাস করলে 'পুরনো' তকমা জোটে? এনি আইডিয়া? আমি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে আছি, আর কতদিন লাগবে?

    উনি আমাকে মেয়ে 'ভাবতেন'। আরে ভাবুন না এখনও। মেয়ে ভাবুন, ছেলে ভাবুন, ট্রান্সজেন্ডার ভাবুন --- কুনু অসুবিধা নাই।

    পদবির ইতিহাস মানে লোকেশ্বর বসুর বইটা? বাঃ, পড়ুন। ভালো বই।
  • PT | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৪425875
  • আমি আধা ঘটি.......কাজেই পুরো সিপিএম নই!!
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৩২425874
  • সেই কোন এক বাংলা সিনেমায় ডায়লগ ছিলঃ লোকটা মারোয়ারি, কিন্তু ভালো। তেমনি পিটিদার নামেও বলতে হবেঃ লোকটা ঘটি, কিন্তু সিপিএম। ঃ))
  • B | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:২৬425873
  • মরেছে!! পিটি দাও ঘটি....
  • PT | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:২৪425872
  • ওপারের বামুনদের এপারের বামুনরা আধা মোছোলমান ভাবত। ওরা শাকে রসুন খায়.....ইত্যাদি!!
    আর ওপারের লোকেদের বুকে জড়ানোর কিছু গপ্প সুনীলের পূর্ব-পশ্চিমে আছে। কতিপয় ওয়েলকামের নমুনাঃ

    বাঙাল মনুষ্য নয় অদ্ভুত জন্তু
    লম্ফ দিয়া গাছে ওঠে ল্যাজ নাই কিন্তু!!

    বাঙালো
    রস খাইল
    ভাঁড় ভাঙিল
    পয়সা দিল না!!
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:০৬425871
  • না অমিত, এদের মধ্যে ৮০% জনতা কে আমি চিনি আর বিভিন্ন ভাটে মিট করেছি। চেনা থাকায় ঝগড়া করতে সুবিধে হয়
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:০৩425870
  • হে মর্মপীড় "ঘটি বনাম বাঙাল "( এই বার হয়েছে) টই টা তুলে দাও

    হুলিয়ে ঝগড়া করি ঃ) ঃ)
  • Amit | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:০১425868
  • মাঝে মাঝে একটু আধটু ঝগড়া করা ভালো কিন্তু মায়াপাতায়। শরীর মন দুই ভালো থাকে। যুক্তি দিয়ে হলে ভালো, না হলেও কি এসে যায় ?

    এখানেই তো কতজন কল্পলোকে র জগতে থাকেন আর সেটা নিয়ে জগাইদাদা র মতো লড়াই ও করেন। এই ধরেন না যেমন ইন্ডিয়াতে জাত পাতের কোনো সমস্যা ই নাকি নেই, থাকলেও সেরকম কিস্যু নয়, ঘটি-বাঙ্গালের কোনো সমস্যা ই নাকি নেই, বাঙাল দের নাকি গলা জড়িয়ে ওয়েলকাম করা হয়েছিল। মনুবাদ, ব্রাম্মনবাদ সবই নাকি মায়া, যে কেও পুজো করতে পারে। অস্ট্রেলিয়া নিউ জিলণ্ড এ সব আদি অধিবাসীদের নাকি মেরে মমি করে মিউজিয়াম এ টাঙিয়ে রেখেছে এই সব আর কি।

    যাক গে। আমার জ্ঞান গম্যি আবার নেহাত ই কম আবার। জটিল বিষয় আশয় কমই বুঝি।

    :) :)
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:০১425869
  • দেখুন এই পদবী র আলোচনায় আমি তেমন সুবিধে করাতে পারছি না কিন্ত ঘাব্ড়বেন না আমার কাছে "পদবীর ইতিহাস" বলে এক্পিস চটি বই আছে, যর কয়েক পাতা পড়েছি ওটা পড়ে আপডেটিত
    হয়ে আবার লড়তে আসবো
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৬425867
  • আমিও এক পিস চর্যাপদ জানি। টুক করে লিখে দিঃ

    " টালত মোর ঘর নাহি পড়বেশী,হাড়ত ( আবার হেল্প),নিতি আবেশী"

    মানে হল "আমি পাহাড়ের ওপর থাকি কোন প্রতিবেশী নেই, হাড়ি তে ভাত নেই তাই রোজ উপবাসী"
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৭:২৯425866
  • এলেবেলে দা, অর্জুন মানে নতুন জনতা যারা ভাবেন আমি তেমন ঝ্গড়া করতে পারি না "ঘটি - বাংল " টই ( এই প্লিজ হেল্পাও শর্ট কী টা বলে) এ দেখবেন আমার পারফমেন্স।

    আগে এই পাতার সব মেয়েস গুলো সব বাংল শুধু সুহাসিনী, কলি, ( এখন আর আসেন না) সে দি আর ঝিকি ঘ্ট্স তাতে মামু, আমি, কেসি, আকা(শুধু একটাই দোষ ইয়ে কে ইসে বলে), নাড়া দা( আবার হেল্প) দএইরকম বাঘা বাঘা ঘট্স রা বার বার পারজিত হই।

    কিন্তু ছেলে রা কি ঝগড়া করে মেয়েদের সথে পেরে উঠে!!

    এখানে জানিয়ে রাখা ভালো এত সুন্দর পয়েন্ট দিয়ে ঝগড়া করতে পারেন বলে আমি অনেক দিন অবধি এলেবেলে দা কে মেয়ে ভাব্তুম

    কিন্তু এখন না আছে মিঠু না আছে বাং না আছে কিকি এর তিন জনেই হেব্বি ঝ্গড়া করে সাথে রাত্রি,

    মর্মপীড় এর দয়ায় এখন যদি লড়াই টা শুরু হয় তবে, দ দি একা কুম্ভ খুব সুবিধা করতে তে পারবে না।
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৭:২৭425865
  • দ্য এন্ড অব দ্য এফিং ওয়ার্ল্ড দেখলাম নেটফ্লিক্সে। টিনেজ রোম্যান্টিক ডার্ক কমেডি। জেসিকা বার্ডেন অসাধারণ অভিনয় করেছে। আর তেমন ভালো ব্যাকগ্রাউন্ড স্কোরস। রেকো করলাম।
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৭:০৫425864
  • দেখুন সেই কবে থেকে "দোবরু পান্না" কে আমার ভারী চেনা চেনা লাগ্চে এর আগে ওনার নিক কী ছিল?
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৭:০৪425863
  • শালা বাংলা রা ( এর থেকে ভালো লেখ গেল না, শর্ট কী গুলো ভুলে গেছি) রা যদি গর্বিত বাংল হতে পারে তবে ঘটস থেকে গর্বিত ঘ্টস হতে দোষ কোথায়?
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৭:০১425862
  • আচ্চ্ছা অরিণ দা, কি আমেরিকা বাসী নন? তবে কোন দেশ ? ভারতবর্ষ নয় সেটা জানি।
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৬:৫৯425861
  • যে কোন বিতর্ক শুরু হলে ই এল সিএম দা ঠিক লাগসই ডেটা নিয়ে হাজির। যতো ই ক্ম্পু করুক রক্তে তো স্টাটিস্টি্স।
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৬:৫৬425860
  • দেখুন মহায় ভাববেন না টেনে খেলাচ্ছি কিন্তু কেয়ার মতো মেয়ে হয় না আমাকে গরম, বর্ষ, শীত বেড টি দেয়।

    ভারী ভালো মেয়ে
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৬:৫৩425859
  • মরেচে আটোজের হল কী ? এত ফুল ফর্মের গুডপ্পা বিশ্ব্নাথ। তিন টে ক্ভার এ ফিল্ডার রাখলেও তার মধ্যে দিয়ে হাসতে হাসতে চার মারছে
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৫৫425858
  • ওদিকে জগদীশচন্দ্রকে বাংলাদেশী বিজ্ঞানী হিসেবে ঘোষণা করে ফেবুতে একটা খবর শেয়ার করছে শয়ে শয়ে লোক। জগদীশচন্দ্রের ছবি দেওয়া টাকার নোট বের করেছে ইংল্যান্ড থেকে, সেইজন্যে।
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৩:২৫425857
  • তার পরেও কিছু টাইপো রয়ে গেল। গুণীজনে মাফ করবেন। নিজেরা ঠিক করে নেবেন। ঃ-)
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৩:২৪425856
  • সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাটা এইখানে দিয়ে রাখি। পরে দরকার হলে ---

    আমরা

    মুক্তবেণীর গঙ্গা যেখায় মুক্তি বিতরে রঙ্গে
    আমরা বাঙ্গালী বাস করি সেই তীর্থে—বরদ বঙ্গে ;-
    বাম হাতে যার কম্লার ফুল, ডাহিনে মধুক-মালা,
    ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট, কিরণে ভুবন আলা,
    কোল-ভরা বার কনক ধান্য, বুকভরা যার স্নেহ,
    চরণে পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ,
    সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে,-
    আমরা বাঙ্গালী বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে।

    বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি,
    আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরি মাথায় নাচি।
    আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে,
    দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে।
    আমাদের ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়া জয়
    সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্য্যের পরিচয়।
    এক হাতে মোরা মগেরে রুখেছি, মোগলেরে আর হাতে,
    চাঁদ-প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লীনাথে।

    জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাংখ্যকার
    এই বাঙলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক-হার।
    বাঙালী অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর,
    জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালী দীপঙ্কর।
    কিশোর বয়সে পক্ষধরের পক্ষশাতন করি’
    বাঙালীর ছেলে ফিরে এল দেশে যশের মুকুট পরি’।

    বাঙলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে
    করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন-কোকনদে।
    স্থপতি মোদের স্থাপন করেছে বরভূধরের ভিত্তি,
    শ্যাম-কম্বোজে ‘ওঙ্কার-ধাম',—মোদেরি প্রাচীন কীৰ্ত্তি।
    ধেয়ানের ধনে মূৰ্ত্তি দিয়েছে আমাদের ভাস্কর
    বিটপাল আর ধীমান,—যাদের নাম অবিনশ্বর।
    আমাদেরি কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায়
    আমাদের পট অক্ষয় ক'রে রেখেছে অজন্তায়।
    কীৰ্ত্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি
    মনের গোপনে নিভৃত ভূবনে স্বার ছিল যতগুলি।

    মন্বন্তরে মরিনি আমরা মারী নিয়ে ঘর করি,
    বঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টীকা পরি'।
    দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জালি,
    আমাদেরি এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি ;
    ঘরেব ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া,
    বাঙালীর হিয়া অমিয় মথিয় নিমাই ধরেছে কায়া।
    বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়,—
    বাঙালীর ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়।

    তপের প্রভাবে বাঙালী সাধক জড়ের পেয়েছে সাড়া,
    আমাদের এই নবীন সাধনা শব-সাধনার বাড়া।
    বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালী দিয়াছে বিয়া,
    মোদের নব্য রসায়ন শুধু গবমিলে মিলাইয়া।
    বাঙালীর কবি গাহিছে জগতে মহামিলনের গান,
    বিফল নহে এ বাঙালী জনম বিফল নহে এ প্রাণ।
    ভবিষ্যতের পানে মোরা চাই আশা-ভরা আহলাদে,
    বিধাতার কাজ সাধিবে বাঙালী ধাতার আশীৰ্ব্বাদে।

    বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে,
    জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে
    বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সৰ্ব্ব করিয়া পণ,
    সত্যে প্রণমি থেমেছে মনের অকারণ স্পন্দন।
    সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগৎ-প্রাণের হাটে,
    সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে ;
    শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটী,
    তাহারি ছায়ায় আমরা মিলাব জগতের শতকোটি।

    মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে,—
    ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরি করতলে ;
    অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে,
    বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালীর গৌরবে।
    প্রতিভায় তপে সে ঘটনা হবে, লাগিবে না তার বেশী,
    লাগিবে না তাহে বাহুবল কিবা জাগিবে না দ্বেষাদ্বেষী ;
    মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি’ ধীরে—
    মুক্ত হইব দেব-ঋণে মোরা মুক্তবেণীর তীরে।
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৩:২০425855
  • সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাটা এইখানে দিয়ে রাখি। পরে দরকার হলে ---

    আমরা

    মুক্তবেণীর গঙ্গা যেখায় মুক্তি বিতরে রঙ্গে
    আমরা বাঙ্গালী বাস করি সেই তীর্থে—বরদ বঙ্গে ;-
    বাম হাতে যার কম্লার ফুল, ডাহিনে মধুক-মালা,
    ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট, কিরণে ভুবন আলা,
    কোল-ভরা বার কনক ধান্ত, বুকভরা যার স্নেহ,
    চরণে পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ,
    সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে,-
    আমরা বাঙ্গালী বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে।

    বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাচিয়া আছি,
    আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরি মাথায় নাচি।
    আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে,
    দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে।
    আমাদের ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়া জয়
    সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্য্যের পরিচয়।
    এক হাতে মোরা মগেরে রুপেছি, মোগলেরে আর হাতে,
    চাঁদ-প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লীনাথে।

    জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাংখ্যকার
    এই বাঙলার মাটিতে গাথিল স্থত্রে হীরক-হার।
    বাঙালী অতীশ লঙ্ঘিল গিরি তুলারে ভয়ঙ্কর,
    জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালী দীপঙ্কর।
    কিশোর বয়সে পক্ষধরের পক্ষশাতন করি’
    বাঙালীর ছেলে ফিরে এল দেশে যশের মুকুট পরি’।

    বাঙলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে
    করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন-কোকনদে।
    স্থপতি মোদের স্থাপন করেছে বরভূধরের ভিত্তি,
    শ্যাম-কম্বোজে ‘ওঙ্কার-ধাম',—মোদেরি প্রাচীন কীৰ্ত্তি।
    ধেয়ানের ধনে মূৰ্ত্তি দিয়েছে আমাদের ভাস্কর
    বিটপাল আর ধীমান,—যাদের নাম অবিনশ্বর।
    আমাদেরি কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায়
    আমাদের পট অক্ষয় ক'রে রেখেছে অজন্তায়।
    কীৰ্ত্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি
    মনের গোপনে নিভৃত ভূবনে স্বার ছিল যতগুলি।

    মন্বন্তরে মরিনি আমরা মারী নিয়ে ঘর করি,
    বঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টীকা পরি'।
    দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জালি,
    আমাদেরি এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি ;
    ঘরেব ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া,
    বাঙালীর হিয়া অমিয় মথিয় নিমাই ধরেছে কায়া।
    বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়,—
    বাঙালীর ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়।

    তপের প্রভাবে বাঙালী সাধক জড়ের পেয়েছে সাড়া,
    আমাদের এই নবীন সাধনা শব-সাধনার বাড়া।
    বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালী দিয়াছে বিয়া,
    মোদের নব্য রসায়ন শুধু গবমিলে মিলাইয়া।
    বাঙালীর কবি গাহিছে জগতে মহামিলনের গান,
    বিফল নহে এ বাঙালী জনম বিফল নহে এ প্রাণ।
    ভবিষ্যতের পানে মোরা চাই আশা-ভরা আহলাদে,
    বিধাতার কাজ সাধিবে বাঙালী ধাতার আশীৰ্ব্বাদে।

    বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে,
    জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে
    বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সৰ্ব্ব করিয়া পণ,
    সত্যে প্রণমি থেমেছে মনের অকারণ স্পন্দন।
    সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগৎ-প্রাণের হাটে,
    সাগরের হাওয়া নিয়ে নিশ্বাসে গম্ভীরা নিশি কাটে ;
    শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটী,
    তাহারি ছায়ায় আমরা মিলাব জগতের শতকোটি।

    মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে,—
    ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরি করতলে ;
    অতীতে যাহার হয়েছে সুচনা সে ঘটনা হবে হবে,
    বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালীর গৌরবে।
    প্রতিভায় তপে সে ঘটনা হবে, লাগিবে না তার বেশী,
    লাগিবে না তাহে বাহুবল কিবা জাগিবে না দ্বেষাদ্বেষী ;
    মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি’ ধীরে—
    মুক্ত হইব দেব-ঋণে মোরা মুক্তবেণীর তীরে।
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৩:০৩425854
  • ডিজনি টিজনি টাইপের কেউ থাকলে বাংলার ইতিহাসকে ফেয়ারিটেলিফাই করে ছেড়ে দিত আর দুনিয়ার লোক হামলে পড়ে সেসব দেখত। ঃ-) কিন্তু বিসমিল্লায় গলদ, সেরকম লোক কই? তত টাকা কই?
  • lcm | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৩:০১425853
  • ক্লাসিক ব্রিক ফায়ার প্লেস, ইঁটের খাঁচার মধ্যে জ্বলন্ত কাঠ, ধোঁয়া চিমনি বেয়ে সোজা ওপরে - সে ইয়ে, মানে, যেমন অরিন লিখেছে, কাঠের দামড়া টুকরো, তেমন ভারী, কাঠের ভেতরটা ভিজে হলে তো আরও মুশকিল, সব কাঠ আবার ঠিকমত জ্বলতে চায় না, জ্বলতে জ্বলতে জমে কাঠ, তারপর কিছুক্ষণ অন্তর অন্তর আগুন খোঁচানো, এবং পিট পরিষ্কার - - তবে হ্যাঁ, স্মোক্‌ড্‌ মাছ খেতে চাইলে, গরম ধোঁয়া কাজে লাগাতে পারেন।
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০২:৪৮425852
  • আর ওই যে "বাংলার ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়া জয়", তাঁরা নাকি ৩২ জন ভাইবোন। ১৬ বারে, সবাই যমজ। ঃ-) এঁরা খুবই সুদূর অতীতের। এদের ঠাকুরদা/দাদামশাই নাকি জঙ্গলের সিংহ। সম্ভবতঃ সিংহ টোটেমধারী কোনো নৃগোষ্ঠীর লোক, সিংহচর্মের বর্ম পরা, হারকিউলিসের মতন। ঃ-)
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০২:৪৪425851
  • আরে স্বীকারই তো করেনা! একটা বিলাতী ভাষার লেখায় দেখলাম বারো ভুঁইয়া কে কাল্পনিক বলা হয়েছে। ঃ-) এঁদেরই যদি কাল্পনিক বলে তাহলে আরো সুদূর অতীতের বজ্রযোগিণী গ্রাম ট্রাম তো রীতিমতন ইউনিকর্ণ। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত