এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বই | ০৩ ডিসেম্বর ২০১৯ ১১:১৭425910
  • ৫২ থেকে ৭১ এর মধ্যে ওয়ালীউল্লাহকে ধরতে হবে বোধহয়। 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮) নামের স্ট্রীম অফ কনশাসনেস স্টাইলে লেখা উপন্যাসটা বাংলা সাহিত্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ লেখা। যতদূর মনে পড়ছে শহীদুল জহির তাঁর লেখায় জাদুবাস্তবতা কী করে এল সে নিয়ে বলতে গিয়ে মার্কেজের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি এই উপন্যাসটারও উল্লেখ করেছিলেন।
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৯ ১০:৫২425908
  • অস্ট্রেলিয়া - ভারত পরের টেস্ট সিরিজ কবে? সেটা খুবই আকর্ষণীয় হবে, মনে লয়
  • | ০৩ ডিসেম্বর ২০১৯ ১০:৫২425909
  • হ্যাঁ, ইন্ডিয়ান ইনটেলেকচুয়াল দের, বিশেষত পাবল্লিক ইনটেলেকচুয়াল দের কদর দেখলে ভালো লাগে। তবে কার কত রোজগার হচ্ছে সেটা অবশ্য দেখা হয় না, বা দেখলেও মনে থাকে না। টাকা নিয়ে, আর্থিক নিরাপত্তা নিয়ে, চাগরির ডামাডোলের বাজারে, যেরকম স্বাভাবিক দুশ্চিন্তা থাকলেও আমার আগ্রহ কম, বিশেষত অন্যের পারিশ্রমিকের পরিমাণের ডিটেলে। ইনটেলেকচুয়াল রা ভালো পারশ্রমিক পেলে ভালো লাগার কথা যেমন ভালৈ লাগে। অরুন্ধতি মোটামুটি গত বিশ তিরিশ বছর ধরে ভারতের বিবেক বান ইনটেলেকচুয়াল দের মধ্যে অন্যতম। লেখা জাস্ট অসা লাগে।

  • | ০৩ ডিসেম্বর ২০১৯ ১০:৩৬425907
  • নতুন গতি আবার আরো স্পেসিফিক। তারা আবার শুধুই পার্টিশনের পরে এদিকে যে জেলা গুলো পড়েছে সেখানকার ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশন টাই মেনলি ধরছে। দেশ ভাগ হয়ে গেলে কি আর ট্র্যাডিশন ভাগ হয়। সব সালা পোলিটিকাল প্রেসার।

  • | ০৩ ডিসেম্বর ২০১৯ ১০:৩৩425906
  • হুতো লিখিত মর্মপীড়ের পাঁচালি (২০১০) থেকেই মর্মপীড়ের আবির্ভাব ও প্রচার। অরেকবার কপি করে দিই

    ******************************************

    মর্মপীড়ের পাঁচালী ও ব্রতকথা

    চর্মশির ধর্মক্ষীর
    হও আগুয়ান মর্মপীড়
    শশব্যস্ত ভস্থির
    সবার পিছে মর্মপীড়
    ব্যাঘ্রনাদ সিংহগির
    সবার আগে মর্মপীড়
    বিবশকাতর বায়সনীড়
    সবার মাঝে মর্মপীড়
    সিক্ত হেমা ধরমবীর
    মর্মপীড় মর্মপীড়

    ***************

    জগাই পাগল খাচ্ছে ক্ষীর
    মস্তকে তার মর্মপীড়
    সাত জার্মান ভীষন বীর
    ঠেকিয়ে রাখেন মর্মপীড়
    শীতের সকাল শীতল নীর
    গিজার দেবেন মর্মপীড়
    গরম কালে বাসের ভীড়
    বন্ধ ডেকেছেন মর্মপীড়
    মধ্যরাতে সাইন্সসিটির
    ট্যাক্সিচালক মর্মপীড়
    দাশকেবিনের আফগানীর
    পাঁউরুটিতে মর্মপীড়
    একলা ফ্ল্যাটে রাতগভীর
    নীলছবিতে মর্মপীড়
    মদনা ছোঁড়া ছুঁড়ছে তীর
    বর্ম বেচেন মর্মপীড়
    চশমাচোখে তীক্‌ষ্‌ঞধীর
    ব্রেনোলিয়ায় মর্মপীড়
    গহ্বর চাই শল্লকীর
    লোন মেটাবেন মর্মপীড়
    আধেক ডাগর হুইস্কির
    রক্সোপরি মর্মপীড়
    আপত্‌কালীন চকখড়ির
    ব্ল্যাকবোর্ড দেন মর্মপীড়

    ***************
    ভাটুরিয়া কূটপর্ক সন্ধানে আকুল
    হইয়া খুঁজে ইতি উতি বিষম ব্যাকুল
    এইটবি হইতে ফিরে বিফল আশায়
    হাতিবাগানেতে গিয়া তবু নাহি পায়
    কূটপর্ক কূটপর্ক ঘুমে জাগরনে
    ভাটুরিয়া ভাট ভুলে তার সন্ধানে
    বিফল মনেতে ভেটো মধ্য দুপুরে
    নিদ্রা মাঝে স্বপ্নে হেরে দিব্যজ্যোতি দুরে
    দেখা যায়, মনোরম নলবন মাঝে
    কাকলি কূজন আর শঙ্খনাদ বাজে
    নানাবিধ পক্ষীকূল মধু গীত গায়
    মধ্যবর্তী জ্যোতির্ময়, তার পানে ধায়
    সকল রসের ধারা জিলাপি ও প্যাঁড়া
    মদ্য মাংস ঘৃত পক্ক কুক্কুট আর ভেড়া
    হেনকালে উর্ধাকাশে দৈববানী বাজে
    ওরে মূঢ় ভাটুরিয়া এ জগত মাঝে
    মর্মপীড় মহাবীর চর্মশির ত্যেজে
    পরধনে কেন লোভ স্যালাডে পেঁয়াজে?
    মর্মপীড় ধর্মক্ষীর সিংহগির আলা
    বন্দেগী পীড়ের থানে হবে তোর ভালা
    পাঁচ পোয়া হুইস্কিল আধ গাড়ু রামে
    ভক্তিভরে রাখি দিবা ফিশফ্রাই বামে
    মর্মপীড় ধর্মক্ষীর চর্মশির তোষে
    রক্ষা পাবা ভার্যাক্রোধে আর রাজরোষে
    কুটপর্ক চাহো যদি মর্মপীড় থানে
    ইস্পিশাল পুজা দাও ভদকা নিদানে
    পেয়ে যাবি মনষ্কাম ধন্য হবে জিনা
    সার্থক হইবে যত খুন ও পসিনা
    ******************
    ইতি মর্মপীড়ের ব্রতকথা প্রথম অধ্যায়
    ******************
    সিক্ত হেমা ধরমবীর
    লাঠ্যৌষধ মর্মপীড়

    জয়

    ***************************************

    টইয়ের লিঙ্ক

    https://www.guruchandali.com/announcements/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1248718717578&contentPageNum=4
  • b | ০৩ ডিসেম্বর ২০১৯ ১০:২৯425905
  • ব্রতীন, খারাপ কি? চুরমুড়ের, কি বলে, সর্বনাশে সমুৎপন্নে অর্দ্ধং ত্যজতি পন্ডিতঃ, তাই খাচ্ছো।
  • | ০৩ ডিসেম্বর ২০১৯ ১০:২৭425904
  • দমু/সৈকত(২য়)/সোমনাথ/এলেবেলে ইত্যাদি, ১৯৭১ এর আগে আর জীবনানন্দের পরে, মানে ধরো ১৯৪০স অনোয়ার্ড্স, পূর্ব পাকিস্তানের কাদের লেখা পড়া উচিত। আমাদের বাড়িতে সংশপ্তক আর পদ্মা মেঘনা যমুনা এসব বইয়ের কথা ভেগলি মনে আছে কিন্তু পড়ি নি এবং কার লেখা কিসুই মনে পড়ছে না। আমার ইন্টারেস্ট হল, ৫২ থেকে ৭১ এর মধ্যে ফিকশন এ কি হচ্ছে? কারণ খিলাফত থেকে ভাষা আন্দোলন টা মোটামুটি নতুন গতি ঘাটলে পাবা যাচ্ছে। তার পরে আমার ব্যক্তিগত সোর্স ভেগ।

  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৮425903
  • না না বিয়ে মানে তো একরকম "নৈতিক" পরাজয়।

    নাহলে আমার ইচ্ছে ছিল হিমালয়ে গিয়ে সাধু হব আর মাঝে মাঝে চুরমুড় খাবো। কিন্তু....
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৬425902
  • বাঙালী শালা বিয়ের বাইরে জীবনে কিছু ভাবতে শিখলো না।
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৫425901
  • বলো কী হে!!@ ৯ঃ৫২
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৪425900
  • এখানে এখন অবধি বেস্ট কমেন্ট কেসি র " ঘটস রা বেশী ভালো, তাই বাঙাল মেয়ে র তাদের বিয়ে করে" ঃ) ঃ) ঃ)

    এখনে ওমন উদাহরন অন্তত ৫ টা আছে
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৫২425898
  • কাল @খননেন্দ্র বাবু অরুন্ধতী রায়ের একটা ইন্টার্ভিউের লিঙ্ক দিলেন। অরুন্ধতী সম্প্রতি যুক্তরাষ্ট্রে এন আর সি নিয়ে লেকচর দিয়ে এলেন। ওর পরের বইটির নাম Brahmaputra।

    এই লেকচরটির জন্যে অরুন্ধতী পেলেন $35,000।

    ইণ্ডিয়ান ইন্টেলেকচ্যুয়ালদের এইরকম দাম ও কদর ভাবতেও ভাল লাগে।
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৫২425899
  • ওহো হুতো সরি। আমি ও তোমার সাথে খানিক টা একমত। কিন্তু আর কিছু তে আর ওমনটি জমে না।

    আচ্ছা তুমি কিই দোকন বদলালো? মনে টাইমিং দেখে মনে হচ্ছে
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৪425897
  • ফ্রেন্ডলি ব্যান্টার তো খুব ভালো ব্যাপার। বন্ধুত্ব গভীরতর হয়।
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৩425896
  • 'মর্মপীড়' শব্দের অর্থ ?
  • S | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৪২425894
  • কবতেগুলো আরেকটু হলেই সনেট বনেট হয়ে যেত। দেসভাগের গবীর চক্কান্তে হইলো না।
  • র২হ | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৪২425895
  • থ্যাঙ্কিউ এটুজি!

    ব্রতীনদা, ঘটি বাঙাল ‘ঝগড়া’ ব্যাপারটা আমার খুব রুচিকর মনে হয় না। তাই দু:খিত।

    এলেবেলে, আমি একা না, আরো কেউ কেউ আছে টই সার্চ এন্থুসিয়াস্ট!
  • এলেবেলে | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:১৪425893
  • আচ্ছা। এবং উনি গুরুর ওয়েট লিফটার? মানে হেঁইয়ো করে পুরনো টই তোলেন?
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:১২425890
  • হুতো না, হুতোর ইষ্টদেবতা হলেন মর্মপীড়। উনি মর্মপীড়ের নামে উৎসর্গ করেন সবকিছু।
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:১২425891
  • বেটা আটোজ আবার বাঙাল দের টেনে খেলাচ্ছে
  • এলেবেলে | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:১২425892
  • হুতোবাবুকে 'মর্মপীড়' বলা হয় কেন?
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:১০425888
  • হুতো
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:১০425889
  • হুতো
  • এলেবেলে | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:০৯425887
  • আমার একখান নিরীহ কোশ্ন আছে। 'মর্মপীড়' কে ও কেন?
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:০৫425886
  • দেখুন উত্তরখানাও কত কাব্যিক! ছন্দ, তাল, লয়, অন্ত্যমিল সবই কত হাই কোয়ালিটির।
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:০৪425885
  • এইটা ছিল উত্তর। শুনেছিলাম একজায়গয়।
    "বাঙাল মনুষ্য নয় দেবতার তুল্য
    কলকাতার বানরগুলো বুঝবে কি তার মূল্য?"
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৯:০১425884
  • *মিলিয়ে মিলিয়ে আরও চার- ছয় লাইন ঘটিদের ব্যাঙ্গ করে লিখেছিলেন।
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৬425882
  • দেখুন এইসব ঝগড়া টগড়া বলবেন না, মর্মপীড়া হয়, মর্মপীড় রাগ করেন। বলুন আত্মসমীক্ষণ পরসমীক্ষণ আত্মখন্ডন পরখন্ডন আত্মবীক্ষণ পরবীক্ষণ ইত্যাদি নানারূপ সমালোচনামূলক পর্যালোচনা। ঃ-)
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৬425883
  • *এম্ব্যারাসিং কবিতা নয়। ওটা কবিতাও নয়, পদ্যও নয়।

    কোন মাল লিখেছিল ওটা ?
  • অর্জুন | ০৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৪425881
  • 'বাঙাল মনুষ্য নয়' এটার মত এরকম একটা এম্ব্যারাসিং কবিতা খুব কম আছে। বাবার পিসেমশাই এটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে আরও চার- ছয় লাইন লিখেছিলেন। ঠাকুমা বলছিলেন। উনিও ক মাস আগে চলে গেলেন। ওই পঙক্তি উদ্ধার করতে পারলে দেব এখানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত