এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৩425970
  • ভয়ানক ঘটনা :-(
    দীপাঞ্জন, দ্রুত সুস্থ হয়ে উঠুন
  • PM | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৯:১০425969
  • কিন্তু অতোজ, মহাভারতে কি মাছ খেতো ?
  • দীপাঞ্জন | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৯:০৬425968
  • "লেক অফ সেফটি সেন্স টা আমাদের মনে হয় জিনে ই আছে।" -- আমারও তাই মনে হয়। এল.জি.পি (লাস্ট গ্লেসিয়াল পিরিয়ড) -এর একদম শুরু থেকে না হলেও, মাঝামাঝি থেকে (৬৫,০০০ বি.সি ) থেকে ভারতীয় উপমহাদেশে মানুষ আছে। প্রাকৃতিক নির্বাচনের সবচেয়ে কঠিন সময়টা আমাদের পূর্বনারীদের অনেককেই উত্তর ইউরোপ বা উত্তর এশিয়ায় কাটাতে হয়নি। ফলে অসাবধানতা জিন পুল থেকে নিশ্চিহ্ন হয়নি। ইউরোপে দু-এক মাঘ কাটিয়েই বুঝেছি যে আমার পূর্বনারীরা সাইবেরিয়ার হিমশৈত্যে একা একা ভাল্লুক শিকার করেননি। জ্যাকেট মনে থাকলে টুপি ভুলি, টুপি মনে থাকলে জ্যাকেট। দুটোই মনে থাকলে গ্লাভ। এই জিন নিয়ে ১৪০০০ বি.সি তে সুজলাং সুফলাং ছাড়া অন্য কোথাও জন্মালে এই পচা জিন ছড়াবার আগেই পটল তুলতাম। নেহাত ক্যালিফোর্নিয়া বলে বেঁচে আছি, জিন-ও ছড়িয়েছি। তাও গত সপ্তাহে কয়েক বছর বাদে প্রবল বৃষ্টি ঝড়। কারো পৌষমাস, বিশেষত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যা ওয়াল্ড ফায়ার চলছে। কিন্তু আমার সর্বনাশ। হাইড্রোপ্লেনিং তত্ত্ব জানলেও আকাশ পাতাল ভাবতে ভাবতে আশির ওপর দিয়ে লেফটমোস্ট লেন দিয়ে রোজকার মতোই গাড়ি চালাচ্ছি। সম্পূর্ণ পরিবেশ উদাসীন। হঠাৎ স্কিড্ আর ক্র্যাশ। এয়ারব্যাগ, সিটবেল্ট ইত্যাদি বাঁচিয়ে দিলো ঠিকই। গাড়িটা গেলো যদিও আর জিভ ফেটে রক্তারক্তি কান্ড, ছটা স্টিচ। ১৪০০০ বি.সিতে আমার জিনের কোনো ভবিষ্যৎ ছিল না ভারতের বাইরে।
  • :D | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৮:১৩425967
  • হ্যাঁ, ইস্পেশ্যাল ফোং, মিশনে তৈরি। জিলিপিওএস এ চলে!
  • মানিক | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৮:০৯425966
  • আলূ সাহেব!!

    কই, আমার অটো কারেক্টে এমন উইটি কারেকশন তো আসে না। ব র জন্য কি ইস্পেশাল ফোন?
  • মহাকাশের ঠিকানা | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৮:০৮425965
  • https://archive.org/details/in.ernet.dli.2015.266346

    রঞ্জনদা, দয়া করে আর্কাইভ.অর্গ আর লাইব্রেরি জেনেসিস সার্চ করতে শেখেন।

    প্রথমটা থেকে নন ডাউনলোডেবল ডিজিটাল বই 'ধার' করা যায়। একটু টুইক করতে পারলে 'চুরি'ও করা যায় :)
  • রঞ্জন | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৭425964
  • @রঞ্জন, মানে যিনি "কারানগরী" পিডিএফ এর লিং দিলেন তাঁকে অনেক অনেক ধন্যযোগ। বইমেলায় দেখাহলে যা চাইবেন তাই খাওয়াব।
    বইটি একটানা পড়ে শেষ করলাম। ১৯৫১ সালে লেখা বইটি সাহিত্যিক গুণে সমৃদ্ধ ত বটেই, আসলে স্বাধীন ভারতে পাবলিক সেক্টর ও তার টাউনশিপের ফিউডাল কালচারের আদি মডেলকে ছবির মত তুলে ধরেছে। একইসংগে এটি পাবলিক সেক্টরে ট্রেড ইউনিয়ন গড়ে তোলার গল্পও বটে।
    আমি রিলেট করছি এইজন্যে যে চারবছর বয়েসে হাজারীবাগ জেলার বোকারো থার্মাল পাওয়ার স্টেশনের পাহাড়ের ধাপ কেটে তোলা কোয়ার্টারগুলো অমনই ছিল। এসবেস্টস শেডের লেবার কোয়ার্টারে থাকতাম। বাবা চিলেন ইউনিয়নের সেক্রেটারি। হাট বাজার্‌ পাহাড় মহুয়া সাংস্কৃতিক উৎসব সব মিলছে।

    লেখক অমলেন্দু দাশগুপ্তের আরও একটি বই "মহাকাশের ঠিকানা" তখন এন বই এ তে বিজ্ঞাপিত হত। তার খোঁজ পাওয়া যাবে ? পিডিএফ?
  • | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৩425963
  • উফফ!!

    ন আসলে আমি মানে ব
  • | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৭:৩২425962
  • হমম উত্তন বাবু
    দেখে ফেলেন আর প্রাণ বাঁচাতে মুম্বাই কেটে পড়েন
  • Atoz | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৭:২৫425961
  • উত্তমকুমার কি সেইদিন সকালে ময়দানে মর্নিং ওয়াক করছিলেন?
  • সরোজ দত্ত | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৭:২৩425960
  • সেদিন আর বেশি দেরি নেই, যেদিন বড়লোকের চামড়া দিয়ে গরিবের জুতো তৈরি হবে।
  • | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৭:১৫425959
  • জানি কিন্তু
    বলবো না।

    মানে" বলতে পারি কিন্তু কেন বলবো??"
  • Amit | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৬:৫৪425958
  • সাত সকালে এই খবর গুলো পড়ে কি রকম একটা রাগ আর বিরক্তি এক সাথে আসে। এই গুলো পরিষ্কার প্রিভেন্টবলে। একটু সাধারণ সেফটি সেন্স থাকলে। একটা ট্রেন হটাৎ করে থামানো যায়না। লাইন পার হওয়া কখনোই উচিত নয়, যদি একান্তই হতে হয় যেখানে এনারা বলছেন আন্ডারপাস বা ফ্লাইওভার নেই, তাহলে হয় ঘুরে যান, অথবা খুব সাবধানে ভালো করে দেখে তারপর পার নেওয়া উচিত। সময় নষ্ট হলে হোক, দেরীর থেকে প্রাণের দাম বেশি।

    খবরে লেখা হয়েছে বৃদ্ধ ভদ্রলোক ভালো কানে ও শুনতেন না, অসুস্থ ও ছিলেন। এরকম অবস্থায় ওনার সাথে একটা বাচ্চা মেয়ে কে স্কুলে পাঠানো, বাচ্চার বাপ্ মায়ের কি কোনো দায়িত্ববোধ নেই ? এখন নালিশ করে কি বাচ্চা ফিরবে ? জনতার যত বিক্ষোভ আছড়ে পড়ে কেও মরার পরে ট্রেন অবরোধ করে। এটা হওয়ার আগে একটু মিনিমাম দায়িত্ববোধ থাকলে দুটো প্রাণ বাঁচতো।

    https://www.anandabazar.com/state/old-man-and-his-granddaughter-died-in-train-accident-in-baranagar-while-going-to-school-1.1078447

    এভারেজ প্রাণের মায়া যে আমাদের কত কম, রাস্তায় গেলেই দেখা যায়। লোকে হেলমেট পড়ছে, পুলিশ ফাইনের ভয়ে, নিজের মাথা বাঁচানোর জন্যে না। আমার ই কত কলকাতার বন্ধু নালিশ করে রীতিমতো, যে একটুর জন্যে খুলেছি সিগেরেট কিনতে, ধরে কিনা ফাইন করে দিলো। এস ইফ নিজের মাথা সরকার এসে বাঁচাবে। লোকে যেখান দিয়ে খুশি রাস্তা পার হচ্ছে, গড়িয়াহাটের মোড়ে দড়ি দিয়ে বেঁধে পাবলিক কন্ট্রোল করতে হচ্ছে।

    বেশ ক বছর আগে সাউথ এ একটা পাবলিক সেক্টর এ চাকরির সময় একবার মনে আছে কয়েকজনকে সিকিউরিটি ধরেছিলো হেলমেট না পড়ার জন্যে। তো তারা মহা খাপ্পা, গেট অবরোধ শুরু হয়ে গেলো। আমি দু একজন কে বোঝাতে গেলাম যে বাবা রা, বাঁচলে তোমরাই বাঁচবে, মরলে তোমার ফ্যামিলি র ই লস, আর কারোর নয়। তো তারা উল্টে আমাকেই বলে যে যা দিনকাল, বাঁচার থেকে মরাই ভালো। এর পরে আর তর্ক চলে না। আমি ও হাত জোড় করে চলে গেসলাম।

    ১স্ট ওয়ার্ল্ড দেশ গুলো ছেড়ে দ্যান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এসব দেশেও গুচ্ছ গুচ্ছ ইয়ং ছেলে মেয়ে বাইক চালায়, কিন্তু সেখানে ও বেশির ভাগ ঠিকঠাক হেলমেট পড়তে দেখেছি, রাস্তা ঠিকঠাক পার হতে দেখেছি। লেক অফ সেফটি সেন্স টা আমাদের মনে হয় জিনে ই আছে। কিছু হলে আমরা রাস্তা অবরোধ করতে যত এক্সপার্ট, তার ১০-% সেফটি সেন্স থাকলে অনেক এক্সিডেন্ট কম করা যায় হয়তো।
  • Atoz | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৬:৫৩425957
  • আচ্ছা কন দেখি মহাভারতের লোকেরা মাছ খেত কিনা? ঃ-)
  • | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৪425956
  • এ হে এস বুক ভরে মাছের গন্ধ শোঁকেন শুনে সক্কাল সক্কাল মন টা খারাপ হয়ে গেল ওনাকে তো ভালো
    লোক বলেই জানতুম!!
  • | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৬:৪১425955
  • ঠিক বলেছেন!! আমেরিকা বাসী ইন্দ্রানী দি প্রচুর হেসে বললো আমি কিন্তু মজলিসের জনতা
  • | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৭425954
  • আমি মিস করি সেসেন কে, আহা ওমন সোনার কলম আর নিঃঅহঙকার এটা কেন চুষে গেল)
    পাণ্ডিত্য

    আর অভ্যুদয় কে। দারুন উইটি কমেন্ট আর মিচকে সম্রাট
  • :-& | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৬425953
  • সিটিন্দ্রাণী কোনদিন ভাটে লেখেন নি, উনি টিটিও নন সিটি।
  • | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৬:৩১425952
  • হমমম ডিসি র মতো একটিভ ভাটুরপ বহুদিন খোঁজ নেই।
    ।লুরু বাসী বা হায়দ্রাবাদ বাসী একটি দেখবেন?
  • | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৬:২৮425951
  • অমিত বহুদিন পরে মাস খানেক আগে মুজতবা পড়ছিলাম, তুমি
    বলায় মনে পড়ে গেল।

    এমন আরেক টা " আলী সাহেব আপনি মুসলিম হয়ে নিয়মিত মদ্যপান করেন। লোকে আড়ালে আপনার নামে কুকথা বলে ( মানে বাংলা কাঁচা খিস্তি)

    আলূ সাহেবের জবাব " তা বলুক। কিন্তু তারা কি জানে আমি ১৭(?) টা ভাষা জানি?"
  • | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৬:২১425950
  • ইয়েস বি দা প্রবীন স্হতধী ব্যক্তি

    আর আমার জীবনের মূলমন্ত্র হল বেসিক্যালি দুটো
    ফচকেমি আর
    মিচকেমি
  • | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৬:১৮425949
  • না না ইন্দ্রানী দি ইনি আমেরিকার।
    গুরুর পুরোনো পাপী। ফেসবুক চ্যাটে সেদিন বহুদিন পরে ভাট হল। আমি ভাটে দুলাইন লিখতে বললুম বললো জীবনে প্রচুর চাপ। তবে তার মধ্যেই
    লিখবপ বলে ভয় দেখিয়েছে
  • i | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৫:১৫425948
  • এস মনে হয় ঠাট্টা করছেন। বি আর ব কে গুলিয়ে ফেলা অতীব কঠিন ও আশ্চর্যজনক ব‍্যাপার।

    এটুজেড,
    আমি মাঝে মাঝেই ঢুঁ মেরে যাই। নিয়মিত লেখা, আলোচনায় সামান্য হলেও অংশগ্রহণ এখন আর হয়ে ওঠে না।
  • Amit | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৪:১৫425947
  • ডিসি কে বহুদিন দেখি না। গেলো কোথায় ? হংকং এ ফেঁসে গেলো না কি ?
  • Amit | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৪:০৩425946
  • ইলিশ নিয়ে কোনো কথা হবে না মহায়, আর কেও তুলনায় আসে না। শেষ অবধি লড়ে যাবো। রক্তারক্তি হলেও আপত্তি নেই।

    আমার কথা ছাড়ান দ্যান, স্বয়ং মুজতবা আলী বলে গেছেন উনি স্বর্গে যেতে চান না, কারণ সেখানে সম্ভবত ইলিশ নেই।
  • Atoz | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৪425945
  • আমার সেই ঘনিষ্ঠ আত্মীয় ভদ্রলোকও মাছের বাজারে ঘুরতে অতিশয় ভালোবাসেন। সকাল সকাল স্থানীয় মাছের বাজারে গিয়ে বেছে বেছে টাটকা মাছ কেনেন। এককালে ছুটির দিন হলে সকালে আমাকেও নিয়ে যেতেন সঙ্গে করে। তখনও আমার এত ভালোমন্দ মাছের গন্ধ ফুলের গন্ধ কোনটা ভালো কোনটা মন্দ জ্ঞান হয় নি, দিব্যি হাসিমুখে যেতাম। ঃ-)
  • Atoz | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৩:২৯425944
  • ডিসি, আছেন? আপনার পেনরোজ আর এশারের বিষয়ে লেখাটা কিন্তু থেমে আছে। আর স্পন্টেনিয়াস সিমেট্রি ব্রেকিং এর ব্যাপারে একটা লিংক দেবেন বলেছিলেন।
  • S | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৩:২৮425943
  • মাছের গন্ধ তো অমৃত সমান। মাছের বাজারে গিয়ে বুক ভরে আঁশটে গন্ধ নিই। ইলিশ খুব ভালোবাসি। ইলিশ ভাজা সরষের তেল ভাত দিয়ে মেখে খেতে হেব্বি লাগে। চিংড়িও ভালো, তবে ডিস্ট্যান্ট সেকেন্ড। কাঁঠাল অ্যাভয়েড করি, পেটে সইতে পারবোনা এই ভয়ে।

    তবে সবথেকে প্রিয়তম খাবার বিরিয়ানি।
  • Atoz | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৩:২৭425942
  • আমি কিন্তু মিস করি তোমায় ছোটাই। কুমুদিদিকেও মিস করি। আরো কতজনকে দেখতে পাই না। সে দি, অক্ষদা,পামিতাদি(আদি শিমূলঘাটা), পারোলিন, ম, বড়াই, তীর্থদা, ব্যাংদি, সোসেন, ফোর্জী, ভাগীদার, অর্জিত, কেসি ইত্যাদি আরো কতজন। বেশ কিছুদিন ধরে ডিডিও মিসিং।
  • S | ০৪ ডিসেম্বর ২০১৯ ০৩:২২425941
  • আমি বি, ব, আর বোতিনবাবুতে পুরো গুলিয়ে ফেলি। তাই তিনজনই একই লোক এরকম ধরেই উত্তর দিয়ে দিই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত