এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৮520388
  • পিটি কি আমার কথা ভুল বুঝলেন? 'অধিকন্তু ন দোষায়'-টা মমতা বা তার সাঙ্গপাঙ্গ-রা ভেবেছিলেন বলে আমার অনুমান।

    এতে কে কি জাস্টিফাই করল?
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১৪520389
  • "ঐ গুন্ডাদের ভেতরে ঢুকিয়ে দেব আমি..... ঐরকম অনেক গুন্ডা control করি আমি"- বলেছিলেন সততার প্রতীক।
    এটি তাঁর নিজের সদর্প ঘোষণা। (ঔদ্ধত্য কারে কয়!!-এটাও কি বুজীরা শোনেন নি নাকি?)

    কাজেই অনুমানের কোন জায়গা আছে বলে মনে হয়না। উঠন্তি মূলো পত্তনেই চেনা গিয়েছিল-যাঁরা চিনতে চাননি তাঁদের কথা আলাদা।
  • aranya | 154.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫১520390
  • পিটি, এগ্রিড।
    সিপিএম তাও একটু আড়াল রেখে কাজ করত, মমতা সবই খোলাখুলি সদর্পে করেন।
  • aranya | 154.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:০০520391
  • গুণগত ফারাকটা এখানেই। আগে পর্দার আড়াল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে আলিমুদ্দিনের বকলমে জনপ্রতিনিধি বা কমরেডরা সবকিছু নিয়ন্ত্রণ করতেন। অনিলায়ন ইঃ - এইসময় থেকে।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1846&boxid=1469171
  • Sibu | 84.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:১০520392
  • এই অনিলায়ন ব্যাপারটা নিয়ে ভাল ডকুমেন্টেশন খুঁজছি। কেউ দিতে পারেন?

    জানতে চাইঃ

    ১। ঠিক কিভাবে অনিলায়ন কাজ করত।

    ২। বেশ কিছু কেসের উদাহরণ। ডিটেল পেলে ভাল হয়।
  • S | 109.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৪৪520393
  • ছাত্র রাজনীতি দিয়ে দুটো ক্থা বলি।

    ১) আমি ইন্ডিয়াতে দুটো ইনস্টিট্যুশনে পড়েছি। একটাতে পোচুর পলিটিক্স (মানে এস এফ আই, নকু, ইন্ডিপেন্ডেন্ট, বাইরে থেকে আসা গুন্ডা, মারামারি, অবরোধ, ভিসি ঘেরাও, লাগাতার বন্ধ ইত্যাদি) কিন্তু নিজে তেমন ভাবে যুক্ত থাকিনি, আরেকটাতে সো কল্ড পলিটিক্স জিরো। কেন জানিনা প্রথমটাতে অনেক সুখের জীবন কেটেছে, তবে সোকল্ড রাজনীতির ভুমিকা খুবই কম। কিন্তু দ্বিতীয়টির নামডাক অনেক বেশি।

    ২) কিন্তু যেখানে পলিটিক্স ছিলো না, সেখানে লোকে নিজের আখের গোছনোর পলিটিক্স করতো। তুই আমার জন্যে এখানে সুপারিশ করে দিবি, তাহলে আমি তোর হয়ে সেই কাজ করে দেবো। এরকম আরকি। বেশিরভাগের রাজনীতির সচতনতা খুব কম। ইতিহাস-ভুগোল পড়েছে শুধু মাত্র পরীক্ষায় নম্বরের জন্যে। করাপশন মানে রিয়েল এস্টেটে কতটা ব্ল্যাক মানি আছে, আর দারিদ্র্য মানে ফিলানথ্রফিক কাজ করে সিভি পয়েন্ট জোগাড় করা।
  • S | 109.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৩৮520394
  • ও হ্যাঁ আরেকটা কথা আছে। যদুপুরের ছেলেরা পলিটিক্স করবে, আর মধুপুরের ছেলেরা মন দিয়ে নেকাপড়া করবে, কারন তাঁদের ক্ষেমতা নেই বলে? ভালো - কিন্তু কে ঠিক করবে? যদুপুরের ছেলেরা করলে আইআইটিতেও করতে দেওয়া হোক, বাধ্য করেই হোক। মানে ঐ হানি সিং এর কেস - মানে কার কার ক্যাপা আছে সেটা কে ঠিক করবে? আমি যদুপুরে থেকেও যদি মনে হয় যে এইসব করে বখে যাবো, তাহলে পলিটিক্সে ঢুকবো না।

    আর ডেমোক্রাসিতে কি সরকার ঠিক করে দেবে যে কে কে পলিটিক্স করবে? তাহলে তো পার্টি মেম্বারশিপের ক্ষেত্রেও সেই নিয়ম চালু করতে হবে। ভোটে কে কে দাঁড়াবে সেখানেও ঠিক করতে হবে। শুধু লেখাপড়া নয়, বাবার পয়সা দেখেও ঠিক করা উচিত। মানে বড়লোকের ছেলে পলিটিক্স করতে গিয়ে বখে গেলেও কোনো প্রব্লেম নেই - মানে বাবার পায়সায় তার দিব্বি চলে যাবে।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৭520397
  • "আমি অনেক গুন্ডা কন্ট্রোল করি" ডায়লগটা তো লেজেন্ডারি। আনফরচুনেটলি, তখন কেউ কানে তোলেনি বা তুলতে চায়নি। এখন হয়তো বুঝবে। তবে এইসব বুজী-স্টাইল লোকজনেরা বাঁশ খেলে বারবার ওটাই বলবো - "দ্যাখ কেমন লাগে..."
  • de | 69.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৫520398
  • বাম আমলেও ছিলো নিশ্চয়ই এসব, কিন্তু এতো নির্লজ্জের মতো ছিলো না। অবাক লাগে ভেবে,ক্ষমতার দম্ভ মানুষকে এতো ছোট করে-- সাধারণ মানুষের কথা একবার মনেও আসে না--

    বলতে খারাপ লাগছে, তবুও, পুলিশের জায়গায় গুলিটা যদি কোন সাধারণ পথচারীর গায়ে লেগে তিনি মারা যেতেন, তাহলে বড়জোর সংবাদপত্রে ঐ এক দিন একধারের একটা কলাম!

    সাধারণ মানুষের মৃত্যুর দাম এতো কম আমাদের দেশে!
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১০520399
  • আবাপ-র প্রভাব যে কত সুদূর প্রসারী সেটা এই "অনিলায়ন" শব্দটির ব্যবহার থেকে বোঝা যায়। আমি বহুবার এইসব টইতে লিখেছি যে দয়া করে নাম দিয়ে লিখুন যে কারা কারা শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্বেও শুধু লাল পতাকা নিয়ে মিছিলে যাওয়ার জন্য অনিলায়িত হয়েছেন। নাহলে এই দাবীটা ফাঁপা এবং ফাঁকা শোনায়। উত্তর চাইলেই সেই সন্তোষ ভট্টাচার্য আর পবিত্র সরকারের নাম উঠে আসে। এই কয়েকটি নাম আনায়াসেই তথাগত বা ওমপ্রকাশের নাম উল্লেখ করে কাটাকুটি করে দেওয়া যায়।

    আমি সরাসরি বেশ ভালো সংখ্যক অধ্যাপকদের চিনি। এই কথাটা বললেই আমি যেই তাঁদের চেপে ধরি যে তাঁরা কি করে চাকরীটি পেলেন অমনি তাঁরা বলে ওঠেন যে একমাত্র তাঁদের selection-টাই ঠিক ঠিক হয়েছে, কিন্তু অমুক অমুক ........ ইত্যাদি।

    এই চক্র্যব্যূহ থেকে বেরোনোর সময় হয়েছে। নাহলে শুধু perception-এর ভিত্তিতে কথা বলতে থাকলে আলোচনাটা হাতের বাইরে চলে যায়। তৃ-সমর্থক এক অধ্যাপক যিনি নিয়মিত টিভিতে আসতেন (এখন কি একটা পদে আছেন) আমাকে জানালেন যে IIT Kharagpur-এও নাকি আলিমুদ্দিনের নির্দেশে recruitment হয়েছে!!!!!! পরে আলোচনাতে বেরোল যে কোন কারণে তাঁর পুত্র কোন কারণে ঐ সংস্থায় চাকরী পায়নি।
  • T | 24.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৭520400
  • তবে এখন যিনি 'তৃণমূলপন্থী অধ্যাপক' বলে তারানন্দের স্টেজ আলো করে বসে থাকেন, ওঁর আই কিউ ওখানে উপস্থিত সবার চাইতে কম। ঠিক করে ডিফেন্ড করতেও পারেন না। ঝগড়াগুলো পানসে করে দিচ্ছেন। খালি চৌতিশ আর চৌতিশ।
  • নেতাই | 131.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৩520401
  • আমার কেমন সন্দ হয় উনি সাজানো তৃণমূলপন্থী অধ্যাপক। দল বেঁধে সবাই ওনাকে জবাই করেন। আর উনি জোরে জোরে মাথা নেড়ে চৌতিশ বছর চৌতিশ বছর বলেন। দেখে মায়া লাগে।
  • T | 24.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৪520402
  • এটা তারানন্দের স্ট্র্যাটেজিও হতে পারে। এক একটাকে ডেকে এনে কষে মগজ ধোলাই, যাতে বলতে বাধ্য হয় যে, না ব্যাপার ঠিক হয়নি। এই করে করে বেচারা আইচবাবু শেষমেশ পাল্টি খেয়ে গেলেন। :)
  • b | 122.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৫520403
  • S ও টা আমি লিখেছিলাম রাজনীতি করার ক্ষতিকর দিক টা বোঝাতে। যদুপুরের ছেলে দের রাজনীতি করার কথা ও আমি বলি নি। শুধু এই টুকু বলার চেষ্টা করেছি অপেক্ষাকৃত মেধাবী ছাত্র দের পক্ষে এক সাথে রাজনীতি আর পড়াশুনা চালিয়ে যাওয়া যতো টা সহজ সবার পক্ষে তা নাও হতে পারে।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৮520404
  • তা সেটা হতেই পারে। শুধু রাজনীতি নয়, প্রেম, মোবাইল, ফেবু - সবই। কিন্তু সেই সিদ্ধান্তটা ব্যক্তিগত নয় কী?
  • নেতাই | 131.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৮520405
  • শুধু কলেজ কেন। দেশ থেকেই রাজনীতি তুলে দিলে কেমন হয়। মিলিটারী শাসন চলবে অথবা অন্য দেশের কলোনী হয়ে থাকবো। নো রাজনীতির কচাকচি মারমারী কোরাপশান। শান্তি আর শান্তি। খাবো আর ঘুমাবো। এরপর ধীরে ধীরে মন্দির মসজিদ এসব ব্যান করে দিতে হবে। নো দাঙ্গা হাঙ্গামা। শান্তি আর শান্তি। খাবো আর ঘুমাবো। এরপর খেলাধুলো ইত্যাদি ব্যাপারস্যাপার বন্ধ করে দিলে হবে। হইহট্টগোল ভালো লাগেনা। শান্তি আর শান্তি। খাবো আর ঘুমাবো।
  • de | 69.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০২520406
  • অ নেতাই -- আপিস-কাচারীর কি বন্দোবস্ত কল্লে?
  • | 132.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৩520408
  • ব্যক্তিগত ই বল্লাম।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৫520409
  • আরো ভালো হয় সেই ভোল্‌গা থেকে গঙ্গার মত পুরনো স্টেজে ফিরে গেলেই পারে;-)
  • | 132.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৬520410
  • তার মানে অরি র সমীকরন হল

    রাজনীতি = প্রেম =মোবাইল = ফেবু। তাই তো? ঃ))

    ব্রেশ ব্রেশ!!
  • | 132.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৭520411
  • শিবু দা, বস কীসব বলছো?

    ১। এর পরে বলবে জ্যোতি বসু কে? তিনি কী কী করেছিলেন? কোথায় ডকুমেন্টেড আছে? ঃ))
  • নেতাই | 131.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১০520412
  • দেদি দেখছি খুব আশাবাদী।
    কিন্তু এখনি এতো নিশ্চিন্ত হয়ো না।
    আপাতত আমি কোন স্টেপ নিচ্ছিনা।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৪520413
  • মার্ক টোয়েনের কথাটা বড় বড় করে লিখে বাঁধিয়ে রাখা উচিত।

    ব্রতীন - ইস্যুটা বোঝার চেষ্টা করলে ভালো হয়। রাজনীতি কেউ করবে কিনা সেটা ব্যক্তিগত চয়েজ, ঠিক প্রেম করবে কিনা বা ফেবু করবে কিনা। অমুক কলেজে ভালো ছাত্র পড়ে, তাদের রাজনীতি করলে অতটা ক্ষতি হবে না, কিন্তু তমুক কলেজের ছাত্ররা অতটা ভালো নয়, কাজেই তাদের ক্ষতি হবে - সুতরাং রাজনীতি করার অধিকারটাই বাদ দিয়ে দাও - এই দাবীর সাথে আমি আগে যেগুলো লিখেছি প্রতিটাই দিব্যি মেলে। রাষ্ট্রের এগুলোর কোনোটাই ব্যান করার দাবী সমর্থনযোগ্য নয়, লিংডো কমিটির গাইডলাইন ইমপ্লেমেন্ট করার বাইরে।

    এর পরেও তুমি যদি তর্ক (যদি এটা তর্ক হয়) চালিয়ে যেতে চাও, ক্যারি অন।
  • | 132.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩১520414
  • আরে বাবা তুমি ও একই কথা বলছো। আমি লিখলাম তো এটা আমার ব্যক্তিগত চয়েস।

    যাই হোক কাটাও!!
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৫520415
  • ব্যান করাটা ব্যক্তিগত চয়েজ না রাজনীতি করাটা? যদি দ্বিতীয়টা হয়, তাহলে ব্যান করার দাবীটা এখনো আছে না নেই? যদি থেকে থাকে, তাহলে বিস্তর গড়বড়।
  • s | 130.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫৮520417
  • যদুপুর আর মধুপুরটা পুরো গাঁটের মতো তক্ক হচ্ছে। যদুপুরের ছেলে রাজনীতি করুক না করুক, মোটামুটি রেসাল্ট করলেও কোনো কম্পানিতে মধুপুরের ছেলের থেকে বেশী প্রেফারেন্স পাবে। যে কোনো কর্পোরেটে প্রেফার্ড অ্যাকাডেমিক ইনস্টিট্যুশনের লিস্ট থাকে, সেই সব কলেজ থেকে আসা ছেলেমেয়েরা প্রেফারেন্স পাবে।
    তফাৎ তো আছেই।

    তবে মধুপুরের ছেলে রাজনীতি করে রাজনৈতিক যোগাযোগ/ক্ষমতা কাজে লাগিয়ে নিজের কেরিয়ার তৈরি করার তথা পয়সা কামাবার জন্য। যতদিন নর্মাল প্রসেসে যথেষ্ঠ সংখক চাকরি/ ব্যবসা/ অন্যান্য কাজের সংস্থান না হচ্ছে, তদ্দিন মধুপুরের ছেলেরা রাজনীতি করবেই। ফলে বোমা বন্দুক পেটো সবই আসবে।
  • কারিয়া পিরেত | 24.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২৬520419
  • সুতরাং ছাত্র-রাজনীতি ব্যান করা হোক, নাকি নয়? বোঝা গেলো না। টিপিক্যাল।
  • Blank | 180.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩৭520420
  • ব্রতীন দার ব্যাক্তিগত চয়েস টা ক্লীয়ার হচ্ছে না। কোনটা ব্যাক্তিগত চয়েজ? নিজে রাজনীতি করবে না, নাকি কলেজ থেকে রাজনীতি ব্যান করা হবে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন