এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৬:২৫426180
  • অপু নামের যে আর্তনাদ করছে (08 Dec 2019 -- 02:13 PM) সে কি আসলে বোতিন? এরা নাম বদলায় কেন?
  • দীপাঞ্জন | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৫:২৮426179
  • আরে শুধু তো তোরা না, আমরাও তো একাশিতে আমি যখন দ্বিতীয় শ্রেণী, তখন ভাড়া বাড়ি থেকে এডমিশন টেস্ট পাস করে নিজেদের বাড়িতে ঢুকলাম। কিন্তু বাবা একে হুগলির গ্রামের লোক, তার ওপর কিঞ্চিৎ জমিজমা ছিল। বর্গাদার-রা, খ্যাদা আর ম্যাথরা, মাসে একবার সোমসারা গ্রাম থেকে আমাদের বাড়ি আসতো, আস্ত আস্ত ভাতের পাহাড় শেষ করে খাতাপত্তর নিয়ে বসতো। ফেরার আগে কয়েক বস্তা রেখেও যেত - আউশ, বোরো, আমন, যখন যেমন।

    সেসব তো আর লোকাল কমিটির নজর এড়াতো না? তাই প্রতি শনিবার সকালে, পরিতোষবাবু যখন সদর দরজার কড়া নেড়ে "সংহতি চেতনা"র সাপ্তাহিক কপি আমার হাতে গুঁজে দিতেন, তখন মুখে হাসি থাকলেও চশমার ফাঁক দিয়ে বাবার দিকে কিঞ্চিৎ সন্দেহের চোখেই তাকাতেন, হয়তো ভাবতেন - ঘ) হাত?

    পত্রিকা যেহেতু আমার হাতে দিতেন, "খোকা নাও" বলে, মুখস্থ করার দায়িত্বও আমি নিজের কাঁধে নিয়েছিলাম, মন দিয়ে পড়লে সন্দেহটা যদি একটু কমে। আগের দিন খবরের কাগজ হকারের বারান্দায় ছুঁড়ে দেওয়া পাক্ষিক আনন্দমেলায় "পাহাড় চূড়োয় আতঙ্ক", রাধাচরণ স্মৃতি পাঠাগার থেকে তুলে আনা স্বপনকুমারের "কালনাগিনীর ষড়যন্ত্র", আর পাড়ার দিদির পড়া শেষ হয়ে যাবার পর ধার করা কিশোরে ভারতীতে ময়ূখ চৌধুরীর নতুন ব্ল্যাক ডায়মন্ড কমিক্স, সেই সব ফেলে রেখে "সংহতি চেতনা" মুখস্থ করাটা ঠিক মন থেকে মানতে পারিনি।
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৫:১০426178
  • লস্ট এন্ড ফাউন্ডে খোন্জ নিয়ে দেখ, তবু। পেয়ে যেতেও পারিস।
  • Pi | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৫:০৮426177
  • এসব বলিসনা বাপু!
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৫১426176
  • এমনিতে সম্ভাবনা থাকে না। আমার এক্টা ভালো জ্যাকেট গেছে, লস্ট এন্ড ফাউন্ডে যোগাযোগ করে, পাই ণি।

    তবে, উড়ো কল করে বল্তে পারিস যে ব্যাগে বোমা আচে, সেখেত্রে থাকুক বা না থাকুক বাড়ি বয়ে দিয়ে যাবে।

    নিয়েও যেতে পারে
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৫০426175
  • পাই পাবে। কোথায় ফেলেছো মনে আছে? মানে এক্সক্টালি কোন জায়্গায়। আমি একেবারে কোন একটা বিদেশী এয়ার পোর্ট এ একটা দরকারী কগাজ ওলা ব্যাগ ফেলে এসেছিলাম
    ওনারা যত্ন করে তুলে রেখেছিলেন
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৩426174
  • মরেছে দীপু শেষ তুই ও!!

    তুম সে মেরা ইয়ে ঊমিদ নেহি থা দোস্ত!!
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৪০426173
  • এয়ারপোর্টে ল্যাপটপ ব্যাগ ফেলে এলে পাওয়ার সম্ভাবনা থাকে?
  • দীপাঞ্জন | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৩১426172
  • এডমিশন টেস্টের কোশ্চেন গুলো প্রথমে টাফ মনে হতো, তবে আস্তে আস্তে সবাই জেনে গেলো সব উত্তরই ঠিক।
    ১) ছেলে ক্লাস ফোরের পরীক্ষায় ভালো নম্বর পেলে কোন বই উপহার দেবেন ? ক) দুনিয়া কাঁপানো দশ দিন খ) ইস্পাত গ) মা
    ২) নিজের বাড়ি যে পাড়ায়, সে পাড়ার কোন সংগঠনে অংশ নেবেন - ক) গণনাট্য সংঘ খ) পার্টি লোকাল কমিটি গ) বারোয়ারি পূজো
    ৩) পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা কি? ক) আমেরিকা খ) ইন্দিরা গ) গ্যাট
    ৪) পাড়ার দোকান থেকে কোন খবরের কাগজ কিনবেন ? ক) গণশক্তি খ) আজকাল গ) সত্যযুগ
    ৫) কোন চিহ্নে ভোট দেবেন? ক) কাস্তে খ) হাতুড়ি গ) তারা
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৪:১৩426171
  • এই টা একক একেবারে বিলো দ্যে বেল্ট দিল।

    ও পিটি দা গো ও দু দি গো ও টি গো
    PM
    গো তোমর সব ই

    কোথায় গেলো গো!!
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৪:০৯426170
  • এই টি গুরুর রত্ন স্বরুপ। এত বিগ ফান্ডু ছেলে কিন্তু একেবারে
    Bengali যাকে বলে ' ডাউন টু আর্থ"

    এদিন কঠিন
    ব্যাপার টা ওকে জিগিয়েছিলম ভাটে কল করতে ৫ মিনিট ঠিক সাড়ে সাত মিনিট র মাথায় আমাকে জিনিষ টা "প্রান -জল" করে
    বুঝিয়ে দিল

    ( কার্সি শিবরাম চক্রবর্তী)
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৪:০৫426169
  • ঠিক।

    সিপিএম এর আমোলে নিজের বাড়িতে উঠতে গেলেও এডমিশন টেস্ট দিতে হত।

    উফ্ফ্ফ সেই সব দিন
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৪:০১426168
  • ১৯৮৩ সালে রথের দিন

    ১০০% সত্যি। কারন আমি তখন ক্লাস ৪, ভাড়া বাড়ি থেকে পরীক্ষা দিয়ে নিজেদের বাড়ি তে উঠেছিলাম। আর সেটা ছিল ইতিহাস পরীক্ষা, মাই ফেভ

    স্পষ্ট মনে আছে।
  • T | ০৮ ডিসেম্বর ২০১৯ ১৩:০১426167
  • বাড়ির জন্মতিথি কবে?
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ১২:২৪426166
  • আজকে আমাদের বাড়ির বিশেষ দিন।

    বাবা মা র ৪৮ তম আর বোন র ১৭ তম বিবাহ বার্ষিকী
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ১২:১৮426165
  • ইয়ে মানে এত খুব ভালো নাম।

    আমার টা শোনো ছোট বেলায়
    আমর নাক টা একটু বোচা ( আবা র
    চদ্রবিন্দু) ছিল তাই মায়ের এক পিস ঈ আমার নাম রাখলো খেদা
    ( আবা র চন্দ্রবিন্দু )
    " অকমানের" লেভেল টা ভাব তে পারো??
  • অর্জুন | ০৮ ডিসেম্বর ২০১৯ ১১:৫০426164
  • ঐ রকম নামকরণের কারণ, আমি যখন মুখে কথা ফোটেনি, তখন খুব কলকল আওয়াজ করে কথা বলার চেষ্টা করতাম।
  • অর্জুন | ০৮ ডিসেম্বর ২০১৯ ১১:৪৮426163
  • @অপু-দা, আমার ডাকনাম অ্যাকচ্যুয়ালি অর্জুন।
    আমার জন্মের আগে পাওয়া। আমার এক তুতো জ্যেঠু আমাকে 'কলোকলো' ডাকেন। সেই নামে অনেকেই ডাকতেন এক সময়ে।
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ১১:৪১426162
  • পি এম, বস কল করছি। কালকে মাঝে একটা কল এসে যাওয়ায় ব্যাপার টা চুষে
    গেল
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ১১:৩৭426161
  • এটা কীরকম সেই ছোটবেলায় পড়া " সব ক্ষার ঈ কারন কিন্তু
    সব ক্ষারক " টাইপের হয়ে গেল না।

    আমরা এই জটিল জিনিষ টা এই হ বে মনে রাখতুম

    " আলক্যালি
    করে কলি, আসিড কারে লাল "
  • murder | ০৮ ডিসেম্বর ২০১৯ ১১:২৭426160
  • সব মার্ডার ই হোমিসাইড, কিন্তু সব হোমিসাইড মার্ডার নয়।
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৩426158
  • আহা এস চাটনী খাবেন
    আর অম্বল হবে না?

    একী সোনার পাথর বাটি?
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ০৮:২৩426157
  • আচ্ছা অরিণ দা, এলেবেলে দা, এসেম দা বা
    অর্জুন যারা এখনো আমার
    ফ্রেন্ড লিস্টি তে নেই

    তারা Bratin Das দিয়ে সার্চ দিলে
    ক্ষয়াটে মার্কা
    এক পিস বকাটে
    ভ্রদলোক
    দেখতে
    এ পাবেন যে সবুজ গেন্জি পরে কফি কাপ হাতে
    আধশোয়া হয়ে পোজ দিচ্ছে

    ওহা ই আমি
  • S | ০৮ ডিসেম্বর ২০১৯ ০৮:০৭426156
  • একটু পোড়া তেলে ভালা পাঁপড়ের সঙ্গে প্লাস্টিক চাটনী খেতে হেব্বি লাগে। কিন্তু তারপরে একটা জবরদস্ত অম্বলও হয়। তখন প্রত্যেকটা ঢেঁকুর পুরো মেনুটা আবার মনে করিয়ে দেয়।
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৮426155
  • অরিণ দা খেয়েছো প্লাস টিকের
    চাটনী। যা মনে পড়েছে মেন উপাদান ছিল
    পেপে তাই তো??

    তখন বিয়ে বাড়িতে হতে। আমি চিরকাল ই চাটনী তে পাপড় ডুবিয়ে খকি। অনেক হয়তো পচ্ছ্ন্দ করেন না এই ব্যাপার টা কিন্তু চাটনী খাবার ব্যাপার নো কম্প্রোমাইজ।
  • অরিন | ০৮ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৪426154
  • অপু/ব্রতীন, প্লাসটিকের চাটনি খেয়েছ?
    আমাদের ছোটবেলায়, প্রাচীন যুগে, যখন বিয়েবাড়িতে কাঠের ওপর নিউজপ্রিন্টের কাগজ পেতে কলাপাতায় নেমন্তন্ন খাওয়ানো হত, তখন মাংস রিপিট করার পরে পরিবেশনকারীরা এসে হাতা করে একটা slimy লিকুইড চাটনি ঢেলে দিয়ে যেতেন, সেখানে কয়েকটুকরো প্লাসটিকের স্ট্রীপের মতন দেখতে জিনিস ভাসত, সেগুলো খুব সম্ভবত কাঁচা পেঁপে কেটে ঠাকুররা তৈরী করতেন। তার সঙ্গে একটা তেকোনা কড়কড়ে করে তেলে ভাজা পাঁপড়ের টুকরো থাকত। তো সেই পাঁপড়ের টুকরোটি অচিরেই সেই চাটনিতে মাখামাখি হয়ে নেতিয়ে যেত, আমাদের ছোটবেলায় বলা হত পাঁপড় নাকি হজম করতে সাহায্য করে। আমার ছোটবেলায় কাজের বাড়িতে চাটনি খাওয়ার স্মৃতি খুব একটা সুখের নয়, কারণ আমি (এখনো) খুব ধীরে ধীরে খাই, ফলে এর পর নেহাৎই নৈর্ব্যক্তিক পরিবেশনকারীর দল সেই চাটনির স্তরের ওপর সন্দেশ আর রসগোল্লা ঢেলে তাঁদের কাজ সারতেন। তার জন্য আমার কাজের বাড়িতে পংক্তিভোজনে রসগোল্লা আর সন্দেশ খাওয়ার স্মৃতিটা বেশ নোনতা। ইদানীং অবশ্য বহুকাল বিয়েবাড়ি যাইনি। সেদিন এক আত্মীয়ের বিয়ের ছবিতে দেখলাম দরজার সামনে একটা পেল্লায় সাইজের গণেশ মূর্তি বসানো। বুঝতে পারলাম না বাঙালী বিয়েতে লোকে গণেশ কেন সাজিয়ে রাখল। বর, কনের কেউই অবাঙালী নয়।
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ০৩:০৬426153
  • এখন থেকে আমাকে অপু নাম এ না ডাকলে খেলবো না @ এলেবেলে দা
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ০২:৫৮426152
  • ওহে আটোজ আছো নাকি??
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ০২:৫৬426151
  • ১ অর্র্জুনের ডাক নাম কী ?
    ২। এক কের চাটনী ভালো লাগে না শুনে আমি
    যারপরনাই মর্মাহত হলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত