এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৯ ডিসেম্বর ২০১৯ ০৩:৫১426240
  • অপিনিহিতি ঃ পরের ‘ই’ বা ‘উ’ স্বরধ্বনি আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ‘ই’ বা ‘উ’ স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন, ‘আজি (আ+জ+ই) শব্দের ‘ই’ আগে উচ্চারিত হয়ে হয়েছে ‘আইজ’ (আ+ই+জ)। এরকম- সাধু˃ সাউধ, রাখিয়া˃ রাইখ্যা, বাক্য˃ বাইক্য, সত্য˃ সইত্য, চারি˃ চাইর, মারি˃ মাইর
  • Apu | ০৯ ডিসেম্বর ২০১৯ ০২:২৩426239
  • / আঅরোন প্লিজ কনফার্ম
  • Apu | ০৯ ডিসেম্বর ২০১৯ ০২:২১426238
  • শব্দ মধ্যস্থ হস ঈ কার বার দীর কার তার বিকের আমার অপগে উচ্চারণ হলেইঘ অভিশ্রুতি

    যেমন কলি থেকে কাইল।

    ও আঅরোন ওল্ক কনফার্ম
  • Apu | ০৯ ডিসেম্বর ২০১৯ ০২:১৮426237
  • যা শালা এক্টা তগ মিসি ম পুরো জিনিস টা ছড়িয়ে দিল
  • Apu | ০৯ ডিসেম্বর ২০১৯ ০২:১৬426236
  • আমি ও বামনদেব চক্রবর্তী পড়েছি।
  • Apu | ০৯ ডিসেম্বর ২০১৯ ০২:১৪426235
  • ariN daa, timaar kashhT Taa bujhte paarachhi kintu dekh eto parhashunaa kare i bale to mahaamati tilak balen What Bengal thinks today.... শুধু তো মাছ ভাত খেয়ে হয় না বস

    অর্জুনের এক্স পেরিয়ান্স কষ্টদায়ক এবার শোন ....
  • বামনদেব | ০৯ ডিসেম্বর ২০১৯ ০২:১১426234
  • অপিনিহিতি
  • Apu | ০৯ ডিসেম্বর ২০১৯ ০২:০২426233
  • তুইল্যা কী ধরনের শব্দ পরিবর্তন ??

    যে কেউ বলো!!
  • Apu | ০৯ ডিসেম্বর ২০১৯ ০২:০১426232
  • যদিও শুনলে একটু হলে ও তোমাদের ঈর্ষা হবে তাও বলি

    কারন " আজ আমার মন টা যেন পেখম
    তুইল্যা নাচে"

    বিনা পয়সায় ৩৫০+ টা মতোন বই Bengali, English পাবো
    নেক্স্ট উইক এ।
  • অরিন | ০৯ ডিসেম্বর ২০১৯ ০১:৪৪426231
  • তা অবশ্য ঠিক। তবে বাঙালীর মেয়ে যাইহোক। অর্জুনের খুব একটা লক্ষ্যভেদ হল না, এই যা।
  • Atoz | ০৯ ডিসেম্বর ২০১৯ ০১:৩০426230
  • ধরুন যদি একটা খুব ভালো চাইনিজ বই পেলেন কেউ। অতি চমৎকার বহুলোকের মতে। চাইনিজ ভাষা ও লিপি না জানা থাকলে সেটা খুলে শুধু হাত বোলাতে হবে তাঁর, ওই সুন্দর চিত্রলিপির তো পাঠোদ্ধার হবে না।
  • Atoz | ০৯ ডিসেম্বর ২০১৯ ০১:২৭426229
  • বাংলা বর্ণমালাই যদি ভালোমতন না চেনে, তাহলে আর পড়বে কী করে যত ভালো লেখাই হোক? শুধু বর্ণমালা চিনলেও হবে না, তাতে সড়গড় হতে হবে, বাক্যগঠন চিনতে হবে, সেই শব্দ ও বাক্যের মায়ায় জড়াতে হবে, তবে তো গল্পের বই পড়া?
  • অরিন | ০৯ ডিসেম্বর ২০১৯ ০১:২৪426228
  • আজকাল অনেক বইয়ের দোকানে বই উপহার দেবেন, তাই কিনছেন, বললে কাউন্টার থেকে রিটার্ন ভাউচার দিয়ে দেয়। যাতে করে একই দামের আরেকটা বই (আপনি যে বইটা দিলেন ধরুণ পছন্দ হল না, এই মেয়েটির কেস) পরিবর্তনসূত্রে পাওয়া যায়। যখনকার কথা বলছেন তখন মনে হয় পাওয়া যেত না।
    তা বইগুলো রেখে এসে ভালই করেছেন। অবনীন্দ্রনাথের লেখা/ছবি তো? একবার কৌতূহলবশে শুরু করলেও আর ছাড়তে পারবে না। অমন ঝরঝরে ছবির মত লেখা, যাবে কোথায়?
  • অর্জুন | ০৯ ডিসেম্বর ২০১৯ ০১:১৪426227
  • সেকি আর আনা যায় ! তবে এসব বাড়িতে বইগুলোর কি গতি হবে, ভাবলে সেটা মনে হওয়া অস্বাভাবিক নয়।

    ইউনিভার্সিটি অবধি বন্ধুদের জন্মদিনে, চাঁদা তুলে পছন্দের বই গিফট করা হত।

    অর্জুন বললেই চলবে, 'বাবু' নিষ্প্রয়োজন।
  • অরিন | ০৯ ডিসেম্বর ২০১৯ ০০:৪৯426226
  • অর্জুনবাবু, কি করলেন? বইগুলো ফেরত নিয়ে এলেন?
  • Atoz | ০৯ ডিসেম্বর ২০১৯ ০০:৩৮426225
  • আরে অপু, অমরচিত্রকথা কেন শুধু, আমাদের ইতিহাস বইতেও ওইরকম ছবিই ছিল বীণাবদনরত সমুদ্রগুপ্ত এর। ঃ-)
  • অর্জুন | ০৯ ডিসেম্বর ২০১৯ ০০:৩০426224
  • তারপর থেকে একদম সাহিত্যিক মহল ছাড়া কাউকে বই গিফট করতে আমি নারাজ।
  • অর্জুন | ০৯ ডিসেম্বর ২০১৯ ০০:২৮426223
  • আমার বই বিষয়ে খুব এমব্যারাসিং এবং বলতে গেলে অবমাননাকর এক্সপেরিয়ান্স আছে। আমাদের পড়শি এক মহিলার মেয়ে, বলতে গেলে আমার মায়ের কাছেই বড় হয়েছে। মহিলাটি সাংবাদিক এবং পরে চিত্র পরিচালক। তার মেয়ের জন্মদিনে, মেয়েটি তখন ক্লাস সিক্সে পড়ে একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে। আমি অবনীন্দ্রনাথের চারটি বই উফার হিসেবে নিয়ে গেছি। মেয়েটি উপহারের মোড়ক খুলে রীতিমত নিরাশ হয়ে 'এমা! বাংলা বই দিয়েছ কেন? কাকু। আমি তো বাংলা বই পড়িনা।' তার জননী যিনি বাংলায় স্নাতকোত্তর এবং বাংলা ভাষাতেই সাংবাদিকতা করেছেন, দুটো বইও পবালিশ করেছেন, বলে উঠলেন 'না, জানো তো, চেষ্টা করেছি, একদম বাংলা পড়েনা। আর বাংলা পড়েই বা কি করবে?'

    সাড়ে পাঁচ বছর আগের ঘটনা।
  • অরিন | ০৯ ডিসেম্বর ২০১৯ ০০:২০426222
  • অপু: "ভদ্রমহিলা বললেন না না এমনকি একটা বই ও তার আছে??"

    হাসছ অপুবাবু?
    আজ অবধি যতজন ভারতীয় আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন (দু-একজন বাদে), তাঁদের প্রায় প্রত্যেকে আমাদের জ্ঞান বুদ্ধি জাগানোর চেষ্টা করে গেছেন, যে কেন আমরা আমাদের মেয়েকে অত করে বই কিনে দিই (পরোক্ষে আমাদের বাড়ির বইয়ের স্তুপের প্রতিও কটাক্ষ হয়ত, সরাসরি বলতে খুব সম্ভবত সাহসে কুলোয়না, অতএব ঝিকে মেরে বউকে শেখানোর প্রয়াস, ;-) )? এঁদের যুক্তি হচ্ছে সব বই-ই তো লাইব্রেরীতে পাওয়া যায়, আর একটি বই একবার পড়লেই তো কাজ সারা হয়ে গেল।
  • Apu | ০৯ ডিসেম্বর ২০১৯ ০০:১৫426221
  • আটোজ ঐ ছবি টাই " অমর চিত্র কথা " ছিল মনে আছে ??
  • Apu | ০৯ ডিসেম্বর ২০১৯ ০০:১২426220
  • আটোজ কী আর করতে
    পারতুম ? সন্জীব বাবু র অমোঘ বাণী মনে আছে তো??

    বার বার উনি বলে গেছেন
    " প্রতিভা আর চুলকুনি কোন দিন চাপা থাকে ন!!"
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৯426219
  • এই প্রসগে লাগসই জোকেস

    তো এক ভদ্র মহিলা তার বরের জন্যে জন্মদিনের উপহার কিনতে গেছে তো সেলস ম্যান যাই দেখায় মহিলা তাই বলে সেটা নকি তার বরে রাছে। সে মরিয়া হয়ে সেলস ম্যান বললো তাহলে একটা বই দিলে কেমন হয়?

    ভদ্রমহিলা বললেন না না এমনকি একটা বই ও তার
    আছে??
  • Atoz | ০৮ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৫426218
  • সমুদ্রগুপ্তের আমলে অপু তুমি যদি থাকতে, তাহলে রাজাকে ধুতি পরাতে পারতে। ভদ্রলোক তাহলে একটু ভদ্রস্থ অবস্থায় "বীণাবাদনরত সমুদ্রগুপ্ত" পোজ দিতে পারতেন। ঃ-)
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ২৩:৫২426215
  • ইয়ে মানে আমি অন্য কাজ বিশেষ পারি না বা পারলে ও লোক কে জানতে দি না। তবু জেনে যায় কেয়ার জেঠুর ছেলে র দিয়ে তে বর, বরে র বাবা আর শ্বশুর মশাল কে ধুতি পরালাম।

    বিদ্যামন্দিরে শিক্ষে বাবা !!
  • Atoz | ০৮ ডিসেম্বর ২০১৯ ২৩:৫২426216
  • মুক্তির না, মুক্তোর ঃ-)
  • অর্জুন | ০৮ ডিসেম্বর ২০১৯ ২৩:৫২426217
  • নীরদ চৌধুরীর একটা লেখায় পড়েছিলাম ওঁর স্ত্রী অমিয়া বিবাহবার্ষিকীতে ওঁকে দামী পারফিউম গিফট করতেন আর নীরদ বাবু সেই পারফিউম ইনোগারেট করতেন স্ত্রীর বালিশে কয়েক ফোটা ছড়িয়ে দিয়ে। ঃ-))
  • Atoz | ০৮ ডিসেম্বর ২০১৯ ২৩:৫১426214
  • আমারও বেলফুল বেশি ভালো লাগে। বেলফুলের মালা মুক্তির মালাকে হার মানায়। ওই মালা বেণীতে, হাতে, বাহুতে, গলায় না পরে নিলে রবীন্দ্রজয়ন্তী ই হয় না।
  • অর্জুন | ০৮ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৯426212
  • একটা বিদেশী ইউনিভার্সিটির এড দেখলাম ইউ টিউবে। সেই ইউনিভার্সিটি থেকে পাশ করে এক ছাত্র কত ভাল মাইনের চাকরি পেয়েছে, পাশ করার আগেই চাকরির অফার এসেছে আর চাকরির বছর ঘোরার আগেই সে কত প্রিভিলেজড জীবনযাপন করছে ইত্যাদি ইত্যাদি এসব খালি বলে গেল!

    ইউনিভার্সিটি = টাকা
  • Atoz | ০৮ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৯426213
  • গাদাখানেক ড্রেসিং দেওয়া কেক জিনিসটা অতি বিচ্ছিরি লাগে আমার। এমনি ড্রেসিং ছাড়া কেকও জুতের লাগে না। তারচেয়ে বরং মফিন ভালো। ব্রাউনিও চলনসই। তবে এসবের চেয়ে ঢের ভালো জলভরা তালশাঁস, ক্ষীরমোহন, রসকদম্ব, চিত্রকূট, রসমালাই।
  • Apu | ০৮ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৭426211
  • ইয়ে মানে গোদ্পনে তোমাকে জানিয়ে
    রাখি নরম পাক ৬ পিস এসেছিল।কেয়া বাড়ি তে নেই। টাই এদের দিজোন কে দুটো দিয়ে। বুঝ্তে ঈ পারছো

    আর দেখলম রজনীগন্ধা ও আছে তো

    আমার ফেভ অবশ্য বেল। আটোজ তোমর??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত