এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:৪০426451
  • শেষ বয়সে হয়তো ওর বাঙালি আ্যলিয়েনেশন কে নিয়ে রুমিনেশন লিখতে হবে,
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৮426449
  • ঝিকিদি কিম্বা উত্তর, প্রশ্নটা আগের দিন নিয়েও ছিল, সেটা খেয়াল করেননি না বোঝেননি নাকি আগেরদিনের লোকসভার উত্তর রাজ্যসভায় আসবে এমন একটা যুক্তি খাড়া করতে হল! নাকি আগে কখনো ডিবেট কি অন্য সেশন শোনেন্নি যে সব উত্তর আসেনা, এটা জানেননা?
    অবশ্য ভক্তিভাব সব কম জানাই পুষিয়ে দেয়। এখনো সমর্থক হিসেবে লজ্জা দেশটা এভাবে ধ্বংস করে দেওয়ার জন্য?
  • ওলে মনা | ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৫426448
  • "name: pi mail: country:

    IP Address : 236712.158.786712.5 (*) Date:11 Dec 2019 -- 02:26 PM"

    ওলে মনা!! কিছু ইনোসেন্ট পোস্ট তো!
  • uttar | ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৩426447
  • "সংসদে ডিবেট যে কেন বলে! যে যার মত বক্তব্য, পক্ষে বা বিপক্ষে বলে যান। কোন প্রশ্ন, পয়েন্ট তোলা হলে তা কাটার কোন দায় নেই কারুর! এই যে সেদিন থেকে আজ বারবার নানাজনে শ্রীলনকার মুসলিম, পাকিস্তানের আহমদিয়াদের পয়েন্ট তুলছেন, তার কোন উত্তর তো অমিত শাহকে দিতে হয়নি!৷ প্রশ্নের উত্তর দিতে বাধ্য না হলে প্রশ্ন করতে দিয়ে আর কী হবে!"

    আজকের দিনটা কি শেষ হয়ে গেছে? অমিত শহ উত্তর দেন কিনা সেটা দেখুন! এখন সবাইকে বলতে দেওয়া হচ্ছে, সবার শেষে সরকারপক্ষ আবার বলবে।
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:২৯426446
  • শেষে কিনা অর্ণব হল মেফিস্টো? স্যা স্যা
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ১৪:৫০426445
  • সংসদে ডিবেট যে কেন বলে! যে যার মত বক্তব্য, পক্ষে বা বিপক্ষে বলে যান। কোন প্রশ্ন, পয়েন্ট তোলা হলে তা কাটার কোন দায় নেই কারুর! এই যে সেদিন থেকে আজ বারবার নানাজনে শ্রীলনকার মুসলিম, পাকিস্তানের আহমদিয়াদের পয়েন্ট তুলছেন, তার কোন উত্তর তো অমিত শাহকে দিতে হয়নি!৷ প্রশ্নের উত্তর দিতে বাধ্য না হলে প্রশ্ন করতে দিয়ে আর কী হবে!
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ১৪:২৬426444
  • আরো অদ্ভুত হল কিছু বাংালির প্রতিক্রিয়া। এক্কজনকে দেখি আমার পোস্টের রেফারেন্সে কোথায় গিয়ে অসমিয়া মারার কল দিচ্ছে, অসমিয়াদের, ত্রিপুরার জনজাতিদের পুরো জাতিগতভাবে বর্বর নৃশংস আখ্যা দিচ্ছে লোকে, এগুলোও কী চূড়ান্ত ভুলভাল! বকাঝকা দিয়ে পোস্ট ডেল রাতে হল, আরো কোথায় কে কী করে রাখছে কে জানে।৷ এখানেও আমার বলা রইল।

    বাংালিদের অসমিয়াদের প্রতি খ্যাপানো, তাদের পাল্টা মার দেওয়ানো আমার পোস্টের উদ্দেশ্য নয় মোটেই। আমার পোস্ট সেই কাজে ব্যবহৃত হলে খুবই বাজে ব্যাপার হবে। এরকম ব্যাপারস্যাপার হবে জানলে লিখতামই না কিছু!

    সেদিন রাস্তায় আমায় যে প্রোটেকশন দিয়েছে, সেও অসমিয়াই। আমাকে যারা বেরতে বারণ করে সাবধান করছে, তারাও অসমিয়াই। আন্দোলনের উগ্রতা কত খারাপ এনিয়ে আলোচনাও কর‍্তে দেখছি অসমিয়াদেরই! আমি ওরকম জেনেরালাইজেশন করতে পারবনা। যারা বিরোধিতার ফ্রন্টফুটে, তাদেরও কাউকে কাউকে চিনি তো৷ এদের মধ্যে তো ভয়, প্যানিক ঢুকিয়ে দেওয়া হয়েছে, ত্রিপুরাতেও, যে এবার তোমার জমিজায়গা সব যাবে, চাকরি পাবেনা, এদের জন্য। তো লোকে পেটের টানে খেপবে না? দোষটা তাদের, যারা খেপাচছে, এরকম পরিস্থিতি খুঁচিয়ে বানিয়ে তুলেছে বা এই প্যান্ডোরার বাক্সটা খুলেছে। খারাপ কোথায় কাদের মধ্যে থাকেনা? এটা উস্কানি দিয়ে বের করে এনে নারিশ করিয়ে ফ্লন্ট করার মত জায়গায় আনাটা হল সত্যিকারের খারাপ। পুরো জাত তুলে কেন দোষ দিতে যাব? তাহলে তফাতটাই বা কী রইল। আর এই পাল্টার চক্কর পুরোই ভিশাস সাইকেল।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৪426443
  • আর্মি নামিয়ে দিয়েছে। কার্ফু।
  • ইহজগত | ১১ ডিসেম্বর ২০১৯ ১৩:৪১426442
  • "এদিকে অর্ণব গোস্বামী নাকি এমন এক বক্তব্য দিয়েছে যে লোকে চমকে টমকে একশা। লোকে বলছে এ কি এই জগতেই ঘটছে? নাকি প্যারালেল জগতে?"

    ও কিছুনা, অর্ণবরা বেসিক্যালি আসামের লোক, ওখানে সম্পত্তিও হয়তো আছে, এখন ক্যাব এর পক্ষে কথা বললে ব্যক্তিগত ভাবে অসুবিধা আছে। বিজেপি ফ্যানরা এটা বোঝে :)
  • PM | ১১ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৪426441
  • পাই খুব ই চিন্তিত। যত জলদি পারেন ফিরে আসুন।
  • S | ১১ ডিসেম্বর ২০১৯ ১৩:০৬426439
  • এই "ইওর মোদি" ব্যাপারটা কিন্তু সিরিয়াস ব্যাপার। পরে কিন্তু অনেক ভক্তরা মুখ মুছে ফেলবে।
  • S | ১১ ডিসেম্বর ২০১৯ ১২:৫৮426438
  • ২২ জনের মধ্যে ৭ জন ভোটই দেয়নি।
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ১২:৪১426437
  • পাই বার বার খবর দিবি, পাওয়ার আছে তো? একদম চলে আয়। মানে অন্তত ভাব।
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ১২:৩৭426436
  • সাত জন জন ফিকটিশাস কারনে ভোট দিল না, এই সংকট কালে, মমতার এদের জীবনে টিকে ট দেওয়া উচিত না, পারলে বহিষ্কার করা উচিত। সেলিব্রিটি দিয়ে যে বুদ্ধিজীবী রিপ্লেস হয়না এটা অনেক এর ই স্বীকার করা উচিত।
  • PT | ১১ ডিসেম্বর ২০১৯ ১২:৩০426435
  • "গত কাল রাতে লোকসভায় বিল পাশের ভোটাভুটির সময় ছ’জন তৃণমূল সাংসদ গরহাজির। যাঁরা ছিলেন না তাঁরা হলেন মিমি চক্রবর্তী, দেব অধিকারী, চৌধুরী মোহন জাটুয়া, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং খলিলুর রহমান। দুপুরে বিলটি পেশের সময় যখন ভোটাভুটি হয়, তখন এঁদের পাশাপাশি দেখা যায়নি নুসরত জহান, এবং সাজদা আহমেদকেও।"
  • র২হ | ১১ ডিসেম্বর ২০১৯ ১২:১৭426434
  • হাহা, দুশ্চিন্তার মধ্যেও, এইটা খোরাক, ইওর মোদি!

    সত্যি, আপনার মোদিকে বলে দিন এমন না করতে :D
  • সিএস | ১১ ডিসেম্বর ২০১৯ ১২:১২426433
  • রাম মন্দির নিয়ে মোটামুটি তিরিশ বছর কেটেছে, ক্ষমতায় আসা গেছে, এখন তো জমিও পাওয়া হয়ে গেল। ঐটির ইউজ ভ্যালু আপাতত ফুরিয়েছে, আবার ফিরে আসবে যখন মন্দির বানানো হবে, ভোট আসবে ইত্যাদি, কিন্তু বিজেপির দৃষ্টি সব সময়ই ভবিষ্যতের দিকে, ফলে আগামী তিরিশ বছরের জন্য নতুন একটা বিষ(য়) আনতে হবে। ফলে এনারসি,ক্যাব ইত্যাদি। যাবতীয় তর্ক, পলিটিক্যাল দলগুলোর পজিশন, মানুষের ভেতরের strife এখন এই-দুটিকে নিয়ে চলতে থাকবে। ইতিহাস খোঁড়া হবে, পার্টিশনের ভুল, নেহেরুর ভুল, ইন্দিরার ভুল ইত্যাদি, মোদ্দ কথা সবাই ব্যস্ত থাকবে বিজেপিরই অ্যাজেন্ডা নিয়ে।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ১২:০৮426432
  • ঃ(

    পুলিশ এসে লাঠিচার্জ রাবার বুলেট আর গ্রেপ্তার টেপ্তার করে পরিস্থিতি কিছুটা সামাল দিয়েছে। কারণ প্রতিবাদ তো হচ্ছে মূলত বিজেপির বিরুদ্ধে!৷ কী বিচিত্র পরিস্থিতি!! সেদিন আমাকে টেল 'ইওর' মোদী টু উইথড্র ক্যাব, দেন উই উইল লেট উ গো!!
  • অরিন | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:৪২426431
  • পাই, তোমার আপডেট দেখে উদ্বিগ্ন লাগছে। এ কি ভয়ংকর জায়গা।
  • sm | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:৩৮426430
  • খুব একটা গেলো গেলো অবস্থা নয়,মনে হয়। সরকার ধার করেও পরিকাঠামো খাতে বেশ কিছুটা খরচা পাতি করলে,চাকা থেকে গোঁজটা সরবে।
  • অর্জুন | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:৩৬426429
  • অভিজিৎ বিনায়কের ধুতিটা কেরালার মনে হচ্ছে। দুজনকেই বেশ striking লাগছে।
  • অর্জুন | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:৩৩426427
  • সত্যিই খুব খারাপ। স্বয়ং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলেছেন 'প্রে, প্রে মোর'। এর ওপরে আর কি কথা হতে পারে।
  • sm | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:৩৩426428
  • ওদিকে অভিজিৎ বাবু সমালোচক দের নীরব থাপ্পড় টা ভালই দিলেন।যারা এতো দিন উনি কি ভারতীয়, উনি কি বাঙালি, এস্থার এর কৃপায় সব কিছু করছিলো...
    কেমন ধুতি পাঞ্জাবী পরে আর এস্থার শাড়ি পরে,কপালে টিপ লাগিয়ে প্রাইজ নিলো।
    চমৎকার মানিয়েছে দুজন কেই,বিশেষত এস্থার কে।
  • অর্জুন | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:৩০426426
  • এই পুরো স্কুলিং ইন্ডাস্ট্রিটা অ্যাজ আ হোল একটা খুব ডিসক্রিমিনেটেড অ্যাফেয়ার। এটা নিয়ে বিস্তারিত আলোচনা দরকার।

    আজকাল স্কুলে ভর্তির এমন অবস্থা হয়েছে, এরকমও শুনছি জন্মের পরেই নাকি বাবা, মা ভর্তির জন্যে খোঁজখবর শুরু করে।

    তবে এই স্কুলাতংক খুব নতুন নয়। আমার স্কুল জীবন একদমই সুখকর ছিল না।
  • sm | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:২৭426425
  • দেশের অর্থনীতির অবস্থা এতো খারাপ কেন হলো? সত্যিই কি খুব খারাপ?
  • র২হ | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:১৫426424
  • ওদিকে, কাল প্রিস্কুল ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল - বন্ধ করে দেওয়া উচিত, এইসব।

    হরিয়ানা সরকার এমন কিছু একটা প্রস্তাব তুলেছে।

    তবে দোষটা বোধয় কিন্ডারগার্টেন বা মন্টেসরির নয়, দেশ বিদেশে সর্বত্রই সর্বকালে বাচ্চারা আড়ংধোলাই খেয়েছে, গ্রীসে কোথায় একটা মনে করা হতো শিশুদের ওপর শয়তানের প্রভাব থাকে বলে ওরা এত বিশৃঙ্খল, পিটিয়ে পিটিয়ে তাদের ধর্মের পথে আনতে হয়।

    সচেতনতা বাড়ছে বলেই তো মনে হয়। আমাদের ছোটবেলাতেও প্রাথমিক স্কুলে রীতিমত মারধোর চলতো, এখন তো অন্তত শহরাঞ্চলে হয় না।
  • Amit | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:১৪426423
  • এই জানোয়ার গুলো পুরো দেশ টাকে ৭০ বছর পিছিয়ে দিলো গত ছ বছরে। এসব ঘা মেরামত করতে আরো কত বছর লাগবে তার ঠিক নেই।
  • র২হ | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:০৮426422
  • ভয়ানক অবস্থা।
    মানুষের সব খারাপ অন্ধকার পিছনে যাওয়া হিংস্র প্রবৃত্তিগুলিকে এরা বাইরে এনে ফ্লন্ট করার পথ খুলে দিয়েছে। কুৎসিত পরিস্থিতি।
  • S | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:০৫426421
  • পাই, কোনওভাবে কোলকাতায় চলে আসুন। তবে কোলকাতায় যারা বিপন্ন, তাদের কোথায় যেতে বলবো জানি না। সমস্যা হলো, যারা ক্যাবের বিরোধীতা করছে, তাদের অনেকেই বিজেপির চরম সমর্থক। দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করার কোনও উপায় নেই দেখে মোদি-শাহ দেশে অরাজকতা এবং দাঙ্গার পরিস্থিতি তৈরী করছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মানুষকে বিভিন্ন ভাবে পোলারাইজ্ড করেই দক্ষীনপন্থী দলগুলো ফায়্দা তোলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত