এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১২ ডিসেম্বর ২০১৯ ০১:৩৫426480
  • @সিএস, ধন্যবাদ

    ধূর্জটিপ্রসাদ সম্পর্কে দারুণ স্মৃতিচারণ করেছেন অশোক মিত্র।
  • syandi | ১২ ডিসেম্বর ২০১৯ ০১:১০426479
  • জনতা পার্টির লেখ্ক মানে কি পপুলার কিন্তু বাজে লেখ্ক?
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৯ ০০:৫৩426478
  • স্যান কে বহুদিন দেখি না। স্যান, ভালো আছো?
  • Du | ১২ ডিসেম্বর ২০১৯ ০০:৩৪426477
  • পার্টিরা অসমে এনারসি মেনে নিয়েছিলো এইরকম পরিস্থিতিটা অ্যাভয়েড করার জন্যই।
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৯ ০০:২৮426476
  • জনতা পার্টির লেখক মানে কী? (একটা টইতে টার্মটা শুনলাম)
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৯ ০০:২৭426475
  • উনি ডাইরিও লিখতেন, না? ওঁর বিষয়ে একটা সাম্প্রতিক জীবনাশ্রিত উপন্যাসে ইংরেজিতে লেখা দিনলিপির রেফারেন্স পাই।
  • সিএস | ১২ ডিসেম্বর ২০১৯ ০০:২৬426474
  • দেজ থেকে রচনাবলী আছে। তিন খণ্ডের। উপন্যাস, প্রবন্ধ, গান নিয়ে লেখা, দিনলিপি।

    @অর্জুন
  • প্রশ্ন | ১২ ডিসেম্বর ২০১৯ ০০:২৩426473
  • অন্তঃশীলা হচ্ছে আপনার ১৯৩৫। পড়ার কথা তো বটেই, জীবনানন্দের লেখায় এত এত জিনিসের রেফারেন্স ছড়িয়ে আছে, খুবই পড়ুয়া লোক ছিলেন।
  • অর্জুন | ১২ ডিসেম্বর ২০১৯ ০০:১৩426472

  • ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রবন্ধ সংগ্রহ কোন প্রকাশক বের করেছেন, কেউ বলতে পারবেন?
  • সিএস | ১১ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৮426471
  • @প্রশ্ন

    পড়েছিলেন মনে হয়, না পড়ে থাকলেও কাফকার কথা জানা ছিল। ডায়েরিতে কাফকার নাম নিয়ে কাটাকুটি আছে। এও শুনেছিলাম, ঠিক ভুল জানিনা, ট্রায়ালের প্লটের মতো প্লটের উপন্যাস লেখার প্রসঙ্গ ডায়েরিতে ছিল, সেটা ট্রায়াল পড়ার আগে পরে কিনা জানিনা।

    না পড়ে থাকাটা একটু অড। ধূর্জটিপ্রসাদের অন্তঃশীলা কবে বেরোচ্ছে ? তো সেই উপন্যাসের প্রধান চরিত্র সম্বন্ধে বলতে গিয়ে - উপন্যাসটার সমালোচনার উত্তরে - কাফকার burrow গল্পের উল্লেখ করেছিলেন। অর্থাত এখানে, কলকাতায়, কাফকাকে জানাশোনা ছিল। জীবনানন্দের না পড়াটা তাই অস্বাভাবিকই।
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ২৩:২৮426470
  • ওকে আমিই ফোন করব।
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ২৩:২৭426469
  • হ্যাঁ আমি ভুল নীতিশের দলের সঙ্গে গুলি য়েছি। একটা খবরের কারণে গুলি য়েছি, নীতি শের মিনিস্টার যা বলেছে এটায় সমর্থন না করতে।
  • প্রশ্ন | ১১ ডিসেম্বর ২০১৯ ২৩:২৬426468
  • একটা প্রশ্ন আছে। জীবনানন্দ কি কাফকা পড়েছিলেন? কোথাও উল্লেখ করেছেন কাফকার নাম? গল্পে/উপন্যাসে/প্রবন্ধে? মুইরদের অনুবাদ তো ১৯৩৩ সালে বেরিয়ে গেছিল।
  • রঞ্জন | ১১ ডিসেম্বর ২০১৯ ২৩:১৬426467
  • হানু,
    কি যা তা! আজ আরজেডি ত পাটনায় ধর্নায় বসেছে এর বিরুদ্ধে, লালুর ছেলে তেজস্বী লীড করছে। মনোজ ঝা ওদের বুদ্ধিজীবি, বরাবরই ভাল বক্তা।
    তুমি বোধহয় বিজেডির কথা বলছ, মানে উড়িষ্যার নবীন পটনায়েকের দল। ওরা ন্যশনাল ইস্যুতে বরাবর মোদীর সঙ্গে।
  • রঞ্জন | ১১ ডিসেম্বর ২০১৯ ২৩:১১426466
  • হানু,
    কথা বলতে পারি। কিন্তু তুমি বললে ভালো হয় না? নম্বর দেব? নইলে আমিই বলব।
  • অর্জুন | ১১ ডিসেম্বর ২০১৯ ২৩:০৩426465
  • সংবিধানই তো গণতন্ত্রের ভীত। তাকে আক্রমণের চেয়ে ভয়ানক আর কি হতে পারে ? !
  • S | ১১ ডিসেম্বর ২০১৯ ২২:১৮426464
  • সবচেয়ে কিনা জানিনা, তবে সংবিধান যে গরুতে চেবোচ্ছে সেটা পষ্টো দেখতে পাচ্ছি।
  • অর্জুন | ১১ ডিসেম্বর ২০১৯ ২২:১৩426463
  • আজ ভারতের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কিত দিন।
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ১৯:২৪426461
  • রঞ্জন দা, কল্লোল দার সঙ্গে কথা হলে বলবেন, ওকে মিস করি, আর বিরোধীতার সঙ্গে প্রতিরোধ প্রায়শঃ সম্পর্কহীন আমরা প্রায় ই বলি। কিন্তু এমারজেন্সীর পরে, বিশেষত বৈচিত্রের মধ্যে ঐক্যের আমলে, প্রতিরোধ এর সঙ্গে যে ন্যুনতম মরালিটি ও সম্পর্ক হীন এ নিয়ে মাইরি পুরো ইজরায়েল হবার আগে যেন ও লেখে।

    ঃ-)

  • | ১১ ডিসেম্বর ২০১৯ ১৯:১৬426460
  • আর জে ডি তো নিজে লোক সভায় ভোট দিয়েছে ওদের। কিন্তু আমি জানি এই ভদ্রলোক এর বক্তব্য, ইনটারভিউ আমার ভালো লাগে।

  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ১৮:১৪426459
  • বোধহয় ফোনও
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৭426458
  • আমাদের নেট বন্ধ করে দিচ্ছে।
  • S | ১১ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৩426457
  • আর জে ডির প্রফেসার মনোজ ঝার বক্তব্য ভালো লাগলো। জিগ্যেস করলেন যে এথিয়িস্টদের কি হবে? জানালেন যে সারা দেশে এনারসি করতে ৪ লক্ষ কোটি টাকা খরচ হয়ে যাবে। বললেন যে মেজরিটি আপনাদের আছে, জানি বিল পাশ করিয়ে নিতে পারবেন। কিন্তু হাত জোড় করে বিনতি করছি যে পাশ করাবেন না, মেজরিটি অন্য কোনও কাজে ব্যবহার করুন। লোকটাকে দেখে অসহায় মনে হল।
  • রঙজন | ১১ ডিসেম্বর ২০১৯ ১৭:০০426456
  • আজকে শিবসেনার ভদ্রলোক বললেন। থামছিলেন না। ধমকে থামাতে হল। ভোট দেবেন বিপক্ষে। টিডিপি/ বিজেডি পক্সে দেবে। আজ সবচেয়ে ভাল বললেন দু'জন--ডেরেক ও চিদাম্বরম। চিদুবাবু নাহয় সুপ্রীম কোর্টের ল'ইয়ার কিন্তু ডেরেক ও ভাল তৈরি করে এসেছিলেন। সবাই মন দিয়ে শুনছিল। উঠে এল পাকিস্তানেও আহমদিয়াদের এবং শ্রীলংকায় মুসলিমদের ও অবশ্যই ময়ান্মারে রোহিঙ্গিয়াদের কথা। প্রশ্ন উঠল তিনটে আব্রাহামিক রিলিজিয়নের মধ্যে বিলটি ক্যান ইহুদি ও মুসলিমদের বাদ দিয়েছে ?
    চিদাম্বরম দেখালেন কেন এই বিল সুপ্রীম কোর্টে টিকবে না। অ্যার মানবতার কথা বললে শুধু রিলিজিয়াস পারসিকিউশন ? ল্যাঙ্গুয়েজ, এথনিসিটি এবং বিরোধী রাজনীতির জন্যে যা হয়?
    আজ ইন্ডিয়ান ক্সপ্রেসে হর্ষ মন্দরের লেখায় দেশ জুড়ে আইন অমান্যের ডাক।
    পাশেই নালসারের ভিসি ফর্জান মুস্তফার আইনী চোখে দামি প্রবন্ধ।
    ত্রিপুরায় এবং আসামের বঙ্গাইগাঁওয়ে আর্মি নামল।
  • pi | ১১ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৩426455
  • কপিল সিব্বল কয়েকটা কথা ভাল দিয়েছেন।
    শিবসেনার কথা তো শোনা গেলনা।
    এ আই এ ডি এম কে এই বিলের এত সমর্থক কেন, তামিলদের জন্য তো বুঝলাম, কিন্তু ডিএমকে যেমন তামিল মুসলিম নিয়ে বলছে, ওদের কি শুধুই হিন্দু তামিল টার্গেট নাকি? ডিসি গেলেন কই?
    https://timesofindia.indiatimes.com/india/rajya-sabha-live-amit-shah-tables-citizenship-amendment-bill-in-rajya-sabha/liveblog/72466200.cms
  • র২হ | ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:৫২426453
  • অমিত শাহ আবার কি। অমিত শাহ স্যর বলতে হয়।

    ওলেমনার বক্তব্য বুঝলাম না। মানে, সারকাজমটা কেন, সমস্যাটা কী।

    প্রসঙ্গত উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে মনা বাবুর প্যাঁড়ার দোকান বিখ্যাত।

    আমার কিছু আদানি এন্টারপ্রাইজের স্টক আছে, বিজেপি আসার ঠিক পর পর কিনেছিলাম। ৬৩% দাম বেড়েছে। আপনারা যে কেন নিন্দে করেন।
  • Pi | ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:৪১426452
  • মনার প্রতি দরদ উপচে পড়া বাবু বিবির কোন কথায় জ্বালা ধরল?
  • | ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:৪০426450
  • শেষ বয়সে হয়তো ওর বাঙালি আ্যলিয়েনেশন কে নিয়ে রুমিনেশন লিখতে হবে,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত