এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ ডিসেম্বর ২০১৯ ২২:০০426540
  • বি -এরই বা কী খবর কে জানে! ক্যাম্পাসের মধ্যে নিরাপদ আশা করি
  • San | ১২ ডিসেম্বর ২০১৯ ২১:৫০426539
  • টই ও ভাটে দেখলাম আমার একজন নেমসেক এসেছেন। সে ভালো কথা। তবে syaandi নাম দেখে কেউ যেন আমি ভাববেন না আবার :)
  • PT | ১২ ডিসেম্বর ২০১৯ ২১:৪৯426538
  • IITG-তে একটা conference গিয়ে সকলে প্রায় বন্দি হয়ে আছে। আজ ভোর ৫ টায় এক দলকে কোন রকমে airport-এ চালান করা হয়েছে। কাল ভোরে আরেক দলকে ঐ ভাবে চালান করা হবে।
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ২১:৪৮426537
  • আমি ও তুমি অনেক দিন আসি নি কেন ভাবছিলাম।

    মাঝে মাঝে ভাটে লিখো। হাজার হোক তুমি আমাদের পুরোনো জনতা
  • san | ১২ ডিসেম্বর ২০১৯ ২১:৪২426536
  • এতোজ কি আমায় খুঁজছিলে ? ঠিক আছি। নিয়মিত আসা হয় না। তুমি কেমন ?
  • অর্জুন | ১২ ডিসেম্বর ২০১৯ ২১:৩০426535
  • I know about the O'Brien's. Barry আমাদের স্কুলেই ছিল। এত flamboyant street smart খুব কম দেখেছি। তখন অসহ্য লাগল। শুধু elocution নয়, Quiz এও পপুলার ওদের পরিবার।
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ২১:১৬426534
  • অটো কারেক্ট

    লিখতে চেয়েছিলুম " ব্যাক"
  • sm | ১২ ডিসেম্বর ২০১৯ ২০:৩৩426533
  • অনেক রকম চমকানো শব্দ শুনেছি।কিন্তু, " কল ব্যাপার " শব্দটি ঠিক কি শব্দার্থ বহন করছে?
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ২০:২২426532
  • পাই এর সথে
    অল্প সময়ের জন্যে কথা হল। আপি'স থেকে কল আসায় ছেড়ে দিল বললো কল ব্যাপার করবে
  • | ১২ ডিসেম্বর ২০১৯ ২০:০৪426531
  • আর ইয়ে কে কোথায় আছে, কার সাথে আছে বা নেই এসব এখানে না লেখাই ভাল।
  • | ১২ ডিসেম্বর ২০১৯ ১৯:০২426530
  • পাই এর আপডেট বিকেলে এরকমঃ

    " আজ এখানে ULFA বন্ধ ডেকেছে, নানা জায়গায় প্রচুর ভাংচুর করেছে শুনলাম। আর্মি নেমেছে, মাথার উপর সমানে হেলিকপ্টার চক্কর দিচ্ছে। ট্রেন প্লেন সব বন্ধ। পুলিশ ফায়ারিঙে ২২ বছরের প্রতিরোধকরী মারা গেছে। কার্র্ফিউএর মধ্যেই সারাদিন র‌্যালি চলছে। কালকেও তাই।"
  • | ১২ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৬426529
  • এস এম এসে কথা হয়েছে। সকাল এগারোটা নাগাদ এর খবর হল, আলফা বন্ধ ডেকেছে। পাই এবং মশামেসো দুজন দুই এলাকায় প্র্যাকটিকালি গৃহবন্দী। বেরোতে পারছে না। খাবার দাবার আছে কিনা জিজ্ঞেস করতে ভুলে গেছি।
    তার পরে কারো কথা হয়ে থাগলে তারা লেটেস্ট বলতে পারবে।

  • ্কুমু | ১২ ডিসেম্বর ২০১৯ ১৮:০৬426528
  • পাই র খবর পাওয়া গেল?
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ১৫:৫২426527
  • আই দি, কী ভয়াবহ অবস্থা !!
  • Ekak | ১২ ডিসেম্বর ২০১৯ ১৫:৫০426526
  • বোতিন কে উদ্যোগের জন্যে অনেক ধন্যবাদ। আপাতত হাউসিঙ্গ এর লোকজন ও কমিটি মিলে তাদের বাড়ি গিয়ে কথা বলেছে।দেখা যাক কোন ফল হয় কি না। পরিস্থিতি না পাল্টালে অবস্সই যোগাযোগ করবো।
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ১৫:১৬426525
  • আমাদের টিসিএস
    "বুদ্ধিমান"
    ছেলেপুলে আমেরিকা য় গিয়ে প্রথমেই ফায়ার আলার্ম টা কে ভালো করে প্ল্যাস্টিক দিয়ে ভালো করে বেধে দেয় যাতে বেগিন ভাজা ইত্যাদি ভুলভাল রান্না করলে
    ফায়ার আলার্ম
    না বাজে
  • quark | ১২ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৪426524
  • ও' ব্রায়েন পরিবারের সবাই (নীল, ব্যারি, ডেরেক) খুব ভাল বক্তা। এমনকি পাব্লিক স্পীকিং এর কোর্সে শিখিয়েও থাকেন।
  • i | ১২ ডিসেম্বর ২০১৯ ১৪:২৩426523
  • দুদিন আগে সিডনি শহরেই কোনো কোনো জায়্গায় অ্যালার্ম বেজেছে-বাড়ি বাড়ি নয় অবশ্যই-কিন্তু বেজেছে। এখানকার খবরের কাগজ থেকে কিছু লিংক দিলাম-
    https://www.sbs.com.au/news/sydney-workers-evacuated-as-smoke-triggers-alarms-at-offices-train-stations

    https://www.abc.net.au/news/2019-12-10/sydney-smoke-returns-to-worst-ever-levels/11782892

    https://www.smh.com.au/national/nsw/the-day-sydney-choked-smoke-forces-drastic-measures-in-harbour-city-20191210-p53ik8.html

    সিডনি শহর থেকে দূরে পূর্ব বা উত্তর পশ্চিম শহরতলি অঞ্চলে aqi সত্যি বাড়াবাড়িরকম খারাপ অবস্থায় ছিল ( সিডনির সর্বত্র নয়)-এস এম এর দেওয়া এন্ডিটিভি লিংকে যেমন লেখা আছে। আজ অবস্থা অনেক ভালো। নিচের লিংকে aqi এর তথ্য পাওয়া যায় নিয়মিত-
    https://www.dpie.nsw.gov.au/air-quality/current-air-quality

    আমার বাড়ি ও কর্মস্থল দক্ষিণের শহরতলি-সেখানে এ'সপ্তাহের থেকেও গত সপ্তাহে অবস্থা অনেক খারাপ ছিল; গতবছরের এপ্রিলে বাড়ির খুব কাছে আগুন এসে গিয়েছিল-এবারে তা নয়-তবুও আকাশ থেকে ছাই ঝরে পড়েছে-প্রথমে সাদা মিহি ছাই, পরে কালো পোড়া পাতা, পোড়া কুঁকড়ে যাওয়া পতঙ্গ, ইত্যাদি পড়েছে দীর্ঘসময় ধরে-রাস্তাঘাটে লোক নেই- আকাশ ঘোরতর কমলা-মনে হচ্ছিল গোটা পৃথিবীতে আমি একমাত্র মানুষ -এলিএনের রথ নামবে সামনে-তাদের মোকাবিলায় জলের পাইপ হাতে দাঁড়িয়ে আছি।
    আজ পরিস্থিতি কিছু ভালো।তবে এলিয়েন নামলে জল ছোঁড়া যাবে না-লেভেল ২ ওয়াটার রেস্ট্রিকশন শুরু হয়েছে।
  • অরিন | ১২ ডিসেম্বর ২০১৯ ১৩:২৬426522
  • সেকি? সিডনী তে বাড়ি বাড়ি alarm বাজার মত পরিস্থিতি কক্ষনো নয়। পারলে ছবি তুলে দেখাতাম। কলকাতা এয়ারপোর্ট এ নামলে চোখ জ্বালা করে। এখানে সে সব কিছু হচ্ছে না।
  • অরিন | ১২ ডিসেম্বর ২০১৯ ১৩:১৮426521
  • ওয়াইট আইল্যান্ড এর অব্স্থা সাংঘাতিক। শুনলাম আট জন মারা গেছেন বলে মনে করা হচ্ছে। দুঃখের বিষয় কেউ আগাম বুঝতে পারেনি কি হতে চলেছে। সাধারণত টের পাওয়া যায়। টুরিস্ট স্পট হিসেবে খুব expensive। এখন তো মনে হয় বহুদিন আউট অফ বাউন্ড হয়ে গেল
  • sm | ১২ ডিসেম্বর ২০১৯ ১৩:১৬426519
  • বাড়ী বাড়ী ফায়ার এলার্ম মাঝে মধ্যেই বেজে উঠছে!
  • Apu | ১২ ডিসেম্বর ২০১৯ ১৩:১৬426520
  • একক কাল থেকে
    ট্রাই করে পুরোনো নাম্বার এ পাচ্ছি না।
    আমি আমার একটা বন্ধু
    কে বলেছি ও অনেক সিনিয়ার WBCS অফিসার, বলা বাহুল্য
    বিদ্যামন্দির। মন্ত্রী র সেক্রেটারেĺপে।

    বলেছে হেল্প
    করবো।কিন্তু পুরো ডিটেলস টা চাই।

    এখনে না লিখে একটু মেল
    করবে?
  • S | ১২ ডিসেম্বর ২০১৯ ১৩:১১426517
  • AQI এই মুহুর্তে।
    http://aqicn.org/

    বেইজিং ৮০
    শাংহাই ১২৪
    হংকং ৯১
    দিল্লি ৪২৯
    মুম্বাই ১৭২
    কোলকাতা ১৭১
    চেন্নই ৯০
    সিডনী ৪৫
    মেলবোর্ণ ২১
    নিউ ইয়র্ক ৩৮
    স্যান ফ্রান্সিস্কো ১৭
    লস অ্যান্জেলেস ৭০
    ভেগাস ২০
    বস্টন ৩০
    সিঙ্গাপুর ৩০
    ঢাকা ১৯৩
    করাচি ১৬৪
    ওয়েস্ট ইয়েলোস্টোন ৯
  • অরিন | ১২ ডিসেম্বর ২০১৯ ১৩:১০426516
  • সিডনী এয়ারপোর্ট এ বসে লিখছি। দুদিন সিডনী তে ছিলাম, সিটি সেন্টারে, আমি কিন্তু খারাপ কিছু দেখলাম না। প্রথম দিন নামার সময় সাংঘাতিক haze ছিল। এদের এই সময়টায় একটা wildfire এর সিজন, যার জন্য ওয়েদর খারাপ হয়। তবে সাময়িক। সারা বছর AQI 50-60এ ঘোরাফেরা করে। এখন অল্প বৃষ্টি হচ্ছে। মেঘলা। তবে ঠিক বলেছেন, পাঁচ মিলিয়ন ডলার এরা খরচ করতে পারে। যদিও, এদের এখনকার প্রাইম মিনিসটার ভদ্রলোক ফায়ার fighter দের জন্য এক্সট্রা পয়সা দেবেন না বলে বসে আছেন, এই নিয়ে বেশ অশান্তি হচ্ছে।
  • sm | ১২ ডিসেম্বর ২০১৯ ১৩:০৪426515
  • অরিন, নিউজিল্যান্ড এর ওয়াইট দ্বীপের কি অবস্থা?
    গ্যাস নির্গমন কমেছে?
    আগ্নেওগিরির দূষণ কমানো বর্তমানে কোন দেশের পক্ষে ই সম্ভব নয়।
    কিন্তু এর পরিমাণ হয়তো,অস্ট্রেলিয়া বা ব্রেজিল এর ফরেস্ট ফায়ার এর চেয়েও বেশি।
  • অর্জুন | ১২ ডিসেম্বর ২০১৯ ১৩:০০426514
  • কাল বাড়ি ফিরে ডেরেক'ও ব্র্যায়নের স্পিচটা ইউ টিউবে শুনলাম। বেশ বলে ভাল লোকটা। কি রকম সাংসদ জানিনা। কিন্তু পেটো বক্তা।
  • sm | ১২ ডিসেম্বর ২০১৯ ১২:৫৮426513
  • অরিন,দৈনিক পাঁচ লাখ ডলার অস্ট্রেলিয়ার মতো দেশের পক্ষে খুবই টাইনি এমাউন্ট।মনে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে ড্রাই (বাসযোগ্য)মহাদেশ হলো ;অস্ট্রেলিয়া।দাবানল একটা বড় সমস্যা।এবং অস্ট্রেলিয়ার মতো ড্রাই মহাদেশে ঘটতেই পারে।
    এখানে প্ল্যান বি কিছু ছিলো বলে মনে হচ্ছে না।
    ২০০০ইনডেক্স মানে তো বিরাট বিরাট রকমের খারাপ ব্যাপার স্যপার।
    পৃথিবীর দূষণের কথাও মনে রাখতে হবে।যেখানে ব্রাজিলের প্রেসিডেন্ট কে পশ্চিম দুনিয়া উন্মাদ বলে দেগে দিয়েছিল..

    আমি বাস্তব পরিস্থিতি জানতে চাইছি।
    কতৃপক্ষের ফিউচার প্ল্যান কি।
    নাকি মিডিয়া জয়গান শুরু করে দেবে।উন্নত দেশ বলে এতো প্রম্পট একশন নিতে পারলো।দাবানল এর সঙ্গে কি পারা যায়!
    ভবিষ্যতে সতর্ক থাকবো;এইসব হাবজাবি।
  • র২হ | ১২ ডিসেম্বর ২০১৯ ১২:৪০426512
  • বো শুনলেই বো ডেরেক মনে পড়ে যে।
    এই বিষয়ে চন্দ্রবিন্দুও বলেছে।
  • অরিন | ১২ ডিসেম্বর ২০১৯ ১২:৩৫426511
  • Sm: " সমুদ্র তো রয়েছে। ডি স্যালিনেশন করে ওয়াটার স্টোরেজ করে রাখলেই হয়।"
    সিডনি র desalination প্লান্ট থেকে প্রতিদিন 55 মিলিয়ন gallon জল বেরোয় তো, দিন প্রতি 5 লাখ ডলার ট্যাক্স payer এর টাকা খরচা যায়। কিনতু তার হ্যাপা অন্যত্র। নিকট বর্তী sewage outflow এর সমস্যা একটা বড় সমস্যা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত